মেডিকেল মানেই সার্কাস

মেডিকেল মানেই সার্কাস মেডিকেলের বিভিন্ন হাস্যরস কাহিনী তুলে ধরাই এই পেজের উদ্দেশ্য

এতোদিন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জানাযা হিসেবে ধরা হতো ইরানের আয়াতুল্লাহ খামেনির জানাযাকে (১৯৮৯)আজ সেই রেকর্ড ভেঙে দিয়েছ...
31/12/2025

এতোদিন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জানাযা হিসেবে ধরা হতো ইরানের আয়াতুল্লাহ খামেনির জানাযাকে (১৯৮৯)

আজ সেই রেকর্ড ভেঙে দিয়েছে খালেদা জিয়ার জানাযা। কোনো দলীয় নির্দেশনা ছাড়াই দেশজুড়ে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, সর্বদলীয় ও সর্বস্তরের অংশগ্রহণ... সব মিলিয়ে জনসমাগম ছিল অভূতপূর্ব।

এত বিশাল এরিয়া ছিল যে ড্রোন দিয়েও সম্পূর্ণ ফুটেজ ধরা যায়নি। আনুমানিক উপস্থিতি কমপক্ষে ১ কোটি ৪০–৪৫ লাখ। যা পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ।

আল্লাহ তাঁকে জান্নাত নসিব করুন। 🤲

৩০ মে — ৩০ ডিসেম্বর। এই ৩০ হয়তো বিচ্ছেদ নয়, পুনর্মিলনেরই সংখ্যা। একজন জীবন দিয়েছেন বাংলাদেশের জন্য, অন্যজন জীবন উৎসর্গ ক...
30/12/2025

৩০ মে — ৩০ ডিসেম্বর। এই ৩০ হয়তো বিচ্ছেদ নয়, পুনর্মিলনেরই সংখ্যা।
একজন জীবন দিয়েছেন বাংলাদেশের জন্য, অন্যজন জীবন উৎসর্গ করেছেন বাংলাদেশকে।

30/12/2025

Heart যদি স্পন্দন দেয়া বন্ধ করে দেয়। এটাই মৃত্যু।
Heart এর স্পন্দন বন্ধ হলে তাকে আর ICU তে কৃত্রিম ভাবে বাচায়ে রাখা যায় না।
আমরা আগে মৃত্যু ঘোষণা করতাম Death certificate এ এইটা লিখে, Death due to irreversible Cardiorespiratory Failure.
ICU কোন Death Preservation এর জায়গা না।
হৃদয়ের স্পন্দন বন্ধ মানে, সে মৃত। তাকে আর জোর করেও ICU তে রাখতে পারবেন না। বডি একটু পর ই Decomposition শুরু করবে। বা পচন শুরু করবে।
Highest বডিকে কয়েকদিনের জন্য Deep frozen করে রাখা যায়।
তাই আসুন ভ্রান্তি থেকে বের হই।
আপনার আমার সবারই একদিন হৃদয় বন্ধ হয়েই মৃত্যু হবে।

#ডাঃসওগাত_এহসান

30/12/2025

ভাই, আইসিইউ তে মরা লোক দিনের পর দিন রেখে দেওয়া যায় না।

লাশ যদি প্রিজার্ভ করতেই হয়, তবে ফ্রিজার লাগবে। আইসিইউ তে ফ্রিজারের টেম্পারেচার করা সম্ভব না।

কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তার দেহে কিছু পরিবর্তন আসা শুরু হয়, সময়ের সাথে সাথে ধাপে ধাপে এটা হতে দেখা যায়। ফরেন্সিক মেডিসিনে এগুলা নিয়ে বিস্তারিত পড়ানো হয়। মেডিকেল সাইন্সের ব্যাসিক জ্ঞান থাকা যে কেউ এটা জানে। এভাবে আইসিইউ তে কয়েক সপ্তাহ একজন মৃত মানুষকে রেখে দেওয়া সম্ভব না।

যারা রাজনৈতিক নোংরামির কারণে এমন ভুয়া গুজব ছড়ায়, তাদের পাল্লায় পড়ে নিজে পরে বিব্রত হতে হয় এমন কিছু না বলাই ভালো।

— ডা. মুর্তিজা শাহরিয়ার

🎈 নবজাতকের স্তন বৃদ্ধি : সচেতনতা :পোস্টটি শেয়ার করে অন্যকে জানতে সাহায্য করবেন প্লিজ। ছোট অবুঝ বাবুটি কতোই না কষ্ট পাচ্...
23/12/2025

🎈 নবজাতকের স্তন বৃদ্ধি : সচেতনতা :পোস্টটি শেয়ার করে অন্যকে জানতে সাহায্য করবেন প্লিজ।

ছোট অবুঝ বাবুটি কতোই না কষ্ট পাচ্ছে,শুধুমাত্র নানী- দাদীর সামান্য ভুলের জন্য।

২ জন পরামর্শ করে ১০ দিনের শিশুর স্তন হতে দুধ বাহির করতে স্তনে টিপে চেষ্টা করেন।

ফলাফল:

শিশুর স্তনে ইনফেকশন হয়ে পুজ- পানি (Breast Abscess) হয়ে যায়। এখন সার্জারী করে ঠিক করতে হবে। মেডিকেল কলেজের শিশু সার্জারী ডিপার্টমেন্টে পাঠিয়েছি।

আমার প্রতিটি শিশু রোগীর মাকে বলে দেয়, আপনার শিশুর ভাল- মন্দ আপনাকেই বুঝতে হবে। নানি- দাদির পরামর্শ নিবের তবে যা আপনার কাছে যুক্তিসংগত মনে হয়।

আমাদের সমাজটায় যে কেমন, সন্তান খারাপ হলে সব দোষ মায়ের আর ভাল হলে সবকিছু বাবা,আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর কৃতিত্ব।

নবজাতকের স্তন অল্প বড় (Neonatal Mastauxe) হওয়া স্বাভাবিক। যা নিজে নিজেই ভাল হয়ে যায়।

মায়ের হরমোন (ইস্ট্রোজেন ও প্রোল্যাকটিন) → নবজাতকের স্তনগ্রন্থি বৃদ্ধি জন্য দ্বায়ী।

কিভাবে বুঝবেন?

উভয় পাশে ছোট, শক্ত, বেদনাহীন স্তন উঁচু,মাঝে মাঝে হালকা দুধের স্রাব (“witch’s milk”) বাহির হতে পারে।

চিকিৎসা:

* সাধারণত চিকিৎসার দরকার হয় না। নিজে নিজেই ভাল হয়ে যায়। এটা স্বাভাবিক একটা বিষয়।

* কোন ভাবেই স্তনে ম্যাসেজ করে বা টিপে দুধ বাহির করতে যাবেন না প্লিস। এতে স্তনে ইনফেকশন হয়ে যেতে পারে, যা ছবিতে দেখতে পাচ্ছেন।

© Dr.Ashraful Amin Chowdhury

22/12/2025

রোগী এবং রোগীর হাজবেন্ড একসাথে চেম্বারে প্রবেশ করলেন।
রোগী তার সমস্যা বলা শুরু করলেন -
ম্যাডাম, বিয়ের ৬ বছর চলছে বাচ্চা হচ্ছে না.....

হাজবেন্ড রোগীকে থামিয়ে দিয়ে বলা শুরু করলেন-
:বাচ্চা কেমনে হবে ..দেখছেন ম্যাডাম তার ওজন টা ? চর্বি জইমা গেছে তোমার...শরীর টা তো একটু নড়াইও খাও না..খালি আরাম আর আরাম খুঁজো...!

বৌ গলার ভলিউম দুই ধাপ বাড়িয়ে বলা শুরু করলেন-
: হ হ..তুমি তো আমারে রানীর হালে রাখছো...৫/৭ টা দাসী বান্দি আমার।খালি হুকুম করি আর সব আমারে রেডি করে দেয়..!

আমি বেক্কলের মত একবার স্বামীর দিকে তাকাই..আরেকবার বৌয়ের দিকে তাকাই....! হচ্ছেটা কী এসব?
তারপর কড়া গলায় বললাম- ঝগড়া বাসায় গিয়ে করবেন।এখন সমস্যা বলেন !

বৌ আবার শুরু করলেন-
ঐ তো ম্যাডাম ..বাচ্চা হচ্ছে না এটাই সমস্যা।

আমি জানতে চাইলাম- পিরিয়ড রেগুলার?

এবার আবার রোগীর হাজবেন্ড বলা শুরু করলেন-
হবে কেমনে ম্যাডাম ? শরীর টা তো নড়াইতে হবে তাই না? ১ মাস হয় তো ২ মাস বন্ধ থাকে...
শরীরই তো নড়াইয়া খায় না....

বৌ এবার ফুসে উঠল মনে হল ! স্বামীর দিকে তাকিয়ে তীর্যক ভাবে বলল- আমার নড়া নিয়ে সমস্যা না।তোর নড়াচড়া ঠিক কর...তাইলেই বাচ্চা হবে.......!

বেচারী আমি রেফারির লাল কার্ড আর বাঁশি খুঁজতাছি 😕

- Dr. Fahimda Mahbuba

ছেলেটার সংসদে যাবার ইচ্ছে ছিলো,আল্লাহ তা পূরন করলেন ঠিকই;তবে একটু অন্য ভাবে!!!বিপ্লবীরা তো এমন মৃত্যুই কামনা করে।।নিজে হ...
20/12/2025

ছেলেটার সংসদে যাবার ইচ্ছে ছিলো,আল্লাহ তা পূরন করলেন ঠিকই;তবে একটু অন্য ভাবে!!!

বিপ্লবীরা তো এমন মৃত্যুই কামনা করে।।নিজে হাসতে হাসতে বিদায় নেবে, লক্ষ কোটি জনতার মনে বিপ্লবের জন্ম দেবে ❤️❤️❤️

যারা আমাদের বন্ধু রাষ্ট্র বলে দাবি করেন,তাদের কাছে একটাই অনুরোধ....অতিসত্বর শরিফ ওসমান হাদীর খুনিদের আমাদের হাতে ফেরত দিন।। বাংলার জনগণ,হাদীর প্রতি ফোটা রক্তের বদলা নিবে ইনশাআল্লাহ ✊✊✊

আজকে মেডিকেল এডমিশন টেস্টের রেজাল্ট দিল। এক্ষেত্রে দুটি জিনিস হলো:১। যারা চান্স পেল তারা ডাক্তার হবে। ২।যারা চান্স পেলোন...
14/12/2025

আজকে মেডিকেল এডমিশন টেস্টের রেজাল্ট দিল। এক্ষেত্রে দুটি জিনিস হলো:
১। যারা চান্স পেল তারা ডাক্তার হবে।
২।যারা চান্স পেলোনা তারা সারাজীবন ডাক্তারদের গালি দিবে
😆😆😆

এই ছবিতে যতগুলি মানুষকে দেখতে পাচ্ছেন, সবাই পর্দার আড়ালের মানুষ। যে ভাইয়া চিন্তিত মুখে ওসমান হাদি ভাইর দিকে চেয়ে আছেন, উ...
13/12/2025

এই ছবিতে যতগুলি মানুষকে দেখতে পাচ্ছেন, সবাই পর্দার আড়ালের মানুষ।

যে ভাইয়া চিন্তিত মুখে ওসমান হাদি ভাইর দিকে চেয়ে আছেন, উনি শুভ ভাইয়া।

ওসেকে এরেস্টে যাওয়া হাদি ভাইকে CPR দিয়ে, ইন্টিবিউয়েট করে রিসাসিটেট করেছিলেন শুভ ভাইয়া।
ওসেক থেকে ওটি,ওটি থেকে ICU, সব এই ডিপার্টমেন্টটাই সামলায়।
এই শুভ ভাইয়া,প্রিন্স ভাই,মির ভাই,নাসির ভাই,আলামিন ভাই,করিম স্যার, লিয়াকত স্যার ওনারাই পুরো এড্রেনালিন রাশ টা নেন।

কোনো মিডিয়ায় ওনাদের দেখেছেন?
দেখবেন না।
কারন ওনারা এনাস্থেসিওলোজিস্ট!

এনাস্থেসিওলোজিস্টদের কেউ চিনেনা,
কেউ কখনো দেখেওনা।

ঈশ্বরকে যেমন দেখা যায় না।

© Dr. Sabrina Sayeed

13/12/2025

যারা ছুটির দিনেও DMC এর OSEC এ আনা non recordable Bp-Pulse,Cardiac arrest এর হাদিকে Intubate করে , CPR দিয়ে, CV line করে ionotrope দিয়ে Resuscitate করে তাকে ওটি করার সুযোগ টুকু করে দিলো সেই DMC এর Anaesthesia team এর জন্যে 👏👏👏

কাল যদি এই resuscitation না হতো তাহলে বাকিদের অবদান রাখার আর সুযোগ থাকতো না।
কিছু অবদান পর্দার পিছেই থেকে যায়।
সবকিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া।

©Ashika Sharmin Mostaki Omi

Address

Dhaka

Telephone

1724501500

Website

Alerts

Be the first to know and let us send you an email when মেডিকেল মানেই সার্কাস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to মেডিকেল মানেই সার্কাস:

Share