25/11/2025
আমাদের দেশি রান্নায় তেল সাধারণত ভাজা, তেলে ফোড়ন, কষানোর মাধ্যমে ব্যবহার করা হয়ে থাকে। অলিভ অয়েলের স্মোক পয়েন্ট কম, মাত্র ১৮০–২০০°C। দেশি রান্নায় সাধারণত তাপমাত্রা ২২০–২৫০°C পর্যন্ত যায়। দেখা যায় অলিভ অয়েল ১৮০°C এর পরেই অক্সিডাইজ হতে শুরু করে। অর্থাৎ বেশি গরম হলে অলিভ অয়েল পুড়ে গিয়ে অ্যালডিহাইড, পেরঅক্সাইড ও ফ্রি-রেডিক্যাল তৈরি হয়। যা ক্যান্সার ঝুঁকি বাড়াতে পারে, কোষের ক্ষতি করতে পারে।
- অলিভ অয়েলের স্বাদ (fruity/peppery) যা উচ্চ তাপে নষ্ট হয়। এতে ভাজা–ভুনায় অদ্ভুত রকম একটি ফ্লেভার হয় যা দেশি খাবারের স্বাদের সাথে মিলে না।
- শুধু তাই নয়, উচ্চ তাপে অলিভ অয়েল গরম করলে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন E, পলিফেনলের মত পুষ্টি উপাদানগুলো নষ্ট হয়। অর্থাৎ অলিভ অয়েলের ভালো দিকগুলো আর থাকে না।
- শরীরের জন্য উপকারী বা "হেলদি ফ্যাট" হচ্ছে মনো আনস্যাচুরেটেড ফ্যাট। যা অলিভ অয়েলে বর্তমান। কিন্তু উচ্চ তাপে রান্নায় এগুলো ভেঙে ক্ষতিকর ট্রান্স ফ্যাট জাতীয় যৌগ তৈরি করে যা হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে থাকে। অর্থাৎ উল্টো প্রভাব দেখা যায়।
অতএব আমাদের দেশি রান্নায় অলিভ অয়েল ব্যবহার করা একেবারেই উচিত নয়। তবে সালাদ, হালকা ভাজিতে, লো হিট রান্নায়, ড্রেসিং হিসেবে, রুটি-স্যান্ডউইচের সাথে অলিভ অয়েল অনায়াসে খাওয়া যায়।
হৃদরোগ থেকে সুস্থ থাকতে অ্যাপোয়েন্টমেন্ট নিন।
শুক্রবার ছাড়া প্রতিদিন, সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
হোয়াটসঅ্যাপ নম্বর 01912-013696
@topfansEveryone is Included-All People, All Places, All Ways