Mindful Insights

Mindful Insights Your trusted partner in mental health and well-being.

We provide professional psychological services, including telecounseling, workshops, and individualized support for issues like depression, anxiety, trauma, stress, OCD, and more.

অনেকেই মনে করেন ADHD শুধুমাত্র শিশুদের একটি সমস্যা। কোনো শিশু যদি খুব চঞ্চল হয়, পড়াশোনায় মনোযোগ কম থাকে বা এক জায়গায় স্থ...
25/05/2026

অনেকেই মনে করেন ADHD শুধুমাত্র শিশুদের একটি সমস্যা। কোনো শিশু যদি খুব চঞ্চল হয়, পড়াশোনায় মনোযোগ কম থাকে বা এক জায়গায় স্থির থাকতে না পারে, তখন আমরা সহজেই বলি “ওর হয়তো ADHD আছে।” কিন্তু বাস্তবতা হলো, ADHD শুধু ছোটদের মধ্যেই সীমাবদ্ধ নয়, বড়দেরও ADHD হতে পারে এবং অনেক ক্ষেত্রেই তা দীর্ঘদিন ধরা পড়ে না।

ADHD-এর পূর্ণরূপ হলো Attention-Deficit/Hyperactivity Disorder। এটি মূলত মস্তিষ্কের attention regulation, impulse control এবং executive functioning-এর সাথে সম্পর্কিত একটি neurodevelopmental condition। সাধারণত এর লক্ষণ শৈশব থেকেই শুরু হয়, তবে অনেক মানুষ বড় হওয়ার পর বুঝতে পারেন যে তাদের দীর্ঘদিনের কিছু সমস্যার পেছনে ADHD কাজ করছে।

বড়দের ADHD কেন সহজে ধরা পড়ে না❓

আমাদের সমাজে ADHD নিয়ে সচেতনতা এখনও সীমিত। ছোটবেলায় কোনো শিশু যদি অমনোযোগী বা অগোছালো হয়, তখন তাকে “আলসে”, “অমনোযোগী” বা “দুষ্ট” বলা হয়। আবার কেউ যদি খুব চুপচাপ থাকে কিন্তু পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে না পারে, সেটাও অনেক সময় গুরুত্ব পায় না।

ফলে অনেক মানুষ বড় হতে হতে নিজের সমস্যাগুলোকে ব্যক্তিত্বের অংশ মনে করতে শুরু করেন। তারা ভাবেন—

★ “আমি হয়তো যথেষ্ট disciplined না”
★“আমি সবসময় কাজ ফেলে রাখি”
★ “আমার concentration-ই খারাপ”
★ “আমি অন্যদের মতো organized হতে পারি না”
এসবের পেছনে ADHD কাজ করতে পারে।

★★বড়দের ADHD-এর সাধারণ লক্ষণ★★

Adult ADHD সবার ক্ষেত্রে একরকম হয় না। তবে কিছু সাধারণ লক্ষণ হলো—
১. মনোযোগ ধরে রাখতে কষ্ট হওয়া

কোনো কাজ শুরু করলেও কিছুক্ষণ পর মন অন্যদিকে চলে যায়। বিশেষ করে boring বা repetitive কাজ করতে সমস্যা হয়।

২. কাজ ফেলে রাখা (Procrastination)

গুরুত্বপূর্ণ কাজ শেষ মুহূর্ত পর্যন্ত ফেলে রাখা Adult ADHD-এর খুব সাধারণ একটি বৈশিষ্ট্য।

৩. ভুলে যাওয়া ও অগোছালো থাকা

চাবি কোথায় রেখেছেন ভুলে যাওয়া, appointment miss করা, জিনিসপত্র হারিয়ে ফেলা—এসব প্রায়ই হতে পারে।

৪. সময় ব্যবস্থাপনায় সমস্যা

অনেক সময় estimate করতে কষ্ট হয়। ফলে কাজ দেরিতে শেষ হয় বা deadline miss হয়।

৫. মানসিক অস্থিরতা

শিশুদের মতো সবসময় বাইরে hyperactive না হলেও, বড়দের মধ্যে ভেতরে ভেতরে এক ধরনের restlessness কাজ করতে পারে।

৬. impulsive decision নেওয়া

হঠাৎ সিদ্ধান্ত নেওয়া, কথা বলার সময় interrupt করা বা আবেগের বশে কাজ করে ফেলা দেখা যেতে পারে।

ADHD আর সাধারণ অমনোযোগ এক জিনিস না⁉️

এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো—সব অমনোযোগ বা ভুলে যাওয়া ADHD নয়।

বর্তমান সময়ে stress, anxiety, depression, trauma, ঘুমের সমস্যা, excessive social media use বা burnout-এর কারণেও concentration কমে যেতে পারে। তাই শুধুমাত্র ইন্টারনেটে লক্ষণ দেখে নিজেকে ADHD আছে বলে ধরে নেওয়া ঠিক নয়।

Proper assessment খুব গুরুত্বপূর্ণ।

ADHD management-এ কি সাহায্য করতে পারে?
★Psychologist বা psychiatrist-এর assessment
★Cognitive Behavioral Therapy (CBT)
★Routine ও planner ব্যবহার
★কাজকে ছোট ছোট অংশে ভাগ করা
★Sleep ও physical activity maintain করা
★Screen time balance করা
*প্রয়োজনে psychiatrist-এর পরামর্শে medication নেওয়া

24/05/2026
আজকের সমাজে একটি নীরব কিন্তু ভয়াবহ পারিবারিক ও মানসিক সংকটের নাম পরকীয়া। অনেক সময় মানুষ সচেতনভাবে বা কোনো অসৎ উদ্দেশ্যে ...
20/05/2026

আজকের সমাজে একটি নীরব কিন্তু ভয়াবহ পারিবারিক ও মানসিক সংকটের নাম পরকীয়া। অনেক সময় মানুষ সচেতনভাবে বা কোনো অসৎ উদ্দেশ্যে এতে জড়ায়। আবার অনেকেই একাকীত্ব, পারিবারিক জীবনে সামান্য দূরত্ব, কর্মক্ষেত্রের ঘনিষ্ঠতা বা কেবলই আবেগের বশে মানুষ "অজান্তেই" এমন একটি সম্পর্কে জড়িয়ে পড়ে।

​শুরুটা সাময়িক ভালো লাগা বা মানসিক সাপোর্ট দিয়ে হলেও, একটা সময় পর এই সম্পর্কটি একটি ফাঁদে পরিণত হয়। আর তখনই শুরু হয় আসল জটিলতা—যখন মানুষ মন থেকে এই চক্র থেকে বের হতে চায়, কিন্তু বের হতে পারে না।

​কেন এই চক্র থেকে বের হওয়া কঠিন হয়ে পড়ে❓
★​আবেগ ও ব্ল্যাকমেইল: অনেক সময় অপর পক্ষ সম্পর্কটি ভাঙতে রাজি হয় না। আবেগীয় চাপ, কান্নাকাটি, কিংবা সমাজ ও পরিবারের কাছে সব প্রকাশ করে দেওয়ার ভয় বা ব্ল্যাকমেইলের কারণে মানুষ চাইলেও পিছটান দিতে পারে না।

★​অভ্যাসের দাসত্ব: প্রতিদিনের কথাবার্তা, মেসেজ বা দেখা করার যে অভ্যাস তৈরি হয়, তা হুট করে বন্ধ করলে এক ধরণের তীব্র শূন্যতা তৈরি হয়। এই শূন্যতা সহ্য করতে না পেরে মানুষ আবার ফিরে যায়।

★​দ্বিমুখী জীবনযাপনের টানাপোড়েন: একদিকে বৈধ সঙ্গীর (স্বামী বা স্ত্রী) প্রতি অপরাধবোধ, অন্যদিকে নতুন সম্পর্কের প্রতি টান—এই দুইয়ের মাঝে পড়ে মানুষ এক গোলকধাঁধায় হারিয়ে যায়।


​মুক্তির উপায় কী⁉️
​যদি আপনি বা আপনার পরিচিত কেউ এই পরিস্থিতিতে আটকে থাকেন, তবে এই বৃত্ত ভাঙতে কিছু কঠোর পদক্ষেপ নিতেই হবে।যেমন-

★​চূড়ান্ত সিদ্ধান্ত ও যোগাযোগ বিচ্ছিন্নতা: "ধীরে ধীরে দূরত্ব বাড়াবো"—এই চিন্তা কাজ করবে না। একবারে, কঠোরভাবে সব ধরণের যোগাযোগ (ফোন, মেসেজ, সোশ্যাল মিডিয়া) ব্লক করতে হবে। কোনো অজুহাতেই আর কথা বলা যাবে না।
★​সত্যকে স্বীকার করা: নিজের ভেতরের অপরাধবোধকে মেনে নিয়ে সিদ্ধান্ত নিতে হবে যে, আপনি নিজের পরিবার ও মানসিক শান্তি ফেরত চান। সাময়িক কষ্ট হলেও দীর্ঘমেয়াদী শান্তির জন্য এটা জরুরি।

★​সঙ্গীকে সময় দেওয়া: নিজের মূল সম্পর্কে (স্বামী/স্ত্রী) আবার মনোযোগ দিন। যে শূন্যতার কারণে পরকীয়া এসেছিল, সেটি নিজের সঙ্গীর সাথে আলোচনার মাধ্যমে দূর করার চেষ্টা করুন।
​পেশাদার সাহায্য (Therapy): যদি মানসিক চাপ সহ্য ক্ষমতার বাইরে চলে যায়, তবে একজন অভিজ্ঞ সাইকোলজিস্ট বা কাউন্সেলরের সাহায্য নিন। তারা কোনো বিচার না করে (Non-judgmental) আপনাকে এই ট্রমা থেকে বের হতে বৈজ্ঞানিক উপায় বাতলে দেবেন।

ভুল পথে হাঁটার চেয়ে সেই পথ থেকে ফিরে আসার কণ্টকাকীর্ণ পথটি অনেক শ্রেয়। সাময়িক কিছু সামাজিক বা মানসিক ঝড় ঝাপটা গেলেও, জীবনকে আবার নতুন করে সুন্দরভাবে সাজানো অবশ্যই সম্ভব। অন্ধকার থেকে আলোতে ফেরার প্রথম ধাপটি আপনাকেই নিতে হবে।

#পরকিয়া

Illness Anxiety Disorder-এর লক্ষণ সমূহ। ঘরে বসে কাউন্সেলিং/সাইকোথেরাপি নিন।Appointment Book- করতে যোগাযোগ  করুন:🔸WhatsAp...
19/05/2026

Illness Anxiety Disorder-এর লক্ষণ সমূহ।

ঘরে বসে কাউন্সেলিং/সাইকোথেরাপি নিন।

Appointment Book- করতে যোগাযোগ করুন:
🔸WhatsApp: 01774848960
🔸Call: 01560060538
অথবা আমাদের Facebook পেইজে ইনবক্স করুন।

18/05/2026

Drug Addiction Recovery Programme

Mindful Insights-এর পক্ষ থেকে আমরা শুরু করতে যাচ্ছি অনলাইনে Drug De-Addiction Program.

✨ এই প্রোগ্রামে যা থাকছে—
✔ ৯টি structured therapy session (online)
✔ দৈনিক পর্যবেক্ষণের জন্য Dedicated Support Person
✔ নিয়মিত মানসিক সাপোর্ট ও ফলো-আপ
✔ প্রয়োজন অনুযায়ী পরিবারের সদস্যদের অন্তর্ভুক্তি
✔ ৩ জন অভিজ্ঞ সাইকোলজিস্টের সরাসরি তত্ত্বাবধান
✔ Craving management & relapse prevention training
✔ ব্যক্তিগত progress tracking

📅 শুরুর তারিখ: ১৩ জুন, ২০২৬
⏳ মেয়াদ: ৩ মাস
👥 মোট সেশন: ৯টি (গ্রুপ সেশন)
🕒 প্রতিটি সেশন: ২ ঘন্টা
📳 মাধ্যম: Google Meet
🎯 আসন সংখ্যা: সীমিত (মাত্র ১৫ জন)
💰 প্রোগ্রাম ফি: ২০০০০৳
✔️৫০% ডিসকাউন্ট ফি: ১০০০০৳ (লিমিটেড সিট)

🔰যাদের জন্য এই প্রোগ্রামটি উপযোগী—
▪ দীর্ঘদিনের মাদকাসক্তি থেকে মুক্ত হতে চান
▪ একাধিকবার চেষ্টা করেও সফল হতে পারেননি
▪শিক্ষার্থী ও চাকুরী জীবিদের জন্য যারা রিহ্যাব সেন্টারে যেতে পারছেন না
▪ ঘরে বসে professional psychological support চান

⚠️ আসন সংখ্যা সীমিত (মাত্র ১৫ জন)

তাই আগ্রহীরা দ্রুত রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হচ্ছে।

সঠিক সাপোর্ট, সঠিক গাইডলাইন এবং নিয়মিত ফলো-আপ—এই তিনটি মিলেই তৈরি করে পরিবর্তনের পথ।

#মাদকাসক্ত #রিহ্যাব

OCD-এর লক্ষণ সমূহ। ঘরে বসে কাউন্সেলিং/সাইকোথেরাপি নিন।Appointment Book- করতে যোগাযোগ  করুন:🔸WhatsApp: 01774848960 🔸Call:...
15/05/2026

OCD-এর লক্ষণ সমূহ।

ঘরে বসে কাউন্সেলিং/সাইকোথেরাপি নিন।

Appointment Book- করতে যোগাযোগ করুন:
🔸WhatsApp: 01774848960
🔸Call: 01560060538
অথবা আমাদের Facebook পেইজে ইনবক্স করুন।

OCD

অনেক সময় দেখা যায়, একজন ব্যক্তি থেরাপি নিচ্ছেন, ওষুধ খাচ্ছেন, নিজেকে বদলানোর চেষ্টা করছেন; কিন্তু পরিবারের আচরণ, যোগাযোগ...
15/05/2026

অনেক সময় দেখা যায়, একজন ব্যক্তি থেরাপি নিচ্ছেন, ওষুধ খাচ্ছেন, নিজেকে বদলানোর চেষ্টা করছেন; কিন্তু পরিবারের আচরণ, যোগাযোগের ধরন বা পুরোনো দ্বন্দ্বের কারণে তিনি বারবার একই সমস্যায় ফিরে যাচ্ছেন।

পরিবারে যদি সবসময় সমালোচনা, অপমান, ভয়, অতিরিক্ত নিয়ন্ত্রণ, তুলনা, ঝগড়া বা আবেগকে অস্বীকার করার পরিবেশ থাকে, তাহলে মানসিক সুস্থ হওয়া কঠিন হয়ে যায়। কারণ মানুষ প্রতিদিন সেই একই পরিবেশে ফিরে আসে, যেটা তার মানসিক চাপকে বাড়িয়ে দেয়।

অনেক পরিবার এখনো মানসিক রোগকে “দুর্বলতা”, “নাটক”, বা “ইচ্ছাশক্তির অভাব” হিসেবে দেখে। ফলে আক্রান্ত ব্যক্তি প্রয়োজনীয় সহানুভূতি না পেয়ে আরও একাকী অনুভব করেন। ধীরে ধীরে তার আত্মবিশ্বাস কমে যায় এবং সুস্থ হওয়ার প্রক্রিয়াও ধীর হয়ে পড়ে।

মানসিক সুস্থতা শুধু একজন ব্যক্তির দায়িত্ব নয় বরং এটি একটি পারিবারিক প্রক্রিয়াও। একজন মানুষকে সুস্থ হতে সাহায্য করতে চাইলে পরিবারের দরকার নিরাপদ যোগাযোগ, সহানুভূতি, সম্মান এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা।

কারণ, কখনো কখনো মানুষ তার রোগের সাথে যতটা না লড়াই করে, তার চেয়ে বেশি লড়াই করে নিজের পরিবেশের সাথে।

#পরিবারের_সাপোর্ট #মানুসিক_স্বাস্থ্য

Drug Addiction Recovery Programme Mindful Insights-এর পক্ষ থেকে আমরা শুরু করতে যাচ্ছি অনলাইনে Drug De-Addiction Program....
14/05/2026

Drug Addiction Recovery Programme

Mindful Insights-এর পক্ষ থেকে আমরা শুরু করতে যাচ্ছি অনলাইনে Drug De-Addiction Program.

✨ এই প্রোগ্রামে যা থাকছে—
✔ ৯টি structured therapy session (online)
✔ দৈনিক পর্যবেক্ষণের জন্য Dedicated Support Person
✔ নিয়মিত মানসিক সাপোর্ট ও ফলো-আপ
✔ প্রয়োজন অনুযায়ী পরিবারের সদস্যদের অন্তর্ভুক্তি
✔ ৩ জন অভিজ্ঞ সাইকোলজিস্টের সরাসরি তত্ত্বাবধান
✔ Craving management & relapse prevention training
✔ ব্যক্তিগত progress tracking

📅 শুরুর তারিখ: ১৩ জুন, ২০২৬
⏳ মেয়াদ: ৩ মাস
👥 মোট সেশন: ৯টি (গ্রুপ সেশন)
🕒 প্রতিটি সেশন: ২ ঘন্টা
📳 মাধ্যম: Google Meet
🎯 আসন সংখ্যা: সীমিত (মাত্র ১৫ জন)
💰 প্রোগ্রাম ফি: ২০০০০৳
✔️৫০% ডিসকাউন্ট ফি: ১০০০০৳ (লিমিটেড সিট)

🔰যাদের জন্য এই প্রোগ্রামটি উপযোগী—
▪ দীর্ঘদিনের মাদকাসক্তি থেকে মুক্ত হতে চান
▪ একাধিকবার চেষ্টা করেও সফল হতে পারেননি
▪শিক্ষার্থী ও চাকুরী জীবিদের জন্য যারা রিহ্যাব সেন্টারে যেতে পারছেন না
▪ ঘরে বসে professional psychological support চান

⚠️ আসন সংখ্যা সীমিত (মাত্র ১৫ জন)

তাই আগ্রহীরা দ্রুত রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হচ্ছে।

সঠিক সাপোর্ট, সঠিক গাইডলাইন এবং নিয়মিত ফলো-আপ—এই তিনটি মিলেই তৈরি করে পরিবর্তনের পথ।

#মাদকাসক্ত #রিহ্যাব

“সবাই আমাকে দেখছে…”এই চিন্তাটা কি প্রায়ই মাথায় আসে?রাস্তা দিয়ে হাঁটা, মানুষের সামনে কথা বলা, ভুল করে ফেলা—সবকিছুতেই মনে ...
12/05/2026

“সবাই আমাকে দেখছে…”
এই চিন্তাটা কি প্রায়ই মাথায় আসে?

রাস্তা দিয়ে হাঁটা, মানুষের সামনে কথা বলা, ভুল করে ফেলা—সবকিছুতেই মনে হয় সবাই আপনার দিকে তাকিয়ে আছে, বিচার করছে।
মনোবিজ্ঞানে এটাকে বলা হয় Spotlight Effect।

আসলে মানুষ যতটা আপনাকে নিয়ে ভাবছে বলে আপনি মনে করেন, বাস্তবে ততটা নয়।
কারণ বেশিরভাগ মানুষই নিজের চিন্তা, সমস্যা আর জীবন নিয়েই ব্যস্ত।

কিন্তু যখন এই ভয় অতিরিক্ত হয়ে যায়, তখন তা Social Anxiety-এর রূপ নিতে পারে।

লক্ষণগুলো হতে পারে:
★মানুষের সামনে কথা বলতে ভয় পাওয়া
★ছোট ভুল নিয়েও অতিরিক্ত চিন্তা করা
★নিজেকে সবসময় বিচারাধীন মনে হওয়া
★সামাজিক পরিস্থিতি এড়িয়ে চলা
★“মানুষ কী ভাববে?” চিন্তায় অস্বস্তি হওয়া

মনে রাখবেন—
আপনি সবার নজরের কেন্দ্র নন।
আপনার ছোট ছোট ভুলগুলো মানুষ খুব দ্রুতই ভুলে যায়।





Address

Dhaka

Opening Hours

Monday 07:00 - 00:00
Tuesday 07:00 - 00:00
Wednesday 07:00 - 00:00
Thursday 07:00 - 00:00
Friday 07:00 - 00:00
Saturday 07:30 - 00:00
Sunday 07:00 - 00:00

Alerts

Be the first to know and let us send you an email when Mindful Insights posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Mindful Insights:

Share