Dr Amrita Lal Halder

Dr Amrita Lal Halder . I want to enrich your knowledge about newborn and . Your child is the future of the world. Take care of.
(1)

Newborn & Child Specialist (নবজাতক ও শিশু বিশেষজ্ঞ)

Dr. Amrita Lal Halder
(ডা. অমৃত লাল হালদার)
MBBS, FCPS (Pediatrics), MD (Neonatology)

Associate Professor
BIRDEM Women and Children Hospital, Segunbagicha, Dhaka

For Appointment: 01636692298 I am . Amrita Lal Halder, and , Associate Professor, working at General Hospital-2, Segunbagicha, Dhaka. Many t

imes, you search for a child specialist doctor to clear your confusion and questions about child care and for . Sometimes, you want to know the normal of your , of common illnesses, newborn baby care and and frequently about . When to go to or a best doctor is very much essential to know. Because it can help you to seek attention at an appropriate time. As a and ( #নবজাতক ও #শিশু রোগ বিশেষজ্ঞ). I wish to give advice covering all these areas of child health care with other important issues that you are concerned about.

🛑 জরায়ুমুখের ক্যান্সার এখনো বাংলাদেশের নারীদের জন্য একটি বড় স্বাস্থ্যঝুঁকি।প্রতিবছর বহু নারী এই ক্যান্সারে আক্রান্ত হন...
07/05/2026

🛑 জরায়ুমুখের ক্যান্সার এখনো বাংলাদেশের নারীদের জন্য একটি বড় স্বাস্থ্যঝুঁকি।
প্রতিবছর বহু নারী এই ক্যান্সারে আক্রান্ত হন এবং দেরিতে শনাক্ত হওয়ার কারণে অনেকেই মৃত্যুবরণ করেন। অথচ সুখবর হলো—এটি অনেকাংশেই প্রতিরোধযোগ্য। ❤️
⚛️ HPV (Human Papillomavirus) ভ্যাকসিন জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে অত্যন্ত কার্যকর। সময়মতো টিকা গ্রহণ ভবিষ্যতের ঝুঁকি অনেক কমিয়ে দিতে পারে।
✅ এই ভ্যাকসিন শুধু জরায়ুমুখের ক্যান্সার নয়, HPV-সম্পর্কিত আরও কিছু রোগ ও ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে, যেমন—
⏩ Ge***al warts
⏩ Vaginal & vulval cancer
⏩ A**l cancer
⏩ Pe**le cancer
⏩ কিছু মুখ ও গলার ক্যান্সার
🌀 টিকা নেওয়ার আগে সাধারণত বিশেষ কোনো টেস্টের প্রয়োজন হয় না—তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া উত্তম।
📞 বিস্তারিত জানতে ও বুকিংয়ের জন্য যোগাযোগ করুন:
01636692298
ভালো থাকুন, সুস্থ থাকুক আপনার পরিবার। 💕
#

07/05/2026

কিভাবে বুঝবেন হাম হয়েছে?🤔
মাত্র ৩ টি উপসর্গ যা দেখলে আপনি শিওর হয়ে যাবেন যে এটা অবশ্যই হাম (Measles)। চলুন জেনে নেয়া যাক।

#হাম

চিকেন পক্সের দাগ—কীভাবে কমাবেন? 👶✨চিকেন পক্স সেরে যাওয়ার পর অনেকের ত্বকে কালো দাগ বা হালকা গর্তের মতো চিহ্ন থেকে যায়। ভা...
06/05/2026

চিকেন পক্সের দাগ—কীভাবে কমাবেন? 👶✨

চিকেন পক্স সেরে যাওয়ার পর অনেকের ত্বকে কালো দাগ বা হালকা গর্তের মতো চিহ্ন থেকে যায়। ভালো খবর হলো—বেশিরভাগ দাগ সময়ের সাথে নিজে থেকেই হালকা হয়ে যায়। তবে সঠিক যত্ন নিলে এই প্রক্রিয়াটা আরও দ্রুত হয়।

🔸 রোদ থেকে সুরক্ষা
রোদে গেলে দাগ আরও গাঢ় হয়। তাই নিয়মিত সানস্ক্রিন ব্যবহার খুব জরুরি।

🔸 ত্বক আর্দ্র রাখুন
ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বক দ্রুত রিপেয়ার হয়।

🔸 খোঁচাখুঁচি নয়
দাগ খোঁচালে বা চুলকালে তা স্থায়ী স্কারে পরিণত হতে পারে।

🔸 হালকা ট্রিটমেন্ট
Vitamin C, Niacinamide বা Aloe vera কিছুটা উপকার দিতে পারে।

🔸 কখন ডাক্তারের কাছে যাবেন?
যদি দাগ গভীর হয় বা দীর্ঘদিন থাকে, তাহলে ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন—প্রয়োজনে লেজার বা অন্য চিকিৎসা লাগতে পারে।

⏳ মনে রাখবেন:
সাধারণ দাগ ৩–৬ মাসে হালকা হয়, আর গভীর স্কার সময় নিতে পারে।

👶 শিশুদের ক্ষেত্রে বেশিরভাগ দাগ নিজে থেকেই মিলিয়ে যায়—অতিরিক্ত চিকিৎসা সাধারণত প্রয়োজন হয় না।

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Jannatul Raha, Mahbobol Hakim, Taslima A...
05/05/2026

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Jannatul Raha, Mahbobol Hakim, Taslima Akther, Maria Aduri, Akhi Ahmed, Nil Akash Nil Akash, পড়ন্ত বেলা, Barsha Akter, Sabiha Dithi, Sadia Afrin Jhumur, Atik Rahman, MD Riazhossain, Gopal Sona, Norshin Jahan Nila, Sumitra Das Saha, Susmita Manna, Farjana Rupanti, Khaleda Akter, Salma Urme

মাত্র ৯১০ গ্ৰাম ওজন নিয়ে জন্মগ্ৰহণ করেছিল এই নবজাতকটি। জীবন নিয়ে যুদ্ধ করতে করতে এখন সে ১ কেজিতে পৌঁছেছে। তাই তার যত্ন...
05/05/2026

মাত্র ৯১০ গ্ৰাম ওজন নিয়ে জন্মগ্ৰহণ করেছিল এই নবজাতকটি। জীবন নিয়ে যুদ্ধ করতে করতে এখন সে ১ কেজিতে পৌঁছেছে। তাই তার যত্নশীল সিস্টার হাসিমুখে উদযাপন করছেন। ❣️
ভালো থাকুক।💞

আপনার শিশু কি সময়ের আগেই বড় হয়ে যাচ্ছে? 🤔অনেক সময় আমরা শিশুর দ্রুত বেড়ে ওঠাকে ইতিবাচকভাবে দেখি, কিন্তু এটি সবসময় স্বাভাব...
04/05/2026

আপনার শিশু কি সময়ের আগেই বড় হয়ে যাচ্ছে? 🤔

অনেক সময় আমরা শিশুর দ্রুত বেড়ে ওঠাকে ইতিবাচকভাবে দেখি, কিন্তু এটি সবসময় স্বাভাবিক নাও হতে পারে। যদি আপনার শিশুর মধ্যে নিচের লক্ষণগুলো দেখা দেয়, তবে তা 'অকাল বয়ঃসন্ধি' বা Precocious Puberty-র লক্ষণ হতে পারে:

🔴 কখন সতর্ক হবেন?
▶️ মেয়েদের ৮ বছরের আগে স্তন বিকাশ শুরু হওয়া।
▶️ ছেলেদের ৯ বছরের আগে যৌন বৈশিষ্ট্য বা শারীরিক পরিবর্তন দেখা দেওয়া।
▶️ হঠাৎ খুব দ্রুত উচ্চতা বা ওজন বৃদ্ধি পাওয়া।

এই ধরনের পরিবর্তন শিশুর শারীরিক ও মানসিক বিকাশে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। তাই দেরি না করে একজন অভিজ্ঞ শিশু বিশেষজ্ঞ (Pediatrician) বা হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নিন।

সচেতন হোন, আপনার শিশুর সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করুন। ❤️

#শিশুরস্বাস্থ্য #সচেতনতা

🌡️ হাম সেরে গেলেই কি সব ঠিক?—সতর্ক থাকুন!হাম (Measles) অনেক সময় জ্বর ও ফুসকুড়ি কমে গেলে “ভালো হয়ে গেছে” মনে হয়। কিন্তু ব...
02/05/2026

🌡️ হাম সেরে গেলেই কি সব ঠিক?—সতর্ক থাকুন!

হাম (Measles) অনেক সময় জ্বর ও ফুসকুড়ি কমে গেলে “ভালো হয়ে গেছে” মনে হয়। কিন্তু বাস্তবে, এই সময়টাতেই কিছু গুরুত্বপূর্ণ জটিলতা দেখা দিতে পারে—বিশেষ করে শিশুদের ক্ষেত্রে।

🔴 হামের পরে যে সমস্যাগুলো হতে পারে:
• দুর্বলতা, ওজন কমে যাওয়া, অপুষ্টি
• ডায়রিয়া
• দীর্ঘদিন কাশি বা শ্বাসকষ্ট

⚠️ গুরুতর জটিলতা (জীবনহানির ঝুঁকি):
• নিউমোনিয়া (সবচেয়ে সাধারণ ও মারাত্মক)
• কানে ইনফেকশন (Otitis media)
• মস্তিষ্কের প্রদাহ (Encephalitis)
• বিরল কিন্তু ভয়ংকর: SSPE (কয়েক বছর পরে দেখা দিতে পারে)

🟡 আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়:
হামের পর কিছুদিন শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে অন্য সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়।

🟢 অভিভাবকদের করণীয়:
✔️ ভিটামিন A সাপ্লিমেন্ট দিন (ডাক্তারের পরামর্শে)
✔️ পুষ্টিকর খাবার দিন
✔️ শিশুকে পর্যবেক্ষণে রাখুন
✔️ কাশি, জ্বর, খাওয়া কমে যাওয়া বা অস্বাভাবিক আচরণ হলে দ্রুত চিকিৎসকের কাছে যান

💉 সবচেয়ে গুরুত্বপূর্ণ:
হাম প্রতিরোধযোগ্য—সময়মতো MR/MMR টিকা দিন।

👉 মনে রাখবেন: হাম সেরে গেলেও নজরদারি জরুরি—অবহেলা নয়।

📱 মোবাইল কি শিশুর কথা বলার ক্ষমতা কমাচ্ছে?আজকাল অনেক শিশু মোবাইল ছাড়া খেতে, ঘুমাতে বা চুপ থাকতে চায় না। কিন্তু এর একটি ন...
30/04/2026

📱 মোবাইল কি শিশুর কথা বলার ক্ষমতা কমাচ্ছে?

আজকাল অনেক শিশু মোবাইল ছাড়া খেতে, ঘুমাতে বা চুপ থাকতে চায় না। কিন্তু এর একটি নীরব ক্ষতি হচ্ছে—speech delay (বাক্‌বিকাশে দেরি)।

🔎 কেন এমন হচ্ছে?
👶 শিশু ভাষা শেখে মানুষের সাথে কথা বলে, স্ক্রিন দেখে নয়
👁️ চোখে চোখ রেখে কথা বলা কমে যায়
🗣️ কথোপকথনের সুযোগ কমে
🎬 মোবাইল শেখায় একমুখীভাবে (শিশু শুধু দেখে, বলে না)

🚩 সতর্ক হোন যদি—
• ১২ মাসেও বকবক না করে
• ১৮ মাসে শব্দ না বলে
• ২ বছরে ২টি শব্দ মিলিয়ে কথা না বলে
• নাম ধরে ডাকলে সাড়া না দেয়

✅ কী করবেন?
❌ ২ বছরের নিচে মোবাইল নয় (ভিডিও কল ছাড়া)
⏱️ ২–৫ বছর: দিনে সর্বোচ্চ ১ ঘণ্টা
👨‍👩‍👧 বেশি কথা বলুন, গল্প বলুন, গান শেখান
🧸 খেলাধুলার মাধ্যমে ভাষা শেখান

⚖️ মনে রাখুন—
👉 শিশুর ভাষা শেখার সবচেয়ে বড় মাধ্যম হলো আপনি, কোনো মোবাইল নয়।

বাড়ছে চিকেনপক্স! 😰 এ সপ্তাহে চেম্বারে ৫ জন এসেছে। চিন্তার বিষয়!🥺রয়েছে মারাত্মক জটিলতা ও  দাগ বসে যাওয়ার ভয়!😓অত্যন্ত...
29/04/2026

বাড়ছে চিকেনপক্স! 😰 এ সপ্তাহে চেম্বারে ৫ জন এসেছে। চিন্তার বিষয়!🥺
রয়েছে মারাত্মক জটিলতা ও দাগ বসে যাওয়ার ভয়!😓

অত্যন্ত ছোঁয়াচে।☹️

প্রতিরোধের কার্যকর উপায় টিকা।💉😊
কিন্তু দাম বেশি!😡

টিকা পেতে যোগাযোগ করুন এই নাম্বারে: 0️⃣1️⃣6️⃣3️⃣6️⃣6️⃣9️⃣2️⃣2️⃣9️⃣8️⃣
ভালো থাকুন, ভালো থাকুক আপনার সন্তান।💞

26/04/2026

হাম সন্দেহ হলেই এই চিকিৎসা শুরু করুন। 😊

🛑ভাবা যায়-কি ভয়ঙ্কর অবস্থা!!বাংলাদেশে প্রতি ১০০ জন নারীর মধ্যে ১২ জন জরায়ু মুখের ক্যান্সার-এ আক্রান্ত।😰 🛑আরো ভয়ঙ্কর ...
24/04/2026

🛑ভাবা যায়-কি ভয়ঙ্কর অবস্থা!!বাংলাদেশে প্রতি ১০০ জন নারীর মধ্যে ১২ জন জরায়ু মুখের ক্যান্সার-এ আক্রান্ত।😰

🛑আরো ভয়ঙ্কর হলো প্রতিবছর আক্রান্তদের প্রায় ৫৫% অকালে মারা যায়।😰☹️

⚛️প্রতিরোধে রয়েছে কার্যকরী টিকা।........….............................................
🌀আমেরিকার বিখ্যাত কোম্পানির সবচেয়ে কার্যকরী ভ্যাকসিন নিতে 0️⃣1️⃣6️⃣3️⃣6️⃣6️⃣9️⃣2️⃣2️⃣9️⃣8️⃣ এই নাম্বারে ফোন করে এখুনি বুক করুন।

🌀 টিকা নেওয়ার পূর্বে কোন প্রকার কোন টেষ্ট করার প্রয়োজন নেই।🤗

🌀 রয়েছে বাজার মূল্যের উপর ৩০% ছাড়।

🛑জরায়ু মুখের ক্যান্সার ছাড়াও এই টিকা অনেকগুলো ক্যান্সার প্রতিরোধ করে। যেমন:
⏩যৌনাঙ্গের টিউমার (Ge***al Warts)
⏩যৌন পথের ক্যান্সার (Vaginal, Valval Cancer)
⏩ পায়ুপথে ক্যান্সার (A**l Cancer)
⏩পুরুষাঙ্গের ক্যান্সার (Cancer of P***s)
⏩ মুখ, গলা, মাথার টিউমার ও ক্যান্সার (Mouth, Throat, Neck and Head Cancer)

ভালো থাকুন, ভালো থাকুক আপনার সন্তান।💕

Address

BIRDEM Women And Children Hospital (BIRDEM-2), Segunbagicha
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Dr Amrita Lal Halder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Amrita Lal Halder:

Share

Category