08/04/2026
স্মারক নং: ২০২৬/০৯২
তারিখ: ০৮/০৪/২০২৬
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে “Together for Health, Stand with Science” প্রতিপাদ্যকে সামনে রেখে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)-এর উদ্যোগে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর সুপার স্পেশালাইজড হাসপাতালের অডিটোরিয়ামে আজ ০৮ এপ্রিল ২০২৬, বুধবার, বিকাল ৩:০০ টায় এক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বর্তমান বৈশ্বিক ও জাতীয় স্বাস্থ্য পরিস্থিতিতে বিজ্ঞানভিত্তিক চিকিৎসা, জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে এই সেমিনারের আয়োজন করা হয়। দেশের প্রখ্যাত চিকিৎসক, স্বাস্থ্য বিশেষজ্ঞ, শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও ফলপ্রসূ হয়।
সেমিনারে কী-নোট বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট স্বাস্থ্যবিশেষজ্ঞ ডা. কামার উদ্দিন মুজাক্কির। তিনি তার বক্তব্যে বর্তমান স্বাস্থ্যব্যবস্থার চ্যালেঞ্জ, বৈজ্ঞানিক গবেষণার গুরুত্ব, প্রমাণভিত্তিক চিকিৎসা পদ্ধতির প্রয়োজনীয়তা এবং জনস্বাস্থ্য সমস্যা মোকাবিলায় সমন্বিত পরিকল্পনার ওপর আলোকপাত করেন। তিনি বলেন, “স্বাস্থ্যখাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং গবেষণার ওপর নির্ভরশীলতা বৃদ্ধি করতে হবে।”
উক্ত সেমিনারে প্যানালিস্ট হিসেবে উপস্থিত ছিলেন— অধ্যাপক ডা. মোঃ শাহীনুল আলম, অধ্যাপক ডা. মোঃ মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ডা. খোরশেদ আলী মিয়া, অধ্যাপক ডা. নাহিদুজ্জামান সাজ্জাদ, ডা. হুরজাহান বানু।
এছাড়াও উপস্থিত ছিলেন, অধ্যাপক ডা. মাহমুদ হোসেন, জেনারেল সেক্রেটারি, এনডিএফ; অধ্যাপক ডা. সাজেদ আবদুল খালেক, ভাইস প্রেসিডেন্ট, এনডিএফ; অধ্যাপক ডা. এ. কে. এম. ওয়ালিউল্লাহ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এনডিএফ; ডা. মোঃ আতিয়ার রহমান, জয়েন্ট সেক্রেটারি, এনডিএফ; ডা. এমজি ফারুক হোসেন, জয়েন্ট সেক্রেটারি, এনডিএফ; ডা. রুহুল কুদ্দুস বিপ্লব, জয়েন্ট সেক্রেটারি, এনডিএফ; ডা. মোঃ শাহাদাত হোসেন, জয়েন্ট সেক্রেটারি, এনডিএফ; ডা. নাজমুল আরেফিন কোষাধ্যক্ষ, এনডিএফ; ডা. এ কে এম জিয়াউল হক, অফিস সম্পাদক, এনডিএফ।
সেমিনারে সভাপতিত্ব করেন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)-এর সম্মানিত সভাপতি অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম। তিনি বলেন, “একটি সুস্থ ও সমৃদ্ধ জাতি গঠনের জন্য বিজ্ঞানসম্মত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি। স্বাস্থ্যখাতে নীতি নির্ধারণে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।” তিনি তরুণ চিকিৎসকদের গবেষণায় যুক্ত হওয়ার আহ্বান জানান এবং স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, ডা. মোঃ জাহাঙ্গীর-উল আলম সোহেল, সেক্রেটারি, বিসিএস হেলথ ফোরাম ও ডা. রুহুল কুদ্দুস বিপ্লব, জয়েন্ট সেক্রেটারি, এনডিএফ।