Dr. AKM Ziaul Huque

Dr. AKM Ziaul Huque রক্তনালী বিশেষজ্ঞ এবং সার্জন।
Vascular & Endovascular Surgeon

ডাঃ একেএম জিয়াউল হক, রক্তনালীর রোগ বিশেষজ্ঞ এবং সার্জন (Vascular and Endovascular Surgeon)। তিনি রাজশাহী মেডিকেল কলেজ থেকে ২০০৪ সালে এমবিবিএস পাশ করেছেন। এরপর তিনি এক বছর গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ এ ফিজিওলজি বিভাগে প্রভাষক হিসেবে কাজ করেছেন। পরবর্তীতে তিনি ২০০৬ সালে ২৫তম বিসিএস এর মাধ্যমে সরকারী চাকুরীতে যোগদান করেন। ২০১৬ সালের জানুয়ারীতে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (

বিএসএমএমইউ) হতে কার্ডিও-ভাসকুলার সার্জারীতে উচ্চতর ডিগ্রী মাস্টার অব সার্জারী (এমএস) ডিগ্রী অর্জন করেছেন। চিকিৎসা সংক্রান্ত বিষয়ে উন্নত প্রশিক্ষনের জন্য ভারত, সিঙ্গাপুর এবং তুরস্ক গমন করেছেন। বর্তমানে তিনি জাতীয় হৃদরোগ হাসপাতালের ভাসকুলার সার্জারী বিভাগে এবং ভাসকুলার কেয়ার সেন্টার, ইবনে সিনা হাসপাতাল এ কনসালটেন্ট, ভাসকুলার এবং এন্ডোভাসকুলার সার্জন হিসেবে কর্মরত আছেন।

 #লিটল_এঞ্জেলএ লিটল এঞ্জেল ইন মাই চেম্বার।।
29/04/2026

#লিটল_এঞ্জেল
এ লিটল এঞ্জেল ইন মাই চেম্বার।।

 #শরীয়তপুর_প্রেসক্লাব নির্বাচন-২০২৬ এ আরটিভির আবুল হোসেন সরদার ( #সভাপতি) ও চ্যানেল টুয়েন্টি ফোরের নুরুল আমীন রবীন ( #সা...
29/04/2026

#শরীয়তপুর_প্রেসক্লাব নির্বাচন-২০২৬ এ আরটিভির আবুল হোসেন সরদার ( #সভাপতি) ও চ্যানেল টুয়েন্টি ফোরের নুরুল আমীন রবীন ( #সাধারণ_সম্পাদক) সহ নবনির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। নতুন নেতৃত্বের হাত ধরে প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়ন, পেশাগত নিরাপত্তা ও সাংবাদিকদের সব সমস্যার দ্রুত সমাধান হবে—এ প্রত্যাশা রইল।

নবগঠিত কমিটির অন্যান্য পদগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলেন:

াপতি: হাবিবুর রহমান (দৈনিক হুংকার), শহিদুল ইসলাম পাইলট (দৈনিক রুদ্রবার্তা), খলিলুর রহমান (দৈনিক মানবজমিন)।

যুগ্ম সাধারণ সম্পাদক: এসএম শাকিল (যমুনা টিভি)।

সাংগঠনিক সম্পাদক: বিএম ইস্রাফিল (সময় টেলিভিশন)।

#কোষাধ্যক্ষ: সগির হোসেন (ইন্ডিপেনডেন্ট টেলিভিশন)।

আশা করি, নবনির্বাচিত নেতৃবৃন্দ শরীয়তপুর প্রেসক্লাবের সুনাম বৃদ্ধি এবং সাংবাদিকদের কল্যাণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।

We are performing surgery—where knowledge, skill, teamwork, and faith come together to achieve the best outcome for the ...
27/04/2026

We are performing surgery—where knowledge, skill, teamwork, and faith come together to achieve the best outcome for the patient.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক রিসার্চ টিম ঢাকার সাভার ও ধামরাই উপজেলার দুটি খামার থেকে ১৮টি ডিমের নমুনা পরীক্ষা করে আন্তর্জাতি...
26/04/2026

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক রিসার্চ টিম ঢাকার সাভার ও ধামরাই উপজেলার দুটি খামার থেকে ১৮টি ডিমের নমুনা পরীক্ষা করে আন্তর্জাতিক সহনীয় মাত্রার চেয়ে Arsenic (64–217 গুণ বেশি), Chromium (88–150 গুণ বেশি), Lead (12–63 গুণ বেশি) পেয়েছে। রিসার্চ নমুনা খুব ছোট হলেও সারা বাংলাদেশের চিত্র একই। অনেক পরীক্ষা হয়েছে। রেজাল্ট একই। মুরগী ডিম আমাদের অন্যতম প্রোটিন সোর্স। বাচ্চাদের তো একমাত্র খাবার।

Kabir Milon

 #অপারেশন_থিয়েটারের বাইরে রোগীর স্বজনদের চলে মহান স্রষ্টার কাছে  #নীরব_প্রার্থনা।রোগীর স্বজনদের প্রার্থনা  #চিকিৎসকদের ...
25/04/2026

#অপারেশন_থিয়েটারের বাইরে রোগীর স্বজনদের চলে মহান স্রষ্টার কাছে #নীরব_প্রার্থনা।
রোগীর স্বজনদের প্রার্থনা #চিকিৎসকদের হাত থেকেও শক্তিশালী।

"এবং যখন আমি রোগাক্রান্ত হই, তখন তিনিই আমাকে #আরোগ্য দান করেন।"
(সূরা আশ-শুআরা-৮০)

"হে আল্লাহ! মানুষের প্রতিপালক, কষ্ট দূর করে দিন, সুস্থতা দান করুন, আপনিই সুস্থতা দানকারী, আপনার সুস্থতা ছাড়া আর কোনো সুস্থতা নেই, এমন সুস্থতা দিন যার পরে আর কোনো রোগ অবশিষ্ট থাকে না"।

শরীয়তপুরের নড়িয়া উপজেলার  #চামটা ইউনিয়নে স্থানীয় তরুণ ও যুবকদের উদ্যোগে আয়োজিত আজকের  #মেডিকেল_ক্যাম্পের জন্য সংশ্...
24/04/2026

শরীয়তপুরের নড়িয়া উপজেলার #চামটা ইউনিয়নে স্থানীয় তরুণ ও যুবকদের উদ্যোগে আয়োজিত আজকের #মেডিকেল_ক্যাম্পের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

হাজী শরীয়তুল্লাহ (রহ.)–এর স্মৃতিবিজড়িত এই ঐতিহ্যবাহী জনপদে, গ্রীষ্মের তাপ, লোডশেডিং এবং গ্রামীণ বাস্তবতার নানা সীমাবদ্ধতার মধ্যেও যে সুন্দর পরিকল্পনা, চমৎকার ডেকোরেশন এবং সুশৃঙ্খলভাবে রোগী দেখার ব্যবস্থা করা হয়েছে— তা সত্যিই প্রশংসার দাবি রাখে। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই উদ্যোগকে আরও অর্থবহ ও প্রাণবন্ত করেছে।

বিশেষ ধন্যবাদ জানাচ্ছি, স্থানীয় জনপ্রতিনিধিদের, যাঁরা আন্তরিকভাবে সহযোগিতা করেছেন এবং এই আয়োজন সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই সম্ভাব্য ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোশাররফ হোসেন ভাই, চামটা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মামুন ভাই এবং সেক্রেটারি ইলিয়াস ভাইসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিদের প্রতি। তরুণ নেতৃত্বের মধ্যে মাহবুব মুন্সী, শামীম, হাবিব মল্লিকসহ অনেকেই অক্লান্ত পরিশ্রম করে এই ক্যাম্পকে সফল করেছেন—তাদের এই নিষ্ঠা সত্যিই অনুকরণীয়।

কৃতজ্ঞতা প্রকাশ করছি ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)-এর সম্মানিত জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন স্যারের প্রতি, যিনি নিজে উপস্থিত থেকে বিশেষ করে শিশুদের চিকিৎসাসেবা প্রদান করেছেন এবং পুরো কার্যক্রম সুপারভাইজ করেছেন, অনুপ্রেরণাদায়ক ভূমিকা রেখেছেন।

একই সাথে আজকের মেডিকেল ক্যাম্পে অংশগ্রহণকারী সম্মানিত চিকিৎসকবৃন্দ— বিশেষ করে ঢাকা থেকে কষ্ট করে আসা সহকর্মীগণ—আপনাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। অল্প সময়ের নোটিশে ছুটি ম্যানেজ করে, দূর-দূরান্ত থেকে এসে আপনারা স্বেচ্ছায় এই সেবামূলক কাজে অংশগ্রহণ করেছেন—এটি নিঃসন্দেহে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

স্বেচ্ছাসেবকবৃন্দের নিরলস পরিশ্রম, রোগীদের জন্য ফ্রি চিকিৎসাসেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ এবং আন্তরিক আপ্যায়ন—সব মিলিয়ে এই ক্যাম্পটি একটি পূর্ণাঙ্গ ও সফল মানবিক উদ্যোগ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

আপনাদের এই সম্মিলিত প্রচেষ্টা প্রমাণ করে—সমাজের জন্য কিছু করতে চাইলে, আন্তরিকতা ও ঐক্যই সবচেয়ে বড় শক্তি।

মহান আল্লাহ আপনাদের সকলের এই খেদমত কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন। আমিন।

ডা. একেএম জিয়াউল হক
সহকারী অধ্যাপক, ভাসকুলার সার্জারি
ইবনে সিনা মেডিকেল কলেজ, ঢাকা

মেডিকেল ক্যাম্প
24/04/2026

মেডিকেল ক্যাম্প

24/04/2026

আজ মেডিকেল ক্যাম্প
চামটা, নড়িয়া, শরীয়তপুর।
২৪ এপ্রিল, শুক্রবার।

মেডিকেল ক্যাম্প এর উদ্দেশ্যে যাত্রা শুরু হয়েছে সকাল ৬ টায়।।
24/04/2026

মেডিকেল ক্যাম্প এর উদ্দেশ্যে যাত্রা শুরু হয়েছে সকাল ৬ টায়।।

23/04/2026
22/04/2026

Address

ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল, কল্যানপুর
Dhaka

Telephone

+8801733677692

Alerts

Be the first to know and let us send you an email when Dr. AKM Ziaul Huque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. AKM Ziaul Huque:

Share