Bangladesh Diabetic wound & foot Care Limited

Bangladesh Diabetic wound & foot Care Limited Diabetic foot ulcers are the most common cause of lower extremity amputation in the diabetic population.
(1)

We can help all the diabetic patients to prevent and treat their foot problems.

02/04/2026

ডায়াবেটিক ফুট মানেই কি শুধু ডায়াবেটিসজনিত ঘা? ❌

আসলে বিষয়টা এর চেয়েও অনেক বড়।

ডায়াবেটিসের কারণে পায়ে বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিতে পারে—
🔹 পায়ের নার্ভ ক্ষতিগ্রস্ত হতে পারে (ডায়াবেটিক নিউরোপ্যাথি)
🔹 পা ধীরে ধীরে আকার পরিবর্তন করে আঁকা-বাঁকা হয়ে যেতে পারে
🔹 পায়ের রক্ত চলাচলে সমস্যা হতে পারে
🔹 পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ (Peripheral Vascular Disease) হতে পারে
🔹 ভেনাস ইনসাফিসিয়েন্সির কারণে ভেনাস আলসার তৈরি হতে পারে
🔹 এমনকি পায়ের স্ট্রাকচার ফ্ল্যাট হয়ে গিয়ে চারকোট ফুট (Charcot Foot) হতে পারে

👉 তাই ডায়াবেটিক ফুটকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।
সময়মতো সচেতনতা, নিয়মিত চেকআপ এবং সঠিক যত্নই পারে জটিলতা কমাতে।

ডাঃ চৌধুরী রাশেদুল মুগনী
প্লাস্টিক রিকনস্ট্রাক্টিভ অ্যান্ড অ্যাস্থেটিক সার্জন
ফাউন্ডার মেম্বার অব বাংলাদেশ ডায়াবেটিক উন্ড এন্ড ফুট কেয়ার লিমিটেড
পরিচালক, মেডিকেল সার্ভিসেস
একাগ্রা হেলথ, ধানমন্ডি, ঢাকা

বাংলাদেশ ডায়াবেটিক উন্ড এন্ড ফুট কেয়ার লিমিটেড ডায়াবেটিসজনিত জটিলতা প্রতিরোধ ও চিকিৎসায় আধুনিক ও বিশেষায়িত সেবা প্রদান করে।
✅ এপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন
মোবাইল নংঃ +8801714028300
ইমেইলঃ bdwfootcare@gmail.com
ঠিকানাঃ রাশমনো স্পেশালাইজড হাসপাতাল, মগবাজার ওয়্যারলেস, ঢাকা – ১২১৭, বাংলাদেশ।

21/03/2026

🌙✨ পবিত্র ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা

ঈদের আনন্দঘন এই সময়ে সবার সুস্থতা ও নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ডায়াবেটিস রোগীদের জন্য রয়েছে কিছু প্রয়োজনীয় দিকনির্দেশনা—

🩺 বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। 📽️

ডাঃ মাহমুদ সুলতান

17/03/2026

🌙✨ আসন্ন ঈদ-উল-ফিতরে আমাদের সেবা অব্যাহত থাকবে

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে
বাংলাদেশ ডায়াবেটিক উন্ড এন্ড ফুট কেয়ার লিমিটেড-এর সকল চিকিৎসা সেবা পূর্বের ন্যায় চালু থাকবে।

🩺 রোগীদের সুবিধার্থে ঈদের সময়েও থাকছে
✔️ নিয়মিত চিকিৎসা সেবা
✔️ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ

আপনার এবং আপনার পরিবারের সুস্থতাই আমাদের অঙ্গীকার।

📞 এপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন
মোবাইল নংঃ +8801714028300
📧 ইমেইলঃ bdwfootcare@gmail.com

📍 ঠিকানাঃ রাশমনো স্পেশালাইজড হাসপাতাল, মগবাজার ওয়্যারলেস, ঢাকা – ১২১৭, বাংলাদেশ।

🌙 সকলকে রইলো ঈদ-উল-ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক। ✨

16/03/2026

👞 ঈদে নতুন জুতা কিনছেন? ডায়াবেটিস রোগীদের জন্য সঠিক জুতা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ।

ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে পায়ের স্নায়ু ও রক্ত সঞ্চালনে সমস্যা থাকার কারণে অনেক সময় সামান্য চাপ, ঘর্ষণ বা অস্বস্তিকর জুতা থেকেও ক্ষত তৈরি হতে পারে—যা পরে বড় জটিলতার কারণ হতে পারে।

তাই ঈদের আনন্দের সাথে সাথে পায়ের সুরক্ষার বিষয়টিও সমানভাবে গুরুত্বপূর্ণ।

এই ভিডিওতে ডাঃ মাহমুদ সুলতান জানিয়েছেন—

✅ ডায়াবেটিস রোগীরা ঈদের জন্য কী ধরনের জুতা নির্বাচন করবেন
✅ জুতা কেনার সময় কোন বিষয়গুলো খেয়াল রাখা জরুরি
✅ কীভাবে সঠিক জুতা পায়ের সুরক্ষা নিশ্চিত করতে সাহায্য করে

🩺 বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। 📽️

বাংলাদেশ ডায়াবেটিক উন্ড এন্ড ফুট কেয়ার লিমিটেড ডায়াবেটিসজনিত জটিলতা প্রতিরোধ ও চিকিৎসায় আধুনিক ও বিশেষায়িত সেবা প্রদান করে।

✅ এপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন
📞 মোবাইল নংঃ +8801714028300
📧 ইমেইলঃ bdwfootcare@gmail.com

📍 ঠিকানাঃ রাশমনো স্পেশালাইজড হাসপাতাল, মগবাজার ওয়্যারলেস, ঢাকা – ১২১৭, বাংলাদেশ।

19/02/2026

রমজান আত্মসংযম ও আত্মশুদ্ধির পবিত্র মাস। 🌙
তবে ডায়াবেটিস রোগীদের জন্য এ সময়ে প্রয়োজন বাড়তি সতর্কতা, সঠিক পরিকল্পনা এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ। 🩺

রোজা শুরুর আগে অবশ্যই চিকিৎসকের সঙ্গে আলোচনা করে নিন—
ওষুধ বা ইনসুলিনের ডোজ, খাবারের সময়সূচি এবং রক্তে শর্করা মনিটরিংয়ের সঠিক পরিকল্পনা নির্ধারণ করুন।

✔️ সেহরিতে আঁশসমৃদ্ধ ও জটিল কার্বোহাইড্রেটযুক্ত খাবার গ্রহণ করুন
✔️ ইফতারে অতিরিক্ত মিষ্টি ও ভাজাপোড়া পরিহার করুন
✔️ নিয়মিত ব্লাড সুগার পরীক্ষা করুন

⚠️ যেসব ক্ষেত্রে রোজা রাখা ঝুঁকিপূর্ণ বা নিরুৎসাহিত হতে পারে:
🔴 গুরুতর ডায়াবেটিক ফুট (সংক্রমণ বা গ্যাংগ্রিনের আশঙ্কা থাকলে)
🔴 Chronic Kidney Disease (CKD) থাকলে
🔴 ঘন ঘন বা সাম্প্রতিক হাইপোগ্লাইসেমিয়া (লো সুগার) হলে
🔴 বারবার অচেতন হওয়া বা রক্তে শর্করার অস্বাভাবিক ওঠানামা থাকলে

মনে রাখবেন—অসুস্থ অনুভব করলে বা রক্তে শর্করা বিপজ্জনক মাত্রায় নেমে গেলে রোজা ভাঙা ধর্মীয় দৃষ্টিতেও অনুমোদিত।

সচেতন থাকুন, নিজের শরীরের সংকেতকে গুরুত্ব দিন—
নিরাপদ ও সুস্থ থাকুক আপনার রমজান। 💙✨

📽️ ভিডিওটি দেখে জেনে নিন
রমজানে ডায়াবেটিস রোগীদের প্রয়োজনীয় প্রস্তুতি

👨‍⚕️ ডাঃ মোহাম্মদ মাহবুব আলম
ডায়াবেটিক ফুট সার্জন, উন্ড কেয়ার স্পেশালিষ্ট ও সার্টিফাইড ডায়াবেটোলজিস্ট

এম.বি.বি.এস (এ এফ এম সি), এফআইপিএ, সিসিডি (বাডাস)
ফেলোশিপ ইন ডায়াবেটিক ফুট ম্যানেজমেন্ট (আই পি এ, ইন্ডিয়া)
এডভান্সড কোর্স ইন ডায়াবেটিক ফুট সার্জারী (পিসা, ইতালি)
এডভান্সড কোর্স ইন ডায়াবেটিক ফুট সার্জারী, গঙ্গা হাসপাতাল (ইন্ডিয়া)
মেম্বারশিপ অব আমেরিকান লিম্ব প্রিজারভেশন সোসাইটি
মেম্বার অব ইউরোপিয়ান উন্ড ম্যানেজমেন্ট এসোসিয়েশন
লাইফ মেম্বার অব ইন্ডিয়ান পোডিয়াট্রি এসোসিয়েশন
ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অব ডায়াবেটিক ফুট সার্জন
বিএমডিসি রেজি. নং: এ-৪১৫৩৩

📍 চেম্বার ১
বাংলাদেশ ডায়াবেটিক উন্ড এন্ড ফুট কেয়ার লিমিটেড
রাশমনো স্পেশালাইজড হাসপাতাল
২০৮-৯ আউটার সার্কুলার রোড, মগবাজার ওয়্যারলেস, ঢাকা–১২১৭
📞 সিরিয়াল: ০১৭১৪-০২৮৩০০, ০১৭১৭-৪০০৫৫৯
🕒 সময়: শনি, রবি ও বৃহস্পতি (বিকাল ৫টা – রাত ৯টা)
সোম, মঙ্গল ও বুধ (সন্ধ্যা ৭টা – রাত ১০টা)

16/02/2026

Alhamdulillah 64k followers.

15/02/2026

ডায়াবেটিস শুধু রক্তে শর্করা বাড়ায় না—পায়ের স্নায়ু ও রক্ত সঞ্চালনেও ক্ষতি করতে পারে,
যার ফলে ছোট ক্ষতও বড় জটিলতায় পরিণত হতে পারে। 😟
তাই নিয়মিত পায়ের যত্ন ও সচেতনতা খুবই জরুরি।

এই ভিডিওতে ডাঃ মাহমুদ সুলতান আমাদের জানিয়েছেন—

✅ ডায়াবেটিস রোগীর পায়ে কোন-কোন ঝুঁকি থাকে
✅কি-ভাবে প্রতিদিন পায়ের যত্ন নেবেন
✅কখন চিকিৎসকের সাহায্য নিতে হবে
তবে পায়ের সুরক্ষায় সঠিক খাবার, নিয়মিত ব্যায়াম ও চিকিৎসা মেনে সুগার নিয়ন্ত্রণে রাখার কোনো বিকল্প নেই ।

বাংলাদেশ ডায়াবেটিক উন্ড এন্ড ফুট কেয়ার লিমিটেড ডায়াবেটিসজনিত জটিলতা প্রতিরোধ ও চিকিৎসায় আধুনিক ও বিশেষায়িত সেবা প্রদান করে।
✅ এপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন
মোবাইল নংঃ +8801714028300
ইমেইলঃ bdwfootcare@gmail.com
ঠিকানাঃ রাশমনো স্পেশালাইজড হাসপাতাল, মগবাজার ওয়্যারলেস, ঢাকা – ১২১৭, বাংলাদেশ।

08/02/2026

ডায়াবেটিসের দীর্ঘমেয়াদি প্রভাব অনেক সময় নীরবে পায়ে সমস্যার সৃষ্টি করে। ⚠️
পা ঝিঁ ঝিঁ করা, পায়ে অসাড় ভাব, বোধ কমে যাওয়া কিংবা হাঁটার সময় জুতো খুলে গেলেও তা টের না পাওয়া—
এই লক্ষণগুলোকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি। 🦶

সময়মতো সঠিক চিকিৎসা না নিলে এই সমস্যাগুলো ধীরে ধীরে জটিল আকার ধারণ করতে পারে।
আধুনিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে এখন এই সমস্যার কার্যকর সমাধান সম্ভব। 💡

👉 ইনফ্রারেড থেরাপি হলো ডায়াবেটিক নিউরোপ্যাথির একটি আধুনিক ও নিরাপদ চিকিৎসা পদ্ধতি,
যা রক্ত সঞ্চালন উন্নত করতে, স্নায়ুর কার্যকারিতা বাড়াতে এবং ব্যথা ও অসাড়ভাব কমাতে সহায়ক।

📽️ ভিডিওটি দেখে জেনে নিন—
ডায়াবেটিক নিউরোপ্যাথি কী, কেন হয় এবং ইনফ্রারেড থেরাপি কীভাবে এই সমস্যায় উপকার করে—
ডাঃ মাহবুব আলম-এর কাছ থেকে।

ডাঃ মাহবুব আলম
ডায়াবেটিক ফুট সার্জন, পোডিয়াট্রিস্ট ও উন্ড & ফুট কেয়ার স্পেশালিস্ট

🏥 বাংলাদেশ ডায়াবেটিক উন্ড এন্ড ফুট কেয়ার লিমিটেড
ডায়াবেটিসজনিত পায়ের যেকোনো সমস্যার জন্য উন্নত ও আধুনিক চিকিৎসা ও পরবর্তী সেবার নিশ্চয়তা।

📞 এপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন:
📍 ঠিকানা: রাশমনো স্পেশালাইজড হাসপাতাল,
২০৮–৯ আউটার সার্কুলার রোড, মগবাজার ওয়্যারলেস, ঢাকা–১২১৭
📱 মোবাইল: +8801714028300
✉️ ইমেইল: bdwfootcare@gmail.com

21/12/2025

শীতকালে অনেক ডায়াবেটিস রোগীরই দেখা যায়, রক্তে সুগারের মাত্রা হঠাৎ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ঠান্ডার কারণে শরীরে ইনসুলিনের কার্যকারিতা কমে যেতে পারে, পাশাপাশি চলাফেরা কমে যাওয়া ও খাবারের ধরন বদলে যাওয়াও সুগার বাড়ার একটি বড় কারণ।

এই ভিডিওতে ডাঃ মাহমুদ সুলতান সহজ ভাষায় জানিয়েছেন—

শীতকালে কেন সুগার নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে, এর পেছনের মূল কারণগুলো কী এবং এই সময়ে সঠিক খাবার, নিয়মিত ব্যায়াম ও চিকিৎসা মেনে চললে কীভাবে সুগার নিয়ন্ত্রণে রাখা যায়।

বাংলাদেশ ডায়াবেটিক উন্ড এন্ড ফুট কেয়ার লিমিটেড ডায়াবেটিসজনিত জটিলতা প্রতিরোধ ও চিকিৎসায় আধুনিক ও বিশেষায়িত সেবা প্রদান করে।

✅ এপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন
মোবাইল নংঃ +8801714028300
ইমেইলঃ bdwfootcare@gmail.com

ঠিকানাঃ রাশমনো স্পেশালাইজড হাসপাতাল, মগবাজার ওয়্যারলেস, ঢাকা – ১২১৭, বাংলাদেশ।

04/12/2025

ডায়াবেটিস রোগীদের মধ্যে চারকোট ফুট একটি গুরুতর জটিলতা, যেখানে পায়ের হাড় ও জয়েন্ট ধীরে ধীরে বিকৃত হয়ে যায়। সাধারণত পেরিফেরাল নিউরোপ্যাথি এর কারণে পায়ে ব্যথা কম অনুভূত হয়, যার ফলে অজান্তেই অতিরিক্ত চাপ পড়ে এবং হাড় ভেঙে পা বিকৃত হতে পারে।

ভিডিওটি দেখে জানুন—
চারকোট ফুট কী, কেন হয়, এর শুরু কিভাবে হয়, কোন লক্ষণগুলি দেখা গেলে দ্রুত চিকিৎসা নেওয়া উচিত, এবং এই অবস্থায় কীভাবে ব্যবস্থা নিতে হবে।

বাংলাদেশ ডায়াবেটিক উন্ড এন্ড ফুট কেয়ার লিমিটেড-এ চারকোট ফুট রোগীদের জন্য আধুনিক ডায়াগনস্টিক সুবিধা, অফলোডিং ট্রিটমেন্ট, স্পেশাল ফুটওয়্যার এবং বিশেষায়িত ফলো-আপ কেয়ার প্রদান করা হয়।

এপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন:
মোবাইল নম্বর: +8801714028300
ইমেইল: bdwfootcare@gmail.com

ঠিকানা:
বাংলাদেশ ডায়াবেটিক উন্ড এন্ড ফুট কেয়ার লিমিটেড
রাশমনো স্পেশালাইজড হাসপাতাল, মগবাজার ওয়্যারলেস, ঢাকা – ১২১৭, বাংলাদেশ।

বাংলাদেশ ডায়াবেটিক উন্ড অ্যান্ড ফুট কেয়ার লিমিটেড এর পক্ষ থেকে বিশ্ব ডায়াবেটিস দিবসের শুভেচ্ছা!আমরা বিশ্বাস করি, ডায়...
13/11/2025

বাংলাদেশ ডায়াবেটিক উন্ড অ্যান্ড ফুট কেয়ার লিমিটেড এর পক্ষ থেকে বিশ্ব ডায়াবেটিস দিবসের শুভেচ্ছা!

আমরা বিশ্বাস করি, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর প্রতিরোধ ও চিকিৎসার মাধ্যমে আমরা অনেক জীবন বাঁচাতে পারি।

আসুন, ডায়াবেটিস সম্পর্কে জানি, নিজের এবং অন্যদের স্বাস্থ্যের প্রতি সচেতন হই।

#বিশ্ব_ডায়াবেটিস_দিবস
#ডায়াবেটিস_সচেতনতা
#বাংলাদেশ_ডায়াবেটিক_উন্ড_অ্যান্ড_ফুট_কেয়ার_লিমিটেড

13/11/2025

ডায়াবেটিস রোগীদের মধ্যে অনেক সময় আঙুলের অস্বাভাবিক বাঁকানো বা স্থায়ীভাবে মোচড়ানো সমস্যা দেখা যায়, যাকে বলা হয় হ্যামার টো। 🦶
এই অবস্থায় পায়ের আঙুল স্থায়ীভাবে নিচের দিকে বাঁকা হয়ে যায়, ফলে হাঁটতে কষ্ট হয়, জুতা পরলে ব্যথা হয় এবং পায়ে ঘা বা আলসারও হতে পারে। ⚠️

হ্যামার টো হলে শুরুতেই চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি। 👨‍⚕️
প্রাথমিক পর্যায়ে বিশেষায়িত ফুটওয়্যার 👟, ব্যায়াম 🧘 এবং সঠিক চিকিৎসা 🏥 দ্বারা এটি নিয়ন্ত্রণ করা সম্ভব।

👉 ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নিন হ্যামার টো-এর কারণ, লক্ষণ ও কার্যকর চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ডাঃ মাহবুব আলম-এর কাছ থেকে।

ডাঃ মাহবুব আলম
ডায়াবেটিক ফুট সার্জন, পোডিয়াট্রিস্ট ও উন্ড & ফুট কেয়ার স্পেশালিস্ট
বাংলাদেশ ডায়াবেটিক উন্ড এন্ড ফুট কেয়ার লিমিটেড

🏥 বাংলাদেশ ডায়াবেটিক উন্ড এন্ড ফুট কেয়ার লিমিটেড
ডায়াবেটিসজনিত পায়ের যেকোনো সমস্যার জন্য উন্নত ও আধুনিক চিকিৎসা এবং চিকিৎসা-পরবর্তী বিশেষায়িত স্বাস্থ্যসেবা প্রদান করে।

📞 এপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন:
📍 ঠিকানা: রাশমনো স্পেশালাইজড হাসপাতাল, ২০৮-৯ আউটার সার্কুলার রোড, মগবাজার ওয়্যারলেস, ঢাকা – ১২১৭
📱 মোবাইল: +8801714028300
✉️ ইমেইল: bdwfootcare@gmail.com

Address

208-9 Outer Circular Road, Mogbazar
Dhaka
1217

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 10:00 - 17:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801714028300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Diabetic wound & foot Care Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Bangladesh Diabetic wound & foot Care Limited:

Share

Our Story

While treating diabetic patients for years, a young doctor perceived the plight of these unfortunate people and lack of proper management of Diabetic Foot and wound care in the country. With the vision to help this distressed group of patients, “Diabetic Foot Care Clinic” started off its journey in the year 2016 at CARe Medical College and Hospital.

Over the years, providing idea patient care and acquiring much needed specialized training on Diabetic foot management, a group of doctors went forward to upscale Diabetic Foot care Clinic and established “Bangladesh Diabetic Wound and Foot Care Limited” (BDWFCL) as a sister concern of CARe Medical College and Hospital. From 1st September 2019 BWDFCL begun to serve fully equipped with the latest world class diagnostic and therapeutic facilities.

BDWFCL mainly focuses on the preventive aspect of diabetic foot ulcers, including screening of high risk cases, timely surgical intervention and optimal post-operative care. It also provides necessary auxiliary support needed for the comprehensive management of diabetic wound and foot which includes proper dressing materials, appropriate medical foot wears, cutting edge screening tools.

BDWFCL pledges to provide you state of the art treatment options with utmost care and diligence.