Al-Manar Hospital Ltd.

Al-Manar Hospital Ltd. Discover world-class medical services with leading specialists at Al-Manar Hospital Ltd.

ঈদ মোবারক
27/05/2026

ঈদ মোবারক

20/05/2026

আজ আল-মানার হাসপাতাল লিমিটেডে “Scientific Seminar on Antimicrobial Stewardship in Bangladesh: Current Challenges and Future Direction” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের সম্মানিত চেয়ারম্যান Dr. Sultan Ahmed। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট চিকিৎসক Professor Dr. Abu Khaldun Al-Mahmud।
সেমিনারে হাসপাতালের সম্মানিত সকল কনসালটেন্টবৃন্দ উপস্থিত ছিলেন। দেশের স্বাস্থ্যখাতে অ্যান্টিমাইক্রোবিয়াল ব্যবস্থাপনার বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। এ ধরনের বৈজ্ঞানিক আয়োজন চিকিৎসা সেবার মানোন্নয়ন এবং সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
Al-Manar Hospital Limited সর্বদা আধুনিক, মানসম্মত ও প্রমাণভিত্তিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

আল- মানার হাসপাতালে মনোরোগ বিশেষজ্ঞ
20/05/2026

আল- মানার হাসপাতালে মনোরোগ বিশেষজ্ঞ

Dhaka Dental College and Hospital এর সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় সম্মানিত ডা. আব্দুল্লা...
14/05/2026

Dhaka Dental College and Hospital এর সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় সম্মানিত ডা. আব্দুল্লাহ আল মাসুদ স্যারকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন Al-Manar Hospital Limited।

স্যারের দীর্ঘ অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বে চিকিৎসা শিক্ষা এবং সেবার মান আরও সমৃদ্ধ হবে বলে আমরা বিশ্বাস করি।

তাঁর নতুন দায়িত্বে সর্বাঙ্গীণ সফলতা, সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।

We are proud to be associated with Helpster Charity
13/05/2026

We are proud to be associated with Helpster Charity

08/05/2026
08/05/2026

আজ ৮ই মে বিশ্ব Thalassemia দিবস। এ বছরের প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে থেলাসেমিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ এবং মানবিক সহায়তার গুরুত্ব তুলে ধরেন আমাদের সম্মানিত কনসালটেন্ট প্রফেসর ডা. জোহরা জামিলা খান।
তিনি বলেন, থেলাসেমিয়া একটি বংশগত রক্তরোগ, যা সচেতনতা ও সময়মতো পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। বিশেষ করে থেলাসেমিয়া বাহকদের বিয়ের পূর্বে প্রয়োজনীয় স্ক্রিনিং ও পরামর্শ গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও উল্লেখ করেন, আগামী বিশ্বে থেলাসেমিয়ার প্রভাব কমাতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একটি সুস্থ ও থেলাসেমিয়া-মুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বিশ্ব থেলাসেমিয়া দিবসে আমাদের অঙ্গীকার হোক— সচেতনতা বৃদ্ধি করি, নিয়মিত পরীক্ষা নিশ্চিত করি এবং ভবিষ্যৎ প্রজন্মকে থেলাসেমিয়ার ঝুঁকি থেকে সুরক্ষিত রাখি।

আল-মানার হাসপাতাল লিমিটেড-এ আধুনিক সুবিধাসম্পন্ন সিসিইউ (Coronary Care Unit) আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে—যা হৃদরোগী সে...
03/05/2026

আল-মানার হাসপাতাল লিমিটেড-এ আধুনিক সুবিধাসম্পন্ন সিসিইউ (Coronary Care Unit) আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে—যা হৃদরোগী সেবায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন।
এই উপলক্ষে ইমার্জেন্সি টিম ও সিসিইউ টিমের সমন্বয়ে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন হাসপাতালের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডাঃ আবু খলদুন আল-মাহমুদ,হাসপাতালের সিওও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর ডাঃ মো. নজরুল ইসলাম খান এবং অতিথি কনসালটেন্ট বিশিষ্ট কার্ডিওলজিস্ট প্রফেসর ডাঃ আব্দুল্লাহ শাহরিয়ার।
সভায় আরও উপস্থিত ছিলেন আইসিইউ কনসালটেন্ট ডা. কে.এম. আবু মূসা এবং মার্কেটিং সিনিয়র ম্যানেজার মো. এমরান হোসেনসহ সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা সিসিইউ পরিচালনায় দক্ষতা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং ইমার্জেন্সি ও ক্রিটিক্যাল কেয়ার টিমের সমন্বিত কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন সিসিইউ ইউনিটের মাধ্যমে হৃদরোগীদের জন্য উন্নত, দ্রুত এবং মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব হবে।
আল-মানার হাসপাতাল লিমিটেড সবসময়ই আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ চিকিৎসক দলের সমন্বয়ে রোগীদের সর্বোচ্চ সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা।।
30/04/2026

মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা।।

24/04/2026

আল-মানার স্পেশালাইজড হাসপাতালের প্রবেশ পথে যুক্ত হলো নতুন এক নান্দনিকতা ✨

রোগী ও আগত সবার জন্য আরও সুন্দর, তথ্যবহুল ও আধুনিক পরিবেশ নিশ্চিত করতে আমাদের প্রবেশ পথ নতুনভাবে ডেকোরেশন করা হয়েছে। এখানে এখন হাসপাতালের বিভিন্ন বিশেষায়িত সেবার বাস্তবচিত্র ও তথ্যসমৃদ্ধ ভিজ্যুয়াল উপস্থাপন করা হয়েছে, যাতে সহজেই আমাদের সেবাসমূহ সম্পর্কে ধারণা পাওয়া যায়।

এই ছোট্ট পরিবর্তন আমাদের বড় লক্ষ্য—উন্নত চিকিৎসা সেবার পাশাপাশি একটি স্বস্তিদায়ক ও আস্থার পরিবেশ তৈরি করা।

🎥 ভিডিওতে দেখে নিন আমাদের নতুন সাজের এক ঝলক।

আপনাদের সুস্বাস্থ্যই আমাদের অঙ্গীকার।

Address

Plot: Umo, Block No: Rossoi, Satmasjid Road, Mohammadpur
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Al-Manar Hospital Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Al-Manar Hospital Ltd.:

Share

Category