Esho Nije Kori

Esho Nije Kori Vision
To be one of the best mental health institutions in the country and become a safe place. ENK is steadfast to boost awareness regarding mental health.
(1)

Esho Nije Kori is a Bangladesh-based initiative that is committed to catering to the needs of those living with mental illness and advocating the overall mental health of all. Esho Nije Kori- the name translates to ‘Let’s do it ourselves’- came into presence to battle the subtle stigmas in our community against mental wellness collectively. This is a platform where individuals, families, businesse

s, communities, and organizations can easily open up and bring a fundamental shift in attitude and direction in life- eventually stepping towards enlightenment. Esho Nije Kori (ENK) was founded in 2016, with the slogan "Prevention is better than Cure" in Dhaka with an aim to develop the mental well-being of young professionals and adults in general. Gradually general people are becoming aware of the graveness of the issue and that is the ray of hope that inspires us to keep going forward.

হিলিং মানে এই নয় যে অতীত মুছে ফেলা, বরং হিলিং হলো অতীতের ক্ষতগুলোকে সাথে নিয়েও শান্তিতে বাঁচতে শেখা।যেকোনো মানসিক সহায়তা...
29/04/2026

হিলিং মানে এই নয় যে অতীত মুছে ফেলা, বরং হিলিং হলো অতীতের ক্ষতগুলোকে সাথে নিয়েও শান্তিতে বাঁচতে শেখা।

যেকোনো মানসিক সহায়তার জন্য যোগাযোগ করুন : 01304037003
অথবা ভিজিট করুন : ://eshonijekori.com/
📧 # info@eshonijekori.com
🌐 # www.eshonijekori.com

ডিপ্রেশন বা বিষণ্ণতা কোনো একক কারণে হয় না, বরং এটি মানসিক চাপ, মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্যহীনতা, জেনেটিক কারণ, জীবনের...
28/04/2026

ডিপ্রেশন বা বিষণ্ণতা কোনো একক কারণে হয় না, বরং এটি মানসিক চাপ, মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্যহীনতা, জেনেটিক কারণ, জীবনের বড় কোনো ট্রমা (যেমন প্রিয়জনের মৃত্যু, চাকরি হারানো, সম্পর্ক ভেঙে যাওয়া), দীর্ঘস্থায়ী শারীরিক অসুস্থতা, হরমোনের পরিবর্তন, এবং শৈশবের আঘাতসহ বিভিন্ন কারণের সম্মিলিত প্রভাবে ঘটে। এটি শুধু মন খারাপ নয়, বরং এটি একটি গুরুতর ব্যাধি যা আমাদের চিন্তাভাবনা, আচরণ এবং অনুভূতিকে প্রভাবিত করে।

যেকোনো মানসিক সহায়তার জন্য যোগাযোগ করুন : 01304037003
অথবা ভিজিট করুন : ://eshonijekori.com/
📧 # info@eshonijekori.com
🌐 # www.eshonijekori.com
://www.eshonijekori.com/appointment

অতিরিক্ত আবেগপ্রবণতা কি আপনাকে অন্যের দ্বারা নিয়ন্ত্রিত করে? অনেক সময় মনে হয় আমি যেন অন্য সবার চেয়ে একটু বেশিই অনুভব ...
26/04/2026

অতিরিক্ত আবেগপ্রবণতা কি আপনাকে অন্যের দ্বারা নিয়ন্ত্রিত করে?
অনেক সময় মনে হয় আমি যেন অন্য সবার চেয়ে একটু বেশিই অনুভব করি। একটা ছোট কথাতেও বুকের ভেতর কেমন জানি কেঁপে ওঠে। কাউকে কষ্টে দেখলে নিজের ভেতরটা ভারী হয়ে যায়। আর কেউ কষ্ট দেয় তখনও তাকে রাগ করতে পারি না বরং ভাবি ও হয়তো নিজেই কষ্টে আছে।

তখন নিজেকেই প্রশ্ন করি আমি কি অতিরিক্ত আবেগপ্রবণ?
নাকি এটাই আমাদের মানবিক দিক যা এখনকার এই দ্রুতগামী পৃথিবীতে অনেকেই হারিয়ে ফেলেছে?

যেকোনো মানসিক সহায়তার জন্য যোগাযোগ করুন : 01304037003
অথবা ভিজিট করুন : ://eshonijekori.com/
📧 # info@eshonijekori.com
🌐 # www.eshonijekori.com
://www.eshonijekori.com/appointment

Esho Nije kori is a Bangladesh-based organization committed to advocating psychotherapy and mental health services for those who need mental Support.

23/04/2026

নিলয় একসময় খুব প্রাণবন্ত মানুষ ছিল। ছোট ছোট জিনিসে সে আনন্দ খুঁজে পেত বৃষ্টির দিনে চা, বন্ধুদের সাথে আড্ডা, রাত জেগে স্বপ্ন দেখা। তার হাসি শুনলে মনে হতো জীবনটা খুব সহজ, খুব সুন্দর।

কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু বদলে যেতে লাগল। চাকরির অনিশ্চয়তা, সম্পর্কের ভাঙন, পরিবারের প্রত্যাশা সব মিলিয়ে নিলয়ের ভেতরে অদৃশ্য এক চাপ জমতে লাগল। বাইরে থেকে কেউ বুঝতে পারত না, কারণ সে এখনো হাসত। কিন্তু সেই হাসির ভেতরে ক্লান্তি লুকিয়ে থাকত।

ধীরে ধীরে সে নিজের ভেতরেই হারিয়ে যেতে শুরু করল। আগে যে গানগুলো শুনে সে আনন্দ পেত, এখন সেগুলোও তাকে ছুঁতে পারে না। প্রিয় মানুষদের ফোন এলে সে ধরতে চায় না। রাতে ঘুম আসে না, আর সকালে উঠতে ইচ্ছে করে না। মনে হয় জীবনটা যেন ধূসর হয়ে গেছে, সব রঙ হারিয়ে গেছে।

একদিন সন্ধ্যায় বারান্দায় বসে নিলয় আকাশের দিকে তাকিয়ে ছিল। সূর্য ডুবে যাচ্ছিল, আকাশে মিশে যাচ্ছিল লাল আর কমলা রঙ। হঠাৎ তার মনে হলো অন্ধকার নামার আগেও আকাশটা একটু সুন্দর হয়ে ওঠে। হয়তো জীবনের অন্ধকারের মাঝেও কোথাও একটু আলো লুকিয়ে থাকে।

সেদিন সে একটা ছোট সিদ্ধান্ত নিল। সে নিজের কষ্টটা লুকিয়ে রাখবে না। খুব কাছের এক বন্ধুকে ফোন করল। অনেকদিন জমে থাকা কথা বলতে বলতে তার চোখ ভিজে গেল। কিন্তু সেই কান্নার ভেতরেই যেন বুকের ভেতরের ভারটা একটু হালকা হলো।

তারপর ধীরে ধীরে নিলয় ছোট ছোট পরিবর্তন আনতে শুরু করল। সকালে পাঁচ মিনিট হাঁটা, নিজের পছন্দের গান শোনা, পরিবারের সাথে কিছুটা সময় কাটানো খুব বড় কিছু না, কিন্তু প্রতিটা ছোট পদক্ষেপ তাকে একটু একটু করে ফিরিয়ে আনছিল। পরে সে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্যও নিল।

নিলয় বুঝতে পারল ডিপ্রেশন মানে দুর্বলতা নয়। এটা এমন এক নীরব লড়াই, যা অনেকেই লড়ে। আর এই লড়াইয়ে সবচেয়ে বড় সাহস হলো নিজের কষ্টটা স্বীকার করা এবং সাহায্য চাইতে পারা।

ডিপ্রেশন, মানসিক চাপ, বিষন্নতা ইত্যাদি কমাতেও মাদক সাময়িক সময়ের জন্য কাজে দেয়। মাদকাসক্তের বড় অংশ মানসিক চাপে পড়ে মাদক গ...
22/04/2026

ডিপ্রেশন, মানসিক চাপ, বিষন্নতা ইত্যাদি কমাতেও মাদক সাময়িক সময়ের জন্য কাজে দেয়। মাদকাসক্তের বড় অংশ মানসিক চাপে পড়ে মাদক গ্রহণ শুরু করে। আর এভাবেই হাজার হাজার কিশোর কিশোরী সহ নানা বয়সের মানুষ আটকে পরে মাদকের দূর্ভেদ্য জালে। কিছু কিছু মাদক মনোসংযোগ ঠিক রাখতে সাহায্য করে। স্কুল কলেজের ছাত্ররা এসব মাদক গ্রহন করে বেশি। তবে মাদক নিতে নিতে এক সময় দেখা যায় মাদক ছাড়া আর কাজে মন দিতেই পারছে না।

যেকোনো মানসিক সহায়তার জন্য যোগাযোগ করুন : 01304037003
অথবা ভিজিট করুন : ://eshonijekori.com/
📧 # info@eshonijekori.com
🌐 # www.eshonijekori.com
://www.eshonijekori.com/appointment

দিনে ঠিক কয়টা সিদ্ধান্ত নিচ্ছেন?কি পরবেন, কী খাবেন, কার ফোন ধরবেন, কার মেসেজের রিপ্লাই দেবেন, কাকে না বলবেন, কীভাবে কথাট...
21/04/2026

দিনে ঠিক কয়টা সিদ্ধান্ত নিচ্ছেন?
কি পরবেন, কী খাবেন, কার ফোন ধরবেন, কার মেসেজের রিপ্লাই দেবেন, কাকে না বলবেন, কীভাবে কথাটা বলবেন?
এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই মাথার ভিতরে বিশাল চাপ তৈরি করে। একসময় মস্তিষ্ক বলে আর পারছি না! এ অবস্থায় অনেকেই অনুভব করেন-

✔ কি করব বুঝতে পারছি না…
✔ খুব ছোট সিদ্ধান্তও ঘণ্টার পর ঘণ্টা লাগে
✔ মন ফাঁকা লাগে, মাথা ঝিমঝিম করে
✔ ভুল করার ভয় বাড়ে
✔ সবকিছু ওভারথিংকিং মনে হয়

যেকোনো মানসিক সহায়তার জন্য যোগাযোগ করুন : 01304037003
অথবা ভিজিট করুন : ://eshonijekori.com/
📧 # info@eshonijekori.com
🌐 # www.eshonijekori.com
://www.eshonijekori.com/appointment

Esho Nije kori is a Bangladesh-based organization committed to advocating psychotherapy and mental health services for those who need mental Support.

বাইপোলার মানে হচ্ছে দুই মেরু। অর্থাৎ একজন ব্যক্তির মানসিকতার এক প্রান্তে থাকে উৎফুল্লতা, অতিরিক্ত উচ্ছ্বাস প্রবণতা, যাকে...
20/04/2026

বাইপোলার মানে হচ্ছে দুই মেরু। অর্থাৎ একজন ব্যক্তির মানসিকতার এক প্রান্তে থাকে উৎফুল্লতা, অতিরিক্ত উচ্ছ্বাস প্রবণতা, যাকে চিকিৎসকরা বলেন ম্যানিয়া এপিসোড। রোগী অতিরিক্ত উৎফুল্ল থাকেন, কথা বেশি বলেন, অনেক সময় জিনিসপত্র বিলিয়ে দেন।

আরেকপ্রান্তে থাকে বিষণ্ণতা যাকে চিকিৎসকরা বলেন ডিপ্রেশন এপিসোড। এই সময় তার কিছুই ভালো লাগে না, হতাশায় ভোগেন, দুঃখ বোধ প্রবল থাকে। অনেকের মধ্যে আত্মহত্যার প্রবণতাও দেখা যায়।এই দুইয়ের মাঝামাঝি সময়ে রোগী ভালো থাকেন। সেই সময় অন্য সব মানুষের মতোই স্বাভাবিক আচরণ করেন।

যেকোনো মানসিক সহায়তার জন্য যোগাযোগ করুন : 01304037003
অথবা ভিজিট করুন : ://eshonijekori.com/
📧 # info@eshonijekori.com
🌐 # www.eshonijekori.com
://www.eshonijekori.com/appointment

19/04/2026

আজ বিশ্ব লিভার দিবস। আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ লিভার যা নীরবে প্রতিদিন অসংখ্য কাজ করে যায়। খাবার হজমে সাহায্য করা, বিষাক্ত পদার্থ দূর করা, শক্তি সঞ্চয় করা সবকিছুতেই লিভারের ভূমিকা অপরিহার্য।

কিন্তু অনিয়মিত জীবনযাপন, অতিরিক্ত তেল-চর্বিযুক্ত খাবার, ওষুধের অপব্যবহার, মানসিক চাপ ও শারীরিক নিষ্ক্রিয়তা এসব কারণে লিভার ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময় আমরা বুঝতেই পারি না, কারণ লিভারের সমস্যা শুরুতে খুব কম লক্ষণ দেখায়।

লিভার সুস্থ রাখতে যা করবেন—
• পরিমিত ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন
• পর্যাপ্ত পানি পান করুন
• নিয়মিত শরীরচর্চা করুন
• অপ্রয়োজনীয় ওষুধ গ্রহণ এড়িয়ে চলুন
• ধূমপান ও অ্যালকোহল থেকে দূরে থাকুন
• নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন

জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট এর নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মনোরোগ বিশেষজ্ঞ ডা. সাইফুন নাহার কে জানাই আন...
16/04/2026

জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট এর নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মনোরোগ বিশেষজ্ঞ ডা. সাইফুন নাহার কে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

আপনার অভিজ্ঞতা, দক্ষতা এবং মানবিক দৃষ্টিভঙ্গি দেশের মানসিক স্বাস্থ্যসেবাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এই আমাদের বিশ্বাস। আপনার নেতৃত্বে মানসিক স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের ধারাবাহিক সাফল্য কামনা করছি।

ট্রমা হলো এক ধরনের মনোদৈহিক চাপ-জনিত ঘটনা। কোনো অনাকাঙ্খিত ভয়াবহ ঘটনার অভিজ্ঞতা, যা প্রত্যক্ষদর্শীর মনে ট্রমা-র সঞ্চার ক...
16/04/2026

ট্রমা হলো এক ধরনের মনোদৈহিক চাপ-জনিত ঘটনা। কোনো অনাকাঙ্খিত ভয়াবহ ঘটনার অভিজ্ঞতা, যা প্রত্যক্ষদর্শীর মনে ট্রমা-র সঞ্চার করতে পারে কিংবা তার অস্তিত্বের জন্য হুমকি হতে পারে এমন কোন ঘটনা থেকে পরবর্তীতে এই ট্রমা সৃষ্টি হতে পারে। একে ‘পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার’ বা সংক্ষেপে ‘পিটিএসডি’ বলা হয় ।

উদাহরণ স্বরূপ- শারীরিক বা যৌন নির্যাতন, মারাত্মক দুর্ঘটনা, যুদ্ধ-সংঘাত বা প্রাকৃতিক দুর্যোগের উল্লেখ করা যেতে পারে। পিটিএসডি মানসিক রোগের পরিভাষায় উদ্বেগজনিত রোগের অন্তর্গত ।

যেকোনো মানসিক সহায়তার জন্য যোগাযোগ করুন : 01304037003
অথবা ভিজিট করুন : ://eshonijekori.com/

বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার যা সংক্ষেপে বিপিডি (BPD) নামে পরিচিত । এটি একই সাথে একটি বহুল আলোচিত পার্সোনালিটি (ব্য...
15/04/2026

বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার যা সংক্ষেপে বিপিডি (BPD) নামে পরিচিত । এটি একই সাথে একটি বহুল আলোচিত পার্সোনালিটি (ব্যক্তিত্ব) ডিসঅর্ডার ও একটি মুড ডিসঅর্ডার। বিপিডি আক্রান্তদের অত্যাধিক মুড সুইং এর পাশাপাশি কোনো সম্পর্কে টিকে থাকতে সমস্যা হয় এবং তারা সহজে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না।

ডিএসএম (DSM-5) এর তথ্য অনুযায়ী মোট ১০ ধরনের পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। এই ১০ টির মধ্যে বিপিডি একদম ইউনিক, কারন বিপিডি আক্রান্তদের আবেগিক অস্থিরতার তীব্রতা অন্য সব গুলোর থেকে বেশি হয়। নিজের প্রাণনাশের চিন্তা বিপিডি আক্রান্তদের মাঝে বেশি হয় এবং এই চিন্তা তাদের মনে অনেক প্রায়শই দেখা দেয়। পরিসংখ্যানে দেখা যায়, সাধারন মানুষের তুলনায় বিপিডি আক্রান্তরা ৪০ গুণ বেশি আত্মহত্যার ঝুঁকিতে থাকে এবং ৮%-১০% বিপিডি আক্রান্তরাই আত্মহত্যার কারণে মৃত্যুবরণ করে।

যেকোনো মানসিক সহায়তার জন্য যোগাযোগ করুন : 01304037003
অথবা ভিজিট করুন : ://eshonijekori.com/
📧 # info@eshonijekori.com
🌐 # www.eshonijekori.com
://www.eshonijekori.com/appointment

Healing journey মানে নিজেকে সময় দেওয়া, নিজের ভেতরের ব্যথা, ভয়, অপরাধবোধ কিংবা হতাশাকে বোঝা এবং সেগুলোকে ধীরে ধীরে মুক্ত ...
11/04/2026

Healing journey মানে নিজেকে সময় দেওয়া, নিজের ভেতরের ব্যথা, ভয়, অপরাধবোধ কিংবা হতাশাকে বোঝা এবং সেগুলোকে ধীরে ধীরে মুক্ত করা।

যেকোনো মানসিক সহায়তার জন্য যোগাযোগ করুন : 01304037003
অথবা ভিজিট করুন : ://eshonijekori.com/
📧 # info@eshonijekori.com
🌐 .eshonijekori.com
💬 ://www.eshonijekori.com/appointment

Address

Flat: 101, House: 294, Road: 04, Avenue: 03, Mirpur DOHS, Dhaka/
Dhaka
1216

Opening Hours

Monday 12:00 - 21:00
Tuesday 12:00 - 21:00
Wednesday 12:00 - 21:00
Thursday 12:00 - 21:00
Saturday 13:00 - 21:00
Sunday 12:00 - 21:00

Telephone

+8801304037003

Alerts

Be the first to know and let us send you an email when Esho Nije Kori posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Esho Nije Kori:

Share