27/04/2026
বারবার একই চিন্তা মাথায় আসে? বারবার একই কাজ করতে হয়?
এবং আপনি বুঝতে পারেন এগুলো অহেতুক, অপ্রয়োজনীয়।
বলছিলাম অবসেসিভ কমপালসিভ ডিসঅর্ডার বা OCD নিয়ে।
OCD-এর সাধারণ লক্ষণঃ
• বারবার সন্দেহ—দরজা লক করেছি তো? ভুল করেছি না তো?
• অতিরিক্ত হাত ধোয়া বা জীবাণুর ভয়
• একই জিনিস বারবার চেক করা
• মনে না চাইতেও ভয়ংকর, অস্বস্তিকর বা নিষিদ্ধ চিন্তা বা ছবি বা কল্পনা আসা
• সবকিছু নিখুঁত বা একদম ঠিকঠাক রাখতে বাধ্যবোধ
• অহেতুক ভয় (আমি যদি আঘাত করে দেই, গালি দিয়ে দেই)
কিছু কৌশলঃ
১. এটা OCD-এর চিন্তা, বাস্তবতা নয়। অবসেশন চিহ্নিত করুন, মেনে নিন, এটা রোগ থেকে আসা চিন্তা, আপনার নয়।
২. কাজটা সঙ্গে সঙ্গে করবেন না বারবার চেক করতে ইচ্ছে হলে ৫–১০ মিনিট দেরি করুন।
৩. বারবার আশ্বাস খোঁজা কমান “আমি ঠিক করেছি তো?”—এই reassurance অনেক সময় OCD-কে বাড়ায়। ভুল Accept করুন।
৪. অস্বস্তি কিছুক্ষণ সহ্য করার অনুশীলন করুন
এটাই OCD চিকিৎসার মূলভিত্তির একটি অংশ (ERP), যা বিশ্বজুড়ে কার্যকর প্রমাণিত।
অনাকাঙ্ক্ষিত intrusive thought (যৌন চিন্তা, ধর্মের বিরুদ্ধ চিন্তা) থাকা মানে আপনি খারাপ মানুষ নন। এগুলো OCD-এর উপসর্গ হতে পারে।
যদি এসব কারণে সময় নষ্ট হয়, কষ্ট হয়, বা জীবন ব্যাহত হয়—চিকিৎসা নিন।
OCD হলে ঔষধ ও থেরাপি দুটোই প্রয়োজনীয়। এটা ব্রেইন এর রোগ।
শয়তান, যাদু টোনা, ওয়াসওয়াসা নয়।
আপনি বা পরিচিত কারও কি এমন অভিজ্ঞতা আছে? মন্তব্যে লিখতে পারেন। শেয়ার করুন। অপরকে জানতে সাহায্য করুন।
ডা. মুনতাসির খান
মনোরোগ বিশেষজ্ঞ
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা
Do repetitive thoughts keep getting stuck in your mind?
Do you feel compelled to repeat certain actions—while knowing they are unnecessary or irrational?
This may be Obsessive-Compulsive Disorder (OCD).
⭐ Common symptoms of OCD
• Repeated doubt — Did I lock the door? Did I make a mistake?
• Excessive handwashing or fear of contamination
• Repeated checking behaviors
• Unwanted disturbing thoughts, images, or impulses that intrude into the mind
• A strong need for perfection, symmetry, or things feeling "just right"
• Irrational fears — What if I hurt someone? What if I say something offensive?
⭐ Some evidence-based strategies
1. Label the thought
“This is an OCD thought, not reality.”
Recognize the obsession, allow it to be there, and remind yourself it comes from the disorder, not from who you are.
2. Don’t respond immediately to the urge
If you feel compelled to check repeatedly, delay it for 5–10 minutes.
Often the urge decreases.
3. Reduce reassurance-seeking
Repeatedly asking, “Did I do it right?” can strengthen OCD.
Learn to tolerate uncertainty and accept the possibility of mistakes.
4. Practice tolerating discomfort
Resisting rituals and staying with the anxiety for a while is part of Exposure and Response Prevention (ERP), a globally evidence-based treatment for OCD.
Having intrusive thoughts—including sexual, aggressive, or religiously disturbing thoughts—does not make you a bad person.
These can be symptoms of OCD.
If these symptoms consume time, cause distress, or interfere with life, seek treatment.
OCD often requires both medication and therapy.
It is a brain-based disorder.
It is not possession, black magic, or a spiritual curse.
If you or someone you know has experienced this, feel free to share in the comments and help spread awareness.
Dr. Muntasir Khan
Psychiatrist
Shaheed Suhrawardy Medical College Hospital, Dhaka
#চেম্বারঃ কগনিটিভ কিউর
ঠিকানাঃ বাড়ি ৪, রাস্তা ৭, ব্লক এল, দক্ষিণ বনশ্রী, ঢাকা
যোগাযোগঃ 01684-320857
সময়: রাত ৮ টা থেকে ১০ টা, বৃহস্পতিবার ও শুক্রবার বন্ধ।
#চেম্বারঃ ফরাজি হাসপাতাল (ভবন ২)
ঠিকানা: ব্লক জি, প্লট ৬১, রাস্তা ৪, ঢাকা ১২১৯
যোগাযোগ: 09606990000, 01905597001
সময়: রবি, সোম, মঙ্গল। বিকাল ৪ টা - ৬ টা।
#চেম্বারঃ ইয়ামাগাতা হাসপাতাল
ঠিকানা: মেরাদিয়া বাজার, ইয়ামাগাতা মোড়, বনশ্রী, ঢাকা
যোগাযোগ: 01805991800
#চেম্বারঃ ফাতেমা মেডিকেল সেন্টার, শরীয়তপুর সদর
প্রতি শুক্রবার ১০ টা থেকে ৩ টা
যোগাযোগঃ 01707073568, 01964646400