14/10/2024
গত ১০ অক্টোবর, বৃহস্পতিবার রাতে রাজধানীর এলিফ্যান্ট রোডে ট্রাকের ধাক্কায় মোঃ ফুয়াদ নিহত হন। ফুয়াদ (৩২) ভোলার লালমোহন উপজেলার বাসিন্দা। তিনি আল-নূর চক্ষু হাসপাতালে ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ৮টার দিকে কাজ শেষে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। প্রত্যক্ষদর্শীদের মতে, পরক্ষণেই ট্রাকটি তার ওপর দিয়ে চলে যায়, ফলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে, ডাক্তারদের প্রচেষ্টা সত্ত্বেও, হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই তাকে মৃত ঘোষণা করা হয়।
ফুয়াদের আত্মীয় মাসুম মিয়া জানান, ফুয়াদ তার স্ত্রী ও আড়াই বছরের ছেলেকে নিয়ে জাত্রাবাড়ীর কাজলা এলাকায় বসবাস করতেন।
ফুয়াদ অত্বন্ত সৎ ও কর্মোঠ ড্রাইভার ছিলেন। আল-নূল চক্ষু হাসপাতালের অগ্রযাত্রায় তার সহযোগিতা অসামান্য। আল্লাহ্ তাকে জান্নাতবাসী করুন, আমীন।
-----------------------
Dhaka, Oct 10 – Md. Foyad was killed after being struck by a truck on Elephant Road late Thursday night. Foyad, 32, was a resident of Lalmohan in Bhola and worked as a driver at Al Noor Eye Hospital in Mohammadpur, Dhaka.
The accident occurred around 8pm as Foyad was riding home after work. According to witnesses, a truck hit him from behind near the Multiplan Centre market, causing him to be thrown off his motorcycle. The truck then ran over him, leaving him critically injured.
Bystanders immediately rushed Foyad to Dhaka Medical College Hospital (DMCH). However, despite efforts by the medical team, he was pronounced dead shortly after his arrival, confirmed Inspector Md. Faruk, in-charge of the DMCH Police Camp.
Masum Mia, a relative, shared that Foyad lived with his wife and their two-and-a-half-year-old son in the Kazla area of Jatrabari.
Foyad was an honest and hardworking driver. His contribution to the progress of Al-Noor Eye Hospital was remarkable. May Allah grant him a place in Jannah, Ameen.