Johirul Islam ishaki

Johirul Islam ishaki Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Johirul Islam ishaki, Medical Center, Dhaka.
(1)

আসুন আমল করি জীবন গড়ি,তদবির ও আমল হলো জীবনের সমস্যা ও দুঃখ দূর করার জন্য কুরআন-হাদীস ভিত্তিক উপায়। আমাদের পেজে পাবেন পরীক্ষিত আমল ও দোয়া,ইনশাআল্লাহ উপকার পাবেন।
সমস্যা যত বড়ই হোক,কুরআন-হাদীসের আমলেই আছে সহজ সমাধান,পেইজে সকলেই যুক্ত থাকুন। 01955482466

৪০ দিনের বাঁধা কাটার আমল (পরিক্ষিত)🔹 নিয়ত (প্রথম দিন)নিয়ত করুন—“হে আল্লাহ, আমি এই ৪০ দিনের আমল করছিআমার বিয়ের পথে থাকা স...
15/04/2026

৪০ দিনের বাঁধা কাটার আমল (পরিক্ষিত)
🔹 নিয়ত (প্রথম দিন)
নিয়ত করুন—
“হে আল্লাহ, আমি এই ৪০ দিনের আমল করছি
আমার বিয়ের পথে থাকা সব দৃশ্য ও অদৃশ্য বাঁধা দূর করার জন্য।”
🕌 প্রতিদিনের আমল (৪০ দিন একটানা)
✅ ১️⃣ পাঁচ ওয়াক্ত নামাজ
👉 সম্ভব হলে সময়ে ও জামাতে আদায় করুন
✅ ২️⃣ ফজরের পর (সবচেয়ে গুরুত্বপূর্ণ)
১️⃣ সূরা ইয়াসিন — ১ বার
২️⃣ সূরা দুখান — ১ বার
৩️⃣ সূরা ওয়াকিয়া — ১ বার
এরপর ১১ বার পড়ুন:
اللَّهُمَّ يَا جَامِعَ النَّاسِ لِيَوْمٍ لَا رَيْبَ فِيهِ
اجْمَعْ بَيْنِي وَبَيْنَ زَوْجٍ صَالِحٍ بِحَلَالِكَ
📌 নিজের প্রয়োজন অনুযায়ী স্বামী/স্ত্রী শব্দ বদলাতে পারবেন।
✅ ৩️⃣ যোহর বা আসরের পর
👉 ইস্তেগফার ১০০ বার
أَسْتَغْفِرُ اللّٰهَ الْعَظِيمَ الَّذِي لَا إِلٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ
✅ ৪️⃣ মাগরিবের পর (বাঁধা কাটার মূল আমল)
১️⃣ সূরা আল-ইনশিরাহ (আলাম নাশরাহ) — ৭ বার
২️⃣ সূরা আল-ফাতহা ৩ বার
এরপর ৭ বার:
يَا فَتَّاحُ يَا عَلِيمُ افْتَحْ لِي بَابَ الْحَلَالِ
✅ ৫️⃣ ইশার পর / ঘুমের আগে
👉 দরুদ শরীফ — ১১ বার
👉 আয়াতুল কুরসি — ১ বার
👉 তিন কুল — ৩ বার করে
🌸 শুক্রবারের বিশেষ তদবির (৪০ দিনের মধ্যে যত শুক্রবার আসে)
🕰️ আসরের পর (সূর্য ডোবার আগে)
👉 ৭০ বার:
يَا فَتَّاحُ يَا رَزَّاقُ
👉 এরপর চোখ বন্ধ করে শুধু বলুন:
“হে আল্লাহ, আপনি যদি কল্যাণ জানেন—দ্রুত করে দিন।
01955-482466
কল দেন

14/04/2026

#দোয়া

14/04/2026

আগামীকাল সকাল থেকে বারোটা পর্যন্ত বিয়ের তদবির ফ্রি,
01955482466

আশিক জিনে আক্রান্ত রোগী এই আমল করবে। বিশেষত সকল সন্ধ্যা করার চেষ্টা করবে।না হলেও ২৪ ঘন্টায় একবার এই আমল করবে। ইনশাআল্লা...
14/04/2026

আশিক জিনে আক্রান্ত রোগী এই আমল করবে। বিশেষত সকল সন্ধ্যা করার চেষ্টা করবে।না হলেও ২৪ ঘন্টায় একবার এই আমল করবে। ইনশাআল্লাহ আশিক জিন দমন হবে এবং অন্যান্য জ্বিন ও দমন হবে। একটানা ৪০ দিন করবে। না হলেও ২১ দিন অবশ্যই করবে। অবশ্যই সকাল সন্ধ্যা চারকুল পাঠ করবে পতিটা তিনবার করে সাথে নিচের দোয়া গুলো।
📖 اَللّٰهُمَّ اصْعَقْ كُلَّ عَاشِقٍ مِنَ الْجَانِّ فِي الْجَسَدِ.
হে আল্লাহ আপনি শরীরে অবস্থানরত প্রত্যেকটি আশিক জীনকে বজ্রঘাত করুন বা মৃত্যু দান করুন।
📖 اَللّٰهُمَّ اقْتُلْ كُلَّ عَاشِقٍ وَعَاشِقَةٍ وَزَانٍ وَزَانِيَةٍ وَمُتَمَسِّكٍ وَسَاكِنٍ بِالْعَوْرَاتِ.
হে আল্লাহ আপনি হত্যা করুন প্রত্যেক আশিক জ্বীনকে হোক সে নর অথবা নারী, এবং প্রত্যেক যিনাকারী আর যিনাকারীনীকে এবং এমন প্রত্যেককে যে লজ্জাস্থানে বসবাস করে অথবা তা স্পর্শ করে।
📖 اَللّٰهُمَّ اجْعَلْ جَسَدِيْ/جَسَدَهٗ/جَسَدهَا عَلَيْهِ/عَلَيْهَا نَارًا.
হে আল্লাহ আপনি আমার/তার শরীরকে জীনের জন্য আগুনে পরিণত করে দিন।
📖 اَللّٰهُمَّ لَاتَجْعَلْ لَهُ/لَهَا فِيْ جَسَدِيْ/جَسَدِهٖ/جَسَدِهَا مَكَانًا وَلَا قَرَارًا.
হে আল্লাহ আপনি জ্বীনের জন্য আমার/তার শরীরে থাকার জন্য কোন স্থান এবং প্রশান্তি রাখবেন না।
📖 اَللّٰهَمَّ احْرِقْ وَجْهَهٗ/ وَجْهَهَا وَعَوْرَتَهٗ/عَوْرَتَهَا.
হে আল্লাহ আপনি জ্বীনের চেহারা ও লজ্জাস্থানকে জ্বালিয়ে দিন।
📖 اَللّٰهُمَّ أَعْمِهٕ وَخُذْ بَصَرَهٗ/بَصَرَهَا فَلَا يَرَانِيْ/يَرَاهُ/يَرَاهَا وَخُذْ سَمْعَهْ/سَمْعَهَا فَلَا يَسْمَعُ صَوْتِيْ/صَوْتَهٗ/صَوْتَهَا.
হে আল্লাহ আপনি জ্বীনকে অন্ধ করে দিন। এবং তার দৃষ্টিশক্তিকে নষ্ট করে দিন যাতে সে আমাকে/ তাকে দেখতে না পারে। আর আপনি তার শ্রবণশক্তিকে নষ্ট করে দিন যাতে করে সে আমার/তার কথা শুনতে পারে।
📖 اَللّٰهُمَّ خُذْ عَقْلَهُ وَشَلَّ تَفْكِيْرَه فيْمَ أَرَادَ وَقَرَّرَ وَفَكَّرَ.
হে আল্লাহ আপনি তার বোধ শক্তিকে পাকড়াও করুন এবং সে যা চিন্তা করে সঠিকভাবে করতে চায় সে ক্ষেত্রে তার চিন্তাশক্তিকে নষ্ট করে দিন।
📖 اَللّٰهُمَّ إِنَّكَ حَرَّمْتَ الزِّنَا وَتَوَعَّدْتَّ الزُّنَاةَ فِيْ الدُّنْيَا وَالْآخِرَةَ.
হে আল্লাহ নিঃসন্দেহে আপনি যিনাকে হারাম করেছেন এবং যিনাকারীদের ব্যাপারে দুনিয়া ও আখেরাতে ভীতি প্রদর্শন করেছেন।
📖 اَللّٰهُمَّ فَاحْفَظْنِيْ/فَاحْفَظْهُ/فَاحْفَظْهَا مِنْ هَذَا الزَّانِيْ/ هٰذهٕ الزَّانِيَةِ بِمَا حَفِظْتَ بِهِ سَارَةَ مِنَ الْجَبَّارِ وَاحْفَظْنِيْ/وَاحْفَظْهُ/وَاحْفَظْهَا بِمَا حَفِظْتَ بِهِ أُمَهاَتِ الْمُؤْمِنِيْنَ بِلَيْلٍ أَوْنَهَارٍ.
হে আল্লাহ আপনি আমাকে /তাকে এই যেনাকারী থেকে হেফাজত করুন, ঠিক তার মাধ্যমে যার মাধ্যমে আপনি হেফাজত করেছেন সারাকে জালেম বাদশাহর থেকে এবং আপনি আমাকে/ তাকে হেফাজত করুন ঠিক তার মাধ্যমে যার মাধ্যমে আপনি মুমিনদের মাতাদেরকে হিফাজত করেছেন রাতে কিংবা দিনে ।
📖 اَللّٰهُمَّ اصْرَعْهُ كُلَّمَا دَنَا وَاقْتَرَبَ.
হে আল্লাহ আপনি জ্বীনকে শাস্তি দিন যখনই সে
(পেশেন্টের) নিকটবর্তী হয় অথবা ঘনিষ্ঠ হয়।
📖 اَللّٰهُمَّ اصْعَقْ وَاصْرَعْ مَنْ جَاءَنِيْ/جَاءَهُ/جَاءَهَا فِيْ غَفْلَةٍ أَوْ نَوْمٍ أَوْ دَوْرَةٍ.
হে আল্লাহ আপনি ঐজীনকে বজ্রাঘাত করুন আর শাস্তি দিন যে জ্বীন ভ্রমণ অবস্থায় অথবা ঘুমের মাঝে অথবা উদাসীন অবস্থায় আমার / তার কাছে আসে।
আমাদের মাদ্রাসার ঠিকানা হচ্ছে দক্ষিণ গাঁও বাজার বাসাবো সবুজবাগ ঢাকা,লাল মাই কুমিল্লা 01955-482466

14/04/2026

আগামীকাল সকাল আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত রুগী দেখবো ইনশাল্লাহ দক্ষিণ গাঁও বাজার বাসাবো সবুজবাগ ঢাকা 01955-482466

13/04/2026

বিয়ের কাজ করা হচ্ছে, আলহামদুলিল্লাহ সব ধরনের ক্ষতি কাঁটা শেষ,।
এখন ছেলেরা দেখতে আসে, বিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ।
01955-482466

ডিভোর্স থেকে সংসারে ফেরা: একটি অবিশ্বাস্য বিচ্ছেদ জাদু নষ্টের কথাআজ একেবারে শেষ সিরিয়ালে ইমার্জেন্সি এপয়েন্টমেন্ট নিয়ে স...
13/04/2026

ডিভোর্স থেকে সংসারে ফেরা:
একটি অবিশ্বাস্য বিচ্ছেদ জাদু নষ্টের কথা

আজ একেবারে শেষ সিরিয়ালে ইমার্জেন্সি এপয়েন্টমেন্ট নিয়ে স্বামী-স্ত্রী এসে উপস্থিত হলো। তাদের চোখেমুখে দুঃখ আর হতাশা ভরা। দেখে মনে হচ্ছিল, তাদের জীবনে কোনো সুখের দিন আর আসবে না।

হাসবেন্ড জানিয়ে দিলো, "আগামীকাল ডিভোর্স হবে, আজ এই শেষ চেষ্টা। কারণ আমার স্ত্রীর মন্তব্য এগুলো সব নাকি হচ্ছে জিন-জাদুর জন্য… !" বলেই স্ত্রীর দিকে একটা অবহেলার হাসি দিল৷

তাদের গল্প শুনে মনে হচ্ছিল, যেন এটা কোনো সিনেমার দৃশ্য। বরং বাস্তবে এর চেয়ে কঠিন কিছু। প্রথমেই ওয়াইফ বললেন, "এটা আমার দ্বিতীয় সংসার। প্রথম সংসারে আমার আচরণ ছিল খুব বেশি অস্বাভাবিক। একসময় স্বামীকে মারতে পর্যন্ত গিয়েছি নিজের অজানতে, সেজন্য অস্ট্রেলিয়ায় পুলিশি ঝামেলায় পড়েছি। দ্বিতীয় সংসারে কিছুটা শান্ত ছিল, কিন্তু এখন খুব বেশি খারাপ অবস্থা। হাসবেন্ডের সব ব্যবসা একে একে নিঃশেষ হয়ে গেছে, সব কিছু এলোমেলো হয়ে পড়েছে। যখনি একসাথে থাকার কথা হয় বা আমি তার কাছে আসি তখনি সব এলোমেলো হয়ে পড়ে। আমি বুঝি না এমন কেন হচ্ছে…!!"

স্বামী বললেন, "আমার স্ত্রী বলে এসব ঝগড়া নাকি জিন করাচ্ছে। আজ আমরা শেষবারের মতো চেষ্টা করতে এসেছি, কাল তো ডিভোর্স হয়ে যাবে। উস্তাজ, আপনি আমাকে এই লাইফ থেকে একটু মুক্তির উপায় দিন।"

এটা শুনে আমি বললাম, "ঠিক আছে, বসুন। রুকইয়াহ শুরু করছি তারপর নাহয় আমরা ফ্যামিলি কাউন্সেলিং এ বসব ইনশাআল্লাহ।"

রুকইয়াহর শুরু করতেই এক ভয়ঙ্কর অবস্থা: । স্ত্রীর শরীরের বিভিন্ন অংশ একের পর এক কাঁপতে শুরু করল, হাত-পা নড়ছিল, আর এমনভাবে পুরো শরীর ঝাঁকি দিচ্ছিল যেন একেবারে তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সে কোনভাবেই থামতে পারছিল না৷ কান্না করছিল, বডির নির্দিষ্ট পার্ট পজেশড হয়ে একাকী নাড়াচ্ছিল।

এটা তো শুধুই শুরু ছিল, কিন্তু একেবারে অদ্ভুত ব্যাপার ঘটতে লাগলো। স্বামী নিজেও খুব অস্থির হয়ে উঠলেন, তিঞ্জ যেন কিছুতেই স্থির থাকতে পারছিল না। মনে হচ্ছিল, কিছু একটা হচ্ছে, কিন্তু কী সেটা বুঝে উঠতে পারছিলেন না। চোখে ঘোর, শরীরে অস্থিরতা—রুকইয়া ছিল তার জন্য একটা অজানা যাত্রা। সে কোনভাবেই ঘুম ধরে রাখতে পারছিল না৷ এমনভাবে তার উপর ইফেক্ট হবে সে কোনভাবেই বিশ্বাস করতে পারেনি তাই আশ্চর্য হচ্ছিল৷

রুকইয়ার ইফেক্ট পরবর্তী চোখের সামনে পরিবর্তন: ঘণ্টাখানেক সময়ের রুকইয়াহ শেষ হতে না হতেই স্ত্রীর মধ্যে এক অদ্ভুত শান্তি ফিরে এলো। তার শরীরের অস্থিরতা চলে গেল, তার মুখে শান্তির আলো দেখা দিল। কিন্তু সবচেয়ে অবাক করা ছিল, স্বামীর মধ্যে এক অবিশ্বাস্য পরিবর্তন। এক মুহূর্তে তার মনোভাব পরিবর্তিত হয়ে গেল। তিনি এখন শুধু স্ত্রীর শারীরিক অবস্থার প্রতি সহানুভূতিই নয়, নিজের সমস্যা নিয়েও চিন্তিত।

এই পরিবর্তন এমনই ছিল, যেন রাতারাতি তাদের সম্পর্কের পুরো দিকটাই নতুন হয়ে গিয়েছে। স্বামী বললেন, "এখন আমি বুঝতে পারছি, যতটুকু সমস্যাই হোক, আমি যদি আমার স্ত্রীর পাশে না দাঁড়াই, তবে পরিস্থিতি আরও খারাপ হবে।" ফ্যামিলি কাউন্সেলিং নেয়ার পর সে আরো বেশি দৃঢ়তার সাথে আমল করা ও শত্রুর ব্যাপারে সবসময় সতর্ক অবস্থানের ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করে নিল।

আল্লাহর রহমত—দশ দিনের পরের পরিবর্তন: এই ঘটনার ঠিক ১০ দিন পর, আবার তারা ফিরে এলেন। স্ত্রীর অবস্থা এখন অনেক ভালো। ৬০% সুস্থতা এসেছে, আর স্বামী এখন তাকে নিয়ে পুরোপুরি সিরিয়াস। তিনি জানালেন, "আজ আমি রুকইয়াহ করাতে এসেছি, আগামী কিছু দিন পর আমরা দু'জন অস্ট্রেলিয়ায় একসাথে থাকার জন্য চলে যাব৷ ইনশাআল্লাহ।"

এখানেই থেমে গেল না ঘটনা। দশ দিন পর, যখন তাদের মুখে হাসি ফুটল, তখন মনে হচ্ছিল, গত দশদিনে কত কিছুই না বদলে গেছে। সেদিনকার গম্ভীর, থমথমে পরিবেশ আর আজকের হাস্যোজ্জ্বল মুখ—এটা ছিল তাদের জীবনের নতুন সূর্যোদয়।

তাদের জন্য এই ১০ দিন ছিল এক মিরাকল। আজ তারা যা দেখছেন, সেটি হলো আল্লাহর রহমত ও রুকইয়াহর শক্তির অপূর্ব এক ফলাফল। দুজনের মধ্যে যে বিরাট পরিবর্তন এসেছে, সেটা তাদের মুখের হাসিতেই প্রতিফলিত হচ্ছে। আলহামদুলিল্লাহ।

শেষ কথা—: এই ঘটনার মাঝে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা লুকিয়ে আছে, যা আমাদের সবার জন্য জরুরি। কখনো কখনো সম্পর্কের মধ্যে এতটা তিক্ততা, অবিশ্বাস এবং কষ্ট চলে আসে যে, আমরা ভাবি আর কোনো উপায় নেই। কিন্তু ঠিক তখনই আমাদের বিশ্বাস এবং সহানুভূতির প্রয়োজন। রুকইয়াহ বা কোনো চিকিৎসা শুধুমাত্র শরীরের সমস্যা সমাধান করতে পারে না, এটি আমাদের মন ও আত্মারও নিরাময় করতে পারে। জাদু ও বদনজর সমস্যা দূর করে সম্পর্ক ৩৬০° ঘুরিয়ে দিতে পারে।

যতটুকু কঠিন হোক না কেন, আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখেই জীবন পরিবর্তন সম্ভব।

মনে রাখবেন, কত কিছু বদলে যেতে পারে—একটি সঠিক পদক্ষেপ, একটিই সঠিক সিদ্ধান্ত, একটিই সঠিক প্রচেষ্টা আপনার জীবন ফিরিয়ে আনতে পারে। ইনশাআল্লাহ।

এটা শুধুই একটি গল্প নয়, এটা এক চরম বাস্তবতা। সুতরাং আপনার সম্পর্ক উন্নয়নে প্রয়োজনে আল্লাহ তায়ালা'র সাহায্য নিন রুকইয়াহ'র মাধ্যমে। কোন সমস্যা থাকলে উত্তম সমাধান পাবেন ইনশাআল্লাহ।

::: সংসার শেষ করার জাদু ডায়গনোসিস ও রুকইয়াহ করতে এপয়েন্টমেন্ট এর জন্য এখনি যোগাযোগ করুন: 01955-482466
খিলগাঁও ঢাকা মাদ্রাসা।
কাপাশতলা বাজার লালমাই কুমিল্লা।

13/04/2026

জীবনে বারবার ব্যর্থতা, হতাশা, অভাব, সমস্যা বা দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছেন? এটা অনেকের জীবনেই ঘটে। কিন্তু ইসলামে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার সবচেয়ে সহজ ও শক্তিশালী মাধ্যম হলো সূরা ফাতিহা। এটি কুরআনের সারাংশ, নামাজের অবিচ্ছেদ্য অংশ এবং শিফা (আরোগ্য), বরকত ও দোয়া কবুলের সূরা।

রাসূলুল্লাহ ﷺ-এর হাদিসে সূরা ফাতিহাকে "শিফার সূরা" বলা হয়েছে (সহীহ বুখারি)। অনেক আলেম ও বুজুর্গদের (যেমন হজরত জাফর সাদেক রহ.) বর্ণনায় এর বিভিন্ন আমল আছে, যা বিপদ, রোগ, অভাব, ব্যর্থতা দূর করে সফলতা ও রিজিক বাড়ায়। এগুলো সহীহ হাদিসভিত্তিক নয় সবসময়, বরং অনেকটা অভিজ্ঞতাভিত্তিক ও আলেমদের উপদেশ। তবে বিশ্বাস ও ইখলাসের সাথে করলে আল্লাহ কবুল করেন।

সবচেয়ে জনপ্রিয় ও পরীক্ষিত আমলগুলো (ব্যর্থতা-সমস্যা দূর করার জন্য)

১. সূরা ফাতিহা ৪১ বার পড়ার আমল (সবচেয়ে বেশি উল্লেখিত)

▪️অজু করে নিন।

▪️কোনো শান্ত জায়গায় বসুন।

▪️প্রথমে ৩-১১ বার দরূদ শরীফ পড়ুন (যেমন: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ...)।

▪️তারপর সূরা ফাতিহা ৪১ বার পড়ুন (সঠিক তাজবিদে)।

▪️শেষে আবার ৩-১১ বার দরূদ পড়ুন।

▪️তারপর আল্লাহর কাছে দোয়া করুন: ব্যর্থতা দূর হওয়া, সফলতা, রিজিক, মনের শান্তি, যা চান তা বলুন।

▪️সময়: ফজরের পর, মাগরিব-এশার পর বা রাতের শেষ প্রহরে (তাহাজ্জুদের সময়) করলে বেশি ফজিলত।

▪️মেয়াদ: ৭, ১১, ২১ বা ৪১ দিন পর্যন্ত নিয়মিত করুন।

▪️উপকার: অনেকে বলেন—রিজিক বাড়ে, ব্যর্থতার চক্র ভাঙে, মনের অস্থিরতা কমে, দোয়া কবুল হয়।

২. সূরা ফাতিহার ৫ম আয়াত ভিত্তিক আমল (ইয়্যাকা না’বুদু ওয়া ইয়্যাকা নাস্তা’ঈন)

▪️এ আয়াতটি পড়ুন: إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
(অর্থ: আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য চাই।)

▪️২১ বা ৪১ বার পড়ুন (বা পুরো সূরা ফাতিহা ২১/৪১ বার)।

▪️এতে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখার তাকিদ আছে, যা ব্যর্থতার মূল কারণ (নিজের উপর বেশি ভরসা) দূর করে।

▪️২১-৪১ দিন করুন।

৩. সহজ দৈনিক আমল (দোয়া কবুলের জন্য)

▪️দরূদ ৩ বার।

▪️সূরা ফাতিহা ৭ বার।

▪️সূরা ইখলাস ৯ বার (বা ৩ বার)।

▪️শেষে দোয়া করুন।

▪️এটা অনেকে ব্যর্থতা, অভাব দূর করতে করে।

৪. গুরুত্বপূর্ণ কথা

▪️ইখলাস ও বিশ্বাস সবচেয়ে বড়। শুধু সংখ্যা নয়, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন।

▪️আমল করার সময় দোয়া করবেন: "ইয়া আল্লাহ! আমার জীবনের ব্যর্থতাগুলো দূর করে দাও, আমাকে সঠিক পথে রাখো, রিজিক বাড়িয়ে দাও, হতাশা দূর করো।"

▪️নিয়মিত নামাজ, ইস্তিগফার (আস্তাগফিরুল্লাহ ১০০ বার), দরূদ পড়া চালিয়ে যান—এগুলো ব্যর্থতা ভাঙার সবচেয়ে বড় অস্ত্র।

▪️যদি সমস্যা খুব গভীর হয় (যাদু-বান-নজর লাগা মনে হয়), তাহলে সূরা ফাতিহা + আয়াতুল কুরসি + মুয়াওয়িযাতাইন (ফালাক-নাস) দিয়ে রুকইয়া করুন।

আল্লাহ আপনার সব ব্যর্থতা দূর করে সফলতার রাস্তা খুলে দিন। আমীন 🤲

13/04/2026

টানা ৪১ দিন এই আমলটি করুন ফলাফল পাবেন ইনশাআল্লাহ তদবিরের জন্য যোগাযোগ করুন মাদ্রাসায় খিলগাঁও ঢাকা

যারা বিয়ে নিয়ে স্ট্রাগল করছেন তাদের জন্য বলব, আপনারা হতাশ হবেন না। বেশি বেশি দুআ করুন। যে জায়গায় সমাজ আপনাকে সাহায্য করছ...
13/04/2026

যারা বিয়ে নিয়ে স্ট্রাগল করছেন তাদের জন্য বলব, আপনারা হতাশ হবেন না। বেশি বেশি দুআ করুন।

যে জায়গায় সমাজ আপনাকে সাহায্য করছে না, সেখানেও আল্লাহ আপনাকে সাহায্য করবেন।
আপনার বাবা-মায়ের অন্তর তিনি নরম করে দিতে পারেন, মুহূর্তের মধ্যেই।

আর নিজের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে যান। স্কিল শিখুন। কাজ করুন।
পড়াশুনায় থাকলে পার্টটাইম জব করুন। কিছু না কিছু করুন।

আমরা বলছি না আপনাকে লাখ টাকা কামিয়ে বিয়ে করতে। তবে আপনি যদি ১০ হাজার টাকাও মাসে ইনকাম করেন, তাহলে আপনি বিয়ের কথা পরিবারে বললে, তারা অন্তত এটা ভাববে যে, আপনি একটা মেয়ের দায়িত্ব নিতে পারবেন।

আপনি যেহেতু কম হলেও ইনকাম করেন, এটা সামনে বাড়বে। আর তারা না মানলে, দুআ + তাকওয়া। চালিয়ে যান। আল্লাহর সাহায্য আসবেই ভাই। বিশ্বাস রাখেন তাঁর উপর।

12/04/2026

শয়তান আপনাকে বশ করে কিনা কিভাবে বুঝবেন।

12/04/2026

দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতা আজকাল অনেকেরই জীবনের অংশ। এটি স্বাভাবিক, কিন্তু ইসলাম আমাদের এ থেকে মুক্তির সহজ ও কার্যকর আমল শিখিয়েছে। রাসুলুল্লাহ ﷺ নিজে এসব দুশ্চিন্তা দূর করার জন্য বিশেষ দোয়া পড়তেন এবং উম্মতকে শিখিয়েছেন। নিয়মিত এই আমলগুলো করলে ইনশাআল্লাহ অন্তরে শান্তি ফিরে আসবে।

১. সবচেয়ে কার্যকর দোয়া (হাদিস থেকে প্রমাণিত)

রাসুলুল্লাহ ﷺ বলেছেন: যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় এ দোয়া পড়বে, আল্লাহ তার দুশ্চিন্তা ও ঋণের বোঝা দূর করে দেন।

আরবি:
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الهَمِّ وَالحَزَنِ، وَأَعُوذُ بِكَ مِنَ العَجزِ وَالكَسَلِ، وَأَعُوذُ بِكَ مِنَ الجُبنِ وَالبُخلِ، وَأَعُوذُ بِكَ مِنَ غَلَبَةِ الدَّينِ وَقَهْرِ الرِّجَالِ

উচ্চারণ:
আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি, ওয়া আউজুবিকা মিনাল আজজি ওয়াল কাসালি, ওয়া আউজুবিকা মিনাল জুবনি ওয়াল বুখলি, ওয়া আউজুবিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল।

অর্থ:
হে আল্লাহ, আমি আপনার কাছে দুশ্চিন্তা ও দুঃখ থেকে আশ্রয় চাই। আমি আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা থেকে, ভীরুতা ও কার্পণ্য থেকে এবং ঋণের বোঝা ও মানুষের রোষানল থেকে।
কীভাবে পড়বেন? সকাল-সন্ধ্যায় অন্তত ৩ বার করে পড়ুন। অনেকে দেখেছেন এই একটি দোয়াই দুশ্চিন্তা কমিয়ে দেয়।

২. কুরআন তিলাওয়াতের আমল

▪️সুরা ইনশিরাহ (সুরা আশ-শারহ): প্রতিদিন ৭ বার পড়ুন। এর প্রথম আয়াতই হলো —
رَبِّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي
(হে আমার রব, আমার বুক প্রশস্ত করে দাও এবং আমার কাজ সহজ করে দাও)। এটি মনের সংকীর্ণতা দূর করে।

▪️আয়াতুল কুরসী (সুরা বাকারা: ২৫৫) — ঘুমানোর আগে পড়ুন।

▪️সুরা নাস ও সুরা ফালাক — সকাল-সন্ধ্যায় ৩ বার করে।

৩. অন্যান্য সহজ আমল

▪️ইস্তিগফার: “আস্তাগফিরুল্লাহ” — যতবার সম্ভব পড়ুন। এটি মানসিক চাপ দূর করার অন্যতম সহজ উপায়।

▪️তাওয়াক্কুলের দোয়া:
حَسْبِيَ اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ ۖ عَلَيْهِ تَوَكَّلْتُ ۖ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ
(আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, আমি তাঁর উপর ভরসা করি...) — বিপদের সময় বেশি বেশি পড়ুন।

▪️নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ + তাহাজ্জুদ। নামাজই মনের সবচেয়ে বড় শান্তি।

➡️ অতিরিক্ত টিপস (ইসলামী + বাস্তব)

▪️দুশ্চিন্তা হলে আল্লাহর উপর ভরসা রাখুন এবং তাকদির মেনে নিন।

▪️পর্যাপ্ত ঘুম, হালকা ব্যায়াম ও ভালো মানুষের সঙ্গে সময় কাটান।

▪️যদি অস্থিরতা খুব বেশি হয় বা দৈনন্দিন কাজে বাধা দেয়, তাহলে অবশ্যই একজন ডাক্তার বা কাউন্সেলরের সাথে কথা বলুন। ইসলামী আমলের পাশাপাশি চিকিৎসা নেওয়াও সুন্নাহ।

এই আমলগুলো নিয়মিত করুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার অন্তরকে প্রশস্ত করে দেবেন। আপনার জন্য দোয়া করি — আল্লাহ আপনাকে সব দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতা থেকে মুক্তি দিন। আমিন 🤲

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Johirul Islam ishaki posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category