ভেষজ উদ্ভিদ

ভেষজ উদ্ভিদ ভেষজ উদ্ভিদ চিনুন । ইহার উপকারিতা গ্র?

27/09/2022
গ্রাম কিংবা শহর সব স্থানের  মানুষই ভেষজ ওষুধ  ব্যাবহার করে রোগ নিরাময়য়ের চেষ্টা করে থাকে।শুধু বাংলাদেশ নয় পুরো  পৃথিবীতে...
20/11/2021

গ্রাম কিংবা শহর সব স্থানের মানুষই ভেষজ ওষুধ ব্যাবহার করে রোগ নিরাময়য়ের চেষ্টা করে থাকে।শুধু বাংলাদেশ নয় পুরো পৃথিবীতেই ভেষজ চিকিৎসার গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে ।
এলোপ্যাথি চিকিৎসার উচ্চমূল্য ও পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য মানুষ ভেষজ চিকিৎসার প্রতি আগ্রহি হয়ে উঠছে।
জেনে নেওয়া যাক সর্দি কাশি বা ঠাণ্ডা জনিত রোগের জন্য ভেষজ কি চিকিৎসা রয়েছে ।
তুলশী
হ্যাঁ বুন্ধুরা প্রাচীন কাল থেকেই মানুষ ঠাণ্ডা সর্দি কাশির জন্য তুলশী পাতার রস ব্যাবহার করে আসছে।
তুলশী পাতার রস আদা ও মধুর সাথে মিশিয়ে খেলে খুব ভাল ফল পাওা যায়।
তুলশী পাতার রস খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
শ্বাস কষ্ট সমস্যা কমে যায়।
বর্তমান শহুরে জীবনে নতুন প্রজন্ম প্রকৃতি থেকে অনেক দূরে তাই তারা গাছ ও প্রকিতি ঠিক মত চিনতে পারে না নতুন প্রজন্ম কেন অনেক বয়স্ক লোকও গাছ চিনে না।
তুলশী আমদের আসে পাশে অনেক জায়গাতেই পাওয়া যায় কিন্তু আমরা চিনতে পারি না । এর বৈজ্ঞানিক নাম Ocimum sanctum Linn এর ইংরেজি নাম Holy Basil. বাংলাদেশে মুলত চার ধরনের তুলশী পাওয়া যায় এগুক হচ্ছে ; বাবুই তুলশি, রাম তুলশি, সাদা তুলশী ও কৃষ্ণ তুলশী।

এর প্রধান ব্যবহৃত অংশ হচ্ছে এর পাতা এবং বীজ।

গাছ লাগান ভাল থাকুন।

ভেষজ এর খাবার পণ্য  অর্গানিক এবং ফ্রেশ আমাদের পণ্য ক্রয় করতে কল করতে পারেন
20/11/2021

ভেষজ এর খাবার পণ্য অর্গানিক এবং ফ্রেশ আমাদের পণ্য ক্রয় করতে কল করতে পারেন

নানা গুণের রসুনঃস্বাস্থ্য রক্ষায় রসুন১. একটি মাঝারি সাইজের রসুনে ১ লাখ ইউনিট পেনিসিলিনের সমান অ্যান্টিবায়োটিকের কার্যক্...
07/11/2021

নানা গুণের রসুনঃ

স্বাস্থ্য রক্ষায় রসুন

১. একটি মাঝারি সাইজের রসুনে ১ লাখ ইউনিট পেনিসিলিনের সমান অ্যান্টিবায়োটিকের কার্যক্ষমতা রয়েছে।
২. ব্যাকটেরিয়া ও প্রোটোজোয়ার মাধ্যমে সৃষ্টি অ্যামিবিক ডিসেনট্রি নির্মূলের ক্ষেত্রে রসুন বেশ কার্যকরী।
৩. শরীরের রোগ সংক্রমণ দূর করার জন্য একসাথে তিন কোয়া রসুন দিনে তিন থেকে চারবার চিবিয়ে খান।
৪. রক্তের চাপ ও রক্তের কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্য প্রতিদিন তিন থেকে ১০ কোয়া রসুন খেতে পারেন।
৫. উচ্চরক্তচাপ ও রক্তের কোলেস্টরলের মাত্রা কমিয়ে হৃদরোগ প্রতিরোধে রসুনের ভূমিকা অপরিসীম। রসুন রক্ত জমাট নিরোধী অ্যাসপিরিনের মতোই শক্তিশালী।
৬. রসুন খেতে হলে কাঁচা রসুন চিবিয়ে খেতে হবে। চিবিয়ে না খেলে রসুনের রাসায়নিক উপাদান এলিসিন নির্গত হবে না। এলিসিনই হচ্ছে শক্তিশালী অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক ক্ষমতা কাজে লাগানোর জন্য কাঁচা রসুন চিবিয়ে খাওয়াই উত্তম।
৭। প্রতিদিন নিয়ম করে কয়েক কোয়া কাঁচা রসুন খেলে শরীরের যৌবন দীর্ঘ স্থায়ী হয় । যারা পড়ন্ত যৌবনে চলে গিয়েছেন, তারা প্রতিদিন দু’কোয়া রসুন খাঁটি গাওয়া ঘি-এ ভেজে মাখন মাখিয়ে খেতে পারেন। তবে খাওয়ার শেষে একটু গরম পানি বা দুধ খাওয়া উচিত।
সতর্কতাঃ
১।যাদের শরীর থেকে রক্তপাত সহজে বন্ধ হয় না, অতিরিক্ত রসুন খাওয়া তাদের জন্য বিপজ্জনক হতে পারে।
২। অতিরিক্ত রসুন শরীরে এলার্জি ঘটাতে পারে। এসব ক্ষেত্রে অতিরিক্ত রসুন না খাওয়াই উত্তম।
৩। রসুন খাওয়ার ফলে পাকস্থলীতে অস্বস্তি বোধ করলে রসুন খাওয়া বন্ধ রাখুন।

থানকুনি পাতা আমাদের দেশের খুব পরিচিত একটি ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদ। গ্রামাঞ্চলে থানকুনি পাতার ব্যবহার আদি আমল থেকেই চলে আস...
07/11/2021

থানকুনি পাতা আমাদের দেশের খুব পরিচিত একটি ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদ। গ্রামাঞ্চলে থানকুনি পাতার ব্যবহার আদি আমল থেকেই চলে আসছে। একাধিক গবেষণায় দেখা গেছে কেউ যদি নিয়মিত থানকুনি পাতা খাওয়া শুরু করে, তাহলে মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত শরীরের প্রতিটি অংশের কর্মক্ষমতা বাড়তে শুরু করে। সেই সঙ্গে মেলে আরও অনেক উপকার।

~আসুন এবার জেনে নেয়া যাক থানকুনি পাতার কিছু বিশেষ উপকারিতাঃ
★চুল পড়ার হার কমে: নানা সময়ে হওয়া বেশ কিছু গবেষণায় দেখা গেছে সপ্তাহে ২-৩ বার থানকুনি পাতা খেলে স্কাল্পের ভেতরে পুষ্টির ঘাটতি দূর হয়। ফলে চুল পড়ার মাত্রা কমতে শুরু করে।

★ক্ষতের চিকিৎসা করে: থানকুনি পাতা শরীরে উপস্থিত স্পেয়োনিনস এবং অন্যান্য উপকারি উপাদান এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে।

★হজম ক্ষমতার উন্নতি ঘটে: থানকুনি পাতা হজম ক্ষমতারও উন্নতি ঘটায়। কারণ একাধিক গবেষণায় দেখা গেছে থানকুনি পাতায় উপস্থিত একাধিক উপকারি উপাদান হজমে সহায়ক।

★ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায়: থানকুনি পাতায় উপস্থিত অ্যামাইনো অ্যাসিড, বিটা ক্যারোটিন, ফ্য়াটি অ্যাসিড এবং ফাইটোকেমিকাল ত্বকের অন্দরে পুষ্টির ঘাটতি দূর করার পাশাপাশি বলিরেখা কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।

★কাশির প্রকোপ কমে: ২ চামচ থানকুনি পাতার রসের সঙ্গে অল্প করে চিনি মিশিয়ে খেলে সঙ্গে সঙ্গে কাশি কমে যায়।

আয়ুর্বেদিক বিজ্ঞানে ত্রিফলা নামে পরিচিত তিনটি ফলের একটি হরতকি। এর নানা গুণ আছে। স্বাদ তিতা। এটি ট্যানিন, অ্যামাইনো এসিড,...
30/10/2021

আয়ুর্বেদিক বিজ্ঞানে ত্রিফলা নামে পরিচিত তিনটি ফলের একটি হরতকি। এর নানা গুণ আছে। স্বাদ তিতা। এটি ট্যানিন, অ্যামাইনো এসিড, ফ্রুকটোজ ও বিটা সাইটোস্টেবল সমৃদ্ধ। হরতকি দেহের অন্ত্র পরিষ্কার করে এবং একই সঙ্গে দেহের শক্তি বৃদ্ধি করে। এটা রক্তচাপ ও অন্ত্রের খিঁচুনি কমায়। হৃদপিণ্ড ও অন্ত্রের অনিয়ম দূর করে। এটি পরজীবীনাশক, পরিবর্তনসাধক, অন্ত্রের খিঁচুনি রোধক এবং স্নায়ুবিক শক্তিবর্ধক। হরতকি কোষ্ঠকাঠিন্য, স্নায়ুবিক দুর্বলতা, অবসাদ এবং অধিক ওজনের চিকিৎসায় ব্যবহৃত হয়। চলুন জেনে নেয়া যাক হরতকির আরো কিছু উপকারিতা-

১. হরতকিতে অ্যানথ্রাইকুইনোন থাকার কারণে রেচক বৈশিষ্ট্য সমৃদ্ধ। কোষ্ঠকাঠিন্য দূর করে হরিতকি। অ্যালার্জি দূর করতে হরতকি বিশেষ উপকারী।

২. হরতকি ফুটিয়ে সেই পানি খেলে অ্যালার্জি কমে যাবে।

৩. হরতকি গুঁড়া নারিকেল তেলের সঙ্গে ফুটিয়ে মাথায় লাগালে চুল ভালো থাকবে।

৪. হরতকির গুঁড়া পানিতে মিশিয়ে খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে।

৫. গলা ব্যথা বা মুখ ফুলে গেলে হরিতকি পানিতে ফুটিয়ে সেই পানি দিয়ে গার্গল করলে আরাম পাবেন।

৬. দাঁতে ব্যথা হলে হরতকি গুঁড়া লাগান, ব্যথা দূর হবে।

৭. রাতে শোয়ার আগে অল্প বিট লবণের সঙ্গে ২ গ্রাম লবঙ্গ বা দারুচিনির সঙ্গে হরিতকির গুঁড়া মিশিয়ে খান। পেট পরিষ্কার হবে।

নিম একটি ওষধিগুণ সম্পন্ন, চির হরিত, বহু বর্ষজীবি বৃক্ষ। নিম গাছের ডাল, পাতা— সবই কাজে লাগে। যেমন, নিমের কাঠ খুব শক্ত। নি...
26/10/2021

নিম একটি ওষধিগুণ সম্পন্ন, চির হরিত, বহু বর্ষজীবি বৃক্ষ। নিম গাছের ডাল, পাতা— সবই কাজে লাগে। যেমন, নিমের কাঠ খুব শক্ত। নিম কাঠে উইপোকা বাসা বাঁধে না। ফলে নিম কাঠে কখনও ঘুণ ধরে না। আসুন এ বার নিমের ১০টি আশ্চর্য ওষধিগুণ ও কার্যকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক...

১) নিম তেলে প্রচুর পরিমাণে ভিটামিন-ই এবং ফ্যাটি অ্যাসিড থাকে যা আমাদের ত্বক এবং চুলের জন্য খুবই উপকারী।

২) নিমপাতা ব্যাকটেরিয়া ও ছত্রাক (ফাঙ্গাস) বিরোধী। তাই ব্যাকটেরিয়া বা ছত্রাকের আক্রমণের হাত থেকে ত্বককে সুরক্ষিত করতে নিমপাতা খুবই কার্যকরী! ব্রণর সমস্যা থেকে দ্রুত নিস্তার পেতে নিমপাতা বেটে লাগাতে পারেন।

৩) ত্বকের উজ্জলতা বাড়াতে নিয়মিত নিমপাতার সঙ্গে কাঁচা হলুদ ভাল করে বেটে মেখে দেখুন। খেয়াল রাখতে হবে, মিশ্রণে নিমপাতার চেয়ে হলুদের পরিমাণ যেন কম হবে। তবে হলুদ ব্যবহার করার পর কয়েক ঘণ্টা রোদ এড়িয়ে চলাই ভাল।

৪) দাঁতের জন্য নিমের ডাল খুবই উপকারী। মুখের দুর্গন্ধ দূর করতে আর দাঁতের ফাঁকে জীবাণু বা ব্যাকটেরিয়ার সংক্রমণ রোধ করতে নিম বেশ কার্যকরী।

৫) কেটে-ছড়ে গেলে বা পুড়ে গেলে ক্ষত স্থানে নিম পাতার রস ভেষজ ওষুধের মতো কাজ করে।

৬) নিম পাতা রোদে শুকিয়ে ভাল করে গুঁড়ো করে রেখে দিতে পারলে পরবর্তীকালে তা ফেস প্যাক হিসেবে ব্যবহার করা যেতে পারে।

৭) মাথার ত্বকের চুলকানির সমস্যায় নিমপাতার রস খুবই কার্যকরী একটি উপাদান। নিমপাতার রস মাথায় নিয়মিত লাগাতে পারলে এই চুলকানির সমস্যা কমে যায়। তাছাড়া নিমপাতার রসে চুলের গোড়া শক্ত হয়, চুলের শুষ্কতা বা রুক্ষ ভাব কমে যায় এবং নতুন চুল গজাতে শুরু করে।

৮) শুধুমাত্র চুলের নয় ত্বকের যে কোনও চুলকানির সমস্যায় নিমপাতা বেটে লাগাতে পারলে দ্রুত উপকার পাওয়া যায়।

৯) গায়ের দুর্গন্ধ বা ঘামের দুর্গন্ধ দূর করতে নিমপাতার রস খুবই কার্যকরী একটি উপাদান।

১০) নিয়মিত সামান্য পরিমাণে নিমপাতা খেতে পারলে কোষ্ঠকাঠিন্য-সহ নানা লিভারের সমস্যা দ্রুত নিয়ন্ত্রণে আসে। এরই সঙ্গে রক্ত পরিশুদ্ধ করতে এবং শরীর থেকে বিষাক্ত, ক্ষতিকর উপাদান বের করে শরীর সুস্থ-সতেজ ও রোগমুক্ত রাখতে নিমপাতার রস খুবই কার্যকরী।

🍂৩০ কালার পুর্তলিকা+ মসরোজ ৩০ ডাল(প্রতি ডাল ভেঙে ২-৩ পিচ করে লাগাতে পারবেন) ✅প্রাইজ -  ৩০০ টাকা। 🍂রজনীগন্ধা ২ পিচ ✅প্রাই...
25/10/2021

🍂৩০ কালার পুর্তলিকা+ মসরোজ
৩০ ডাল(প্রতি ডাল ভেঙে ২-৩ পিচ করে লাগাতে পারবেন)
✅প্রাইজ - ৩০০ টাকা।

🍂রজনীগন্ধা ২ পিচ
✅প্রাইজ - ১০০ টাকা

🍂রেইন লিলি গোলাপি ৬ পিচ
✅প্রাইজ - ১০০ টাকা।

🍂সন্ধ্যা মালতি ৭ কালার
✅প্রাইজ ১৫০ টাকা

ডেলিভারি চার্জ ৫০ টাকা।

🥀সব গুলো মিলিয়ে কম্ব প্যাকেজ
🍂পুর্তলিকা + মসরোজ ৩০ কালার।
🍂 রেইন লিলি।
🍂রজনীগন্ধা।
🍂সন্ধ্যা মালতি ৭ কালার।
টোটাল ৪৫+ কালারের ৪৬ গাছ থাকবে।
✅প্রাইজ - ৫০০ টাকা

কম্ব প্যাকেজে ম্যানি প্লান্ট ও ডেলিভারি চার্জ সম্পুর্ন ফ্রি ❤️

 #সেলপোষ্ট১০০% ভালো   মানের  এলোভেরা গাছ, ছোট চারা, ও পাতা পাওয়া যায়।ভেষজ ঔষধ ও  গাছ  পাওয়া যায় অ্যালোভেরার উপকারিতাঃঘৃত...
22/10/2021

#সেলপোষ্ট
১০০% ভালো মানের এলোভেরা গাছ, ছোট চারা, ও পাতা পাওয়া যায়।
ভেষজ ঔষধ ও গাছ পাওয়া যায়

অ্যালোভেরার উপকারিতাঃ

ঘৃতকুমারীর রস নিয়মিত পান করলে হজম শক্তি বৃদ্ধি পায়। ফলে দেহের পরিপাকতন্ত্র সতেজ থাকে এবং কোষ্ঠকাঠিন্য দূর হয়ে থাকে।
নিয়মিত ঘৃতকুমারীর রস পান করলে শরীরের শক্তি বাড়ানোসহ ওজনকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
ঘৃতকুমারী মানবদেহে রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
অ্যালোভেরা বা ঘৃতকুমারীর রস ব্যবহারের ফলে শরীরে বিভিন্ন ধরনের ভিটামিনের মিশ্রণ ও খনিজ পদার্থ তৈরি হয় যা আমাদেরকে চাপমুক্ত রাখতে এবং শক্তি যোগাতে সাহায্য করে। ঘৃতকুমারীর রস হাড় ও মাংশপেশির জোড়াগুলোকে শক্তিশালী করে। সেই সাথে শরীরের বিভিন্ন প্রদাহ প্রশমনেও ভূমিকা রাখে।
অ্যালোভেরা বা ঘৃতকুমারীর একটি পাতা, মধু ও একটি ছোট শসা মাস্ক করে মেছতার ওপর লাগিয়ে রাখলে তা দূর হয়।
ঘৃতকুমারী চুলের উজ্জলতা বাড়াতে কন্ডিশনারের কাজ করে। এছাড়া চুল পড়া এবং খুশকি প্রতিরোধ করে অ্যালোভেরা।
মাথা যদি সব সময় গরম থাকে তাহলে পাতার শাঁস প্রতিদিন একবার তালুতে নিয়ম করে লাগালে মাথা ঠাণ্ডা হয়।

 #সেলপোষ্ট আমাদের কাছে আমলকির পাউডার পাওয়া যায় কোষ্ঠকাঠিন্য ও পাইলসের সমস্যা দূর করে আমলকিআমলকি। ভেষজ গুণে অনন্য একটি ফ...
22/10/2021

#সেলপোষ্ট
আমাদের কাছে আমলকির পাউডার পাওয়া যায়

কোষ্ঠকাঠিন্য ও পাইলসের সমস্যা দূর করে আমলকি
আমলকি। ভেষজ গুণে অনন্য একটি ফল।এর ফল ও পাতা দুটিই ওষুধরূপে ব্যবহার করা হয়। বিভিন্ন অসুখ সারানো ছাড়াও আমলকি রোগ-প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে দারুণ সাহায্য করে। আমলকির গুণাগুণের জন্য আয়ুর্বেদিক ওষুধেও এখন আমলকির নির্যাস ব্যবহার করা হয়।
আমলকিতে রয়েছে প্রচুর ভিটামিন ‘সি’। পুষ্টি বিজ্ঞানীদের মতে, আমলকিতে পেয়ারা ও কাগজি লেবুর চেয়ে তিন গুণ ও ১০ গুণ বেশি ভিটামিন ‘সি’ রয়েছে। আমলকিতে কমলালেবুর চেয়ে ১৫ থেকে ২০ গুণ বেশি, আপেলের চেয়ে ১২০ গুণ বেশি, আমের চেয়ে ২৪ গুণ এবং কলার চেয়ে ৬০ গুণ বেশি ভিটামিন ‘সি’ রয়েছে।
চলুন জেনে নিই আমলকি খাওয়ার উপকারিতা সম্পর্কে-
১. আমলকি চুলের টনিক হিসেবে কাজ করে এবং চুলের পরিচর্যার ক্ষেত্রে এটি একটি
গুরুত্বপূর্ণ উপাদান। এটি কেবল চুলের গোড়া মজবুত করে তা নয়, এটি চুলের বৃদ্ধিতেও সাহায্য করে। এটি চুলের খুসকির সমস্যা দূর করে ও পাকা চুল প্রতিরোধ করে।
২. আমলকির রস কোষ্ঠকাঠিন্য ও পাইলসের সমস্যা দূর করতে পারে। এছাড়াও এটি পেটের গোলযোগ ও বদহজম রুখতে সাহায্য করে।

3. প্রতিদিন সকালে আমলকির রসের সঙ্গে মধু মিশে খাওয়া যেতে পারে। এতে ত্বকের কালো দাগ দূর হবে ও ত্বকের উজ্জ্বলতা বাড়বে।

4. আমলকির রস দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। এছড়াও চোখের বিভিন্ন সমস্যা যেমন চোখের প্রদাহ। চোখ চুলকানি বা পানি পড়ার সমস্যা থেকে রেহাই দেয়। আমলকি চোখ ভাল রাখার জন্য উপকারী। এতে রয়েছে ফাইটো-কেমিক্যাল যা চোখের সঙ্গে জড়িও ডিজেনারেশন প্রতিরোধ করতে সাহায্য করে।

5. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মানসিক চাপ কমায়। কফ, বমি, অনিদ্রা, ব্যথা-বেদনায় আমলকি অনেক উপকারী। ব্রঙ্কাইটিস ও এ্যাজমার জন্য আমলকির জুস উপকারী।

Address

Dhanmondi32
Dhaka
1216

Telephone

+8801866515280

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভেষজ উদ্ভিদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ভেষজ উদ্ভিদ:

Share

Category