নাজাত রিসার্চ গার্ডেন

নাজাত রিসার্চ গার্ডেন happy health
(1)

★এটি কোনো ললনার পিছু নেওয়া বখাটে যুবকদের ছবি নয়, এটি কোনো সিনেমার দৃশ্য নয়, কিংবা কোনো নাচের মুদ্রাও নয়।এই ছবিটি গাজার এ...
13/04/2026

★এটি কোনো ললনার পিছু নেওয়া বখাটে যুবকদের ছবি নয়, এটি কোনো সিনেমার দৃশ্য নয়, কিংবা কোনো নাচের মুদ্রাও নয়।

এই ছবিটি গাজার একদল তরুণের, যারা দখলদার বাহিনীর স্নাইপারের হাত থেকে একজন ফিলিস্তিনি বোনকে বাঁচাতে নিজেদের শরীর দিয়ে মানববর্ম (Human Shield) তৈরি করেছে। তারা নিজেরা স্নাইপারের গুলিতে প্রাণ দিতে রাজি, তবুও তাদের বোনটির গায়ে একটি আঁচড়ও লাগতে দিতে তারা রাজি নয়।

এই দৃশ্যটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় গাজার তরুণ প্রজন্মের বীরত্ব। যখন একদল যুবক তাদের বোনকে স্নাইপারের নিশ্চিত লক্ষ্য থেকে আড়াল করে নিয়ে যাচ্ছে, তখন প্রতিটি পদক্ষেপ ছিল মৃত্যুর মুখোমুখি দাঁড়ানোর নামান্তর। এটি কেবল একটি ছবি নয়; এটি আত্মত্যাগ, ভ্রাতৃত্ব এবং দখলদারিত্বের বিরুদ্ধে অজেয় প্রতিরোধের এক জীবন্ত দলিল।
হে আল্লাহ, মুসলিম উম্মাহকে এবং ফিলিস্তিনের প্রতিটি সন্তানকে জায়নবাদের এই নির্মম থাবা থেকে রক্ষা করুন। আমীন।

- মনিরুল ইসলাম জামাল থেকে..

আশা-বিশ্বাস -১৯৯৯ সালের নভেম্বর মাসে, নাগোয়া শহরে, ৩২ বছর বয়সী এক গৃহবধূকে তাঁর ২ বছর বয়সী সন্তানের সামনে নৃশংসভাবে ছ...
13/04/2026

আশা-বিশ্বাস -
১৯৯৯ সালের নভেম্বর মাসে, নাগোয়া শহরে, ৩২ বছর বয়সী এক গৃহবধূকে তাঁর ২ বছর বয়সী সন্তানের সামনে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়। নিহত নামিকো তাকাবাকে তাঁর অ্যাপার্টমেন্টে একটি ধারালো ছুরি দিয়ে আক্রমণ করা হয়েছিল, যার ফলে তাঁর গলায় একাধিক ক্ষত সৃষ্টি হয় এবং মারাত্মক রক্তক্ষরণ ঘটে। তাঁর স্বামী, সাতোরু তাকাবা, পরে নিশ্চিত করেন যে তাঁদের বাড়ি থেকে কোনো ছুরি খোয়া যায়নি, যা থেকে বোঝা যায় যে এই হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত ছিল। ১৩ই নভেম্বর বিকেলে, অ্যাপার্টমেন্টের মালিক নামিকোকে করিডোরে পড়ে থাকতে দেখেন।

শুরু থেকেই, ঘটনাস্থলে পাওয়া রক্তের দাগ ও পায়ের ছাপের ভিত্তিতে পুলিশ সন্দেহ করেছিল যে হামলাকারী একজন নারী হতে পারে। বর্তমানে ৬৯ বছর বয়সী কুমিকো ইয়াসুফুকু সাতোরু তাকাবার হাই স্কুলের সহপাঠী এবং একই স্কুল ক্লাবের সদস্য ছিলেন, কিন্তু জানা গেছে যে নামিকোর সাথে তার কোনো ব্যক্তিগত পরিচয় ছিল না। এই হামলার পেছনের উদ্দেশ্য এখনও অজানা।

খুনের পর সাতোরু তাকাবা অ্যাপার্টমেন্টটি ছেড়ে দিলেও তদন্তের জন্য ঘরটি ও তার প্রমাণাদি সংরক্ষণ করে ভাড়া দেওয়া অব্যাহত রাখেন। বছরের পর বছর ধরে একাধিক সূত্র পাওয়া সত্ত্বেও মামলাটি অমীমাংসিতই থেকে যায়।

২০২৪ সালে, পুলিশ তদন্তটি পুনরায় শুরু করে এবং ৫,০০০ জনেরও বেশি সন্দেহভাজন ব্যক্তির তালিকা থেকে কয়েকশ' জনকে বেছে নেয়। এই পুনঃতদন্তের অংশ হিসেবে তাদের কাছে ডিএনএ নমুনা চাওয়া হয়। শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে কুমিকো ইয়াসুফুকুও ছিলেন। ২০২৫ সালের আগস্ট থেকে কর্তৃপক্ষ তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করলেও, তিনি প্রাথমিকভাবে তার ডিএনএ দিতে অস্বীকার করেন।

২০২৫ সালের ৩০শে অক্টোবর, ইয়াসুফুকু তার ডিএনএ জমা দেন এবং পরের দিন তিনি স্বেচ্ছায় থানায় হাজির হন। কর্তৃপক্ষ নিশ্চিত করে যে ঘটনাস্থলের রক্তের দাগের সাথে তার ডিএনএ মিলে গেছে, যার ফলে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি অভিযোগগুলো স্বীকার করে নেন।..

অনেকে ভিগোরেক্স ২৫ (Vigorex 25) খেয়ে ভাবেন—এটাই বুঝি যৌ/ন সমস্যার চূড়ান্ত সমাধান। সোজা কথা বলি—ভিগোরেক্স ২৫ কোনো চিকিৎসা...
12/04/2026

অনেকে ভিগোরেক্স ২৫ (Vigorex 25) খেয়ে ভাবেন—এটাই বুঝি যৌ/ন সমস্যার চূড়ান্ত সমাধান। সোজা কথা বলি—ভিগোরেক্স ২৫ কোনো চিকিৎসা নয়, এটা একটি ওয়ানটাইম যৌ/ন উত্তেজক ও।ষু।ধ। ভিগোরেক্স ২৫–এ সাধারণত সিলডেনাফিল ২৫ মি.গ্রা. থাকে।
👉 এটি সাময়িকভাবে রক্তপ্রবাহ বাড়িয়ে কিছু সময়ের জন্য উ/ত্থা/নে সাহায্য করে
👉 কিন্তু রোগের মূল কারণ একদমই সারায় না সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা এখানে—
⚠️ এই ধরনের ওয়ানটাইম ওষুধ নিজে নিজে বা বারবার সেবন করলে কিডনির ওপর চাপ পড়ে
⚠️ যাদের কিডনি সমস্যা, ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ আছে—তাদের জন্য ঝুঁকি আরও বেশি
⚠️ অনেক ক্ষেত্রে ধীরে ধীরে কিডনি ও শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে ।
অনেকে বলেন, “একবার খেলেই বা কী হবে?” কিন্তু বাস্তবতা হলো— একবার → আবার → অভ্যাস আর ভিতরে ভিতরে শরীর ক্ষতি হতে থাকে, যা শুরুতে বোঝাই যায় না।
সুতরাং সতর্ক থাকুন ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ সেবন থেকে বিরত থাকুন ।
cp,

আমাদের দেশের উন্নয়ন, চিকিৎসা ক্ষেত্রের অর্জন,অগ্রগতি -দুঃখের বিষয় হলেও সত্য ৫৫ বছর স্বাধীনতার ইতিহাসে বাংলাদেশের নিজস্ব ...
12/04/2026

আমাদের দেশের উন্নয়ন,
চিকিৎসা ক্ষেত্রের অর্জন,অগ্রগতি -
দুঃখের বিষয় হলেও সত্য ৫৫ বছর স্বাধীনতার ইতিহাসে বাংলাদেশের নিজস্ব বলতে কিছু নাই,
বাহিরের দেশ গুলা বাংলাদেশ কে চিনে বাটপার জাতী হিসেবে, সে জন্য বাংলাদেশের শিক্ষা ব্যাবস্হা জাপান, ইতালি, নিউজিল্যান্ডের মত করতে হবে..
চুরি বাটপারি থেকে জাতী কে রক্ষা করতে, সু শৃঙ্খল জাতি গঠনের কোন বিকল্প নাই..
বাংলাদেশের লোকজন নামাজে আল্লাহ কেও ফাঁকি দে,ঘুষ দে,চুরি বাটপারি, ঘুষ লেনদেন কে কমিশন বলে জায়েজ করে অধিকার মনে করে..

নতুন আতঙ্ক: সন্ত্রাসীদের হাতে প্রাণঘাতী ‘পেন গান’দেখতে একেবারে সাধারণ একটি স্টিলের কলম, ওপরে পুশ-বাটন, সামনে সুচালো নিব।...
08/04/2026

নতুন আতঙ্ক: সন্ত্রাসীদের হাতে প্রাণঘাতী ‘পেন গান’

দেখতে একেবারে সাধারণ একটি স্টিলের কলম, ওপরে পুশ-বাটন, সামনে সুচালো নিব। কিন্তু এটি কোনো সাধারণ কলম নয়। এতে কালি নেই, বরং ভেতরে থাকে গু*লি। একটি মোচড় দিয়ে বাটনে চাপ দিলেই বেরিয়ে আসে প্রাণঘাতী .২২ ক্যালিবারের বুলেট।
সাধারণ মানুষের কাছে এটি নিছক একটি কলম মনে হলেও, অপরাধীদের হাতে এটি পরিণত হয়েছে ভয়ংকর এক গোপন অস্ত্রে। বিশেষ করে টার্গেট কিলিংয়ের মতো অপরাধে এর ব্যবহার উদ্বেগজনকভাবে বাড়ছে।

সম্প্রতি পুরান ঢাকায় এক ব্যক্তিকে গু*লি করার ঘটনায় ‘পেন গান’সহ দুইজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। পেন গানটি কাল্লু নামের ঐ ব্যক্তির কাছ থেকে উদ্ধার করে ডিবি। ঘটনাটি এই ধরনের অস্ত্রের ব্যবহার নিয়ে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। পেন গান কিভাবে কেথা থেকে দেশে ঢুকলো তা নিয়ে তদন্ত করছে গোয়েন্দা পুলিশ।
©এস এম আকবর #এসএমআকবর

খুবই গুরুত্বপূর্ণ
07/04/2026

খুবই গুরুত্বপূর্ণ

দোয়ার দরখাস্ত -ফিজিক্যাল এসাল্টের (সন্ত্রাসী হামলা)কারনে চিকিৎসা রত-এ অবস্থায় যোগাযোগ করতে পারছেন অনেকেই.. জরুরী যোগাযোগ...
06/04/2026

দোয়ার দরখাস্ত -
ফিজিক্যাল এসাল্টের (সন্ত্রাসী হামলা)
কারনে চিকিৎসা রত-
এ অবস্থায় যোগাযোগ করতে পারছেন অনেকেই..
জরুরী যোগাযোগ এর জন্য জসিমউদদীন
(সাবেক সংসদ সদস্য প্রার্থী,ট্রাক মার্কা,দেবিদ্ধার)
ভাই সাথে আছেন..
গনঅধিকার পরিষদ এর ছাত্র,যুব,আইন জিবি অধিকার পরিষদ সহ অন্যান্য ইউনিটের দায়িত্বশীলরাও আছেন..

 #পানিপশুপালন এবং কৃষিতে প্রয়োজন প্রচুর পানি। প্রতি ১ কেজি গরুর মাংস উৎপাদন করতে খরচ হয় ১৫ হাজার লিটার পানি, ১ কেজি গম উ...
04/04/2026

#পানি
পশুপালন এবং কৃষিতে প্রয়োজন প্রচুর পানি। প্রতি ১ কেজি গরুর মাংস উৎপাদন করতে খরচ হয় ১৫ হাজার লিটার পানি, ১ কেজি গম উৎপাদনে খরচ হয় ১ হাজার ৫০০ লিটার পানি, ১ কেজি চাল উৎপাদনে খরচ হয় ৩০০০ থেকে ৩৫০০ লিটার পানি। এই পানির অন্যতম উৎস প্রাকৃতিক জলাশয়। সেই প্রাকৃতিক জলাশয়কেই নির্বিচারেে ধ্বংস করা হয়েছে। ধ্বংস করে নির্ভরতা তৈরী করা হয়েছে ভূগর্ভস্থ পানির উপর। ভূগর্ভস্থ পানি নবায়ণযোগ্য নয়। তাই ভূগর্ভস্থ পানিও অচিরেই শূণ্যের ঘরে পৌঁছাতে যাচ্ছে। একদিকে পানির মজুদ কমছে, অন্যদিকে পানি হারাচ্ছে স্বাভাবিক গুণাগুণ। ভবিষ্যতে পানি সংকটের পাশাপাশি মানুষ ও পশু পাখির স্বাস্থ্য বৈকল্য প্রকট আকার ধারণ করতে বাধ্য।
পানি ব্যাবহারে সচেতনতা জরুরি

২০১১ সাল। এক ভয়াবহ ভূমিকম্প ও সুনামির আঘাতে লন্ডভন্ড জাপান। কিন্তু এর পরপরই দেশটি মুখোমুখি হয় আরেক মহাবিপর্যয়ের। সুনামির...
03/04/2026

২০১১ সাল। এক ভয়াবহ ভূমিকম্প ও সুনামির আঘাতে লন্ডভন্ড জাপান। কিন্তু এর পরপরই দেশটি মুখোমুখি হয় আরেক মহাবিপর্যয়ের। সুনামির জলোচ্ছ্বাসে ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যাকআপ জেনারেটরগুলো ডুবে যায়। ফলে রিঅ্যাক্টরগুলোর কুলিং সিস্টেম পুরোপুরি নষ্ট হয়ে যায়।

রিঅ্যাক্টরগুলো অতিরিক্ত গরম হতে শুরু করে এবং তীব্র মাত্রায় তেজস্ক্রিয়তা ছড়াতে থাকে। যেকোনো মুহূর্তে ঘটতে পারত সম্পূর্ণ 'মেল্টডাউন' এবং এক বিশাল পারমাণবিক বিপর্যয়, যা মাইলের পর মাইল এলাকাকে শত বছরের জন্য মানুষের বসবাসের অযোগ্য করে দিত।

তেজস্ক্রিয়তার মাত্রা এতোটাই বেশি ছিল যে, পরিস্থিতি সামাল দিতে পাঠানো রোবটগুলোর ইলেকট্রনিক সার্কিটও বিকল হয়ে যাচ্ছিল। যখন আধুনিক প্রযুক্তি হার মানল, তখন একদল সাধারণ মানুষ এক অসম্ভব দায়িত্ব কাঁধে তুলে নিলেন। অন্য কর্মীরা যখন প্রাণ বাঁচাতে এলাকা ছাড়ছেন, তখন এই বিদ্যুৎ কেন্দ্রেরই কিছু ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান এবং স্বেচ্ছায় ফিরে আসা বয়স্ক কর্মীরা থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন।

তারা প্রায় ৫০ জন করে একেকটি শিফটে কাজ করতেন। তাই বিশ্ব মিডিয়ায় তারা পরিচিতি পান "ফুকুশিমা ৫০" (Fukushima 50) নামে।

তারা খুব ভালো করেই জানতেন এই তীব্র তেজস্ক্রিয়তায় কাজ করা মানে নিশ্চিত মৃ/ত্যুঝুঁকি কিংবা দীর্ঘমেয়াদী ক্যানসারের মতো মারাত্মক রোগকে আমন্ত্রণ জানানো। তবুও তারা ভারি প্রোটেকটিভ বা হ্যাজমাট স্যুট পরে ম্যানুয়ালি (নিজের হাতে) রিঅ্যাক্টরগুলোতে সমুদ্রের পানি পাম্প করে ঢালতে শুরু করেন এবং জমে থাকা বিস্ফোরক গ্যাস বের করে দেওয়ার ব্যবস্থা করেন।

তাদের এই ত্যাগের কারণেই রিঅ্যাক্টরগুলো পুরোপুরি গলে যাওয়া থেকে রক্ষা পায়। তারা জাপানের পাশাপাশি হয়তো পুরো বিশ্বকেই একটি বড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছিলেন।

ইতিহাস সব সময় শুধু বিখ্যাত মানুষদের নিয়ে লেখা হয় না। কখনো কখনো সাধারণ মানুষের নীরব আত্মত্যাগই পৃথিবীকে বাঁচিয়ে দেয়। এই মানুষগুলো কোনো স্বীকৃতির আশায় কাজ করেননি, তারা শুধু জানতেন— চলে যাওয়ার চেয়ে থেকে যাওয়াটা সেই মুহূর্তে বেশি জরুরি ছিল। 🌸🫂

রহস্য-পৃথিবীর বায়ুমণ্ডলের অর্ধেক অক্সিজেন আসে সমুদ্র থেকে? হ্যাঁ, সমুদ্রে বসবাসকারী ক্ষুদ্র এককোষী সামুদ্রিক উদ্ভিদ ফাইট...
03/04/2026

রহস্য-
পৃথিবীর বায়ুমণ্ডলের অর্ধেক অক্সিজেন আসে সমুদ্র থেকে?
হ্যাঁ, সমুদ্রে বসবাসকারী ক্ষুদ্র এককোষী সামুদ্রিক উদ্ভিদ ফাইটোপ্লাংকটনের কল্যাণে পৃথিবীর বায়ুমণ্ডলে যে পরিমাণ অক্সিজেন বিমুক্ত হচ্ছে, তা মোট অক্সিজেনের অর্ধেক। কিন্তু ফাইটোপ্লাংকটনের এই নীরব ভূমিক সম্পর্কে আমরা ক’জন অবগত আছি?
জানি, জানাই

 #হামমৃত্যুর মিছিল..
03/04/2026

#হাম
মৃত্যুর মিছিল..

Address

Dhaka

Telephone

+8801936320387

Website

Alerts

Be the first to know and let us send you an email when নাজাত রিসার্চ গার্ডেন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to নাজাত রিসার্চ গার্ডেন:

Share