28/03/2026
★★ইরেকটাইল ডিসফাংশনে শক ওয়েব থেরাপি কাজ করে কিনা?
১. কার্যকারিতা ও সীমাবদ্ধতা: Low-Intensity Shockwave Therapy কাজ করে হলো angiogenesis বা নতুন রক্তনালী তৈরি করার মাধ্যমে। লিঙ্গে নতুন রক্তনালী তৈরি করে রক্তপ্রবাহ বাড়ায়, যা স্বাভাবিক উত্থানে সাহায্য করে। এটি রক্তনালীর সমস্যাজনিত মৃদু থেকে মাঝারি ED-এর জন্য কার্যকর। তবে এটি কোনো ম্যাজিক নয়; মানসিক কারণ, হরমোনের অভাব বা স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে এটি কাজ করে না।
অনেকগুলি গবেষণায় দেখা গেছে ইডির চিকিৎসায় LIESWT কার্যকর। কিন্তু বেশিরভাগ অল্প মেয়াদী প্রভাব। দীর্ঘমেয়াদীতে এর প্রভাব এখনো প্রমাণিত হয়নি।
২. সঠিক মেশিনের গুরুত্ব (ব্যথার মেশিন বনাম ED মেশিন): ফিজিওথেরাপি বা ব্যথার চিকিৎসায় ব্যবহৃত 'রেডিয়াল' (Radial) মেশিন দিয়ে ED-এর চিকিৎসা করা সম্ভব নয়, বরং তা লিঙ্গের জন্য বিপজ্জনক। ED-এর জন্য শুধুমাত্র নির্দিষ্ট "Low-Intensity Focused ESWT" বা ফোকাসড শক ওয়েভ মেশিনই প্রয়োজন।
৩. "Extracorporeal Shock Wave" কোনো নির্দিষ্ট মেশিনের নাম নয়, এটি একটি প্রযুক্তির নাম। এই প্রযুক্তিতে কিডনির পাথর ভাঙার মেশিন, ব্যথার মেশিন এবং ED-এর মেশিন—তিনটিই তৈরি হয়।
৪. আমেরিকার বর্তমান অবস্থা (FDA অনুমোদন): আমেরিকায় অসংখ্য ক্লিনিকে এটি বাণিজ্যিকভাবে ব্যবহৃত হলেও, আমেরিকার FDA এখনো ED-এর জন্য এটিকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয়নি। অনুমোদন না দিলেও আমেরিকায় প্রচুর মেনস ক্লিনিক আছে যেখানে শক ওয়েব ব্যবহার করা হয়। ইউরোপে এই চিকিৎসা তুলনামূলকভাবে জনপ্রিয়।
৫. মূল সতর্কতা: অনেক ক্লিনিক সস্তা ব্যথার মেশিন দিয়ে ED-এর চিকিৎসার নামে প্রতারণা করে। তাই এই থেরাপি নেওয়ার আগে ক্লিনিক বা ফিজিওথেরাপি চিকিৎসক বা ফিজিসিয়ান এর কাছে স্পষ্টভাবে যাচাই করতে হবে যে, তারা আসল "ফোকাসড শক ওয়েভ" মেশিন ব্যবহার করছেন কি না।
© Zahid Hossain sir