11/04/2026
অর্ডারের সময় কেন আমরা এডভান্স নিই অনেক সময় অনেক কাস্টমার এ প্রশ্ন করে এর আগে মুখে বললেও এবার প্রমাণ দিতে বাধ্য হলাম। দীর্ঘ ৪ বছর আমরা এগুলো হাইড রাখছি কিন্ত এখন মনে হচ্ছে এগুলো প্রকাশ করা উচিত। ফোনে দীর্ঘ সময় এ টু জেড বুঝানোর পর অর্ডার দিয়েছিল। জিনিস পাঠানোর পর সারাদিন রাইডার কে বাজারে ওয়েট করিয়ে সব জায়গা থেকে ব্লক দিয়েছে। তাই বাধ্য হয়ে দেওয়া।
অনলাইন ব্যবসা বাহির থেকে যতটা সহজ মনে হয়, বাস্তবে শত গুন চ্যালেঞ্জিং।
প্রতিদিন অসংখ্য পার্সেল কুরিয়ারে বুকিং করা হয়—একটা বিশ্বাস নিয়ে, কাস্টমার প্রোডাক্ট হাতে পেয়ে খুশি হবে, রিভিউ দিবে হাসি মুখে বলবে স্যার/ম্যাম আপনাদের প্রোডাক্ট টি সময় মত হাতে পেয়েছি এবং সব কিছু ঠিকঠাক আছে। কিন্তু অনেক সময় বাস্তবতা ভিন্ন চিত্র দেখায়।
কিছু কাস্টমার আছে যারা অনলাইনে একটা প্রোডাক্ট দেখছে মনে চাইছে Cash On Delivery তে অর্ডার দিয়েছে, প্রোডাক্ট পাঠানোর পর রাইডার কল দিলে পার্সেল সম্পর্কে কিছু জানেই না। ইনবক্সে মেসেজ দিলে BLOCK কল দিলে BLOCK.
আপনার মজা নেওয়ার উদ্দেশ্যে এরকম fake order করার জন্য আমাদের কতটুকু ক্ষতি হয় তা একমাত্র যারা অনলাইন ভিত্তিক ব্যবসা করে তারা জানে.....
আপনাদের এই ফেক অর্ডার এর ফলাফল কী দাঁড়ায় জানেন ?
❌ ডাবল কুরিয়ার চার্জ (ডেলিভারি + রিটার্ন)
❌ প্রোডাক্ট ড্যামেজ বা নষ্ট হওয়ার ঝুঁকি
❌ সময়, শ্রম ও ক্যাশফ্লো—সবকিছুর ওপর বড় চাপ।
একটা পার্সেল কখনোই শুধু “একটা অর্ডার” না—
এর পেছনে থাকে প্যাকেজিং খরচ, টিমের পরিশ্রম,অফিস ভাড়া, এডস ও মার্কেটিং খরচ এবং সবচেয়ে বড় বিষয়—বিশ্বাস।
🙏 তাই সকল কাস্টমারের কাছে ছোট্ট একটা অনুরোধ—যদি প্রোডাক্ট নেওয়ার ইচ্ছা না থাকে, দয়া করে ফেক অর্ডার করবেন না, প্লিজ।