সময় সোনারগাঁও

সময় সোনারগাঁও Only exclusive news and information.
(1)

12/04/2026

সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের, পূর্ব পিরোজপুর এলাকার দোয়েল নতুন ওয়ার্কশপের পেছনে।
মারিখালী ব্রীজের বামপাশে আম বাগানে চলছে অবৈধ চুনা কারখানা।

11/04/2026
11/04/2026

দুপুর ১-টায় এই লোকটা হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার বারদী বাজারের মাঝের গলিতে পড়ে থাকে এমন অবস্থায় কিছু লোক ধরে নিয়ে চিকিৎসার দেওয়ার জন্য।

নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ মিজানুর রহমানের দোকানে আছে।

তাকে কেউ যদি চিনতে পারেন তাহলে যোগাযোগ করুন। তুহিন মেডিকেল হল বারদী বাজার ভটতলা ডাক্তার মিজানুর রহমানের চেম্বারে।০১৭৬২৩২০৬৪৩

সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী এলাকার, ডা:মো:ইসমাঈল মামা অদ্য ভোর রাতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়...
11/04/2026

সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী এলাকার, ডা:মো:ইসমাঈল মামা অদ্য ভোর রাতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিঊন।
মহান আল্লাহ তা'য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক আমিন।

08/04/2026

দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক -বিয়ের প্রস্তাবে জুটলো মিথ্যা মামলার হুমকি সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রাব্বি হাসান
সময় সোনারগাঁও
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক গড়ে তোলার পর এখন প্রেমিকার পরিবার থেকে ক্রমাগত হুমকি ও মিথ্যা মামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন রাব্বি হাসান নামের এক যুবক। বুধবার (৮ এপ্রিল) দুপুরে সোনারগাঁয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ওই যুবক অভিযোগ করেন যে, তার প্রেমিকা তাছনিম এবং তার মা জেসমিন বেগম বর্তমানে তাকে নানাভাবে হয়রানি ও লাঞ্ছিত করছেন।

সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের বড়চেঙ্গাইন দাইয়ারপাড় এলাকার বাসিন্দা রাব্বি হাসান সংবাদ সম্মেলনে জানান, তাছনিমের সাথে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। রাব্বি যখন এপিলিয়ন গ্রুপে কর্মরত ছিলেন, তখন তার আয়ের বড় একটি অংশ তিনি তাছনিম ও তার মা জেসমিন বেগমের হাতে তুলে দিতেন। তার দাবি, তাসনিমের পরিবারকে তিনি দীর্ঘদিন নিয়মিত আর্থিক সহযোগিতা করে আসছিলেন।

সম্প্রতি রাব্বির চাকরি চলে যাওয়ার পর থেকে তাসনিমের আচরণে পরিবর্তন আসতে শুরু করে। আর্থিক টানাপোড়েনের কারণে আগের মতো টাকা দিতে না পারায় তাসনিম তাকে এড়িয়ে চলতে শুরু করেন এবং হঠাৎ করেই অন্য এক যুবকের সাথে সম্পর্কের কথা জানান। রাব্বি যখন পূর্বের সম্পর্কের ভিত্তিতে পুনরায় বিয়ের প্রস্তাব দেন, তখন তাসনিমের মা জেসমিন বেগম ক্ষিপ্ত হয়ে ওঠেন।

ভুক্তভোগী রাব্বি অভিযোগ করেন, তাসনিমের মা তাকে যোগ্যতাহীন বলে উপহাস করেন এবং অকথ্য ভাষায় গালাগালি করেন। এক পর্যায়ে তাকে বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়। মামলার ভয় এবং সামাজিক সম্মানের কথা চিন্তা করে রাব্বি গত ছয় দিন যাবত আত্মগোপনে ছিলেন। তিনি জানান, তার পরিবারও বিষয়টি সম্পর্কে অবগত ছিল না। এদিকে তাসনিমের পরিবার ও পরিচিতরা তার বিরুদ্ধে এলাকায় মিথ্যা ও নেতিবাচক অপপ্রচার চালাচ্ছে বলেও তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে এলাকাবাসী ও প্রশাসনের কাছে সাহায্য চেয়ে রাব্বি হাসান বলেন, আমি তাসনিমকে মন থেকে ভালোবাসি এবং তাকেই বিয়ে করতে চাই। একটি পক্ষ আমার বিরুদ্ধে মিথ্যা কুৎসা রটাচ্ছে, আমি এর তীব্র প্রতিবাদ জানাই। আমি শুধু নিজের নিরাপত্তা এবং ন্যায়বিচার চাই।

এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান ভুক্তভোগী ওই যুবক।

06/04/2026

সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধ, প্রাণনাশের হুমকি নারীর অশ্লীল ভাষায় গালিগালাজ থানায় অভিযোগ
সময় সোনারগাঁওঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বৃদ্ধকে প্রাণনাশের হুমকি ও তার সম্পত্তিতে ভাঙচুর-অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সোনারগাঁ থানাধীন সনমান্দি ইউনিয়নের নোয়াকান্দি গ্রামের বাসিন্দা মোঃ আনিসুর রহমান (৬৯) ভবানীপুর মৌজার একটি জমির বৈধ মালিক হিসেবে দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছেন। তিনি দাবি করেন, স্ত্রীয়ের ওয়ারিশ সূত্রে প্রাপ্ত মোট ১২.৪৫ শতাংশ জমির খারিজ ও নিয়মিত খাজনা পরিশোধ করে তিনি শান্তিপূর্ণভাবে জমিটি ব্যবহার করে আসছিলেন এবং সেখানে একটি সাইনবোর্ড স্থাপন করেন।

ভুক্তভোগীর অভিযোগ, গত ৬ মার্চ ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৮টা ২৩ মিনিটে অভিযুক্ত মোঃ আল আমিন (৪৬) তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে আনিসুর রহমানকে কল করে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং তাকে ও তার একমাত্র ছেলেকে হত্যার হুমকি দেন। এমনকি ১৫ দিনের মধ্যে তার ছেলেকে হত্যা করার কথাও বলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এরপর ৭ মার্চ ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে অভিযুক্ত আল আমিনের স্ত্রী জলী আক্তার (৪০) ভুক্তভোগীর জমিতে অনধিকার প্রবেশ করে স্থাপন করা সাইনবোর্ডটি তুলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেন বলে অভিযোগ ওঠে। এ সময় আনিসুর রহমান বাধা দিলে তাকেও হত্যার হুমকি দেওয়া হয়।
ভুক্তভোগী আরও জানান, অভিযুক্তরা প্রভাবশালী ও সংঘবদ্ধ হওয়ায় তিনি এবং তার পরিবারের সদস্যরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। যে কোনো সময় তাদের ওপর হামলার আশঙ্কা করছেন বলেও তিনি অভিযোগে উল্লেখ করেন।
ঘটনার বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে বিলম্বে থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান আনিসুর রহমান।

এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহিবুল্লাহ বলেন, অভিযোগটি আমরা গ্রহণ করেছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

05/04/2026

সোনারগাঁ উপজেলা নোয়াগাঁও ইউনিয়নের চরকামালদীতে চলছে দৌড়ে প্রতিযোগীতা,,,

অনৈতিক কাজে এলাকাবাসীর হাতে কট ওয়াসকুরুনি
অর্ধ-উলঙ্গ অবস্থায় দৌড়ে পালাচ্ছে-,,,,,,,দে দৌড় দে

05/04/2026

সোনারগাঁয়ের নোয়াগাঁও ইউনিয়নের লাধুর চরে , মাদক বিরোধী সভায় বক্তব্য রাখছেন - পনির ভূইয়া

জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ের সড়কেের পাশে  সিংলবো এলাকায় অজ্ঞতা যুবকের লা /শ উদ্ধার।
03/04/2026

জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ের সড়কেের পাশে সিংলবো এলাকায় অজ্ঞতা যুবকের লা /শ উদ্ধার।

03/04/2026

অর্ধ-উলঙ্গ অবস্থায় দৌড়ে পালিয়ে যাচ্ছে ওয়াজকরুনী।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চরকামালদি এলাকায় ‘ওয়াজকরুনী’ নামে এই ব্যক্তির বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ উঠেছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে একটি খামার বাড়িতে নারী এনে দলবদ্ধভাবে অনৈতিক কাজ করার সময় পুলিশ ও এলাকাবাসীর হস্তক্ষেপে ঘটনাস্থল থেকে অর্ধ-উলঙ্গ অবস্থায় দৌড়ে পালিয়ে যায় ওয়াজকরুনী।

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে সে ও তার সহযোগীরা এলাকায় নানা ধরনের অনৈতিক ও অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। কেউ প্রতিবাদ করতে গেলেই তার বিরুদ্ধে থানায় মামলা ও তাকে প্রাণনাশের হুমকি প্রদান করে ভয়ভীতি দেখায়।

স্থানীয় সূত্রে অভিযোগ, স্থানীয় প্রভাবশালী সুরজিত এর প্রোজেক্ট দেখাশোনার আড়ালে সেখানে বিভিন্ন সময় নারী এনে অনৈতিক কর্মকাণ্ড, মাদক ব্যবসা, জুয়া এবং অন্যান্য অপরাধ সংঘটিত হয়ে আসছে। এতে করে এলাকার সামাজিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে বাসিন্দারা জানিয়েছেন।
এঘটনায় অভিযুক্ত ওয়াসকুরুনি বলেন,, আমাকে ফাসানো হয়েছে, আমি কোনো অনৈতিক কাজের সাথে যুক্ত না, এটা আমার বিরুদ্ধে একটি মহল অপপ্রচার চালাচ্ছে, আমি তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি ।

Address

Sonargaon, Narayanganj
Dhaka
1442

Telephone

+8801719101013

Website

Alerts

Be the first to know and let us send you an email when সময় সোনারগাঁও posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to সময় সোনারগাঁও:

Share

Category