Poultry Doctors BD । Dr.Md Shuhorab Hossain

Poultry Doctors BD । Dr.Md Shuhorab Hossain Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Poultry Doctors BD । Dr.Md Shuhorab Hossain, Doctor, Boteshwar, Belabo, Narshingdi, Dhaka.

পোল্ট্রি কনসালটেন্ট |
ডা. মো. সোহরাব হুসাইন ।বিভিসি রেজিঃ৩৪১৯
পোল্ট্রি ট্রেনিং • বই বিক্রি • খামারি সার্ভিস
✔ খামারিদের জন্য সার্ভিস (Layer, Broiler, Sonali)
✔ ডাক্তার ও খামারিদের জন্য ট্রেনিং
✔ পোল্ট্রি ও ডেইরি বই বিক্রয়
WhatsApp: 01717-300706 About You / আমাদের সম্পর্কে

Poultry & Dairy Consultant হিসেবে ডা. মো. সোহরাব হুসাইন বাংলাদেশজুড়ে পোল্ট্রি ও গবাদিপশু খাতে বৈজ্ঞানিক খামার ব্যবস্থাপনা

, রোগ নিয়ন্ত্রণ, বায়োসিকিউরিটি, পুষ্টি ব্যবস্থাপনা এবং প্রফেশনাল ট্রেনিং ও খামারি সার্ভিস প্রদান করে আসছেন।

সঠিক পদ্ধতিতে পোল্ট্রি—লেয়ার, ব্রয়লার, সোনালী, হাঁস, কবুতর, কোয়েল, টার্কি ও দেশী মুরগি—এবং গরু, ছাগল ও ভেড়া পালন, চিকিৎসা ও খামার ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে খাদ্য ও পুষ্টিকর প্রাণিজ আমিষের চাহিদা দ্রুত বাড়ছে, অথচ এখনো প্রাণিজ আমিষের ঘাটতি রয়ে গেছে। এই ঘাটতি পূরণে বৈজ্ঞানিক ও পরিকল্পিত প্রাণিসম্পদ খামার ব্যবস্থাপনার বিকল্প নেই।

জেনে-বুঝে ও বাস্তবভিত্তিক জ্ঞান নিয়ে খামারে বিনিয়োগ করলে পোল্ট্রি ও ডেইরি খাত একটি লাভজনক ও সম্ভাবনাময় কৃষি শিল্প হিসেবে গড়ে উঠতে পারে। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে সঠিক পরিকল্পনা এবং অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খামার স্থাপন করলে ঝুঁকি কমিয়ে লাভ নিশ্চিত করা সম্ভব।

Poultry / Dairy Problems & Solutions

By Dr. Shuhorab Hossain

পোল্ট্রি ও গবাদিপশু পালন, চিকিৎসা ও খামার ব্যবস্থাপনায় খামারিদের কাছে একটি বিশ্বস্ত নাম।

অনেক সময় পূর্ণাঙ্গ ধারণার অভাবে আগ্রহ থাকা সত্ত্বেও অনেকে খামার শুরু করতে পারেন না। আবার অনেকেই ভালো মানের, বাস্তবভিত্তিক ও প্র্যাকটিক্যাল বই খুঁজে পান না। এই বিষয়গুলো বিবেচনায় রেখে আমরা ইতোমধ্যে—

📚 মোট ৫টি বই প্রকাশ করেছি, যার মধ্যে—

পোল্ট্রি পালন, চিকিৎসা ও খামার ব্যবস্থাপনার উপর ৩টি বই

গরু, ছাগল ও ভেড়া পালন—ব্যবস্থাপনা ও চিকিৎসা বিষয়ক ২টি বই

এই বইগুলোতে রয়েছে—

খামার স্থাপনা ও ঘর নির্মাণ

খাদ্য ও পুষ্টি ব্যবস্থাপনা

রোগবালাই, প্রতিরোধ ও চিকিৎসা

বায়োসিকিউরিটি

লাভজনক খামার পরিচালনার বাস্তব কৌশল

একজন খামারি বা ভেটেরিনারি ডাক্তার বইগুলো পড়ে স্বয়ংসম্পূর্ণভাবে খামার পরিচালনার সক্ষমতা অর্জন করতে পারবেন।

বইয়ের অফার প্রাইস একদম নিচে দেয়া আছে।

ট্রেনিং ও সার্ভিস:

আমরা ভেটেরিনারি ডাক্তার ও খামারিদের জন্য প্রফেশনাল ট্রেনিং ও খামারিদের ব্যাচ ভিত্তিক /মাসিক সার্ভিস প্রদান করি।
👉 ট্রেনিং ও সার্ভিসগুলো পেইড।ট্রনিং প্রাইভেট গ্রুপে হয়।রেকর্ডেড ক্লাশ আপ্লোড আছে।যখন ইচ্ছে দেখা যাবে।আজীবন মেম্বারশিপ।মাসের শেষ শুক্রবার এবং শেষদিন একবার জুমে লাইভ প্রোগ্রাম আছে

ট্রেনিং ও সার্ভিসের আওতায় থাকে—

পোল্ট্রি ও গবাদিপশু খামার ব্যবস্থাপনা

রোগ শনাক্তকরণ ও চিকিৎসা গাইডলাইন

বায়োসিকিউরিটি ও বায়োসেফটি

বাস্তবভিত্তিক সমস্যা সমাধান

যোগাযোগ ও ঠিকানা

ডা. মো. সোহরাব হুসাইন
বটেশ্বর, বেলবো, নরসিংদী

📞 মোবাইল: ০১৭১৭৩০০৭০৬

📚 বই অর্ডার করতে:
সরাসরি কল করুন অথবা WhatsApp করুন 👇
👉 https://wa.me/8801717300706

💳 বিকাশ / নগদ / রকেটের মাধ্যমে পেমেন্ট করে
ঠিকানা দিলে সারা দেশে কুরিয়ারে বই পাঠানো হয়
(ডেলিভারি চার্জ প্রযোজ্য)

বইয়ের নাম ও দাম ( অফার প্রাইস)
১।সহজে রোগ নির্ণয় ও চিকিৎসা (লেয়ার,ব্রয়লার ও সোনালী) ১৭০০টা
২।সহজ ও আধুনিক পোল্ট্রি ব্যবস্থাপনা এবং পোল্ট্রি শিল্প ১৫০০টাকা
৩।সহজে পাখি পালন ও চিকিৎসা ( হাঁস,কবুতর,কোয়েল,টার্কি ও দেশি মুরগি) ৭০০টাকা
৪।সহজ ও আধুনিক ডেইরী ব্যবস্থাপনা এবং গরু মোটাতাজাকরণ ১২০০টা
৫।সহজে রোগ নির্ণয় ও চিকিৎসা (গরু,ছাগল,ভেড়া ও মহিষ) ৭০০টাকা

18/04/2026

জায়গা বাড়ানোর সাথে বয়সের কোন সম্পর্ক নাই। সম্পর্ক হল তাপমাত্রার উপর।

18/04/2026

মুন্সিগঞ্জ
অনলাইন সার্ভিসের সবচেয়ে বড় প্রজেক্ট প্রায় ৪০টি ফার্ম এবং ৭০-৮০হাজার ব্রয়লার,সোনালী,কালারবার্ড /কক।অন্যান্য ছোট খামারীদের জন্য আরো সহজ হবে অনলাইন সার্ভিসের প্রয়োজনীতা এবং সম্ভাবনার ব্যপারে।সারা দেশে প্রতিটি জেলায় খামারী আছে যারা সার্ভিস নিচ্ছে।কয়েক জন ডিলারও আছে যারা এই সার্ভিস নিচ্ছেন।ডিলারদের মাধ্যমে হলে খামারীরা আরো বেশি সুবিধা পাবে।

18/04/2026

বায়োসিকিউরিটি সম্পর্কে ভুল ধারণা

17/04/2026

খামারী শেষ:সব সময় নিজের দোষ তেমন থাকেনা।
হ্যাচারী জনিত রোগের কারণে ৭দিনে ৪০০ বাচ্চা মা*রা গেছে। আরো যাবে।তবে এত মরার পিছনে অতিরিক্ত হাই ডোজে এন্টিবায়োটিকও দায়ী।৭ দিনে ১০০০০ টাকার এন্টিবায়োটিক দিয়েছে ১২০০ বাচ্চায়।
এভিয়ান এনসেফালোমাইলাইটিস।
ট্রেনিং এবং সার্ভিস ছাড়া বিকল্প নাই।আমার খামারীরা সবচেয়ে ভাল আছে।
নোট: ভার্টিকেল প্লাস হরিজোন্টল।পাত্র নিচু থাকায় সুস্থ গুলোও দ্রুত আক্রান্ত হয়েছে।

16/04/2026

🚀 এডভান্স ট্রেনিং: ১ মিনিটে রোগ নির্ণয়:
শুধুমাত্র ডাক্তারদের জন্য।

২য় ব্যাচ হবে আগামী বৃহস্পতিবার,শুক্রবার এবং শনিবার।রাত ৮.৪৫মিনিটে।

🩺 ৩ দিনে দক্ষ পোল্ট্রি ডাক্তার হওয়ার সুযোগ!

আমি ডা. মোঃ সোহরাব হুসাইন—ট্রেইনার, লেখক, ব্লগার, খামারী এবং ফ্রিল্যান্স পোল্ট্রি কনসালট্যান্ট—নিয়ে আসছি একটি বিশেষ অনলাইন ট্রেনিং প্রোগ্রাম।

📌 ট্রেনিংয়ে যা থাকছে:
✔️ প্রায় ৩০টির মতো পোল্ট্রি রোগ চিহ্নিত করার কৌশল
✔️ ১ মিনিটে দ্রুত রোগ নির্ণয়ের কার্যকর পদ্ধতি
✔️ হিস্ট্রি নিয়ে রোগ নির্ণয়ের সিস্টেমেটিক টেকনিক
✔️ সকল অর্গানের PM (Post Mortem) লাইভ দেখানো ও ব্যাখ্যা
✔️ বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে সহজ ও প্র্যাকটিক্যাল শেখানো
✔️ ৩টি লাইভ ক্লাস (Zoom প্ল্যাটফর্মে)
@
💻 মাধ্যম: Zoom

💰 ফি:
👉 মেম্বারশিপ ছাড়া ভেটদের জন্য: ১০০০ টাকা
👉 VTS মেম্বারদের জন্য: মাত্র ৩০০ টাকা

🎁 বিশেষ সুবিধা:
নতুন যারা এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করবেন, তাদেরকে VTS মেম্বারশিপ প্রদান করা হবে।

📣 যারা পোল্ট্রি সেক্টরে দক্ষতা বাড়াতে চান এবং দ্রুত রোগ নির্ণয়ে পারদর্শী হতে চান—তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ!

📩 ইনবক্স করুন / যোগাযোগ করুন রেজিস্ট্রেশনের জন্য।
শুধুমাত্র ডাক্তারদের জন্য।
০১৭১৭৩০০৭০৬ নাম্বারে বিকাশ/নগদ করে কনফার্ম করতে হবে।সেন্ডমানি করতে হবে।
১৫ জনের বেশি নেয়া হবেনা।কাজেই আগেই কনফার্ম করতে হবে।

নোট:জুম।ভিডিও রেকর্ড রেখে ভি টি এস গ্রুপে আপ্লোড দেয়া হবে।

Hossain

16/04/2026

খাবারের খরচ কমানোর উপায়

🔷 পেজ এডমিন পরিচিতি পোল্ট্রি সেক্টরে কাজ ও অভিজ্ঞতা—একটি সংক্ষিপ্ত পরিচিতি 🔷অনেকেই আমাকে চেনেন, আবার অনেকেই এই কাজ ও অভি...
16/04/2026

🔷 পেজ এডমিন পরিচিতি
পোল্ট্রি সেক্টরে কাজ ও অভিজ্ঞতা—একটি সংক্ষিপ্ত পরিচিতি 🔷

অনেকেই আমাকে চেনেন, আবার অনেকেই এই কাজ ও অভিজ্ঞতা সম্পর্কে সম্পূর্ণ জানেন না।
তাই আজ কিছু কাজ, অভিজ্ঞতা এবং অবদান তুলে ধরা হলো—

👨‍⚕️ ভেটেরিনারি ডাক্তার (DVM)
🔹 ১৭+ বছরের অভিজ্ঞতা পোল্ট্রি ও ডেইরি সেক্টরে

🚀 বাংলাদেশে কিছু গুরুত্বপূর্ণ কাজ ও পথিকৃৎ উদ্যোগ:

🔸 ১৩টি বইয়ের লেখক (প্রিন্ট + PDF) – প্র্যাক্টিক্যাল ও ফিল্ডভিত্তিক
🔸 পোল্ট্রি রোগ নির্ণয়ের জন্য মোবাইল অ্যাপ তৈরি
🔸 সারা দেশে অনলাইন পোল্ট্রি কনসাল্টেন্সি সার্ভিস চালু
🔸 বড় পরিসরে ভেটেরিনারি ডাক্তারদের ট্রেনিং প্রদান
🔸 History-based disease diagnosis (SDDM) পদ্ধতি নিয়ে কাজ ও প্রয়োগ
🔸 Poultry & Dairy সেক্টরের বড় প্ল্যাটফর্ম (E-commerce + Blog) তৈরি

@ ১মিনিটে রোগ নির্ণয় পদ্ধতি

📌 কাজের মূল ক্ষেত্রগুলো:
✔️ খামারের রোগ নির্ণয় ও সমস্যা সমাধান
✔️ ফার্ম ম্যানেজমেন্ট ও বায়োসিকিউরিটি
✔️ ভেট ও ফার্মারদের প্র্যাক্টিক্যাল ট্রেনিং
✔️ ফিড ও প্রোডাকশন সমস্যা সমাধান
✔️ ডাটা-ড্রিভেন স্মার্ট ফার্মিং

📊 এই কাজগুলোর কিছু ফলাফল:
🔹 হাজার হাজার খামারের সমস্যা সমাধানে কাজ করার অভিজ্ঞতা
🔹 ১৪০০+ টেকনিক্যাল লেখা
🔹 ১ মিলিয়ন+ মানুষের কাছে পৌঁছানো
🔹 খামারে খরচ কমানো ও উৎপাদন বৃদ্ধি

🎯 লক্ষ্য:
বাংলাদেশের পোল্ট্রি সেক্টরে বৈজ্ঞানিক, আধুনিক ও লাভজনক ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা

📢 খামারে সার্ভিস ট্রেনিং/বই সংক্রান্ত প্রয়োজনে—যোগাযোগ করা যেতে পারে
👉 হোয়াটস এপ করুন/ সরাসরি যোগাযোগ

🤝 সঠিক জ্ঞান ও অভিজ্ঞতার প্রয়োগেই খামার ব্যবস্থাপনা আরও কার্যকর ও লাভজনক হতে পারে।

খামার ব্যবস্থাপনায় কেন একজন অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তারের অধীনে থাকা জরুরিবর্তমান সময়ে পোল্ট্রি খামার পরিচালনা আগের তুলনায়...
15/04/2026

খামার ব্যবস্থাপনায় কেন একজন অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তারের অধীনে থাকা জরুরি

বর্তমান সময়ে পোল্ট্রি খামার পরিচালনা আগের তুলনায় অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। রোগবালাই, ফিড খরচ, ব্যবস্থাপনার ভুল এবং অপ্রয়োজনীয় ওষুধ ব্যবহারের কারণে অনেক খামারী আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এই পরিস্থিতিতে একজন অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তারের অধীনে খামার পরিচালনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিচে বিস্তারিতভাবে তুলে ধরা হলো কেন একজন খামারীর ডাক্তারের সাথে নিয়মিত যোগাযোগ রাখা উচিত—

১। ব্রুডিং সময়ে অ্যান্টিবায়োটিক ব্যবহারের সঠিক সিদ্ধান্ত

অনেক খামারী ব্রুডিং এর শুরুতেই অযথা অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকেন, যা ভবিষ্যতে ক্ষতিকর হতে পারে। একজন ডাক্তারের পরামর্শে বুঝা যায় কখন অ্যান্টিবায়োটিক প্রয়োজন এবং কখন তা সম্পূর্ণ এড়িয়ে চলা উচিত।

২। সঠিক সময়ে অ্যান্টিবায়োটিক প্রয়োগ

অ্যান্টিবায়োটিক ভুল সময়ে ব্যবহার করলে রোগ নিয়ন্ত্রণের বদলে রেজিস্ট্যান্স তৈরি হয়। ডাক্তারের অধীনে থাকলে রোগের লক্ষণ অনুযায়ী সঠিক সময়ে ও সঠিক ডোজে ওষুধ দেওয়া সম্ভব হয়।

৩। রোগ নির্ণয় ও যথাযথ চিকিৎসা

সব রোগের চিকিৎসা এক নয়। অনেক সময় একই লক্ষণ বিভিন্ন রোগের কারণে হতে পারে। একজন ভেটেরিনারি ডাক্তার সঠিকভাবে রোগ নির্ণয় করে উপযুক্ত চিকিৎসা প্রদান করতে পারেন।

৪। প্রোগনোসিস (রোগের ভবিষ্যৎ অবস্থা) জানা

একজন অভিজ্ঞ ডাক্তার রোগের অবস্থা দেখে ভবিষ্যতে কী হতে পারে তা অনুমান করতে পারেন। এতে খামারী আগে থেকেই সিদ্ধান্ত নিতে পারেন—চিকিৎসা চালাবেন, নাকি অন্য ব্যবস্থা নেবেন।

৫। জরুরি অবস্থায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ

হঠাৎ করে খামারে সমস্যা দেখা দিলে অনেক সময় খামারীরা বিভ্রান্ত হয়ে পড়েন। ডাক্তারের সাথে যোগাযোগ থাকলে দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়, যা বড় ক্ষতি থেকে রক্ষা করে।

৬। খরচ ৫০–৬০% পর্যন্ত কমানো সম্ভব

অনেক খামারী অপ্রয়োজনীয় ওষুধ, ভিটামিন ও ফিড অ্যাডিটিভ ব্যবহার করে খরচ বাড়িয়ে ফেলেন। সঠিক গাইডলাইনে চললে অপ্রয়োজনীয় খরচ কমে যায় এবং লাভ বৃদ্ধি পায়।

৭। খামার ব্যবস্থাপনায় নতুন জ্ঞান অর্জন

ডাক্তারের সাথে কাজ করলে খামারী ধীরে ধীরে রোগ প্রতিরোধ, বায়োসিকিউরিটি, ফিড ম্যানেজমেন্টসহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পারেন।

৮। আপডেট তথ্য ও আধুনিক চিকিৎসা পদ্ধতি

পোল্ট্রি সেক্টরে প্রতিনিয়ত নতুন গবেষণা ও প্রযুক্তি আসছে। একজন ডাক্তারের মাধ্যমে খামারী সর্বশেষ আপডেট ও আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানতে পারেন।

৯। ঝুঁকি কমানো ও খামারের নিরাপত্তা বৃদ্ধি

সঠিক বায়োসিকিউরিটি এবং প্রতিরোধমূলক ব্যবস্থাপনার মাধ্যমে খামারের রোগের ঝুঁকি অনেকাংশে কমানো যায়। এতে খামার আরও নিরাপদ হয়।

১০। মানসিক চাপ কমানো ও নিশ্চিন্ত থাকা

খামারে সমস্যা হলে অনেক খামারী মানসিকভাবে ভেঙে পড়েন। একজন ডাক্তারের গাইডলাইন থাকলে অযথা দুশ্চিন্তা কমে এবং আত্মবিশ্বাস বাড়ে।

উপসংহার

একজন দক্ষ ভেটেরিনারি ডাক্তারের অধীনে খামার পরিচালনা করা শুধু রোগ নিয়ন্ত্রণের জন্য নয়, বরং পুরো খামার ব্যবস্থাপনাকে উন্নত করার জন্য অত্যন্ত জরুরি। এতে খামারের উৎপাদন বৃদ্ধি পায়, খরচ কমে এবং খামারী লাভবান হন।

15/04/2026

গরমের ব্যবস্থাপনা ভাল না হলে লেয়ার ১-২ মাস পর ম*রা শুরু হবে।কোন কিছুতে কাজ হবেনা।প্রবায়োটিক সহ আরো যা যা দিতে হবে।লাইসিন এবং মেথিওনিন বাড়াতে হবে।

15/04/2026

গাম্বোরু এমনিতেই ভাল হয়।জানতে ভিডিওটি দেখুন।

14/04/2026

রোগ নির্ণয় সঠিক তথ্যের উপর নির্ভর করে।কিছু লুকানো মানে ভুল ডায়াগ্নোসিস ভুল চিকিৎসা

ডায়াগ্নোসিস:রানিক্ষেত এবং টাইফয়েড ছিল। অথচ কাটার পর উল্লেখ যোগ্য তেমন কিছু ছিল না।কাজেই সঠিক তথ্য দিবেন।

14/04/2026

খামারীর একটা ভুলে ২০ লাখ টাকা নাই।সমাধান দেখুন ভিডিও ওতে।

Address

Boteshwar, Belabo, Narshingdi
Dhaka
1640

Alerts

Be the first to know and let us send you an email when Poultry Doctors BD । Dr.Md Shuhorab Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Poultry Doctors BD । Dr.Md Shuhorab Hossain:

Share

Category