26/05/2026
অভিনন্দন ড. তাহমিদ আহমেদ!
আইসিডিডিআর,বি-র নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদকে শিশু পুষ্টি এবং বৈশ্বিক স্বাস্থ্য গবেষণায় তাঁর বিশেষ অবদানের জন্য 'এশিয়ান সায়েন্টিস্ট ১০০' (Asian Scientist 100) তালিকার লাইফ সায়েন্সেস ক্যাটাগরিতে স্বীকৃতি পাওয়ার জন্য অভিনন্দন।
২০১৬ সাল থেকে প্রতি বছর এশিয়ান সায়েন্টিস্ট ম্যাগাজিন কর্তৃক প্রকাশিত 'এশিয়ান সায়েন্টিস্ট ১০০' তালিকাটি এশিয়ার শীর্ষস্থানীয় গবেষক এবং উদ্ভাবকদের সম্মানিত করে, যাঁদের কাজ এই অঞ্চলের বিজ্ঞান, স্বাস্থ্য ও সমাজ গঠনে ভূমিকা রাখছে।
মাতৃ ও শিশু পুষ্টির উন্নয়ন এবং তথ্য-প্রমাণ ভিত্তিক জনস্বাস্থ্য কার্যক্রমে নেতৃত্ব দেওয়ার জন্য ড. তাহমিদ ২০২৫ সালে 'টাইম ১০০ হেলথ' তালিকায় স্বীকৃতি পান এবং গেটস ফাউন্ডেশন কর্তৃক ২০২৪ সালের 'গোলকিপারস চ্যাম্পিয়ন' হিসেবে মনোনীত হন।
তাঁর কাজ বাংলাদেশ এবং অন্যান্য নিম্ন-আয়ের দেশগুলোতে অপুষ্টি, শিশুর বেঁচে থাকা এবং সংক্রামক রোগ মোকাবেলায় বিভিন্ন নীতি ও কর্মসূচি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
Congratulations to Dr Tahmeed Ahmed, Executive Director of icddr,b, on being recognised in the Life Sciences category of the Asian Scientist 100 list for his contribution to child nutrition and global health research.
Published annually by Asian Scientist Magazine since 2016, the Asian Scientist 100 celebrates Asia’s leading researchers and innovators whose work is shaping science, health, and society across the region.
Dr Tahmeed was recognised on the Health list in 2025 and named a 2024 Goalkeepers Champion by the Gates Foundation for his leadership in advancing maternal and child nutrition and evidence-based public health interventions.
His work has helped shape policies and programmes addressing malnutrition, child survival, and infectious diseases in Bangladesh and other low-income settings.
Read more: https://www.asianscientist.com/as100/