24/06/2023
বিবাহ-পূর্ব কাউন্সিলিং (Premarital counseling)
June 22, 2023
বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। প্রাগৈতাসিক কাল থেকে নারী ও পুরুষের মাধ্যমেই সৃষ্টি হয় নতুন প্রজন্ম।
ডিম্বাণু ও শুক্রাণু নিষিক্তিকরণের মাধ্যমে সুস্থ্য ভ্রূণ তৈরী হতে নারী পুরুষের সমান অংশগ্রহণ প্রয়োজন। অর্থাৎ ৪৬ টা ক্রোমোজোম এর ২৩ টি আসে নারীর ডিম্বাণু থেকে এবং বাকি ২৩ টি আসে পুরুষের শুক্রাণু থেকে। ২৩ টির ভিতর একটা সেক্স ক্রোমোজোম থাকে, আর বাকী ২২ টা অটোসোম। নারীরা শুধু সেক্স ক্রোমোজোম হিসেবে 'X' দিতে পারে। আর পুরুষ সেক্স ক্রোমোজোম হিসেবে 'X' ও 'Y' দিতে পারে। পুরুষের উপর নির্ভর করে অনাগত শিশু মেয়ে না ছেলে এবং সেটা ফার্টিলাইজেশনের সময়ই নির্ধারণ হয়। পুরুষের 'X' ক্রোমোজোম এর সাথে নারীর 'X' ক্রোমোজোম মিললে মেয়ে সন্তান হয়, আর পুরুষের 'Y' ক্রোমোজোম এর সাথে নারীর 'X' ক্রোমোজোম মিললে ছেলে সন্তান জন্ম হয়। কিন্তু যুগে যুগে মেয়ে সন্তান জন্ম দেবার জন্য নারীরাই বিভিন্নরকম নির্যাতনের শিকার হয়, এমনকি বহুবিবাহ, সংসারও ভেঙ্গে যায়।
অথচ বিয়ের পর নারীর শরীরে অনেক পরিবর্তন হয়, সেই শৈল্পিক সৌন্দর্য ম্লান হয়ে যায়। ঠিক যেন বুল্ডোজার দিয়ে সব এলোমেলো হয়ে যাওয়ার মত আর গর্ভধারণের পর শরীরের উপর দিয়ে যেন সুনামী-সাইক্লোন বয়ে যায়। গর্ভধারণের প্রথম তিন মাসের মধ্যেই পরীক্ষার মাধ্যমে জানা যায়- গর্ভের সন্তান মেয়ে না ছেলে। এই সভ্যজগতেও অনেকে মেয়ে সন্তান জানার পর গর্ভপাত করায়। ফলে অতিরিক্ত রক্তক্ষরণের জন্য মায়ের মৃত্যুও হতে পারে, সংক্রমণ, বন্ধ্যাত্ব, টিউবে প্রেগ্ন্যান্সি হয়ে দাম্পত্য জীবন দূর্বিসহ হয়ে যেতে পারে। ভুক্তভোগী নারীরাই হয়ে থাকে, এটাই নিয়তি।
সংসারযাত্রা শুরু করার আগে দাম্পত্য জীবন মধুময় ও সুখকর করার নিমিত্তে মানসিক প্রস্তুতি, পারষ্পরিক আচার-আচরন, বিশেষ মুহূর্ত সুন্দরভাবে উপভোগ করার নিয়ম কানুন, পারিবারিক ইতিহাস ও কিছু রক্তের পরীক্ষার মাধ্যমে পরবর্তী গর্ভকালীন, প্রসব কালীণ, প্রসন পরবর্তী মায়ের ও শিশুর জটিলতার ঝুকি কমায়। বিশেষ কিছু রোগের উপর আমরা গুরুত্ব দিব-
# ইনহেরিটেবল ডিজিজ- যেমন থ্যালাসিমিয়া, সিকেল সেল ডিজিজ; এই রোগ বংশ পরম্পরায় সন্তানের মাঝে দেখা দিতে পারে। নবাগত সন্তান বাহক বা রোগে আক্রান্ত হবে কিনা তা নির্ভর করবে বাবা-মায়ের এই রোগ বহন করার উপর। তাই বিয়ের আগে রক্ত পরীক্ষার মাধ্যমে পরবর্তী বংশধরদের এই রোগ এড়ানো সম্ভব। রক্তের গ্রুপ ও আর.এইচ. ফ্যাক্টর জানা প্রয়োজন। গর্ভের বাচ্চা যদি আর.এইচ. পজিটিভ হয় তাহলে বাচ্চার ঝুঁকি থাকে।
# অসংক্রামক ব্যাধি- যে রোগগুলো একজন থেকে আরেকজনে ছড়ায় না,অর্থাৎ ছোয়াচে না যেমনঃ বহুমূত্র, উচ্চ রক্তচাপ, হৃদরোগ। এই সকল রোগ ব্যক্তি বিশেষ এর যেমন ক্ষতি করে, তেমনিভাবে গর্ভকালীন, প্রসবকালীন এবং প্রসব পরবর্তী সময়ে মা ও শিশুর মৃত্যুর ঝুঁকি বাড়ায়, এমনকি মৃত্যুও হতে পারে। নিয়মতান্ত্রিক জীবন যাপনের মাধ্যমে ব্যক্তি বিশেষ এর ঝুঁকি কমানো যায়।
# যৌনবাহিত সংক্রামক ব্যাধি- এই সকল রোগ ব্যক্তিগত ক্ষতি সাধন যেমন হয়, অনাগত ভবিষ্যৎ শিশুর উপরও প্রভাব ফেলে। এই সকল অনেক রোগই চিকিৎসা করলে সম্পুর্ন সুস্থ হওয়া যায়। নিজেদের এবং ভবিষ্যৎ সন্তানের ঝুঁকি এড়ানো সম্ভব। এই ব্যাধি গুলি হলঃ সিফিলিস, গনেরিয়া, ক্ল্যামাইডিয়া, ট্রাইকোমোনিয়াসিস, জেনিটাল হার্পিস, জেনিটাল ওয়ার্টস, হেপাটাইটিস বি এবং সি , এইডস।
অনেক সময় দেখা যায়, নব দম্পতির দুইজনই শিক্ষিত হওয়া সত্ত্বেও বিয়ের পরে অনাকাংক্ষিত কিছু জটিলতার সম্মুখীন হয়। প্রজননতন্ত্রের ক্ষত হওয়ার দরুন অনেক রক্তপাত হয়। বেশী রক্তক্ষরণ হলে যেমন জীবন ঝুকিপুর্ন হয়, আবার পরবর্তীতে দাম্পত্য সুখ ব্যহত হয়।
দাম্পত্য জীবন আনন্দময় করতে হলে তিনটি নিয়ম মানলে ভালো হয়। যেমন- ফোরপ্লে, আর্ট অফ প্লে, পোস্ট প্লে।
রুটি স্যাকার সময় ঠাণ্ডা তাওয়া চুলায় দেওয়ার সাথে সাথে রুটি ভাজা হয়ে যায় না, কিছুক্ষণ তাপে গরম হওয়ার পর সুন্দরভাবে রুটি ফুলে উঠে।
ঠিক সেরকম মানুষের শরীরে কিছু স্পর্শকাতর স্থান আছে, যেগুলির সঠিক ব্যবহারে দাম্পত্য জীবন অনেক আনন্দময় হয়।
পুরুষের ইন্দ্রিয় খুব দ্রুত সাড়া দেয়, সেই তুলনায় মেয়েদের ইন্দ্রিয় খুব ধীরে ধীরে সাড়া দেয়। সে জন্য পুরুষকে ধৈর্য্যশীল হতে হবে এবং সহযোগীতামূলক মনোভাব থাকতে হবে।
বিপদে আক্রান্ত হয়ে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার চেয়ে পেটে ক্ষুধা মুখে লজ্জা না রেখে লাড্ডু খাওয়ার আগেই পরামর্শ নিলে ছোট ক্ষণস্থায়ী জীবন অনেক সুন্দর, আনন্দময় উপভোগ্য হয়।
All the great creations in the world are eternally good, half of them are made by women and half by men. From prehistoric times, new generations are created through men and women.
Fertilization of egg and s***m requires equal participation of both men and women to create a healthy embryo. That is, 23 of the 46 chromosomes come from the female egg and the remaining 23 from the male s***m. 23 contain a s*x chromosome, and the remaining 22 are autosomes. Females can only give 'X' as s*x chromosome. And male can give 'X' and 'Y' as s*x chromosomes. Whether the unborn child is a boy or a girl depends on the male and it is determined at the time of fertilization. A male 'X' chromosome is combined with a female 'X' chromosome to produce a female child, and a male 'Y' chromosome to a female 'X' chromosome is combined to produce a male child. But over the ages, women are subjected to various tortures for giving birth to girls, even polygamy, families are broken.
But after marriage, a woman's body changes a lot, that artistic beauty fades. It's like being bulldozed and a tsunami-cyclone washes over the body after conception. Within the first three months of pregnancy, it is known through the test whether the child is a girl or a boy. Even in this civilized world, many people abort after having a girl child. As a result, the mother may die due to excessive bleeding, infection, infertility, pregnancy in the tube and married life may be ruined. Women are the victims, that is destiny.
Before starting the journey of marriage, mental preparation to make married life sweet and happy, conduct, rules to enjoy special moments beautifully, family history and some blood tests reduce the risk of complications during pregnancy, childbirth, post-partum for mother and baby. We will focus on certain diseases-
# Inheritable diseases- such as thalassemia, sickle cell disease; This disease can appear in children from generation to generation. Whether the newborn will be a carrier or have the disease will depend on whether the parents carry the disease. So it is possible to avoid this disease in the next generation by blood test before marriage. Blood group and Rh. Factors need to be known. If the baby in the womb is Rh positive, the child is at risk.
# Non-communicable diseases – diseases that are not spread from person to person. That is, not contagious, such as diabetes, high blood pressure, heart disease. As these diseases harm the individual, they also increase the risk of maternal and child mortality, and may even lead to death, during pregnancy, childbirth, and the postpartum period. Individual risk can be reduced by leading a disciplined lifestyle.
Transmitted Diseases – As well as causing personal harm, these diseases also affect the unborn child. Many of these diseases can be completely cured if treated. It is possible to avoid risk to yourself and future children. These diseases are: Syphilis, Gonorrhea, Chlamydia, Trichomoniasis, Ge***al Herpes, Ge***al warts, Hepatitis B & C, AIDS.
It is often seen that even though both the newlyweds are educated, they face some unwanted complications after marriage. Reproductive tract lesions cause profuse bleeding. If there is excessive bleeding, life is at risk, and later marital happiness is disrupted.
To make married life happy, it is better to follow three rules. E.g. - Foreplay, Art of Play, Post Play.
The bread doesn't get fried as soon as it is placed in a cold tawa oven during bread baking, the bread puffs up nicely after heating for a while.
Just like that, there are some sensitive areas in the human body, which, if used properly, make married life much more enjoyable.
Men's senses respond very quickly, while women's senses respond very slowly. For that the man should be patient and have cooperative attitude.
If you take advice before eating the laddu without shame in your stomach and face, instead of going to the doctor because of danger, the small fleeting life will be much more beautiful, joyful and enjoyable.
Counseling
Comments
Powered by Blogger
Contents created by Professor Dr. S.M. Nahida Akhter, Dept of Obs & Gynae, Mymensingh Medical College (Ex)
Thanks madam prof dr.S.M.Nahida for your nice blogging..