Heal Your Mind BD

Heal Your Mind BD Book appointment at Doctime(Code: DT9452)
Trained in : CBT, NLP Practitioner Course, Psychosexual Dysfunction, Trauma-informed Therapy .

M.Sc (Clinical & Counselling Psychology, JnU), B.Sc (Psychology,JnU)

 #ট্রমা(Trauma) ট্রমা হলো এমন কোনো ভয়াবহ, কষ্টদায়ক বা আতঙ্কজনক অভিজ্ঞতা, যা একজন মানুষের মন ও আবেগকে গভীরভাবে আঘাত করে...
07/04/2026

#ট্রমা(Trauma)
ট্রমা হলো এমন কোনো ভয়াবহ, কষ্টদায়ক বা আতঙ্কজনক অভিজ্ঞতা, যা একজন মানুষের মন ও আবেগকে গভীরভাবে আঘাত করে। এই অভিজ্ঞতা ঘটনার সময় শেষ হলেও তার প্রভাব দীর্ঘদিন থেকে যেতে পারে।

🔹ট্রমার সাধারণ উদাহরণ:
√শৈশবে শারীরিক/মানসিক নির্যাতন
√দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ
√প্রিয়জনের আকস্মিক মৃত্যু
√যৌন হয়রানি বা সহিংসতা
√যুদ্ধ, দাঙ্গা, বা গুরুতর অসুস্থতার অভিজ্ঞতা
🔹 ট্রমার প্রভাব কীভাবে দেখা যায়?
√বারবার সেই ঘটনার স্মৃতি মনে পড়া
√ভয়, দুশ্চিন্তা, আতঙ্ক
√ঘুমের সমস্যা, দুঃস্বপ্ন
√নিজেকে বিচ্ছিন্ন বা অসাড় অনুভব করা
√সহজেই রেগে যাওয়া বা চমকে ওঠা

🌿 ট্রমার ধরন (Types of Trauma)🌿
ট্রমা এক ধরনের নয়—অভিজ্ঞতা ও স্থায়িত্ব অনুযায়ী এর বিভিন্ন ধরন রয়েছে।

১) এককালীন ট্রমা (Acute Trauma):
হঠাৎ ঘটে যাওয়া একটি ভয়াবহ ঘটনা থেকে সৃষ্টি হয়।
উদাহরণ: দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ, আকস্মিক হামলা।

২) দীর্ঘমেয়াদি ট্রমা (Chronic Trauma):
দীর্ঘ সময় ধরে বারবার কষ্টকর অভিজ্ঞতার ফলে হয়।
উদাহরণ: পারিবারিক সহিংসতা, দীর্ঘদিন নির্যাতন, যুদ্ধ পরিস্থিতি।

৩) জটিল ট্রমা (Complex Trauma):
বিশেষ করে শৈশবে একাধিক ও ধারাবাহিক ট্রমা হলে এটি তৈরি হয়। উদাহরণ: শৈশবে অবহেলা, নির্যাতন, নিরাপত্তাহীন পরিবেশে বড় হওয়া।

৪) শৈশবকালীন ট্রমা (Childhood Trauma):
শিশু অবস্থায় ঘটে যাওয়া ঘটনা যা বড় হয়ে ব্যক্তিত্ব ও আবেগে গভীর প্রভাব ফেলে। উদাহরণ: বাবা-মায়ের বিচ্ছেদ, শারীরিক/মানসিক অবহেলা।

৫) পরোক্ষ ট্রমা (Secondary / Vicarious Trauma)
নিজে না ভুগেও অন্যের কষ্ট বারবার দেখার বা শোনার: ফলে হয়। উদাহরণ: ডাক্তার, কাউন্সেলর, সাংবাদিকদের ক্ষেত্রে।

৬)সমষ্টিগত ট্রমা (Collective Trauma):
একটি সম্প্রদায় বা জাতি একসাথে ট্রমার অভিজ্ঞতা পেলে।
উদাহরণ: যুদ্ধ, গণহত্যা, মহামারি, বড় প্রাকৃতিক দুর্যোগ।

(বিঃদ্রঃ) সবাই ট্রমার অভিজ্ঞতায় একইভাবে প্রতিক্রিয়া দেখায় না। কারও ক্ষেত্রে প্রভাব হালকা, কারও ক্ষেত্রে গভীর হতে পারে।

  Identity Disorder (DID) DID হলো একটি জটিল ডিসোসিয়েটিভ মানসিক ব্যাধি, যেখানে একজন ব্যক্তির মধ্যে দুই বা তার বেশি আলাদা...
03/03/2026

Identity Disorder (DID)
DID হলো একটি জটিল ডিসোসিয়েটিভ মানসিক ব্যাধি, যেখানে একজন ব্যক্তির মধ্যে দুই বা তার বেশি আলাদা পরিচয় (identity states) তৈরি হয়। এই পরিচয়গুলো ভিন্ন ভিন্ন আচরণ, স্মৃতি, কণ্ঠস্বর, এমনকি দৃষ্টিভঙ্গি নিয়ে উপস্থিত হতে পারে।

🔹 DID এর প্রধান লক্ষণগুলো নিম্নরূপ:
√স্মৃতিভ্রংশ (গুরুত্বপূর্ণ ঘটনা মনে না থাকা)।
√আচরণ বা কণ্ঠে হঠাৎ পরিবর্তন।
√নিজের কাজ মনে না থাকা।
√নিজেকে “অন্য কেউ” মনে হওয়া।
√সময় হারিয়ে ফেলা (time gaps)‌।

🔹DIDহওয়ার পিছনের কারণ:

🌿 শৈশবের গুরুতর ট্রমা (সবচেয়ে বড় কারণ):
√দীর্ঘমেয়াদি শারীরিক/যৌ*ন/মানসিক নির্যাতন
√অবহেলা (neglect)
√নিরাপত্তাহীন পরিবেশ
[ শিশুর মস্তিষ্ক তখন ট্রমা সহ্য করতে না পেরে “মনকে ভাগ করে ফেলে” — এটি একটি survival mechanism।]

🌿 দীর্ঘমেয়াদি ভয় ও অনিরাপত্তা
শিশুর বাবা-মা / কেয়ার গিভারের সাথে নিরাপদ সংযুক্তি (secure attachment) তৈরি হয় না।

🌿 অন্যান্য ঝুঁকিপূর্ণ কারণ
√যুদ্ধ, দুর্ঘটনা বা বড় ধরনের ট্রমা
√পরিবারে সহিংসতা
√চরম স্ট্রেসপূর্ণ পরিবেশ

  Personality Disorder হলো এমন একটি মানসিক অবস্থা যেখানে একজন মানুষের চিন্তা, অনুভূতি, আচরণ ও সম্পর্কের ধরন দীর্ঘদিন ধরে...
02/03/2026


Personality Disorder হলো এমন একটি মানসিক অবস্থা যেখানে একজন মানুষের চিন্তা, অনুভূতি, আচরণ ও সম্পর্কের ধরন দীর্ঘদিন ধরে অস্বাভাবিক ও কঠোর (rigid) থাকে। এই ধরণগুলো সময়ের সাথে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে সমস্যা তৈরি করে।

🔹 DSM-5 অনুযায়ী Personality Disorder 🔹
DSM-5-TR অনুযায়ী Personality Disorder মোট ৩টি Cluster (গ্রুপ)-এ ভাগ করা হয়েছে। প্রতিটি Cluster-এর আচরণ ও ব্যক্তিত্বের ধরন আলাদা।

✳️Cluster A – Odd / Eccentric আচরণ:
এই গ্রুপে থাকা ব্যক্তিদের আচরণ কিছুটা অদ্ভুত বা সমাজ থেকে বিচ্ছিন্ন মনে হয়।
√Paranoid Personality Disorder
√Schizoid Personality Disorder
√Schizotypal Personality Disorder

✳️ Cluster B – Dramatic / Emotional / Impulsive আচরণ:
এই গ্রুপে আবেগ, সম্পর্ক ও আচরণে চরমতা দেখা যায়।
√Borderline Personality Disorder (BPD)
√Narcissistic Personality Disorder
√Antisocial Personality Disorder
√Histrionic Personality Disorder

✳️ Cluster C – Anxious / Fearful আচরণ
এই গ্রুপে ভয়, দুশ্চিন্তা ও নির্ভরশীলতা বেশি থাকে।
√Avoidant Personality Disorder
√Dependent Personality Disorder
√Obsessive-Compulsive Personality Disorder (OCPD)

28/02/2026

🌿Depression (ডিপ্রেশন) হওয়ার কারণ 🌿

ডিপ্রেশন সাধারণত একটি কারণেই নয়, বরং একাধিক শারীরিক, মানসিক ও সামাজিক কারণের সমন্বয়ে হয়।

১) মানসিক ও আবেগগত কারণ:
√দীর্ঘদিনের মানসিক চাপ (Stress)।
√প্রিয়জন হারানো, বিচ্ছেদ, সম্পর্কের টানাপোড়েন।
√শৈশবের ট্রমা বা অবহেলা।
√আত্মসম্মান কমে যাওয়া, নিজেকে মূল্যহীন মনে করা।

২) জৈবিক (শারীরিক) কারণ:
√মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্যহীনতা (Serotonin, Dopamine ইত্যাদি)।
√পারিবারিক/জেনেটিক ইতিহাস।
√দীর্ঘস্থায়ী অসুখ (ডায়াবেটিস, থাইরয়েড, হৃদরোগ)।
√ঘুমের সমস্যা ও হরমোনের পরিবর্তন।

৩) সামাজিক ও পরিবেশগত কারণ:
√অর্থনৈতিক সমস্যা, বেকারত্ব।
√কাজ বা পড়াশোনার অতিরিক্ত চাপ।
√সামাজিক একাকীত্ব, সাপোর্ট সিস্টেমের অভাব।
√পারিবারিক কলহ বা নির্যাতন।

৪) জীবনযাপন ও অন্যান্য কারণ:
√মাদক বা অ্যালকোহল সেবন।
√অনিয়মিত জীবনযাপন, শারীরিক ব্যায়ামের অভাব।
√দীর্ঘদিন নেতিবাচক চিন্তার অভ্যাস।

🌿Relationship ভালো করার উপায় 🌿১. খোলামেলা যোগাযোগ:মনখারাপ, চাহিদা ও প্রত্যাশা শান্তভাবে বলুন। অভিযোগ নয়—অনুভূতি প্রকাশ ...
28/02/2026

🌿Relationship ভালো করার উপায় 🌿

১. খোলামেলা যোগাযোগ:
মনখারাপ, চাহিদা ও প্রত্যাশা শান্তভাবে বলুন। অভিযোগ নয়—অনুভূতি প্রকাশ করুন।

২. Active Listening (মন দিয়ে শোনা):
শুধু উত্তর দেওয়ার জন্য নয়, বোঝার জন্য শুনুন। মাঝখানে বাধা দেবেন না।

৩. সম্মান বজায় রাখা:
রাগের সময়ও অসম্মানজনক কথা এড়িয়ে চলুন। সম্মানই সম্পর্কের ভিত্তি।

৪. বিশ্বাস গড়া ও রক্ষা করা:
সততা রাখুন, কথা রাখুন, সন্দেহের বদলে স্পষ্টতা আনুন।

৫. Quality Time দিন:
মোবাইল ছাড়া একসাথে সময় কাটান—হাঁটা, চা, গল্প করা—যা দু’জনেরই ভালো লাগে।

৬. কৃতজ্ঞতা ও প্রশংসা:
ছোট কাজের জন্যও ধন্যবাদ দিন। প্রশংসা সম্পর্ককে উষ্ণ করে।

৭. দ্বন্দ্বে স্বাস্থ্যকর সমাধান:
চিৎকার নয়, সমাধান খুঁজুন। “তুমি সবসময়…” ধরনের কথা এড়িয়ে চলুন।

৮. Boundaries (সীমা) ঠিক রাখা:
ব্যক্তিগত স্পেস ও সীমা সম্মান করুন—এতে সম্পর্ক আরও নিরাপদ হয়।

৯. ক্ষমা করতে শেখা:
সব ভুল ধরে রাখলে সম্পর্ক ভারী হয়। প্রয়োজন হলে ক্ষমা করবেন ।

১০. প্রয়োজনে পেশাদার সহায়তা:
বারবার একই সমস্যা হলে কাউন্সেলিং কাজে আসে—এটা দুর্বলতা নয়, সচেতনতা।

🌙 মি‘রাজের ঘটনা 🌙এক গভীর রাতে, যখন পৃথিবী নিস্তব্ধ—আল্লাহ তাআলা তাঁর প্রিয় বান্দা হযরত মুহাম্মদ (সাঃ) কে এক অনন্য সম্মা...
27/02/2026

🌙 মি‘রাজের ঘটনা 🌙

এক গভীর রাতে, যখন পৃথিবী নিস্তব্ধ—আল্লাহ তাআলা তাঁর প্রিয় বান্দা হযরত মুহাম্মদ (সাঃ) কে এক অনন্য সম্মানে ভূষিত করলেন। এই অলৌকিক সফরই ইসরা ও মি‘রাজ।

প্রথমে ফেরেশতা জিবরাঈল (আ.) নবীজী (সাঃ) কে বুরাক নামক বিশেষ বাহনে তুলে নিলেন। মুহূর্তের মধ্যেই তিনি মসজিদুল হারাম (মক্কা) থেকে মসজিদুল আকসা (বাইতুল মুকাদ্দাস) পৌঁছে গেলেন। সেখানে তিনি অতীতের সকল নবীদের ইমামতি করে নামাজ আদায় করলেন—এ যেন নবুওয়াতের ঐক্যের এক মহিমান্বিত দৃশ্য।

এরপর শুরু হলো আসমানের পথে যাত্রা—মি‘রাজ। একে একে সাত আসমান অতিক্রম করলেন নবীজী । প্রতিটি আসমানে নবীগণ তাঁকে স্বাগত জানালেন—ভালোবাসা ও সম্মানের বার্তায় ভরে উঠল আকাশ।

১ম আসমান: হযরত আদম (আ.)
২য়: হযরত ঈসা (আ.) ও ইয়াহইয়া (আ.)
৩য়: হযরত ইউসুফ (আ.)
৪র্থ: হযরত ইদরিস (আ.)
৫ম: হযরত হারুন (আ.)
৬ষ্ঠ: হযরত মূসা (আ.)
৭ম: হযরত ইবরাহিম (আ.)

সবশেষে তিনি সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছান, যেখানে আল্লাহর নৈকট্য লাভ করেন।

সেখানে আল্লাহ তাআলা নবীজী (সাঃ)কে দিলেন উম্মতের জন্য অমূল্য উপহার—
√ পাঁচ ওয়াক্ত নামাজ,
√ সূরা বাকারা’র শেষ দুই আয়াত,
√ আর শিরক থেকে দূরে থাকা মুমিনদের জন্য ক্ষমার সুসংবাদ।

এই রাত কেবল এক ভ্রমণ নয়—এ ছিল আল্লাহর সাথে নৈকট্যের ঘোষণা, ঈমানের শক্তির প্রমাণ।

  (Post-Traumatic Stress Disorder) :PTSD (পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার) হলো একটি মানসিক স্বাস্থ্য সমস্যা,যা ঘটে কোনো...
26/02/2026

(Post-Traumatic Stress Disorder) :

PTSD (পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার) হলো একটি মানসিক স্বাস্থ্য সমস্যা,যা ঘটে কোনো ভয়ংকর, কষ্টকর বা জীবন-হুমকিমূলক অভিজ্ঞতার পর। যেমন: দুর্ঘটনা,প্রাকৃতিক দুর্যোগ ,শারীরিক বা মানসিক নির্যাতন ,যুদ্ধ, সহিংসতা,যৌ*ন হয়*রানি , হঠাৎ প্রিয়জনের মৃ*ত্যু ইত্যাদি।

🌿 PTSD-এর সাধারণ লক্ষণ:
১)বারবার মনে পড়া (Re-experiencing):
√ফ্ল্যাশব্যাক
√দুঃস্বপ্ন
√হঠাৎ সেই ঘটনার দৃশ্য মনে পড়া

২)এড়িয়ে চলা (Avoidance):
সেই ঘটনা মনে করিয়ে দেয় এমন জায়গা/মানুষ এড়িয়ে চলা।
৩)অতিরিক্ত সতর্কতা (Hyperarousal):
√অল্পতেই ভয় পাওয়া
√ঘুমের সমস্যা
√রাগ, অস্থিরতা

৪)চিন্তা ও অনুভূতির পরিবর্তন:
√নিজেকে দোষী মনে করা
√আগ্রহ হারিয়ে ফেলা
√হতাশা ও শূন্যতা

🔹 কখন PTSD বলা হয়?:
👉 ট্রমাটিক ঘটনার পর ১ মাসের বেশি সময় লক্ষণ থাকলে।

26/02/2026

Consistent daily hugs help combat mental health challenges through several biological and psychological mechanisms:

▶️Hugging triggers the release of oxytocin, often called the “love hormone”. This chemical promotes feelings of safety, bonding, and trust while naturally lowering blood pressure and heart rate.

▶️Physical touch lowers levels of cortisol, the primary stress hormone. By deactivating the “fight-or-flight” response, hugs help the nervous system reach a more balanced, calm state.

▶️The act of embracing stimulates the production of serotonin and dopamine. These “feel-good” neurotransmitters are associated with increased happiness and are often the targets of antidepressant medications.

▶️Regular hugs provide a non-verbal signal of support and belonging, which directly counteracts the isolation central to loneliness. Studies have shown that people with a strong support system of physical touch are more resilient to both emotional distress and physical illness.

For maximum benefit, researchers suggest holding a hug for at least 20 seconds, which is considered the “sweet spot” for fully triggering these hormonal changes.

See A Mooney. Br J Theatre Nurs. 1995 Oct.

  🧠 Trauma Bonding কী? 🔹Trauma Bonding হলো এমন এক ধরনের মানসিক বন্ধন,যেখানে কেউ বারবার কষ্ট, অপমান বা ভয় পাওয়ার পরও ,যে ...
26/02/2026


🧠 Trauma Bonding কী?
🔹Trauma Bonding হলো এমন এক ধরনের মানসিক বন্ধন,যেখানে কেউ বারবার কষ্ট, অপমান বা ভয় পাওয়ার পরও ,যে মানুষটা তাকে কষ্ট দেয় সেই মানুষটাকেই ছাড়তে পারে না।

🔁 যেভাবে এই বন্ধন তৈরি হয়:
কষ্ট ➝ ক্ষমা ➝ অল্প ভালোবাসা ➝ আবার কষ্ট
এই চক্রটা বারবার চলতে থাকলে মস্তিষ্ক কষ্টকেই
“স্বাভাবিক” ধরে নেয়।

❗ লক্ষণগুলো খেয়াল করুন:
▪ কষ্ট পেলেও সম্পর্ক ছাড়তে না পারা।
▪ পার্টনারের খারাপ আচরণকে যুক্তি দিয়ে validate করার চেষ্টা । যেমন:- ১) পার্টনার যখন অপমান করে , তখন ভাবে: “ও রেগে ছিল, তাই এমন করেছে” অথবা“আমার কারণেই এমন হয়েছে” ।
▪ “ও বদলে যাবে” ভেবে অপেক্ষা করা।
▪ আলাদা হওয়ার কথা ভাবলেই ভয়/অপরাধবোধ হওয়া।

Trauma bonding বেশি দেখা যায়:
• Toxic relationship
• Narcissistic relationship
• Abusive পরিবার বা কর্মস্থলে

মনে রাখবেন,এটা ভালোবাসা নয়—এটা ট্রমার সাথে তৈরি হওয়া বন্ধন।সচেতনতা থেকেই শুরু হয় মুক্তি। আপনি কষ্ট পাওয়ার জন্য নয়, শান্তিতে থাকার জন্য জন্মেছেন।

কষ্ট নাকি শান্তি? Choice is yours...

 Panic disorder এমন একটি মানসিক অবস্থা যেখানে হঠাৎ ও বারবার তীব্র panic attack হয়—কোনো স্পষ্ট কারণ ছাড়াই। *সাধারণ লক্ষণগ...
25/02/2026


Panic disorder এমন একটি মানসিক অবস্থা যেখানে হঠাৎ ও বারবার তীব্র panic attack হয়—কোনো স্পষ্ট কারণ ছাড়াই।

*সাধারণ লক্ষণগুলো নিম্নরূপ*

🔴 শারীরিক লক্ষণ:
√হঠাৎ বুক ধড়ফড় করা / হৃদস্পন্দন বেড়ে যাওয়া
√শ্বাস নিতে কষ্ট হওয়া বা দম বন্ধ লাগা
√বুক ব্যথা বা চাপ অনুভব
√মাথা ঘোরা, ঝিমুনি, অজ্ঞান হয়ে যাওয়ার ভয়
√অতিরিক্ত ঘাম
√হাত-পা কাঁপা
√বমি ভাব বা পেটের অস্বস্তি
√শরীর গরম বা ঠান্ডা লাগা

🔵 মানসিক লক্ষণ:
√হঠাৎ মারা যাবো মনে হওয়া
√নিয়ন্ত্রণ হারানোর ভয়
√“পাগল হয়ে যাচ্ছি” এমন অনুভূতি
√বাস্তবতা থেকে বিচ্ছিন্ন লাগা (derealization/depersonalization)
√ভবিষ্যতে আবার attack হবে—এই anticipatory anxiety

🟡 আচরণগত লক্ষণ:
√একা বাইরে যেতে ভয় পাওয়া
√ভিড় বা নির্দিষ্ট জায়গা এড়িয়ে চলা
√বারবার শারীরিক অসুস্থতা ভেবে পরীক্ষা করানো
√নিরাপদ জায়গায় থাকার প্রবণতা (avoidance)

⏱️ Panic Attack কতক্ষণ থাকে?
সাধারণত ১০–৩০ মিনিট, তবে ভয় ও অস্বস্তি আরও কিছুক্ষণ থাকতে পারে।

💬 মনে রাখবেন—Panic Disorder দুর্বলতা নয়, এটি একটি চিকিৎসাযোগ্য মানসিক অবস্থা।

আপনি বা আপনার পরিচিত কেউ যদি এমন সমস্যায় ভোগেন, কাউন্সিলিং সেশনের জন্য ইনবক্সে মেসেজ করুন।

শেয়ার করুন—কারণ সচেতনতা জীবন বাঁচাতে পারে। 💙

🌿 মানসিক কারণে ঘুম হচ্ছে না? সমাধান জেনে নিন 🌿অনেক সময় শরীর ঠিক থাকলেও চিন্তা, দুশ্চিন্তা, overthinking, anxiety–এর কার...
25/02/2026

🌿 মানসিক কারণে ঘুম হচ্ছে না? সমাধান জেনে নিন 🌿

অনেক সময় শরীর ঠিক থাকলেও চিন্তা, দুশ্চিন্তা, overthinking, anxiety–এর কারণে ঘুম আসে না।

✅ ঘুমের সমস্যা সমাধানের সহজ ও কার্যকর কিছু উপায়:

🧠 চিন্তা থামাতে:
✍️ ঘুমের আগে ৫ মিনিট চিন্তাগুলো লিখে ফেলুন
👉 নিজেকে বলুন: “এখন নয়, কাল ভাবব”

🌬️ শ্বাসপ্রশ্বাস ব্যায়াম (৪-৭-৮):
৪ সেকেন্ড শ্বাস → ৭ সেকেন্ড ধরে রাখা → ৮ সেকেন্ডে ছাড়া।
শ্বাসের ব্যায়াম নার্ভ সিস্টেম শান্ত করতে সাহায্য করে।

📵 ঘুমের আগে স্ক্রিন বন্ধ:
ঘুমের ৩০–৬০ মিনিট আগে মোবাইল/রিলস বন্ধ করুন

☕ চা-কফি কমান:
সন্ধ্যার পর চা, কফি, কোলা এড়িয়ে চলুন‌।

🕌 মানসিক শান্তি আনুন:
ঘুমের আগে দোয়া/যিকির/কৃতজ্ঞতা চর্চা করুন।

🚶 দিনের চাপ কমান:
হালকা হাঁটা, ব্যায়াম বা কারও সাথে মনের কথা বলুন।

⚠️ কখন সাহায্য নেবেন?
যদি ৩–৪ সপ্তাহের বেশি ঘুম না হয়, ভয় বা অস্থিরতা বাড়তে থাকে।
👉 মনোরোগ বিশেষজ্ঞ/সাইকোলজিস্টের সাহায্য নিন।

💬 মনে রাখবেন: ঘুমের সমস্যা দুর্বলতা নয়—এটা মনের সাহায্য চাওয়া।

👉 পোস্টটি দরকারি মনে হলে শেয়ার করুন 💙

#ঘুমেরসমস্যা

Address

Dhaka

Telephone

+8801531946375

Website

Alerts

Be the first to know and let us send you an email when Heal Your Mind BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Heal Your Mind BD:

Share

Category