27/01/2026
🦷 দাঁত সাদা করা: টুথপেস্ট দাঁত সাদা করে? মিথ নাকি সত্যি?
অনেকেরই ধারণা—
“ভালো টুথপেস্ট ব্যবহার করলেই দাঁত সাদা হয়ে যাবে।”
কিন্তু বাস্তবতা হলো, টুথপেস্ট দাঁত সাদা করে না।
চলুন সহজ ভাষায় বিষয়টা আলোচনা করি।
⸻
❌ টুথপেস্ট কী করে?
টুথপেস্ট মূলত—
• দাঁতের উপর জমে থাকা ময়লা ও প্লাক পরিষ্কার করে (রিমুভেবল)
• মুখের দুর্গন্ধ কমায়
• নতুন দাগ পড়া কিছুটা প্রতিরোধ করে
কিন্তু দাঁতের অরিজিনাল রং (natural shade) বদলাতে পারে না।
অনেক “whitening toothpaste” আসলে শুধু surface stain একটু কমায়, এর বেশি কিছু নয়।
⸻
🏠 ঘরোয়া পদ্ধতি: কেন সাবধান হওয়া দরকার?
লেবু, বেকিং সোডা, কয়লা, লবণ—
এসব দিয়ে দাঁত ঘষলে সাময়িকভাবে উজ্জ্বল লাগতে পারে, কিন্তু—
⚠️ এতে
• দাঁতের এনামেল ক্ষয় হয়
• দাঁত সংবেদনশীল হয়ে যায় (শিরশির)
• ভবিষ্যতে দাঁত আরও দ্রুত কালচে হয়ে যায় 😥
ঘরোয়া এসব পদ্ধতি দাঁত সাদা করার নিরাপদ উপায় নয়। ⚠️🚫
⸻
🏥 ডেন্টাল চেম্বারে কীভাবে দাঁত সাদা করা হয়?!
এটাকে বলা হয় Tooth Whitening / Bleaching।
ডেন্টাল চেম্বারে—
• নির্দিষ্ট মাত্রার whitening gel এবং
• নির্দিষ্ট মাত্রার নিয়ন্ত্রিত আলো ব্যবহার করা হয়।
✅ এতে
• এনামেল নষ্ট হয় না
• দাঁত নিরাপদভাবে সাদা হয়
• ফলাফল দীর্ঘস্থায়ী হয়
সবচেয়ে গুরুত্বপূর্ণ—
এটা করা হয় দাঁতের অবস্থা বুঝে, সবার জন্য একই নিয়ম নয়। এবং এর পূর্বে স্কেলিং এবং পলিশিং মাস্ট। এছাড়া প্রসিডিওর এর পরে ডিসেনসিটাইজিং করা হয়।
⸻
🦷 তাহলে করণীয় কী?
✔ নিয়মিত ব্রাশ ও ৬ মাস পর পর স্কেলিং বা ডীপ ক্লিনিং
✔ দাগ পড়া খাবার/চা-কফি কমানো
✔ দাঁত সাদা করতে চাইলে অবশ্যই ডেন্টাল সার্জনের পরামর্শ নেওয়া
⸻
📌 মনে রাখবেন:
দাঁত পরিষ্কার আর দাঁত সাদা—এই দুটো এক জিনিস নয়।
সঠিক জ্ঞানই সুন্দর হাসির প্রথম ধাপ। 😊
—
জনসচেতনতার জন্য শেয়ার করতে পারেন।
© Dr. Md. Salsabil Ibne Shamim (Aurnob)
Chief Dental Consultant
Salsabil's Dental Care.