`pratyasha'anti-drug's club

`pratyasha'anti-drug's club `PRATYASHA' ANTI-DRUG'S CLUB IS A YOUTH & COMMUNITY BASED ANTI-DRUG'S AS WEL AS ANTI-TOBACCO ORGANIZATION.

সাকরাইন এ বেহায়াপনা বন্ধে সচেতনতামূলক রিকসা মাইকিং
13/01/2026

সাকরাইন এ বেহায়াপনা বন্ধে সচেতনতামূলক রিকসা মাইকিং

পুরনো ঢাকায় ঐতিহ্যবাহী সাকরাইন বা ঘুড়ি উৎসবকে কেন্দ্র করে বেহায়াপনা ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে রিকশা ম.....

12/01/2026

একটি বিশেষ ঘোষণা...!

সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম, প্রতিবছর ১৪ জানুয়ারী পুরনো ঢাকায় "সাকরাইন"-এ ঘুড়ি উড়ানোব পরিবর্তে কিছুলোক সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন বাসাবাড়িতে আতশবাজি পটকাবাজি,ফানুসবাজি, ডি-জে পার্টি,ছাদপার্টি,উচ্চশব্দে গান-বাজনাসহ নানান ধরনের বেহায়াপনা ও অশ্লীলতামূলক অসামাজিক কার্যকলাপ করে থাকে,এসব বেহায়াপনা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নিজ নিজ এলাকা,বাসাবাড়ি'র ছাদ ও বাড়ীওয়ালাদের বিশেষভাবে সচেতন এবং সতর্ক-সজাগ থাকতে জনসাধারণের প্রতি বিনীত অনুরোধ করা যাচ্ছে...!

"প্রত্যাশা" মাদক বিরোধী সংগঠন @৩৪পুরনো ঢাকার প্রায় সকল পাড়া-মহল্লার অলি-গলিতে তখন হেরোইন-ফেন্সিডিল-ইনজেকটিং ড্রাগস-এর ভয়...
01/01/2026

"প্রত্যাশা" মাদক বিরোধী সংগঠন @৩৪

পুরনো ঢাকার প্রায় সকল পাড়া-মহল্লার অলি-গলিতে তখন হেরোইন-ফেন্সিডিল-ইনজেকটিং ড্রাগস-এর ভয়াল থাবায় যুবসমাজের ত্রাহিত্রাহি অবস্থা। ঠিক তখনই (০১/০১/১৯৯২) দক্ষিণ মৈশুন্ডী-পদ্মনিধি লেন-এর একদল কিশোর-তরুনদল মাদক বিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে গড়ে তুললো "প্রত্যাশা" মাদক বিরোধী সংগঠন। সাথে যোগ দিলো নারী-পুরুষ তথা পাড়ার মুরুব্বিদের দিকনির্দেশিকা! আশেপাশের মহল্লায় যার ইতিবাচক প্রভাব পড়লো চোখে পড়ার মতো। এভাবেই এক মহল্লা থেকে আরেক মহল্লা then ঢাকা মহানগরী থেকে সারাদেশে ছড়িয়ে পড়া মাদক বিরোধী আন্দোলনের পর ২০০০সাল পরবর্তী ধূমপান/তামাকবিরোধী সামাজিক আন্দোলনের জন্য অনুপ্রেরণামূলক ২০১১সালে জাতীয় পুরস্কারসহ নিরন্তর পথচলায় অদ্যবধি "প্রত্যাশা"র সকল সদস্য-সদস্যাদের আপ্রাণ চেষ্টায় ৩৪বছরে পদার্পন!

  যুবসমাজের জন্য নতুন উপদ্রবকারী ই-সিগারেট নিষিদ্ধ ও নিকোটিন পাউচ কারখানা স্থাপনের অনুমতি বাতিল হোক!
24/12/2025


যুবসমাজের জন্য নতুন উপদ্রবকারী ই-সিগারেট নিষিদ্ধ ও নিকোটিন পাউচ কারখানা স্থাপনের অনুমতি বাতিল হোক!

 #মাদক_নয়_জীবন_চাইমাদকের ভয়াবহতার হাত থেকে যুব সমাজকে রক্ষা এবং এর ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতে "প্রত্যাশা" ...
23/12/2025

#মাদক_নয়_জীবন_চাই
মাদকের ভয়াবহতার হাত থেকে যুব সমাজকে রক্ষা এবং এর ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতে "প্রত্যাশা" মাদক বিরোধী সংগঠন-এর উদ্যোগে রাজধানীর ধোলাইখাল এলাকায় "মাদক কে না বলুন" শীর্ষক বিলবোর্ড/সাইনবোর্ড স্থাপনা কর্মসূচী গ্রহণ করা হয়েছে...!

শিশু-কিশোরদের ধূমপান বিরোধী ফুটবল টুর্নামেন্ট Since 2000-2025আয়োজক:- "প্রত্যাশা" মাদক বিরোধী সংগঠন
18/12/2025

শিশু-কিশোরদের ধূমপান বিরোধী ফুটবল টুর্নামেন্ট Since 2000-2025

আয়োজক:- "প্রত্যাশা" মাদক বিরোধী সংগঠন

09/12/2025

ই-সিগারেট নিষিদ্ধের দাবীতে শিশু-কিশোর-যুব সমাবেশ
সোমবার পুরনো ঢাকার নারিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলাী মাঠে "প্রত্যাশা" মাদক বিরোধী সংগঠন ও বাংলাদেশ তামাকবিরোধী জোট-এর উদ্যোগে ই-সিগারেট নিষিদ্ধ এবং বাংলাদেশে নিকোটিন পাউচ কারখানা স্থাপনের পাঁয়তারা'র প্রতিবাদে শিশু-কিশোর-যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে "ই-সিগারেট নিষিদ্ধ করো", "বাংলাদেশে নিকোটিন পাউচ কারখানা স্থাপনা বন্ধ করো", "তামাক নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে বাস্তবায়ন করো", "সকল শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে বিড়ি-সিগারেটের দোকান উচ্ছেদ করো" স্লোগানের মাধ্যমে একটি ওয়াকাথন নারিন্দা প্রধান সড়ক থেকে শুরু হয়ে ওয়ারী এলাকার বিভিন্ন লেন-বাইলেন প্রদক্ষিণ করে।

03/12/2025

ধোলাইখালের ধ্বংসপ্রাপ্ত গাছ পরিদর্শনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এর উর্ধ্বতন প্রকৌশলীদল...!

ফুটপাত ও ড্রেনের উন্নয়ন কাজের দোহাই দিয়ে ঠিকাদার কর্তৃক ধোলাইখালের হেলে/পড়ে যাওয়া গাছের ধ্বংসস্থল পরিদর্শনে এসে ডিএসসিসির উর্ধ্বতন প্রকৌশলীগণ দুঃখ প্রকাশের পাশাপাশি ক্ষতিপূরণ হিসাবে নারিন্দা পুল-ট্রাক স্ট্যান্ড হইতে রায়সাহেব বাজার-নবাবপুর মোড় পর্যন্ত দুইপাশের ফুটপাত এবং মাঝের মিডিয়ানে পর্যাপ্ত গাছ লাগানোর অঙ্গীকার করেন। ধোলাইখালের বিদ্যমান গাছের সংরক্ষণের ব্যাপারে আরো যত্নশীল হওয়ার পাশাপাশি ঠিকাদারকে Protection/নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। আগামীতে ঠিকাদারী প্রতিষ্ঠানের কার্যকলাপের উপর ভিত্তি করে এলাকাবাসী তাদের পরবর্তী কর্মসূচী গ্রহণ করবে-ইনশাআল্লাহ...!

  তামাক ছাড়ুন - জীবন বাঁচান,এখনই ধূমপান ত্যাগ করতে...Quitline:- ০৯৬১৩৫৫৩৩৪৪ ফোন এর সহায়তা নিন...!!!
22/11/2025



তামাক ছাড়ুন - জীবন বাঁচান,
এখনই ধূমপান ত্যাগ করতে...
Quitline:- ০৯৬১৩৫৫৩৩৪৪ ফোন এর সহায়তা নিন...!!!

16/11/2025

তামাক বিরোধী মতবিনিময় সভা...!

১৩ নভেম্বর-২০২৫,বৃহস্পতিবার ৪৬নং ওয়ার্ডস্থ জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে "প্রত্যাশা" মাদক বিরোধী সংগঠন, বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) ও বাংলাদেশ তামাকবিরোধী জোট-এর উদ্যোগে "তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ গাইডলাইন বাস্তবায়নে করণীয়" শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটার এর মধ্যে বিড়ি-সিগারেটের দোকান না বসাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করা হয়।

01/11/2025

Anti-Tobacco I E C Materials from Pratyasha Anti-drug's club, Dhaka, Bangladesh..!
01/11/2025

Anti-Tobacco I E C Materials from Pratyasha Anti-drug's club, Dhaka, Bangladesh..!

Address

32/1, South Muhsendy, Wari, Dhaka-1100
Dhaka

Telephone

+8801920938259

Website

Alerts

Be the first to know and let us send you an email when `pratyasha'anti-drug's club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to `pratyasha'anti-drug's club:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram