28/01/2026
রমজান শুরু হওয়ার আগে অনেকেই আমাকে প্রশ্ন করেন,
“আমি কি রমজানকে কাজে লাগিয়ে ইন্টারমিটেন্ট ফাস্টিং শুরু করতে পারি?”
উত্তর হলো: হ্যাঁ, কিন্তু খুব সচেতনভাবে।
রমজান মানেই ফাস্টিং, কিন্তু মনে রাখতে হবে,
👉 রমজানের রোজা = ইবাদত
👉 ইন্টারমিটেন্ট ফাস্টিং = নিউট্রিশন স্ট্র্যাটেজি
দুটোকে গুলিয়ে ফেললে উপকারের জায়গায় ক্ষতিও হতে পারে।
🔹 আপনার শরীর যতটা আরামদায়কভাবে ফাস্ট করতে পারে, সেটাই বেছে নিন, হঠাৎ লম্বা ফাস্টিং নয়।
👉 রমজানে সাহরি, ইফতারের সময়টাই আপনার ইটিং উইন্ডো।
🔹 রমজানে স্বাভাবিকভাবেই ১৪–১৬ ঘণ্টা ফাস্ট হয়, অধিকাংশের জন্য এটুকুই যথেষ্ট।
🔹 ইফতার থেকে সাহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করুন, হাইড্রেশন অবহেলা করবেন না।
🔹 সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ব্যালেন্স না থাকলে দুর্বলতা ও মাথা ঘোরা হতে পারে।
🔹 সাহরি বাদ দেওয়া ইন্টারমিটেন্ট ফাস্টিং নয়, এটা দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিল।
🔹 ইফতারে অতিরিক্ত ভাজাপোড়া = ক্লান্তি। স্মার্ট খাবার বেছে নিন।
⚠️ ইনসুলিন নেন বা BP/হার্ট সমস্যা থাকলে নিজে নিজে ফাস্টিং এক্সপেরিমেন্ট নয়।
যদি আপনারা চান, তাহলে রমজানের জন্য হেলদি ইফতার ও সাহরির নিউট্রিশন টিপস সিরিজ হিসেবে শেয়ার করতে পারি। কমেন্টে জানাতে ভুলবেন না।