23/05/2026
আজ আমার চিকিৎসক জীবনের এক অত্যন্ত আবেগঘন ও স্মরণীয় দিন।
প্রথমবারের মতো একজন রোগীর হৃদপিণ্ডে সফলভাবে CRT-D (Cardiac Resynchronization Therapy with Defibrillator) প্রতিস্থাপন করার সৌভাগ্য হলো।
ক্যাথল্যাবের প্রতিটি মুহূর্তে ছিল দায়িত্ব, উত্তেজনা, উদ্বেগ আর এক অদ্ভুত ভালো লাগার মিশ্র অনুভূতি। যখন ডিভাইসটি সফলভাবে কাজ শুরু করল, তখন মনে হলো—শুধু একটি যন্ত্র বসানো নয়, বরং একজন মানুষের হৃদস্পন্দনকে আরও নিরাপদ ও আশাব্যঞ্জক করে তোলার একটি ছোট্ট প্রয়াস সম্পন্ন করলাম।
চিকিৎসক হিসেবে প্রতিটি সফল প্রক্রিয়া আনন্দ দেয়, কিন্তু কিছু কিছু মুহূর্ত হৃদয়ের খুব গভীরে জায়গা করে নেয়। আমার জন্য আজকের দিনটি ঠিক তেমনই।
অশেষ কৃতজ্ঞতা আমার সম্মানিত শিক্ষক, সিনিয়র ও সহকর্মীদের প্রতি—যাদের দিকনির্দেশনা ও সহযোগিতা ছাড়া এই পথচলা সম্ভব হতো না।
সবচেয়ে বড় ধন্যবাদ সেই রোগী ও তার পরিবারকে, যারা আমাদের উপর আস্থা রেখেছেন।
মানুষের সুস্থ হৃদস্পন্দন ফিরিয়ে দেওয়ার এই পথচলায় আরও অনেক দূর যেতে চাই।
সবার দোয়া ও আশীর্বাদ কামনা করছি। ❤️
#বিশেষ_কৃতজ্ঞতা_ডা_উম্মে_হাবিবা_আপু