Sathi সাথী

Sathi সাথী Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sathi সাথী, Health & Wellness Website, 78 Satmasjid Road, Dhaka.

কৃতজ্ঞতা জ্ঞাপন :আসসালামু আলাইকুম১ বছর ধরে আমার নানু ওরাল ক্যান্সারে আক্রান্ত। এর মধ্যে অকোলজিস্টের পরামর্শে কেমোথেরাপি ...
21/04/2026

কৃতজ্ঞতা জ্ঞাপন :
আসসালামু আলাইকুম

১ বছর ধরে আমার নানু ওরাল ক্যান্সারে আক্রান্ত। এর মধ্যে অকোলজিস্টের পরামর্শে কেমোথেরাপি দেয়া হয়েছে। নানুর বয়স বেশি হওয়ার কারণে কেমোথেরাপির সাইড ইফেক্ট সহ্য করা নানুর জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছিল।তাই নানু সিদ্ধান্ত নিলেন যে কোনমতেই আর কেমোথেরাপি দিবেন না। এদিকে কেমোথেরাপি বন্ধ করার সাথে সাথেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।বিশেষ করে ব্যাথা এতোটাই তীব্রতর হয়ে ওঠে যে কোন ব্যাথানাশক ওষুধেই নানুর ব্যাথা কমছিলো না।নানুকে অনকোলজিস্টের কাছে আবার নিয়ে যেতে চাইলে তিনি সরাসরি 'না' করে দেন। তার কথা একটাই যে তিনি মারা যাবেন কিন্তু কেমোথেরাপি দিবেন না।তিনি শুধু তার ব্যাথা কমাতে চাচ্ছিলেন।তখন পারিবারিকভাবে সিদ্ধান্ত নেয়া হয় যে আর কেমোথেরাপি দেয়া যাবে না।কিন্তু শারীরিক অবস্থা ও তো ভালো না। তখন প্ল্যাটফর্মের সুবাদে প্যালিয়েটিভ মেডিসিন বিশেষজ্ঞ শ্রদ্ধেয় Dr. Wai Wai Mroy John স্যারের সন্ধান পাই এবং নানুকে স্যারের কাছে নিয়ে যাওয়া হয়।আমরা স্যারের আন্তরিকতায় অভিভূত।যেখানে একই পেশায় থেকেও মাঝেমধ্যে কিছু খারাপ অভিজ্ঞতা হয়েছে সেখানে স্যারের আন্তরিকতা দেখে আমার পরিবারের সবাই বিস্মিত। স্যার নিজে ফোন করেও নানুর খবর নিয়েছেন। এমনকি আজ নানু যখন স্যারকে দেখাতে গেলেন স্যার "নানু" বলে সম্বোধন করেন আর অত্যন্ত আন্তরিকতাা সাথে নানুর এক্সামিনেশন করেন ।হয়তো নানু আর কখনো পুরোপুরি সুস্থ হবেন না কিন্তু জীবনের শেষ পর্যায়ে এসে স্যারের ব্যবহারে মুগ্ধ হয়ে নানু কিছু সময়ের জন্য যেন নিজের কষ্ট ভুলে গেছেন।স্যারের উদ্দেশ্যে বলতে চাই " স্যার, ধন্যবাদ শব্দটি খুবই ছোট হয়ে যাবে আপনার মহানুভবতার কাছে।আমি আমাদের পরিবারের সবার পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাই"

"আমরা আছি আপনার পাশে"
12/03/2026

"আমরা আছি আপনার পাশে"

“মানবিক ডাক্তার বলতে যা বুঝায়, তার শতভাগ পাবেন Dr. Wai Wai Mroy John স‍্যারের কাছে — a meticulous Palliative Medicine e...
05/02/2026

“মানবিক ডাক্তার বলতে যা বুঝায়, তার শতভাগ পাবেন Dr. Wai Wai Mroy John স‍্যারের কাছে — a meticulous Palliative Medicine expert, an exceptional unit chief, social worker, manager, and above all, an empathetic, compassionate doctor who treats his patients with every possible resource.
These two days felt like years, filled with the invaluable knowledge you’ve bestowed upon us. ‘Thank you’ feels too little, but that’s all we have to say.”

"'মৃত্যুর' মৃত্যু আছে,জীবনের মৃত্যু নেই। "কথাটির গভীরতা নিঃসন্দেহে অনুভবযোগ্য।তেমনই রোগীর রোগের গভীরতা,শারীরিক-মানসিক-আর...
29/01/2026

"'মৃত্যুর' মৃত্যু আছে,জীবনের মৃত্যু নেই। "

কথাটির গভীরতা নিঃসন্দেহে অনুভবযোগ্য।তেমনই রোগীর রোগের গভীরতা,শারীরিক-মানসিক-আর্থসামাজিক-আত্মিক সবগুলো দিককে দেখা-শোনা-জানা-বোঝা প্রয়োজন।প্রয়োজন চিকিৎসকের জীবনেরও এসব দিকের প্রতি রোগী ও জনসাধারণের নজর,চিকিৎসক-রোগী-রোগীর স্বজনের পারস্পরিক শ্রদ্ধাবোধ।

বইপত্রে Palliation শব্দটা প্রায়ই পাই আমরা।আক্ষরিক অর্থে "ঢেকে দেওয়া"।ক্যান্সার রোগী,বাঁচার আশা নেই।কিন্তু কিছুই কী করার নেই?মৃত্যুর আগের যন্ত্রণাগুলোকে একটু হলেও ঢেকে দেওয়া,সহজ করা,সোজা অর্থে এটাই Palliation.শুধু রোগীর নয়,রোগীর স্বজনের,কর্তব্যরত চিকিৎসকেরও।শুধু মৃত্যুপথযাত্রীরই নয়,যেকোনো জটিল,দীর্ঘমেয়াদী রোগে,সব বয়সে।

বাংলাদেশে শুরু হয়েছে Palliative Medicine এর কাজ। Wai Wai Mroy John স্যারের সাথে দুই দিন কাটাতে পেরেছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের Palliative Medicine বিভাগে।স্যারের ব্যবহার ও দক্ষতায় মুগ্ধ হয়েছি।স্যারের প্রতি রোগীদের যে দুআ,দুইদিনে তার ছোট্ট অংশের ভাগীদার হতে পেরেও নিজের মন হালকা লাগছে।

বারবার বুঝি,এই দুনিয়ার বিশাল হিসেবনিকেশের খাতায় ব্যক্তিগত চাওয়া-পাওয়া বড়ই ক্ষুদ্র।ক্ষুদ্র চারাগাছ মহীরুহ হয়ে উঠুক,সব মানুষের কাছে পৌঁছে যাক সহজের বার্তা।আকাশ না ছুঁতে পারলেও খরতাপ থেকে ছায়া দেওয়া বৃক্ষ যেনো হতে পারি,আল্লাহ সেই শক্তি দান করুন।

©ishman sakib arnob



23/12/2025

প্যালিয়েটিভ কেয়ার ডায়েরিঃ

চট্রগ্রাম মেডিকেল কলেজের আয়োজনে "
লাইফ স্কিল" প্যালিয়েটিভ কেয়ার ট্রেনিং ২রা ডিসেম্বর থেকে ৪ঠা ডিসেম্বর, সকাল ৯ টা থেকে ৫ টা পর্যন্ত তিনদিন ব্যাপী অনুষ্ঠিত হয়।
উক্ত ট্রেনিং এর উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয়, ঢাকা থেকে আগত দেশবরেণ্য ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক সৈয়দ আকরাম হোসেন স্যারসহ অত্র মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগে বিভাগীয় প্রধানগণ।

তিনদিন ব্যাপী ট্রেনিং টি 'প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অফ বাংলাদেশ ' পরিচালনা করেন। উক্ত ট্রেনিং এ ফ্যাকাল্টি টিমের প্রধান হিসেবে নেতৃত্বে ছিলেন অধ্যাপক ডা. নিজামউদ্দিন আহমদ।

প্যালিয়েটিভ কেয়ারের প্রয়োজনীয়তা উপলব্ধি করে চট্রগ্রাম মেডিকেল কলেজ নিরাময় অযোগ্য রোগীদের গুণগত চিকিৎসা সেবা দিতে প্যালিয়েটিভ সেবা চালু করার যুগোপযোগী পদক্ষেপ নিবেন বলে আশা রাখছি।।

অশেষ কৃতজ্ঞতা এই গুরুত্ববহ ট্রেনিং টি সফল করার জন্য যারা নিরলস পরিশ্রম করেছেন।।

ডা. ওয়াই ওয়াই ম্রয় জন
এম.ডি (প্যালিয়েটিভ মেডিসিন)
ফেলোশিপ ইন প্যালিয়েটিভ মেডিসিন (আই.পি.এম, ভারত)
প্যালিয়েটিভ মেডিসিন বিশেষজ্ঞ,
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল।

প্যালিয়েটিভ কেয়ার ডায়েরিঃ" কৃষাণের মাঠের শীতকালীন ফসল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে"প্যালিয়েটিভ কেয়ার ইউনিট, ঢাকা মেডিকেল ...
25/11/2025

প্যালিয়েটিভ কেয়ার ডায়েরিঃ
" কৃষাণের মাঠের শীতকালীন ফসল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে"

প্যালিয়েটিভ কেয়ার ইউনিট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ২০১৪ সাল থেকে নিরাময় অযোগ্য রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।
প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় সরকারি হাসপাতালে আসা রোগীদের সেবা দেওয়া সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসক দের দায়িত্বের মধ্যে পড়ে। কেন না আমরা বেতনধারী সরকারি কর্মচারী।

প্যালিয়েটিভ কেয়ার ইউনিটে যেসব রোগী চিকিৎসা নিতে আসেন তারা জানেন - রোগটা আর পরিপূর্ণ রুপে শরীর থেকে নির্মূল করা যাবে না। আসার সময় জীবনের সকল আশা হারিয়ে অনেকটা মৃত্যুর দিন গুনতে গুনতে আসেন।

টিম প্যালিয়েটিভ কেয়ার চেষ্টা করে জীবন থাকা অবস্থায় যেন মানুষটির মরণ না হয়। আমরা আপ্রাণ চেষ্টা করি যেন রোগী তার জীবনের সর্বোচ্চ সম্মান নিয়ে আয়ুকাল পার করতে পারেন। আমাদের এই কাজে পরিবারের সদস্যদেরও ভূমিকা অপরিহার্য।

দেখতে দেখতে প্যালিয়েটিভ কেয়ার ইউনিটকে রোগী ও রোগীর পরিবারের লোকেরাও আপন করে নিয়েছেন। তাই তো মানিকগঞ্জ থেকে শীতকালীন সবজি আর দুধ, সাতক্ষীরা থেকে সুন্দরবনের মধু, মুন্সিগঞ্জ থেকে দুধ আর মিষ্টি , বি. বাড়িয়ার ছানামুখী মিষ্টি নিয়ে চলে আসেন প্যালিয়েটিভ কেয়ার চিকিৎসা নেওয়া মানুষেরা। এই যেন এক রোগী, রোগীর পরিবারের সাথে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আত্মার বন্ধন।

বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে প্যালিয়েটিভ সেবা ঢাকা মেডিকেল কলেজ পৌছে দিতে পেরেছে। প্রশ্ন হতে পারে সবাই কে কি পেরেছে!! স্বীকার করে নিচ্ছি শতকরা ১% ও না। তবে, আমরা দাবী রাখছি - যারা আসেন বা যাদের আসার সুযোগ হয় তারা জানেন প্যালিয়েটিভ কেয়ার তাদের জীবনে কি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বা রেখেছে।

প্যালিয়েটিভ কেয়ার ইউনিটের প্রতি রোগীদের এই অমূল্য উপহারাদিই প্রমাণ করে আমরা সঠিক পথে এগিয়ে যাচ্ছি। অশেষ কৃতজ্ঞতা প্যালিয়েটিভ কেয়ার টিমের সকল সদস্যের প্রতি।।

ডা. ওয়াই ওয়াই ম্রয় জন
এম.ডি (প্যালিয়েটিভ মেডিসিন)
ফেলো (আই.পি.এম, ইন্ডিয়া)
প্যালিয়েটিভ মেডিসিন বিশেষজ্ঞ
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল।

প্যালিয়েটিভ কেয়ার ডায়েরিঃ'জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ার্ডমেন্ট হোম' এ প্যালিয়েটিভ মেডিসিন কনসালটেন্ট ভিজিটে একিদিনে ...
30/10/2025

প্যালিয়েটিভ কেয়ার ডায়েরিঃ

'জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ার্ডমেন্ট হোম' এ প্যালিয়েটিভ মেডিসিন কনসালটেন্ট ভিজিটে একিদিনে তিনজন ষাটোর্ধ বয়স্ক রোগী কে চিকিৎসা ব্যবস্থাপনা দিয়েছি। এই প্রতিষ্ঠানে আমার রোগী দেখা রুটিন মাফিক না হলেও প্যালিয়েটিভ চিকিৎসার প্রয়োজনে অনকল ভিজিটে আপাতত রোগীদের সেবা দিয়ে যাচ্ছি।
প্যালিয়েটিভ কেয়ার সবসময় দলগত চিকিৎসার কথা বলে। সে হিসেবে এই প্রতিষ্ঠানে গড়ে উঠছে প্যালিয়েটিভ কেয়ারে প্রশিক্ষণ প্রাপ্ত নার্স, ফিজিও ও পিসিএ দের নিয়ে একটি দক্ষ প্যালিয়েটিভ কেয়ার টিম।

তিনজন রোগীর মধ্যে একজন আমার পূর্বে দেখা। যিনি শরীরের ক্ষত নিয়ে শয্যাশায়ী ছিলেন। টিমের সঠিক পরিচর্যা পেয়ে খুব অল্পসময়ে ক্ষত স্থান শুকিয়ে যায়। পাশাপাশি, প্রাথমিক পর্যায়ে যা শারীরিক উপসর্গ ছিলো তাও প্রশমিত হয়ে এসেছে। ওনার পরিবারের সবাই দেশের বাইরে থাকেন।

প্রথম ভিজিটের পর আমি ওনার শারীরিক ভোগান্তির পাশাপাশি মানসিক, আর্থ-সামাজিক, ও আধ্যাত্মিক বিষয় গুলো বিবেচনায় নিয়ে চিকিৎসা ব্যবস্থাপনার পরিকল্পনা করি। এরি অংশ হিসেবে "জুম" এ দেশের বাইরে অবস্থানরত ছেলেমেয়ে, মেয়ের জামাই, ও নাতনীদের নিয়ে ফ্যামিলি মিটিং করি। সচরাচর আমি মিটিং এর সময় ৪০-৪৫ মিনিট হিসেবে ধরে রাখি। সেদিন সময় লেগেছে ২ ঘন্টা ৩০মিনিট। এই ফ্যামিলি মিটিং এর পর মেয়ে ও নাতনি দেশে এসেছেন ১ সপ্তাহের মধ্যে। আসার কারণ--??? মিটিং এর আলোচনার প্রেক্ষিতে ওনারা বুজতে পেরেছেন শুধু শারীরিক কষ্ট কমানো এই সময়ে মূল উদ্দেশ্য না। এর পাশাপাশি নানাকে পরিপূর্ণ যত্ন আর ভালোলাগার কাটানো সময় গুলো আবার নানাকে মনে করিয়ে দিতে আর শেষ বেলায় ভালো স্মৃতি ধরে রাখতে সুদূর আমেরিকা থেকে ছুটে আসা।
ওনারা সবাই মিলে চেষ্টা করছেন আর চিন্তা করছেন বাবার জন্য আজ আর একটি ঘন্টাও ফেলনা না।

প্যালিয়েটিভ মেডিসিনে আমার ভালো লাগার বিষয়টি হলো- সবাই যখন বলে আরকিছু করার নেই, সবার আশা যেখানে অস্তমিত হয়ে আসে, সেখানে আমরা ভোগান্তিহীন একটি ঘন্টা, একটি দিন, একটি সপ্তাহ.. মাসের গল্প বুনে যায়।।

জীবনের অন্তিম সময়েও ভালো থাকুক নিরাময় অযোগ্য রোগীরা, বেঁচে থাকুক সারাজীবনে জমানো কষ্টের প্রতিদানে প্রাপ্য সম্মান ও মর্যাদা নিয়ে।

ডা. ওয়াই ওয়াই ম্রয় জন
প্যালিয়েটিভ মেডিসিন বিশেষজ্ঞ
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল

কনসালটেন্ট
সাথী হেলথ কেয়ার।

09/06/2025

🩸🩹**রক্তদানের পর সুঁইয়ের জায়গায় রক্তপাত বন্ধ হয় কিভাবে?**

রক্তদানের সময় ১৬ G সাইজের সুঁই ব্যবহার করা হয়, যা রক্তনালীতে একটি ছোটো টানেল তৈরি করে।

সুঁই বের করার পর এই টানেল বন্ধ হওয়ার প্রক্রিয়াটি দুই ধাপে হয়: 🤔💉🩹

🩹১. প্রাথমিক বন্ধ হওয়া (Primary Hemostasis – ২-৫ মিনিট)

- প্লেটিলেট জমে একটি অস্থায়ী প্লাগ (জটলা) তৈরি করে।

- এজন্য ৫-১০ মিনিট চাপ দিয়ে রাখতে হয়, যাতে প্লেটলেট ঠিকভাবে কাজ করতে পারে।

- হাত সোজা রাখা জরুরি, কারণ ভাঁজ করলে চামড়া ও মাংসপেশি নড়ে টানেল আবার খুলে যেতে পারে। এতে রক্ত চামড়ার নিচে জমে কালো দাগ (ব্রুইজিং) হতে পারে।

🩹২. স্থায়ী বন্ধ হওয়া (Secondary Hemostasis – ২০-৩০ মিনিট):

- প্লেটলেট প্লাগের উপর **ফাইব্রিন জমাট** বেঁধে স্থায়ীভাবে রক্তপাত বন্ধ করে।

- এই প্রক্রিয়া সম্পূর্ণ হতে **৩০-৬০ মিনিট** লাগে, তাই এই সময়ে হাত ব্যবহার না করাই ভালো।

# #**কালো দাগ (ব্রুইসিং) হলে কী করবেন?** 🤔🤕🩹

- **প্রথম ২৪ ঘণ্টা:** বরফ দিন। এটি রক্তনালী সংকুচিত করে রক্ত জমা ও ফোলা কমাবে। 🧊

- **২৪ ঘণ্টা পর:** গরম সেঁক দিন। এতে রক্ত চলাচল বাড়ে এবং জমা রক্ত দ্রুত শোষিত হয়। 🔥

- **তাড়াতাড়ি না সারলে:** ব্লাড ব্যাংক বা ডাক্তারের সাথে যোগাযোগ করুন।

# # **সতর্কতা:** ⚠️🚨❗

- রক্তদানের পর **কমপক্ষে ৩০ মিনিট** হাত সোজা রাখুন ও ভারী কাজ এড়িয়ে চলুন।

- হাত ভাঁজ করলে বা বেশি নড়াচড়া করলে রক্তপাত আবার শুরু হতে পারে।

এভাবে সঠিক যত্ন নিলে রক্তদানের পর কোনো সমস্যা হয় না!👍🏥✅

ডা. মো: আশরাফুল হক
সহকারী অধ্যাপক

(শেয়ার করুন এবং সবাইকে জানার সুযোগ দিন)

#রক্তক্ষরণ #প্রাথমিকচিকিৎসা #স্বাস্থ্য

06/06/2025
Hand washing day
16/10/2024

Hand washing day

World Hospice & Palliative Care Day
12/10/2024

World Hospice & Palliative Care Day

Address

78 Satmasjid Road
Dhaka
1209

Telephone

+8801674471860

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sathi সাথী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sathi সাথী:

Share