13/12/2025
বিয়ে আটকে রাখার যাদু কি
ইসলামে যাদুর অস্তিত্ব সত্য। কোরআনে বর্ণনা আছে যে কিছু মানুষ যাদুর মাধ্যমে স্বামী-স্ত্রীর সম্পর্ক নষ্ট করত। তাই যাদুর প্রভাব মানুষের জীবনের নানা ক্ষেত্রে পড়তে পারে। অনেক সময় বিয়ে ঠিক হচ্ছে আবার ভেঙে যাচ্ছে, অকারণে সমস্যা তৈরি হচ্ছে, ভাল সম্পর্ক হওয়া সত্ত্বেও বাধা আসছে—এসবই কিছু ক্ষেত্রে যাদুর প্রভাব হতে পারে। তবে সবকিছুই যাদুর কারণে হয় না; তাই ভয় পেয়ে সিদ্ধান্তে আসা ঠিক নয়।
বিয়ে আটকে রাখার যাদুর প্রাথমিক রুকইয়াহ কিভাবে করবেন
১. নিয়ত ঠিক রাখা
রুকইয়াহ শুরু করার আগে মনে দৃঢ় করুন শিফা শুধু আল্লাহর পক্ষ থেকেই আসে। রুকইয়াহ কেবল একটি মাধ্যম।
২. ওজু করে পরিষ্কার জায়গায় বসা
শান্ত জায়গায় ওজু করে বসবেন। মনে ভরসা রাখবেন আল্লাহই আপনাকে সাহায্য করবেন।
৩. সূরা ফাতিহা পড়া
রুকইয়াহর মূল ভিত্তি সূরা ফাতিহা। ধীরে তিলাওয়াত করে শেষে হাতে ফুঁ দিয়ে পুরো শরীরে বুলিয়ে নিন।
৪. আয়াতুল কুরসি পড়া
আয়াতুল কুরসি শয়তানি প্রভাব ও যাদুর বিরুদ্ধে শক্তিশালী হেফাজত। পড়া শেষে নিজের উপর ফুঁ দিন।
৫. তিন কুল পড়া
সূরা ইখলাস
সূরা ফালাক
সূরা নাস
এই তিনটি পড়ে ফুঁ দিয়ে শরীর মুছে নিন। ফালাক ও নাস যাদু, বদনজর ও শয়তান থেকে রক্ষার বিশেষ আমল।
৬. সুফফাত ও বাকারা থেকে রুকইয়াহর আয়াত
যদি পারেন, নিচের আয়াতগুলো দিনে একবার তিলাওয়াত করবেন
সূরা বাকারা: প্রথম পাঁচ আয়াত এবং শেষ দুই আয়াত
সূরা সুফফাত: প্রথম দশ আয়াত
এসব আয়াত সহিহ রুকইয়াহর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।
৭. সহিহ দোআ
হে আল্লাহ, মানুষের রব, আমার কষ্ট দূর করে দাও। তুমি শিফাদাতা, তোমার শিফা ছাড়া কোন শিফা নেই। আমাকে যাদুর ক্ষতি ও সব অশুভ প্রভাব থেকে রক্ষা করো।
৮. পানি বা অলিভ অয়লে রুকইয়াহ
কোরআনের আয়াতগুলো পড়ে এক গ্লাস পানিতে ফুঁ দিন। তারপর সেটি পান করুন বা অলিভ অয়লে ফুঁ দিয়ে শরীরে হালকা মালিশ করুন।
কোন লক্ষণগুলো যাদুর প্রভাব হতে পারে
বিয়ের আলাপ ঠিক হয়ে বারবার ভেঙে যাওয়া
অকারণে কারো প্রতি ঘৃণা, দূরত্ব বা ভুল বোঝাবুঝি
বিয়ের ব্যাপারে অস্বাভাবিক ভীতি বা অনাগ্রহ
মানসিক চাপ, আশাহীনতা
নামাজ, কোরআন বা যিকিরে মন না বসা
লক্ষণ থাকলেই যাদু নিশ্চিত নয়, তবে রুকইয়াহ করলে উপকার পাওয়া যায়।
কি কি নিয়মিত করবেন
প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় মাসনুন যিকির পড়বেন
রাতে ঘুমানোর আগে তিন কুল পড়ে শরীর মুছে নেবেন
ঘরে সূরা বাকারা তিলাওয়াত রাখুন
গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করুন।
⭕সরাসরি রুকইয়াহ কেন করবেন?
বিস্তারিত লিংক ও বিয়ে বন্ধ যাদুর লক্ষণ -কমেন্টে দেওয়া আছে।
❓ আপনে এমন সমস্যায় আক্রান্ত কিনা?
কমেন্ট উত্তর দিন.....
✅পোস্ট টা শেয়ার করুন যাতে অন্যদের উপকার হয়।
🌎আরও বিস্তারিত জানতে ভিজিট করুন
ruqyahsupport.com
📆সিরিয়াল নিতে ভিজিট করুন
📞01770602542 WhatsApp
Ad-Dua Ruqyah center, Dhaka.