National Institute of Neurosciences & Hospital

National Institute of Neurosciences & Hospital Government Specialized Neurology & Neurosurgery Hospital National Institute of Neurosciences & Hospital started its journey from September, 2012. schedule.
(289)

It is situated in the health hub of Sher-e-Bangla Nagar, Dhaka. This is the only Govt. run tertiary care neuroscience center in Bangladesh. Five hundred (500) bedded 10 storied hospital having Department of Neurology, Neurosurgery, Pediatric Neurology, Pediatric Neurosurgery, Neurophysiology, Neuro-intervention, Neuro-rehabilitation, Neuroradiology, Neuropathology, Transfusion Medicine, Critical C

are Medicine & so others. Our Operation Theatre, Cath Lab, Laboratory Services, Neuroradiology, Neurophysiology, ICU & HDU are equipped with all modern & sophisticated technologies. We are having specialized out patient service & 24×7 emergency service. We also provide in patient service. Patients get all these services almost free of cost or with minimum charges as per govt. Everyday more than thousand patients get our specialized OPD service. We conduct Stroke, Headache, Epilepsy, Movement Disorder & Botox Clinic at our outpatient department. Our 100 bedded comprehensive stroke unit is running. Our academic wing is enriched with reputed faculties & conduct residency training & Post Graduate courses for MD/MS/FCPS students under the curriculum of BSMMU & BCPS. We conduct regular training for our physicians working at primary & secondary level to make them acquainted with different neurological disorders & develops the skill to manage these disorders as a part of National Health Service policy. Neurosciences Institute also inspires our physicians & scientist in different health related research activities & in organizing scientific seminar, symposium & workshops with participation of national & international faculties. We already conducted National Epilepsy & Stroke Survey. In collaboration with ICDDRB & other international research organizations our clinical trial on GBS is going on. We already achieved Best Performance Health Minister Award 2020 for our outstanding contribution in our national health service & we believe our institute will be a centre of excellence in near future.

আজ (৩০ মে ২০২৬ খ্রি.), পবিত্র ঈদ-উল-আযহার ৩য় দিনে দেশের সাধারণ মানুষের জরুরি ও সার্বক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ...
30/05/2026

আজ (৩০ মে ২০২৬ খ্রি.), পবিত্র ঈদ-উল-আযহার ৩য় দিনে দেশের সাধারণ মানুষের জরুরি ও সার্বক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে অত্র হাসপাতাল পরিদর্শন করেন প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খান।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডে রোগীদের চিকিৎসাসেবা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও সার্বিক সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল সবসময় জনগণের জন্য মানসম্মত ও নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ।💖✨

#স্বাস্থ্যসেবা #নিউরোসায়েন্স

মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জনাব সরদার মো: সাখাওয়াত হোসেন-এর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন ন্যাশনাল ইন...
29/05/2026

মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জনাব সরদার মো: সাখাওয়াত হোসেন-এর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্মানিত পরিচালক অধ্যাপক ডা: মোহাম্মদ নুরুজ্জামান খান।
​অত্যন্ত সৌহার্দ্য, আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে তাঁরা পরস্পরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় মাননীয় মন্ত্রী মহোদয় হাসপাতালের রোগীদের চিকিৎসা সংক্রান্ত সার্বিক খোঁজখবর নেন এবং সেবার মান তদারকি করেন।
#স্বাস্থ্যসেবা #নিউরোসায়েন্স

পবিত্র ঈদ-উল-আযহার ২য় দিন (২৯ মে, ২০২৬ খ্রি.) দেশের সাধারণ মানুষের জরুরি ও সার্বক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে ...
29/05/2026

পবিত্র ঈদ-উল-আযহার ২য় দিন (২৯ মে, ২০২৬ খ্রি.) দেশের সাধারণ মানুষের জরুরি ও সার্বক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে অত্র হাসপাতাল পরিদর্শন করেন সম্মানিত পরিচালক, অধ্যাপক ডা: মোহাম্মদ নুরুজ্জামান খান।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডের সার্বিক কার্যক্রম ও পরিষ্কার-পরিচ্ছন্নতার খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এছাড়াও, ঈদের ছুটির দিনেও হাসপাতালে ভর্তি রোগীর স্বজনদের, কর্মরত চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ঈদের আনন্দ ও উৎসবের আমেজ বজায় রাখার লক্ষ্যে ‘AWARD’ সংস্থার সৌজন্যে এক বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
#স্বাস্থ্যসেবা #নিউরোসায়েন্স

আজ পবিত্র ঈদুল আজহা (২৮ মে, ২০২৬ খ্রি.) উপলক্ষে সরকারি ছুটিতেও অত্র হাসপাতালের চিকিৎসা সেবা সচল রাখতে উপস্থিত ছিলেন শ্রদ...
28/05/2026

আজ পবিত্র ঈদুল আজহা (২৮ মে, ২০২৬ খ্রি.) উপলক্ষে সরকারি ছুটিতেও অত্র হাসপাতালের চিকিৎসা সেবা সচল রাখতে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় পরিচালক, অধ্যাপক ডা: মোহাম্মদ নুরুজ্জামান খান।
​হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি তিনি চিকিৎসাধীন রোগী ও চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। রোগীদের সেবা এবং খাবারের মান নিজে তদারকি করেন। স্যারের এমন নিবেদিতপ্রাণ নেতৃত্ব আমাদের সর্বদা অনুপ্রাণিত করে! ❤️
#স্বাস্থ্যসেবা #নিউরোসায়েন্স

27/05/2026
আজ (মঙ্গলবার, ২৬ মে ২০২৬ খ্রি.) পবিত্র ঈদুল আজহার ছুটিকালীন সময়েও অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক, অধ্যাপক ডা. মোহাম্...
26/05/2026

আজ (মঙ্গলবার, ২৬ মে ২০২৬ খ্রি.) পবিত্র ঈদুল আজহার ছুটিকালীন সময়েও অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক, অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খান হাসপাতালে উপস্থিত ছিলেন। তিনি নিজে রোগীদের দেখেছেন এবং ​রোগীদের চিকিৎসা সেবা ও খাবারের মান পর্যবেক্ষণ করছেন। বিভিন্ন বিভাগের রোগীদের খোঁজখবর নিয়েছেন। ঈদের এই দিনেও সেবার মান বজায় রাখতে তাঁর নিরলস তদারকি সত্যিই প্রশংসনীয়!💚
#স্বাস্থ্যসেবা #নিউরোসায়েন্স

পবিত্র ঈদুল আজহা-২০২৬ এর ছুটিকালীন সময়ে (সোমবার, তারিখ: ২৫-০৫-২৬ খ্রী.) অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক, অধ্যাপক ডা. ...
25/05/2026

পবিত্র ঈদুল আজহা-২০২৬ এর ছুটিকালীন সময়ে (সোমবার, তারিখ: ২৫-০৫-২৬ খ্রী.) অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক, অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খান, হাসপাতালে উপস্থিত থেকে রোগীদের চিকিৎসা সংক্রান্ত সার্বিক খোঁজখবর নিচ্ছেন এবং সেবার মান তদারকি করছেন। রোগী এবং রোগীর স্বজনরা পরিচালক মহোদয়ের প্রতি সন্তোষ প্রকাশ করেন।
#স্বাস্থ্যসেবা #নিউরোসায়েন্স

রেসিডেন্সি প্রোগ্রাম MD Neurology (Phase-A) End of Block (EOB) পরীক্ষা চলাকালীন সময়ে হল পরিদর্শন করেন সম্মানিত পরিচালক, ...
25/05/2026

রেসিডেন্সি প্রোগ্রাম MD Neurology (Phase-A) End of Block (EOB) পরীক্ষা চলাকালীন সময়ে হল পরিদর্শন করেন সম্মানিত পরিচালক, অধ্যাপক ডা: মোহাম্মদ নুরুজ্জামান খান। এ সময় উপস্থিত ছিলেন নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মাহমুদুল ইসলাম, এম.ডি (নিউরোলজি) রেসিডেন্সি প্রোগ্রামের কোর্স কো-অর্ডিনেটর অধ্যাপক ডাঃ মোঃ মাহবুবুল আলম, কোর্স ম্যানেজার ফেইজ-বি অধ্যাপক ডাঃ শামিম রশীদ, কোর্স ম্যানেজার, ফেইজ-এ সহযোগী অধ্যাপক ডাঃ ইমরান সরকার, অন্যান্য শিক্ষকবৃন্দ, চিকিৎসকবৃন্দ, পোস্ট-গ্র্যাজুয়েট শিক্ষার্থীবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
#স্বাস্থ্যসেবা #নিউরোসায়েন্স

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল-এর নবনির্মিত অত্যাধুনিক নতুন ভবন পরিদর্শন করেন সম্মানিত পরিচালক, অধ্যা...
24/05/2026

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল-এর নবনির্মিত অত্যাধুনিক নতুন ভবন পরিদর্শন করেন সম্মানিত পরিচালক, অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খান।
​পরিদর্শনকালে তিনি নতুন ভবনের বিভিন্ন বিভাগ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং রোগীদের সেবা প্রদানের প্রস্তুতি ঘুরে দেখেন। ভবনে রোগীদের দ্রুত ও কার্যকর সেবা প্রদানের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। দেশের নিউরো জনিত চিকিৎসার মানকে আরও উন্নত ও বিশ্বমানের করতে এই নতুন ভবনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
#স্বাস্থ্যসেবা #নিউরোসায়েন্সেস

একান্ত আলাপচারিতায় মগ্ন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল এর সম্মানিত পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নুরু...
24/05/2026

একান্ত আলাপচারিতায় মগ্ন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল এর সম্মানিত পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খান এবং মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন। ​সাক্ষাৎকালে পরিচালক মহোদয় হাসপাতালের সার্বিক বিষয় অবহিত করেন।মাননীয় মন্ত্রী মহোদয় নবনিযুক্ত পরিচালককে অভিনন্দন জানান এবং হাসপাতালের সার্বিক উন্নয়ন ও চিকিৎসা সেবার মান বৃদ্ধিতে প্রয়োজনীয় পরামর্শ দেন।
#স্বাস্থ্যসেবা #নিউরোসায়েন্স

Address

Sher-E-Bangla Nagar
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when National Institute of Neurosciences & Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to National Institute of Neurosciences & Hospital:

Share

Category