Dietitian Fatim Tuj Zuhura

Dietitian Fatim Tuj Zuhura Diet Consultancy,
Nutritional Plan,
Meal Planning( In larger Scale),
Calorie Burning Formula
Life Style Modification Guidelines
(1)

Senior Dietitian, Fitback RESET(8+ Yrs Exp)
✓ওজন কমানো বা বাড়ানো✓HBP✓ফ্যাটি লিভার✓শিশু-কিশোর✓গর্ভবতী✓Infertility ✓PCOS✓থাইরয়েড✓হার্ট✓কিডনি✓Dyslipidemia ✓ডায়াবেটিস✓বয়স্কদের✓IBS

এপয়েন্টমেন্ট নিন-01907798505/6
অনলাইন এপয়েন্টমেন্ট এর জন্য ইনবক্স করুন।

উচ্চ রক্তচাপ একটি সাধারণ সমস্যা। মাত্র ১০ টি কার্যকরী টিপস মেনে চললে এ সমস্যা অনেকাংশে  প্রতিরোধ করা যায়।       #পুষ্টি...
02/02/2026

উচ্চ রক্তচাপ একটি সাধারণ সমস্যা। মাত্র ১০ টি কার্যকরী টিপস মেনে চললে এ সমস্যা অনেকাংশে প্রতিরোধ করা যায়।

#পুষ্টি

🍗 মুরগির মাংস: কতটুকু খাবেন, কিভাবে রান্না করবেন, কার জন্য ভালো?মুরগির মাংস আমাদের দেশে সবচেয়ে বেশি খাওয়া প্রোটিন সোর্...
02/02/2026

🍗 মুরগির মাংস: কতটুকু খাবেন, কিভাবে রান্না করবেন, কার জন্য ভালো?

মুরগির মাংস আমাদের দেশে সবচেয়ে বেশি খাওয়া প্রোটিন সোর্স। কিন্তু পরিমাণ, অংশ আর রান্নার পদ্ধতি ভুল হলে এটিই আবার সমস্যা তৈরি করতে পারে।

চলুন সহজ করে বুঝি 👇

✅ মুরগির মাংস কেন ভালো?

✓High quality protein
✓সহজে হজম হয়
✓তুলনামূলকভাবে লাল মাংসের চেয়ে কম ফ্যাট
✓Muscle, immunity, শিশুদের growth এর জন্য উপকারী

🥩 কতটুকু মুরগির মাংস খাওয়া উচিত?

👉 সুস্থ প্রাপ্তবয়স্ক
✓Skin ছাড়া মুরগি
✓১ বেলা: ৮০–১২০ গ্রাম (রান্নার আগে ওজন)
✓সপ্তাহে ৩–৪ দিন যথেষ্ট

👉 ওজন কমাতে চাইলে
✓৮০–১০০ গ্রাম
✓গ্রিল / সেদ্ধ / হালকা রান্না

👉 ডায়াবেটিস, PCOS, ফ্যাটি লিভার
✓Skin ছাড়া
✓তেল কম
✓ঝোল পাতলা

👉 হার্টের রোগী
✓Skin + deep fry ❌
✓সপ্তাহে ২–৩ দিন, পরিমিত

👶 বাচ্চাদের জন্য কতটুকু?

✓১–৩ বছর: ২–৩ টেবিল চামচ (ভালোভাবে সেদ্ধ ও নরম)
✓৪–৮ বছর: ৩০–৫০ গ্রাম
✓৯–১৫ বছর: ৬০–৮০ গ্রাম

✔️ হাড় ছাড়া
✔️ বেশি মসলা না
✔️ ভালোভাবে রান্না করা

🍳 কিভাবে রান্না করলে পুষ্টিগুণ বেশি থাকবে?

✅ ভালো পদ্ধতি

✓সেদ্ধ/সুপ
✓কম তেল মসলা যোগে ঝোল
✓গ্রিল / এয়ার ফ্রাই

🔬 এতে:
✓Protein নষ্ট কম হয়
✓অতিরিক্ত ক্যালোরি যোগ হয় না

❌ খারাপ পদ্ধতি (ক্যালোরি ও ক্ষতি বাড়ায়)

✓Deep fry
✓Chicken fry
✓Nuggets
✓Extra batter / cornflour coating
✓Process any form

🔬 কেন ক্ষতিকর?

✓তেল শোষণ → ক্যালোরি ২–৩ গুণ বেড়ে যায়
✓Inflammation বাড়ায়
✓ওজন, কোলেস্টেরল, ফ্যাটি লিভার ঝুঁকি

🔥 রান্নায় ক্যালোরি কিভাবে বেড়ে যায়?

✓Skin সহ রান্না
✓বেশি তেল
✓Butter / cream / mayo যোগ
✓বারবার গরম তেল ব্যবহার

🧴 মুরগির চামড়া (Skin) খাওয়া যাবে?

👉 নিয়মিত না

কারণ:
✓Saturated fat বেশি
✓ক্যালোরি অনেক
✓হার্ট ও ওজনের জন্য ক্ষতিকর

👉 খুব সুস্থ মানুষ:

মাঝেমধ্যে অল্প পরিমাণ
👉 রোগী হলে:

❌ বাদ দেওয়াই ভালো

🧠 মুরগির অরগ্যান অংশ (কলিজা, হৃদপিণ্ড) খাওয়া কেমন?

✔️ উপকার

Iron

Vitamin A

Vitamin B12

❌ সমস্যা

Cholesterol অনেক বেশি

Vitamin A বেশি হলে টক্সিক হতে পারে

👉 সুস্থ মানুষ:

মাসে ১–২ বার অল্প

👉 ডায়াবেটিস, হার্ট, প্রেগনেন্সি:

❌ এড়িয়ে চলা ভালো

⚠️ কারা সাবধান হবেন?

✓High cholesterol

✓Heart disease

✓Gout

✓Fatty liver

✓Kidney problem (পরিমাণ নিয়ন্ত্রণ জরুরি)

#পুষ্টি

বেশি খাওয়ানোর প্রবণতা না করে পুষ্টিকর খাবার পরিমিত খাওয়ানো ভালো      #পুষ্টি
01/02/2026

বেশি খাওয়ানোর প্রবণতা না করে পুষ্টিকর খাবার পরিমিত খাওয়ানো ভালো

#পুষ্টি

ওমেগা–৩ আসলে দুইটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে কাজ করে🔹 EPA (Eicosapentaenoic Acid)– রক্তের Triglyceride কমায়– শরীরের প্রদাহ...
01/02/2026

ওমেগা–৩ আসলে দুইটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে কাজ করে

🔹 EPA (Eicosapentaenoic Acid)
– রক্তের Triglyceride কমায়
– শরীরের প্রদাহ কমায়
– হার্ট, PCOS, ইনসুলিন রেজিস্ট্যান্স, জয়েন্ট পেইন, অটোইমিউন কন্ডিশনে খুব কাজে দেয়

🔹 DHA (Docosahexaenoic Acid)
– ব্রেন ডেভেলপমেন্টের জন্য জরুরি
– চোখের রেটিনা, স্কিন, নার্ভ সিস্টেমের জন্য দরকার
– প্রেগনেন্সি ও শিশুদের জন্য খুব গুরুত্বপূর্ণ

কেনার সময় সবচেয়ে বড় ভুলটা কোথায় হয়?

বোতলে বড় করে লেখা থাকে “Omega 3 – 1000 mg”
কিন্তু ভেতরে EPA + DHA মিলিয়ে থাকে অনেক সময় মাত্র 300–400 mg।

👉 কার্যকর ডোজ বলতে বোঝায় প্রতি সফটজেলে EPA + DHA মিলিয়ে প্রায় 1000 mg।
না হলে ক্লিনিক্যালি আমরা যে উপকার আশা করি, সেটা পাওয়া যায় না।

✔️ আদর্শভাবে EPA একটু বেশি থাকা ভালো
যেমন: EPA 700 mg + DHA 300 mg

ফর্ম কেন গুরুত্বপূর্ণ?

সব Omega 3 একরকম শোষিত হয় না।

🔹 Re-esterified Triglyceride (rTG) form
– শরীরে শোষণ সবচেয়ে ভালো
– গ্যাস্ট্রিক সমস্যা কম হয়
– রক্তে EPA, DHA লেভেল ভালোভাবে বাড়ে

Ethyl Ester ফর্ম অনেক সস্তা, কিন্তু শোষণ কম হয়। তাই “খাওয়া” আর “কাজ করা” এক জিনিস না।

প্রেগনেন্সি ও বাচ্চাদের ক্ষেত্রে কেন মাস্ট?

✔️ পুরো প্রেগনেন্সি জুড়ে Omega-3 দরকার
– বেবির ব্রেন ও চোখের ডেভেলপমেন্টের জন্য
– প্রি–টার্ম, প্রি–এক্ল্যাম্পসিয়া রিস্ক কমাতে
– মায়ের প্রদাহ ও ট্রাইগ্লিসারাইড কন্ট্রোলে রাখতে

✔️ ছোট বাচ্চারা Omega-3 খেলে
– ফোকাস, মেমোরি, শেখার ক্ষমতা ভালো হয়

✔️ Autism spectrum বাচ্চাদের ক্ষেত্রে
– নিউরো–ইনফ্ল্যামেশন কমাতে
– বিহেভিয়ার ও কগনিটিভ ফাংশনে সাপোর্ট দেয়

(ডোজ অবশ্যই বয়স ও কন্ডিশন অনুযায়ী ঠিক করতে হবে)

তাহলে খাবার থেকে কি Omega-3 পূরণ করা যায় না?

আংশিক যায়, পুরোটা বেশিরভাগ সময় যায় না।

🔹 মাছ (ইলিশ, সার্ডিন, ম্যাকারেল)
🔹 চিয়া সিড, ফ্ল্যাক্স সিড, আখরোট

👉 এগুলোতে মূলত থাকে ALA (Alpha-linolenic acid)
কিন্তু শরীর ALA থেকে EPA ও DHA তে কনভার্ট করে মাত্র ৫–১০%।

বিশেষ করে
– প্রেগনেন্সি
– PCOS
– ইনফ্ল্যামেটরি কন্ডিশন
– অটিজম
– হার্ট ডিজিজ

এই অবস্থায় খাবার থেকে পাওয়া Omega-3 চাহিদা পূরণ করতে পারে না।

উচ্চ ঝুঁকিপূর্ণ বা High-risk Pregnancy এমন একটি অবস্থা যেখানে মা বা শিশুর স্বাস্থ্যঝুঁকি স্বাভাবিক গর্ভধারণের তুলনায় বে...
30/01/2026

উচ্চ ঝুঁকিপূর্ণ বা High-risk Pregnancy এমন একটি অবস্থা যেখানে মা বা শিশুর স্বাস্থ্যঝুঁকি স্বাভাবিক গর্ভধারণের তুলনায় বেশি থাকে। এই ঝুঁকি অনেক কারণে হতে পারে—যেমন উচ্চ রক্তচাপ, গর্ভকালীন ডায়াবেটিস (GDM), অ্যানিমিয়া, থাইরয়েড, Kidney বা Autoimmune সমস্যা, Multiple pregnancy, বয়স খুব কম বা বেশি, অথবা পূর্বের miscarriage বা preterm history। Nutrition এই পুরো চেইনটাকে প্রভাবিত করে দুইভাবে: এক, maternal metabolic demand এবং দুই, placental-fetal growth dynamics।

নিউট্রিশন অনুযায়ী প্রতিরোধ (Evidence-based)
গবেষণায় পাওয়া গেছে, নিউট্রিশন-মডিফিকেশন ভাসকুলার ফাংশন ও প্ল্যাসেন্টার ব্লাড ফ্লোতে ভূমিকা রাখে।

১. Calcium
WHO guideline (2023): 1500–2000 mg/day → প্রী-এক্ল্যাম্পসিয়া ঝুঁকি কমায়
বাংলাদেশে ক্যালসিয়াম গ্রহণ কম, তাই গুরুত্বপূর্ণ
খাবার উৎস (BD): দুধ, দই, কাঁচা কলা, শুটকি (বড়ি), ছোট মাছ, তিল, শাক
Note: সাপ্লিমেন্ট খাবারের থেকে আলাদা ক্লিনিক্যাল রোল রাখে
২. Magnesium
ম্যাগনেশিয়াম সালফেট এক্ল্যাম্পসিয়া চিকিৎসার গোল্ড স্ট্যান্ডার্ড
ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার BP ও ভাসকুলার টোনে হেল্প করে
উৎস: বাদাম, চিয়া, তিল, ওটস, ডাল, সবুজ শাক
(খাদ্যভিত্তিক প্রেভেন্টিভ; ডোজ-থেরাপি আলাদা)
৩. Potassium
potassium rich diet BP কমায়
উৎস: কলা, ডাবের পানি, পেঁপে, আলু, নটস, শাক-সবজি
৪. Omega-3 fatty acids
DHA/EPA → Placental blood flow + endothelial function
উৎস: ইলিশ, টুনা, স্যামন, চিয়া, ফ্ল্যাক্স
৫. Antioxidants
Vitamin C, E, Polyphenols → Endothelial stress কমায়
উৎস: পেয়ারা, মাল্টা, লেবু, বেরি, ডালিম, শাক
৬. Protein adequacy
কম প্রোটিনে placental growth restriction বাড়ে
উৎস: ডিম, মাছ, মাংস, দুধ, ডাল
৭. Salt intake
অতিরিক্ত লবণ BP বাড়ায়, কিন্তু গর্ভাবস্থায় লবণ একেবারে বন্ধ নয়
WHO → Moderate salt intake

30/01/2026

Good morning! Happy Friday!

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Mahmudul Haque, Mahmudul Hasan Shohel, I...
30/01/2026

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Mahmudul Haque, Mahmudul Hasan Shohel, Israt Jahan Priyana, Milon Rahman, Mdriaz Khondoker, Reaz Ahamed, Maya Akter, Racel Amhad, MD Alamgir Alam, Jannatul Ferdous Jannat, MD Emon, Tasnima Toma, Md Abdullah Al Mamun, Mukta Moni, Habibur Rahman, Tazmin Tanha, Sumaia Haldar Kanak, S M Sajib, Riham Chowdhury, Sahab Uddin Mazumder, আমি মজলুম, Taslima Akhter, Shafin Ahmed, Bilal Hosen, Md Nahid Hussen, Asheque Mahmud, Sorna Jui, Nusrat Jahan, Arman Hossan Arman, Hassan Selim, Md Asadul Islam

Sometimes serenity gives you mental calm to rejuvenate energy.
29/01/2026

Sometimes serenity gives you mental calm to rejuvenate energy.

26/01/2026

হাই প্রোটিন ব্যালেন্স মিল যদি কেউ খোঁজেন তাহলে কিন্তু ৩০০ থেকে ৩৫০ ক্যালোরি এই প্ল্যাটারটা গ্রহণ করতে পারেন।

ধন্যবাদ

Hypothyroid & Hairfall:  (Ferritin কম থাকলে চুল কেন থামে না)অনেক হাইপোথাইরয়েড রোগীর Ferritin কম থাকে। TSH ঠিক থাকলেও চু...
26/01/2026

Hypothyroid & Hairfall: (Ferritin কম থাকলে চুল কেন থামে না)

অনেক হাইপোথাইরয়েড রোগীর Ferritin কম থাকে। TSH ঠিক থাকলেও চুল পড়া থামতে চায় না এর কারণ Ferritin।

Ferritin আসলে কী?
এটা শরীরের iron storage. রক্তে যে iron থাকে সেটা হিমোগ্লোবিনের জন্য কাজে লাগে। আর hair follicle নতুন চুল তোলার জন্য Ferritin-এ জমা রাখা iron ব্যবহার করে।

ল্যাব রিপোর্টে ভুল বোঝাবুঝি
রক্তে iron নরমাল এলেও Ferritin কম থাকতে পারে। চুলের জন্য Ferritin-এর optimal range সাধারণত ৬০-১০০ ng/mL। অনেক মহিলার ক্ষেত্রে থাকে ১৫-৩০। তাই anemia না থাকলেও massive shedding হয়।

Ferritin কমে কেন?
• বডি সবার আগে vital organs-এ oxygen দেয়, চুল “non-essential”, তাই storage iron খালি হয়ে যায়
• Hypothyroid-এ absorption কম
• Heavy period
• Chronic inflammation

Ferritin কম হলে hairfall & cycle-এ সমস্যা
Low Ferritin মানে follicle-এর কাছে raw material নেই। ফলে new hair উঠা কমে যায়, পুরনো চুল দ্রুত পড়তে থাকে।

Ferritin কম hairfall-এর সাইন
• শাওয়ার/ব্রাশে বেশি shedding
• baby hair উঠছে না
• hairline পাতলা
• নখ নরম
• দুর্বলতা
• period heavy

Improve হতে সময় লাগে
Iron supplement বা ডায়েট শুরু করলে ৬-১২ সপ্তাহ লাগে। improvement হিসেবে দেখা যায়—shedding কমে, scalp pain কমে, baby hair ওঠে, ponytail একটু ভারী লাগে।

Ferritin বাড়াতে যা কাজে দেয়
• Red meat/কলিজা
• ডিম, মাছ
• ডাল + শাক/লিফি ভেজেটেবল
• Vitamin-C সাথে রাখলে absorption বাড়ে
• Iron supplement ডাক্তার পরামর্শ অনুযায়ী
• Thyroid medicine ঠিক ডোজে

যা এড়াতে হবে • Iron খাবারের সাথে দুধ/চা/কফি
• Crash diet বা খুব কম ক্যালরি

বডি স্ট্রেস থেকে বের হতে সময় লাগে। Ferritin ঠিক হলে চুল ফিরে আসে, শুধু ধৈর্য আর পুষ্টি দরকার।

26/01/2026

Morning shows the day!
So take a deep breath and drink a glass of luke warm water at least.
Good morning!

25/01/2026

ওজন কমানোর একটা সহজ এবং কার্যকরী ঠিক চলুন জেনে নেই!

Address

Khilkhet
Dhaka
1229

Alerts

Be the first to know and let us send you an email when Dietitian Fatim Tuj Zuhura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dietitian Fatim Tuj Zuhura:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category