Medical admission -Mbbs/bds helpline 2023-2024

Medical admission -Mbbs/bds helpline  2023-2024 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Medical admission -Mbbs/bds helpline 2023-2024, Medical and health, Dhaka.

28/01/2025

প্রাইভেট মেডিকেলের ভর্তি বিষয়ক যেকোনো তথ্যের জন্য ইনবক্স করতে পারো।মেধা কোটা ও জেনারেল যেকোনো বিষয় নিয়ে জানতে চাইলে ইনবক্স।

প্রাইভেট মেডিকেলের ভর্তি ফি এবং ইন্টার্নি ফি সহ টোটাল আসে ২১ লক্ষ ২৪ হাজার টাকা।ভর্তির সময় প্রথম ধাপে,এই টাকার ৬০% মানে ...
28/01/2025

প্রাইভেট মেডিকেলের ভর্তি ফি এবং ইন্টার্নি ফি সহ টোটাল আসে ২১ লক্ষ ২৪ হাজার টাকা।

ভর্তির সময় প্রথম ধাপে,এই টাকার ৬০% মানে ১২ লক্ষ ৭৪ হাজার ৪ শত টাকা দিতে হবে।

দ্বিতীয় ধাপে,প্রথম প্রফ এক্সামের সময় দেড় বছর পর দিতে হবে ২০% মানে ৪ লক্ষ ২৪ হাজার ৮ শত টাকা।

তৃতীয় ধাপে,তৃতীয় প্রফ পরীক্ষার সময় আরও দুইবছর পরে দিতে হবে ২০% মানে ৪ লক্ষ ২৪ হাজার ৮ শত টাকা।

21/01/2025

সম্পূর্ণ রেজাল্ট বাতিল হবে না, শুধু ১৯৩ জন কোটায় যারা চান্স পেয়েছে তাদেরটা পুনর্বিবেচনা করা হবে এবং তাদের ভর্তি আপাতত স্থগিত করা হইসে।

21/01/2025
11/09/2023

বাংলাদেশে ডাক্তার কারা---

১/ আমি ডাক্তার.....
৩ বছর ডিপ্লোমা পড়েছি ম্যাটস এ, ১ বছর সদর হাসপাতালে ইন্টার্নশিপ করেছি, রেজিস্ট্রেশন দিয়েছে BMDC... তাই মেডিকেল এসিসট্যান্ট থেকে চিকিৎসক হয়ে গেছি! উপজেলা হাসপাতালগুলোতে আমরাই সকল চিকিৎসা দিই!!

২/ আমি ডাক্তার.....
ALTERNATIVE MEDICINE (হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক) পড়েছি ৫ বছর, ইন্টার্নশিপ করেছি। এখন হোমিও'র পাশাপাশি এ্যালোপেথিকও চিকিৎসা করি! সরকার আমাকে ফার্স্ট ক্লাস অফিসার হিসেবে নিয়োগ দিছে হাসপাতালগুলোতে!!

৩/ আমি ডাক্তার....
ফিজিওথেরাপি পড়েছি, টুকটাক ওষুধের নাম জানি, হাইকোর্টে রিট করে ফিজিওথেরাপিস্ট থেকে ডাক্তার বনে গিয়েছি!!

৪/ আমিও ডাক্তার....
ক্লিনিকে অনেক বছর নার্স হিসাবে আছি। ডেলিভারী করাই আমরা, চিকিতসাও দিতে পারি!!

৫/ আমি ডাক্তার....
কারণ আমি মেডিকেল টেকনিশিয়ান। ল্যাবে টেস্ট করি, রিপোর্ট দেই, আর ডাক্তারি করতে পারবো না!!

৬/ আমি ডাক্তার... কারণ, আমি ওটি/ওয়ার্ড বয়!

৭/আমি ডাক্তার, কারণ আমি স্বাস্থ্য কর্মী। বাড়িতে বাড়িতে গিয়ে চিকিৎসা দিই। গ্রামের মানুষ আমাদের ডাক্তার বলেই জানে!!

৮/আমি ডাক্তার....
কারণ ৩ মাস কোর্স করেছি! সরকার আমাকে সিএইচসিপি হিসেবে নিয়োগ দিয়েছে। কমিউনিটি ক্লিনিকের বড় ডাক্তার আমরা!!

৯/ আমি ডাক্তার....
কারণ, আমি বড় ডাক্তারের চেম্বারের কম্পাউন্ডার!!

১০/ আমিও ডাক্তার....
কারণ, গলির মোড়ে একখান ঔষধের দোকান আছে আমার! গ্যাসের সমস্যা, পাতলা পায়খানা থেকে শুরু করে বাচ্চা না হওয়া পর্যন্ত সব চিকিতসাই দিই!!

১১/ আমি ডাক্তার....
কারণ, আমি ক্লিনিকের ম্যনেজার।

১২/আমি ডাক্তার....
কারণ, আমি ঔষুধ কোম্পানিতে চাকুরী করি।

১৩/ আমি ডাক্তার....
কারণ, আমি ১৫ বছর ধরে বাচ্চা ডেলিভারি করাই।

১৪/ আমি ডাক্তার....
কারণ, আমি পাড়ায় পাড়ায় খৎনা করাই।

১৫/ আমি সাংবাদিক ডাক্তার....
কারণ, বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা ভুল কিনা আমিই বলতে পারি।

১৬/ আমি ডাক্তার.... যেহেতু আমি বাংলাদেশী।।

হীরক রাজার দেশে,
মানুষের স্বাস্হ্য নিয়ে যার যা খুশি তাই করতেছে..... তবুও আমরা সুস্থভাবে বেচে আছি, এটাই বড় কথা বলে মনে হয় আমার! 😱

10/09/2023

mbbs /bds ভর্তি পরীক্ষার সকল তথ্যের আপডেট পেতে আমাদের সাথে থাকুন

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Medical admission -Mbbs/bds helpline 2023-2024 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share