Medicon BD - Indian Treatment Assistance

  • Home
  • Medicon BD - Indian Treatment Assistance

Medicon BD - Indian Treatment Assistance অভিজ্ঞতার আলোকে কম খরচে ইন্ডিয়ায় চিকিৎসা,যাতায়াত ও আবাসন বিষয়ে সহযোগিতা করা হয়।

ক্যান্সার কি? কেন হয়? চিকিৎসা কি? - ১ আমাদের শরীর হলো অসংখ্য দেহকোষের সমষ্টি। দেহের স্বাভাবিক নিয়ম অনুযায়ী এই কোষগুলি সৃ...
09/10/2023

ক্যান্সার কি? কেন হয়? চিকিৎসা কি? - ১

আমাদের শরীর হলো অসংখ্য দেহকোষের সমষ্টি। দেহের স্বাভাবিক নিয়ম অনুযায়ী এই কোষগুলি সৃষ্টি হয়ে বৃদ্ধি পায় এবং পরিণত অবস্থা প্রাপ্ত হলে যথানিয়মে ধ্বংস হয়ে যায়। নতুন কোষ এই ধ্বংস হয়ে যাওয়া কোষগুলিকে পুনরায় প্রতিস্থাপিত করে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের শরীরে কিছু জিনগত পরিবর্তন দেখা দেয়, যার ফলে দেহের এই সুনির্দিষ্ট নিয়ম ব্যাহত হয়। এই অবস্থায় পরিণত কোষগুলি ধ্বংস না হয়ে অনিয়ন্ত্রিত ভাবে দ্রুত হারে বৃদ্ধি পেতে থাকে এর ফলে শরীরে অসংখ্য অস্বাভাবিক কোষের সৃষ্টি হয়। এই অবস্থাকে সাধারণ ভাবে ক্যান্সার বলা হয়।

এই অতিরিক্ত অস্বাভাবিক কোষগুলি একত্রিত হয়ে এক ধরণের পিন্ড তৈরি করে, যা সাধারণ ভাবে টিউমার নামে পরিচিত।
এই টিউমার থেকেই সাধারণতঃ শরীরে ক্যান্সারের সূত্রপাত হয়। অনিয়ন্ত্রিত গঠিত এইসব কোষগুলির সমাহার বা টিউমার ম্যালিগন্যান্ট অর্থাৎ ক্যান্সার যুক্ত এবং বিনাইন অর্থাৎ ক্যান্সার বিহীন—এই দুই প্রকার হতে পারে। তবে কিছু কিছু ক্যান্সার, যেমন লিউকিমিয়া বা ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে এই ধরণের টিউমার বা অস্বাভাবিক কোষপিন্ড তৈরি হয়না।

ক্যান্সার শব্দটির আক্ষরিক অর্থ ব্যাপক। এর দ্বারা প্রকৃতপক্ষে প্রায় ১০০ রকম রোগ বোঝানো হয়। এই রোগগুলি শরীরের যে কোনো অংশেই আক্রমণ করতে পারে এবং অধিকাংশ ক্ষেত্রেই তা বিপজ্জনক, এমনকি প্রাণঘাতী পর্যন্ত্য হতে পারে।

আপাতদৃষ্টিতে বিপজ্জনক মনে হলেও, বর্তমানে ক্যান্সারের বিভিন্ন রকম উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি প্ৰচলিত রয়েছে। তবে কোন রোগীর ক্ষেত্রে কী ধরণের চিকিৎসা পদ্ধতি অবলম্বন করা হবে, সেই সিদ্ধান্ত সাধারণতঃ ক্যান্সারের অবস্থান, প্রকৃতি বা কোন ধরণের ক্যান্সার এবং ক্যান্সারের বর্তমান অবস্থা অর্থাৎ ক্যান্সার কোন স্টেজে রয়েছে তার ওপর নির্ভর করে।

শরীরে ক্যান্সার কতখানি ছড়িয়ে পড়েছে তার ওপর ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি নিরূপণ অনেকাংশে নির্ভর করে। সাধারনতঃ বেশিরভাগ ক্যান্সারের চিকিৎসার জন্যই চিকিৎসকেরা সার্জারি বা অপারেশনের পরামর্শ দিয়ে থাকেন। ক্যান্সার যদি প্রাথমিক অবস্থায় থাকে, অর্থাৎ বেশি দূর ছড়িয়ে না পড়ে থাকে, তবে সার্জারি সাধারনতঃ বিশেষ ভাবে কার্যকরী হয়।

সার্জারি ছাড়াও কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি ইত্যাদি ও ক্যান্সারের ক্ষেত্রে কার্যকরী হয়। বর্তমানে অনেক ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক অর্থাৎ অঙ্কোলজিস্টরা নানা রকম অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, যেমন হরমোন থেরাপি, ইমিউনোথেরাপি, টার্গেটেড ড্রাগ থেরাপি ইত্যাদির সুপারিশ করে থাকেন। এছাড়াও বোন ম্যারো বা অস্থিমজ্জা প্রতিস্থাপনকে কিছু কিছু ক্যান্সারের চিকিৎসায় অত্যন্ত কার্যকরী পদ্ধতি হিসেবে গণ্য করা হয়।

ক্যান্সার কেন হয় :

সাধারনতঃ জিনগত অস্বাভাবিকতা এবং জিনের নানারকম ক্ষতির কারণে ক্যান্সারের প্রাদুর্ভাব হয়। এছাড়াও ক্যান্সার সৃষ্টিকারী নানারকম ক্ষতিকর পদার্থের সংস্পর্শে আসার ফলেও ক্যান্সার হতে পারে। ক্যান্সারের উল্লেখযোগ্য কারণগুলি হলো: জৈবিক বা আভ্যন্তরীণ কারণ বয়স: যদিও যেকোনো বয়সেই ক্যান্সার হতে পারে, তাও সাধারণ ভাবে বয়সকে ক্যান্সারের একটি প্রাথমিক শর্ত বলে মনে করা হয়। এর কারণ হল বেশির ভাগ ক্যান্সারের ঘটনাই বয়স বাড়ার সাথে সাথে দেখা যায়। ১০ জনের মধ্যে ৯ জন ক্যান্সার আক্রান্ত রোগীরই বয়স ৫০ বা তার উর্দ্ধে। সাধারনতঃ নারীদের তুলনায় পুরুষদের মধ্যে ক্যান্সারের প্রবণতা বেশি দেখা যায়।

জিনগত ত্রুটি: লি-ফ্রাউমেনি সিনড্রোম থেকে হাড়ের ক্যান্সার, ব্রেস্ট বা স্তন ক্যান্সার, সফ্ট টিস্যু সারকোমা, মস্তিষ্কের ক্যান্সার, ইত্যাদি দেখা দিতে পারে। অন্যদিকে ডাউন সিনড্রোম নামক জিনগত অসুখ থেকেও নানারকম ক্যান্সার, যেমন লিউকিমিয়া বা ব্লাড ক্যান্সার এবং টেষ্টিকুলার ক্যান্সার হতে পারে।

পরিবেশগত কারণ এবং ক্ষতিকর রাসায়নিক বিকিরণের সংস্পর্শে আসা ইউ ভি রশ্মির বিকিরণ: সূর্য থেকে আসা ক্ষতিকর অতিবেগুনি রশ্মি বা ইউ ভি রশ্মির সংস্পর্শে দীর্ঘকাল থাকলে মেলানোমা ও অন্যান্য নানা ধরণের ত্বকের ক্যান্সার হতে পারে।

রেডিয়েশন থেরাপি: ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত রেডিয়েশন থেরাপির সংস্পর্শে আসার ফলে পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে অন্য ধরণের ক্যান্সার হতে পারে। উদাহরণ স্বরূপ বলা যায়- ধরা যাক কোনো ব্যক্তির লিম্ফোমা নামক ক্যান্সারের চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে বুকে রেডিয়েশন থেরাপি দেওয়া হচ্ছে। এর থেকে পরবর্তীতে ওই ব্যক্তির ব্রেস্ট ক্যান্সার বা স্তনগ্রন্থির ক্যান্সার হতে পারে।

পেশাগত পরিবেশের কারণে সৃষ্ট ক্যান্সার পেশার সূত্রে নানা ধরণের ক্ষতিকর রাসায়নিক পদার্থের সংস্পর্শে দীর্ঘদিন থাকলে দেহের সাধারণ ডি এন এ-র গঠনে পরিবর্তন দেখা দিতে পারে, যার থেকে ক্যান্সার হবার সম্ভাবনা থাকে।

কিছু ক্ষতিকর রাসায়নিক পদার্থ যেমন রেডিয়াম, অ্যাসবেস্টসের গুঁড়ো, টার বা আলকাতরা ইত্যাদির সংস্পর্শে থাকাও ক্যান্সারের একটি উল্লেখযোগ্য কারণ।

জীবনযাপনের তারতম্যের ফলে সৃষ্ট ক্যান্সার অতিরিক্ত ধূমপান থেকে নানা ধরণের ক্যান্সার হয়, যেমন ফুসফুস, ল্যারিংক্স বা স্বরযন্ত্র, মাথা, গলা ও ঘাড়, পাকস্থলী, ব্লাডার বা মূত্রথলি, কিডনি, অগ্ন্যাশয় এবং ইসোফগাস বা খাদ্যনালীর ক্যান্সার ইত্যাদি। অত্যধিক মদ্যপানও ক্যান্সারের একটি অন্যতম কারণ।

কিছু কিছু খাবার থেকেও ক্যান্সার হবার সম্ভাবনা থাকে। যেমন বারবিকিউ বা ঝলসানো মাংসে প্রচুর পরিমাণ ক্ষতিকর নাইট্রাইট ও পলি অ্যারোম্যাটিক পদার্থ উপস্থিত থাকে, যা থেকে ক্যান্সার হবার সম্ভাবনা রয়েছে।

ব্যাকটেরিয়া ও ভাইরাসের ফলে সৃষ্ট ক্যান্সার হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV)-এর থেকে সারভাইকাল ক্যানসার হতে পারে এপস্টাইন- বার ভাইরাস (EPV) থেকে বার্কিট লিম্ফোমা নামক ক্যান্সার হয়। এইচ পাইলোরি (H. Pylori) ভাইরাসের জন্য পাকস্থলীতে ক্যান্সার হতে পারে।

হেপাটাইটিস ভাইরাস থেকে লিভার ক্যান্সার হতে পারে। হরমোনের পরিবর্তন ও দুর্বল রোগ প্রতিরোধ ব্যবস্থার ফলে উদ্ভূত ক্যান্সার
স্ত্রীদেহে ইস্ট্রোজেন হরমোনের মাত্রার তারতম্যের ফলে ইউটেরাসের ক্যান্সার হতে পারে।

দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি এবং এইচ আই ভি সংক্রমণ থেকে কাপোসি সারকোমা, নন-হজকিন্স লিম্ফোমা ইত্যাদি ক্যান্সার হতে পারে।

ক্যান্সারের চিকিৎসা :

আপাতদৃষ্টিতে বিপজ্জনক মনে হলেও, বর্তমানে ক্যান্সারের বিভিন্ন রকম উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি প্ৰচলিত রয়েছে। তবে কোন রোগীর ক্ষেত্রে কী ধরণের চিকিৎসা পদ্ধতি অবলম্বন করা হবে, সেই সিদ্ধান্ত সাধারণতঃ ক্যান্সারের অবস্থান, প্রকৃতি বা কোন ধরণের ক্যান্সার এবং ক্যান্সারের বর্তমান অবস্থা অর্থাৎ ক্যান্সার কোন স্টেজে রয়েছে তার ওপর নির্ভর করে। শরীরে ক্যান্সার কতখানি ছড়িয়ে পড়েছে তার ওপর ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি নিরূপণ অনেকাংশে নির্ভর করে।

সাধারনতঃ বেশিরভাগ ক্যান্সারের চিকিৎসার জন্যই চিকিৎসকেরা সার্জারি বা অপারেশনের পরামর্শ দিয়ে থাকেন। ক্যান্সার যদি প্রাথমিক অবস্থায় থাকে অর্থাৎ বেশি দূর ছড়িয়ে না পড়ে থাকে তবে সার্জারি সাধারনতঃ বিশেষ ভাবে কার্যকরী হয়। সার্জারি ছাড়াও কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি ইত্যাদিও ক্যান্সারের ক্ষেত্রে কার্যকরী হয়।

বর্তমানে অনেক ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক অর্থাৎ অঙ্কোলজিস্টরা নানা রকম অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, যেমন হরমোন থেরাপি, ইমিউনোথেরাপি, টার্গেটেড ড্রাগ থেরাপি ইত্যাদির সুপারিশ করে থাকেন। এছাড়াও বোন ম্যারো বা অস্থিমজ্জা প্রতিস্থাপনকে কিছু কিছু ক্যান্সারের চিকিৎসায় অত্যন্ত কার্যকরী পদ্ধতি হিসেবে গণ্য করা হয়।

[চলবে]

© Sk Shamim

বিদেশে চিকিৎসার অন্যতম অন্তরায় বাড়তি খরচ। আমাদের চেষ্টা থাকে সেটা যতটা সম্ভব কমিয়ে আপনার হাতের কাছে নিয়ে আসা। অল্প সময় এ...
30/08/2023

বিদেশে চিকিৎসার অন্যতম অন্তরায় বাড়তি খরচ। আমাদের চেষ্টা থাকে সেটা যতটা সম্ভব কমিয়ে আপনার হাতের কাছে নিয়ে আসা। অল্প সময় এবং অর্থ খরচে আপনার সুচিকিৎসার দায়িত্ব আমাদের।
জাস্ট একটা কলের দূরত্ব।
01831-127744

Cancer চিকিৎসার জন্য ভারতীয় হাসপাতাল পরিচিতি :দ্রুত চিকিৎসা শুরু এবং ডাক্তারদের নিবিড় তত্ত্বাবধানের জন্য MGM Cancer Inst...
21/08/2023

Cancer চিকিৎসার জন্য ভারতীয় হাসপাতাল পরিচিতি :

দ্রুত চিকিৎসা শুরু এবং ডাক্তারদের নিবিড় তত্ত্বাবধানের জন্য MGM Cancer Institute বেশ জনপ্রিয়তা অর্জন করেছে বাংলাদেশের ক্যান্সার পেশেন্ট ও তাদের পরিবারের মানুষের কাছে। চেন্নাইয়ের হাইপ্রোফাইল অনেক হাসপাতালের তুলনায় কম সময় এবং খরচে এখানে বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা নেয়া যায়।
ভারত-বিখ্যাত বেশ ক'জন Oncology Specialist Doctor এখানে চিকিৎসা দিয়ে থাকেন।
১৫০ শয্যা বিশিষ্ট এম জি এম ক্যান্সার হাসপাতাল চেন্নাই এয়ারপোর্ট থেকে মাত্র ৪০ মিনিটের পথ। অভিজ্ঞ ডাক্তার, আন্তর্জাতিক মানের সেবা, আন্তরিক পরিবেশ যথেষ্টই নিরাময় বান্ধব ও আধুনিক। কিন্তু সেই তুলনায় খরচ যথেষ্ট কম এবং আশেপাশে সুলভে থাকা-খাওয়ার ব্যবস্থা গড়ে উঠার কারনে ক্যান্সার চিকিৎসার জন্য আস্থার জায়গা হয়ে উঠেছে এই হাসপাতাল।

Cancer চিকিৎসার হাসপাতাল পরিচিতি। আজকের হাসপাতাল Cytecare Hospital Bengaluru সাইটকেয়ার ক্যান্সার হাসপাতাল ভারতের কর্ণাট...
19/08/2023

Cancer চিকিৎসার হাসপাতাল পরিচিতি। আজকের হাসপাতাল Cytecare Hospital Bengaluru

সাইটকেয়ার ক্যান্সার হাসপাতাল ভারতের কর্ণাটকে(বেংগালুরুতে) অবস্থিত এবং এটি ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য ইন্ডিয়ার সেরা হাসপাতালগুলির মধ্যে একটি হিসাবে গণ্য করা হয়।
এই হাসপাতালটি স্তন ক্যান্সার, মাথা ও গলার ক্যান্সার এবং জিআইটি ক্যান্সারের মতো প্রায় সব ধরণের ক্যান্সারের জন্য বিশেষায়িত হাসপাতাল।
এটি আধুনিকতম প্রযুক্তি এবং সর্বশেষ যন্ত্রপাতি দিয়ে সজ্জিত যা যুক্তিসঙ্গত মূল্যে উচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করে। অত্যন্ত প্রশিক্ষিত এবং পেশাদার অনকোলজিস্টরা এই হাসপাতালের সাথে যুক্ত। এই ডাক্তাররা রোগীদের শুধু শারীরিকভাবেই চিকিৎসা দেন না মানসিক ও জীবনাচরণ নিয়েও কাজ করে রোগীর শরীর ও মন থেকে ক্যান্সার ও এর প্রভাব পুরোপুরিভাবে নির্মূল করতে সাহায্য করেন।

হাইপারটেনশন বা উচ্চরক্তচাপকে রোগ না বলে একে একটি গুরুতর স্বাস্থ্যগত অবস্থা বলাই শ্রেয়। কিছু বিষয় খেয়াল রাখলে যা নিয়ন্ত্র...
17/08/2023

হাইপারটেনশন বা উচ্চরক্তচাপকে রোগ না বলে একে একটি গুরুতর স্বাস্থ্যগত অবস্থা বলাই শ্রেয়। কিছু বিষয় খেয়াল রাখলে যা নিয়ন্ত্রণে রেখে ভালভাবে জীবনযাপন সম্ভব।

# আপনার রক্তচাপের তথ্য নিন :
নিয়মিত আপনার রক্তচাপ নিরীক্ষণ করুন।

# স্বাস্থ্যকর জীবনযাপন চর্চা করুন :
সুষম ও সবুজ খাদ্য গ্রহণ করুন এবং নিয়মিত ব্যায়াম করুন।

# লবণ গ্রহণ কম করুন :
রক্তচাপ কমাতে উচ্চ-সোডিয়ামযুক্ত খাবার সীমিত করুন।

# ধূমপান ছেড়ে দিন :
আপনার ফুসফুস এবং হৃদযন্ত্রকে ক্ষতি থেকে মুক্ত করুন।

# অ্যালকোহল ছেড়ে দিন :
সুস্থ হার্টের জন্য সংযম একটি চাবিকাঠি। মদপান থেকে বিরত থাকুন।

# মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন:
জীবিকাদায়ী কাজের শেষে শখের কাজ করুন, প্রিয়জনের সাথে থাকুন ও ধর্মচর্চা ও ধ্যান অনুশীলন করুন।

# ঔষধ ব্যবস্থাপত্র মেনে চলুন :
নির্দিষ্ট সময় ও মাত্রা অনুসারে চিকিৎসক নির্দেশিত ওষুধ সেবন করুন।

# নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন :
আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে যোগাযোগ রাখুন। ৪০ এর পরে নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা করুন।

# নিজে জানুন অন্যকে জানান :
অন্যদের সুস্থ থাকতে সাহায্য করার জন্য জ্ঞান শেয়ার করুন।

ছবি : Mufid Majnun

কালেক্টেড পোস্ট :আজকে পেরিফেরাল নিউরোপ্যাথি নিয়ে দুই এক কথা বলবো। তার আগে বলি, এখানে যে বা যারা মতামত চাইতে আসেন, আমি ব...
17/01/2023

কালেক্টেড পোস্ট :

আজকে পেরিফেরাল নিউরোপ্যাথি নিয়ে দুই এক কথা বলবো।

তার আগে বলি, এখানে যে বা যারা মতামত চাইতে আসেন, আমি বুঝি যে তারা সকলেই পীড়িত। মানসিক ভাবে বিভ্রান্ত ও দুশ্চিন্তায় জর্জরিত। আমার কথা গুলো ভালোভাবে পড়বেন এবং বুঝবেন, আশা রাখি উপকৃত হবেন।

অধুনা বাংলাদেশে আমি একটি সিনড্রোম লক্ষ্য করছি যে যেকোনো ব্যাপারেই মানুষকে অযথা চেন্নাই - দিল্লির দিকে ঠেলে দেওয়া। এটা এখন একটা মাস্ সিনড্রোম বা সমষ্টিগত ভুল সিদ্ধান্তের দিকে চলে যাচ্ছে। মনে রাখতে হবে যে চিকিৎসা সুবিধা সারা ভারতবর্ষেই সব বড়ো শহরেই একই রকম কারণ যারা সারা ভারতবর্ষের বিভিন্ন মেডিক্যাল কলেজ থেকে পাস করে বেরোন তারা একই কোর্স একই ভাবে পড়ে এবং একই পরীক্ষা দিয়ে পাস করেন। তাই গুণমান এর দিক থেকে সবাই ১৯ আর ২০। কিন্তু আমরা বাঙালিদের একটা বড়ো প্রবলেম হলো যে আমরা নিজেদেরই ঠিক করে ভরসা করি না। তাই আমরা অনেকেই আমাদের সবথেকে কাছের শহরের চিকিৎসা সেবা গুলি অগ্রাহ্য করে যাই। এতে অসুবিধা বা অর্থনৈতিক ভাবে বেশি খরচ কিন্তু রুগীর ই হয়। দূর স্থানে যেমন চেন্নাই - ব্যাঙ্গালুরু - হায়দরাবাদ - মুম্বাই - দিল্লি তে গিয়ে থাকতে যেমন অন্যের উপর নির্ভর করতে হয় তেমনি ভাষাগত সমস্যাও কিন্তু আমাদের অনেক টাই ভোগায়। আমরা বাঙালিরা অধিকাংশই হিন্দি বা ইংরেজী তে আমাদের শারীরিক অসুবিধা গুলো সেভাবে বুঝিয়ে বলে উঠতে পারি না। এমনকি ভাষা জানলেও পারি না , কারণ সেটি আমাদের গর্বের মাতৃভাষা নয়। এতে চিকিৎসকের সাথে যথাযথ এবং 100 % কমিউনিকেশন কিন্তু কখনোই হয় না। এরই বিপরীতে ভাবুন তো আপনি কলকাতায় বাঙালী বা বাংলা জানা অবাঙালি ডক্টর এর সাথে বাংলায় কথা বলছেন এবং বাংলায় আপনার অসুবিধা গুলো ব্যাখ্যা করছেন, এই ব্যাপারটি কতোটা সুবিধা ! ডক্টর ও আপনাকে বাঙলাতেই বুঝিয়ে বলছেন এবং আপনি সম্পূর্ণভাবে সেটা বুঝতে পারছেন, এই ব্যাপারটি ই কিন্তু রুগী কে অনেক টা ভালো করতে সক্ষম যদি আপনি সঠিক হাসপাতালের সঠিক ডক্টরের কাছে যান। হাতের পাঁচটি আঙ্গুল যেমন সমান নয় তেমনি সব ডক্টরের মুড বা ব্যবহার ও সমান নয় কিন্তু এটি তো আমাদের বাড়ির মানুষজনের ক্ষেত্রেও সত্যি। তাহলে এতটা অধৈর্য্য হয়ে নিজের ই পকেটের কষ্টার্জিত টাকা অহেতুক বেশি খরচ করে কথায় কথায় পাছায় ফোঁড়া বা সামান্য ডায়াবেটিস বা সামান্য ব্যথার জন্যেও সুদূর স্থানে পাড়ি দেওয়াটা কতোটা বুদ্ধিমানের কাজ ???

একটা খুব পরিষ্কার গাইডলাইন আপনাদের দিচ্ছি। আমি নিজে হাসপাতালে চাকরী করার সুবাদে দেশের প্রায় প্রত্যেকটি শহরের ই হাসপাতালের চরিত্র ও ডাক্তারদের মনোভাব সম্বন্ধে ওয়াকিবহাল। সেই জ্ঞান থেকেই সচেতন ভাবে আপনাদের জানানোর জন্য বলছি যে কোন ধরনের ট্রিটমেন্ট কলকাতায় আপনাদের প্রিয় চেন্নাই - দিল্লির মতোই ভালো হয়।

কলকাতায় অনায়াসে যে রোগ গুলির জন্য ভালো চিকিৎসা হয় -----------
১. যেকোনো নিউরো মেডিসিন প্রবলেম
২. পাইলস - ফিশ্চুলা প্রবলেম
৩. হার্টের রিং পড়ানো এবং বাইপাস সার্জারি
৪. বাচ্চাদের হার্টের ফুটো সার্জারি
৫. গাষ্ট্র ডায়াগনস্টিক প্রসিডিওর যেমন ERCP,
এন্ডোস্কোপি, কলোনস্কপি ইত্যাদি
৬. গল ব্লাডার এর পাথর, প্যানক্রিয়েটিক ইনফেশন
৭. লিভারের হেপাটাইটিস ইনফেকশন
৮. হাঁটু এবং হিপ রিপ্লেসমেন্ট
৯. কিডনি প্রতিস্থাপন
১০. জরায়ুর অপারেশন
১১. ব্রেস্ট আবসেস অপারেশন
১২. হাড় বেড়ে যাওয়ার অপারেশন
১৩. কিডনি স্টোন অপারেশন
১৪. প্রোস্টেট অপারেশন
১৫. ENT চিকিৎসা ( নাক - কান - গলা )
১৬. যেকোনো স্কিন ডিসিস
১৭. মানসিক রোগের চিকিৎসা
১৮. মৃগী এবং টিবি রোগের চিকিৎসা
১৯. স্পাইন এর নন - ক্রিটিক্যাল অপারেশন
২০. থাইরয়েড এর চিকিৎসা ও অপারেশন
২১. স্ট্রোকের ট্রিটমেন্ট
২২. চোখের সাধারণ অপারেশন যেমন ফেকো সার্জারি
২৩. যেকোনো ডেন্টাল ট্রিটমেন্ট ও সার্জারি

এর প্রত্যেকটি চিকিৎসায় কলকাতায় ভারতবর্ষের যেকোনো শহরের যেকোনো দামী হাসপাতালের সমান গুনে ও মানে এবং কম খরচে হয়। সমস্যা হলো আপনাদের যারা বিভিন্ন গ্রুপে গাইড করেন বা আপনাদের প্রতিবেশী যাদের কে আপনারা জিজ্ঞেস করেন, তারাই জানেন না।

আমি যে চিকিৎসা গুলো কলকাতার বাইরে করার সাজেস্ট করি, সেগুলো মোটামুটি হলো -------

১. ব্রেন টিউমার সার্জারি
২. স্পাইন এর জটিল সার্জারি
৩. ক্যান্সার ট্রিটমেন্ট
৪. জটিল অন্ত্রের সার্জারি
৫. লিভার ট্রান্সপ্লান্ট ও লিভার এর অন্যান্য জটিল
সার্জারি
৬. ফুসফুসের সার্জারি
৭. হাড়ের ক্রনিক ইনফেশনের সার্জারি
৮. হুইপলস সার্জারি
৯. ব্রেন এ স্টেন্টিং
১০. বাচ্চাদের চিকিৎসা
১১. চোখের চিকিৎসা
১২. প্লাস্টিক সার্জারি
১৩. রক্তের অসুখ

এই মোটামুটি কমন সমস্যা যেখানে কলকাতার বাইরে আমি সাজেস্ট করি। অবশ্য রোগ এর প্রকারভেদে আমার হাসপাতাল সাজেশন পরিবর্তিত হয়।

আপনারা যদি আমার দেওয়া এই সিম্পল গাইডলাইন টা ফলো করেন, তাহলেই দেখবেন আপনাদের হয়রানি ও কমবে আর পকেট ও বাঁচবে এবং সেরা চিকিৎসা ই পাবেন।

এবার আসছি নিউরোপ্যাথি নিয়ে।

পেরিফেরাল নিউরপ্যাথি হলো আমাদের শরীরের পেরিফেরাল স্থানে যেমন ত্বকের উপরিভাগের নিচে অবস্থিত নার্ভের প্রদাহ। এটি সাধারণত অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বহুদিন ধরে থাকলে নার্ভের মায়োলিন সীদ ( নার্ভের এক প্রকার রক্ষা কবচ ) আংশিক ক্ষতিগ্রস্ত হয়ে হতে পারে। এটির যথাযথ ট্রিটমেন্ট করলে নিয়ন্ত্রণে থাকে। একেবারে সেরে ওঠা ব্যাপারটা অতোটা সোজা নয় কিন্তু মোটামুটি সেরে যাওয়ার মতোই কন্ট্রোল করা যায়।
এটির চিকিৎসা পুরোপুরি মেডিসিন নির্ভর। এবং কলকাতা তেই এর সুন্দর চিকিৎসা হয়। এর জন্য দূরে গিয়ে অযথা টাকা নষ্ট করার কোনো কারণ নেই।

ধন্যবাদ

ক্যান্সার ফাইটার রানা ভট্টাচার্য্য

ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে দ্রুত চিকিৎসা নিশ্চিত করাটা খুব জরুরি। অনেক ভালো ডক্টর এবং হাসপাতালের খোঁজ জানা থাকা সত্বেও ...
20/09/2022

ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে দ্রুত চিকিৎসা নিশ্চিত করাটা খুব জরুরি। অনেক ভালো ডক্টর এবং হাসপাতালের খোঁজ জানা থাকা সত্বেও শুধুমাত্র সময় ব্যবস্থাপনার ভুল বা সিদ্ধান্ত নিতে দেরি হলে চিকিৎসা শুরুর দীর্ঘসুত্রিতায় রোগীর অবস্থা আশংকাজনক পর্যায়ে এমনকি চিকিৎসার উর্ধ্বে চলে যেতে পারে।
সেক্ষত্রে অনেক ভালো অঙ্কোলজিস্ট বা অনকোলজি ডিপার্ট্মেন্ট থাকার পরেও ক্যান্সারের দ্রুত ও কার্যকরী চিকিৎসার জন্য জেনারেল বা মাল্টি-স্পেশালিটি হসপিটাল অপেক্ষা ক্যান্সার স্পেশালিটি হসপিটালে এ চিকিৎসার জন্য যাওয়াটাই উচিৎ বলে আমরা মনে করি।

ভারতের ক্যান্সার স্পেশালিটি হাসপাতালের লিস্ট :
১. Apollo Proton - Chennai
২. HCG - Bengaluru
৩. American Oncology - Hyderabad
৪. Tata Centre - Kolkata
৫. Tata Memorial - Mumbai
৬. Aditya Birla Memorial Cancer Hospital - Pune

রোগী এবং এটেনডেন্টদের অভিজ্ঞতার আলোকে লিস্টটি খরচ বেশি থেকে কম ক্রমে সাজানো। এর মধ্যে টাটা মেমোরিয়ালে রোগীর চাপ বেশি থাকার কারনে চিকিৎসা শুরু করতে সময় কিছুটা বেশি লাগে।
ধন্যবাদ।

এআইজি হাসপাতাল (AIG Hospitals) হল এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টারোলজির একটি ইউনিট, ভারতের অন্যতম প্রধান গ্যাস্ট্র...
18/09/2022

এআইজি হাসপাতাল (AIG Hospitals) হল এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টারোলজির একটি ইউনিট, ভারতের অন্যতম প্রধান গ্যাস্ট্রোএন্টারোলজি হাসপাতালগুলোর একটি। ১.৪ মিলিয়ন বর্গফুট জুড়ে বিস্তৃত, AIG হাসপাতাল হল একটি অত্যাধুনিক ৮০০ শয্যা বিশিষ্ট সুপার স্পেশালিটি হাসপাতাল, যা বাংলাদেশী গ্যাস্ট্রোএন্ট্রোলজি ও হেপাটোলজি চিকিতসাপ্রার্থীদের অন্যতম গন্তব্য।
চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ডাঃ ডি নাগেশ্বর রেড্ডির নেতৃত্বে, এবং ডিরেক্টর ডাঃ জি ভি রাও এর তত্ত্বাবধানে এআইজি হাসপাতালে রয়েছে ৮টি বিশেষায়িত ইউনিট । সেগুলো হল মেডিকেল ও সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজি, লিভার সায়েন্স, অঙ্গ প্রতিস্থাপন, পালমোনারি সায়েন্স, রেনাল সায়েন্স, অনকোলজি, কার্ডিয়াক সায়েন্স, ওবেসিটি এবং মেটাবলিক থেরাপি। লিভার, কিডনি, হার্ট, প্যানক্রিয়াস এবং আইলেট সেল সহ ট্রান্সপ্লান্ট সার্জারি করার জন্য হাসপাতালটিকে কাস্টম ডিজাইন করা হয়েছে যাতে অসুস্থ রোগীরা তাদের সত্যিকারের প্রাপ্য যত্ন পান।
পরীক্ষানিরীক্ষা ও চিকিতসা ব্যয় মোটামুটি বাংলাদেশের প্রাইভেট হাসপাতালের মতই। তবে আন্তর্জাতিক মানের পেট,অন্ত্র ও লিভারের চিকিৎসার জন্য প্রচুর বাংলাদেশী এখানে আসেন।

হাসপাতাল পরিচিতি ঃNational Institute of Mental Health and Neurosciences (NIMHANS) ভারতের ব্যাংগালোরে অবস্থিত একটি সরকারি...
15/09/2022

হাসপাতাল পরিচিতি ঃ
National Institute of Mental Health and Neurosciences (NIMHANS)

ভারতের ব্যাংগালোরে অবস্থিত একটি সরকারি হাসপাতাল যেখানে খুব কম খরচে মানসিক ও নিউরোলজি সম্পর্কিত চিকিৎসা হয়।
NIMHANS-এ চিকিৎসার জন্য আপনাকে ভারতীয় ভিসা প্রসেস করে ভারতের ব্যাংগালোরে যেতে হবে। বাই রোড, রেল বা বিমানে আপনি সেখানে যেতে পারবেন। চিকিৎসার জন্য অগ্রীম এপোয়েনমেন্টের প্রয়োজন নেই। NIMHANS সরকারি হাসপাতাল। এখানে চিকিৎসা ব্যয় নূন্যতম। কিন্তু সময় লাগে কিছুটা বেশী।

আসুন NIMHANS-এ চিকিৎসার ধাপগুলো জেনে নিই-
১। সকাল ৮ টা থেকে রেজিস্ট্রেশন শুরু হয়। কিন্তু লাইনে লোকজন দাঁড়ায় ভোর ৪-৫ টার মধ্যেই। না হলে প্রসেস শেষ করতে অনেক সময় লেগে যায়। লাইনে রোগী না থাকলেও হবে। একজন এটেন্ডেন্ট থাকলেই যথেষ্ট। রোগীকে আনবেন ৮ টায়। সিরিয়াল অনুযায়ী একটা রেজিস্ট্রেশন ফর্ম (রোগীর নাম, ঠিকানা, বয়স ইত্যাদি) পাবেন যা পূরণ করে জমা দিতে হবে পরে। এছাড়া দুটো স্টিকার দিবে। স্টিকারের একটা রোগীর হাতে অন্যটি এটেন্ডেন্টের হাতে লাগানো থাকে যাতে সহজে রোগী ও এটেন্ডেন্টকে আইডেন্টিফাই করা যায়।
২। ৮ টার সময় রেজিস্ট্রেশনের জন্য টাকা জমা দিতে হয় লাইন ধরে। ফি -২০ টাকা। এই সময় রোগীর ও এটেনডেন্টের পাসপোর্ট এবং ভিসা দেখানোর প্রয়োজন হতে পারে। সবসময় পাসপোর্ট ও ভিসার কপি রাখবেন। ছবি দরকার হবে না, তবুও রাখতে পারেন। রোগী ভর্তির জন্য বা পরবর্তীতে যেকোনো সময় পাসপোর্ট ও ভিসার কপি প্রয়োজন হতে পারে।
৩। রেজিস্ট্রেশন শেষে নির্দিষ্ট ব্লকে একজন জুনিয়র ডাক্তার রোগীকে দেখবেন। আপনি ভাল হিন্দি/ইংরেজি না জানলে তারাই ব্যবস্থা করে নিবে (বাংলা ভাষাভাষী স্টাফ ডেকে আনবে)। তবে, আপনি বাঙালি ডাক্তারের জন্য আবেদন (মৌখিক) করতে পারেন। ব্লকে বাঙালি ডাক্তার থাকলে তিনিই দেখবেন। টেস্ট দিতে পারে। খরচ বাংলাদেশের তুলনায় অনেক কম এবং তাদের যন্ত্রপাতি অত্যাধুনিক।
৪। জুনিয়র ডাক্তারের লেখা নোট ও টেস্ট রিপোর্টসহ একজন সিনিয়র কন্সাল্টেন্ট এর সাথে যোগাযোগ করতে বলা হবে। এই সময় আবার টাকা জমা দিতে হবে । সিনিয়র ডাক্তারও দীর্ঘ সময় (প্রয়োজন হলে) রোগী দেখেন।সিনিয়র ডাক্তার প্রয়োজন অনুযায়ী টেস্ট দিতে পারেন। সার্জারি প্রয়োজন হলে রোগী ভর্তি নিয়ে নেবে। যদি ওষুধেই কাজ হয় তাহলে আপনাকে ওষুধ দিয়ে ফলোয়াপ করতে বলতে পারে। ডাক্তারের নির্দেশ অনুযায়ী ফলো-আপ করাবেন। দরকার হলে কিছুদিন ব্যাংগালোরে থাকবেন।

থাকার ব্যবস্থাঃ
NIMHANS-এর পাশেই জয়নগর (Jayanagar) ফার্স্ট ব্লকে অনেক হোটেল পেয়ে যাবেন। এসব হোটেলে গেলে দেখবেন বাঙ্গালিরাও (পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের) আছে। রান্না করার জন্য আলাদা জায়গা থাকে হোটেলে অথবা রুমেই সিলিন্ডার প্রোভাইড করে হোটেল কর্তৃপক্ষ। ৫০০-৮০০ টাকার মধ্যেই ডাবল বেডের দুই তিনজন থাকার মতো রুম পাবেন। রান্নার ঝামেলা না নিতে চাইলে খেতে পারেন আশেপাশের কোনো রেস্টুরেন্টে। বাঙালি খাবার মেন্যুও পাবেন।

ভারতীয় সিম কেনাঃ
বৈধভাবে ভারতীয় সিম কিনতে সরাসরি এয়ারটেলের কাস্টমার কেয়ারে চলে যেতে পারেন। কোলকাতা থেকেও সিম কিনতে পারবেন। নেহাতই যদি না পারেন তাহলে জয়নগরে আতিক মসজিদের পাশে একটা মোবাইল/সীমের দোকান আছে। সেখানে যোগাযোগ করলে পাবেন।
প্রয়োজনীয় তথ্য ও সতর্কতাঃ
১। দালালের খপ্পরে পড়বেন না। সবকিছু নিজে করবেন।
২। গাড়ি/ হোটেল ভাড়া বা অন্যান্য বিল আগেই আলোচনা করে নিবেন।
৩। হিন্দি/ইংরেজি জানা কেউ সাথে থাকলে ভাল হবে। যদিও ঐ এলাকার অনেকেই হিন্দি বোঝে না।
৪। কোথাও গেলে অবশ্যই অরিজিনাল পাসপোর্ট সাথে রাখবেন।
৫। UBER এবং OLA এপ্লিকেশন ইন্সটল করে ভারতীয় নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে রাখবেন। তাহলে কোথাও যেতে অসুবিধা হবে না। নরমালি দামাদামি করলে ভাড়া বেশী নেয়। ভারতের উবার যথেষ্ট ভাল। বাংলাদেশের মত এত বেশী ক্যান্সেল করে না ওখানকার ড্রাইভাররা। UBER এবং OLA-তে ট্যাক্সি, অটো সবই পাবেন।
৬। ভীনদেশে সবই অদ্ভুত লাগবে যদি প্রথমবার যান। তাই সবসময় সতর্ক থাকবেন।
আজ এ পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন কমেন্টে/ইনবক্সে। সুস্থ্য থাকা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামতের একটি। সবার সুস্থতা কামনা করছি।

© Md. Rubyat Ferdous

হাসপাতাল পরিচিতি ঃ Dr. Rela Institute & Medical Center, Chennai, India ভারতে লিভারের চিকিৎসার জন্য অন্যতম নির্ভরযোগ্য প্...
14/09/2022

হাসপাতাল পরিচিতি ঃ Dr. Rela Institute & Medical Center, Chennai, India

ভারতে লিভারের চিকিৎসার জন্য অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রেলা ইন্সটিটিউট অ্যান্ড মেডিকেল সেন্টার।
বিখ্যাত লিভার ট্রান্সপ্লান্ট সার্জন ডাঃ মোহাম্মদ রেলা দ্বারা প্রতিষ্ঠিত, ডাঃ রেলা ইনস্টিটিউট এবং মেডিকেল সেন্টার হল একটি মাল্টিস্পেশালিটি হাসপাতাল।
হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাঃ রেলা ৫ দিনের শিশুর লিভার ট্রান্সপ্লান্টেশন করে বিশ্বরেকর্ড করে গিনেস বুক অফ রেকর্ডসে নাম লেখান।
হাসপাতালটি চেন্নাই বিমানবন্দর, মেট্রো, রেল ও মহাসড়কের কাছাকাছি (৭-৮ কিলোমিটারের মধ্যে) অবস্থিত ।
হাসপাতালটি 130টি ক্রিটিক্যাল কেয়ার বেড, 14টি অপারেটিং রুম, রেডিওলজি পরিষেবা এবং আধুনিক রেফারেন্স ল্যাবরেটরি সহ 450 শয্যা বিশিষ্ট।
বাংলাদেশি রোগীদের থেকে জানা যায়, হাসপাতালটির সেবার মান বেশ ভালো এবং ব্যয়বহুল নয়।

#লিভার #লিভারট্রান্সপ্ল্যান্ট #লিভারট্রিট্মেন্ট

যারা ইন্ডিয়ায় চিকিৎসার জন্য যেতে চান কিন্তু ইনভাইটেশন বা এপয়েন্টমেন্ট জোগাড় করতে হিমশিম খাচ্ছেন, তাঁরা খুব সহজেই বিভিন্ন...
13/09/2022

যারা ইন্ডিয়ায় চিকিৎসার জন্য যেতে চান কিন্তু ইনভাইটেশন বা এপয়েন্টমেন্ট জোগাড় করতে হিমশিম খাচ্ছেন, তাঁরা খুব সহজেই বিভিন্ন হাসপাতালের ওয়েবসাইটে গিয়ে Contact / Contact us সেকশনে ক্লিক করলেই ড্রপডাউনে ইমেইল এড্রেস পাবেন। এড্রেসটা কপি করে বা ক্লিক করে নিজের মেইলে গিয়ে তাদের কাছে নিচের বর্ণনা মত মেইল করে খুব সহজেই পেতে পারেন ইনভাইটেশন বা ডাক্তারের এপয়েন্টমেন্ট। তারপরেও যদি সাহায্য লাগে তাহলে আমাদের সাথে মেসেঞ্জার বা পেইজে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
মেইলে যেভাবে লিখবেন-

Dear concerns,
This is ------, Age----, is suffering from ------- from last -----months/years. Here I attached my recent
medical records. I want to consult the senior doctors of related/relevant department soon. Please kindly book
an appointment for me and send a visa invitation letter for visa assistance.
Patient Name:
Age:
Contact Number:
Nationality:
Residing Country
Consultants Name (if Known):
Medical reports: attach files
Passport Number:
Passport Issue Date:
Passport Expire Date:
Attendant Name:
Address:
Passport Number:
Passport Issue Date:
Passport Expire Date:

Thank you. Best regards.

Address

House # 11(3rd Floor, Suit 4/A), Road # 18, Sector # 04, Uttara

1230

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Telephone

+8801831127744

Website

Alerts

Be the first to know and let us send you an email when Medicon BD - Indian Treatment Assistance posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Medicon BD - Indian Treatment Assistance:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram