Freedom Within

Freedom Within Works for promoting well-being, autonomy and empowerment through counseling, training and awareness activities.

24/04/2026

゚viralシ ゚

19/04/2026

প্রতি রবিবারের নিয়মিত আয়োজনের আজকের ৩২৬তম পর্বে ফ্রিডম উইদিনের পক্ষ থেকে আমাদের সকল শুভানুধ্যায়ীকে স্বাগত জানা‌চ্ছি।
ভালোবাসা ও আস্থা নিয়ে সব সময় আমা‌দের পা‌শে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাচ্ছি।
আজকের আলোচনার বিষয় “কেউ কেউ বারবার ভুল সম্পর্কে জড়িয়ে পরে; কেন?”
আমাদের আলোচনায় আপনিও অংশ নিতে পারেন নিজের অনুভূতি, অভিজ্ঞতা, মতামত ও প্রশ্ন নিয়ে কমেন্ট করে।
আমাদের লাইভগুলো পেতে চোখ রাখুন আমা‌দের ফেসবুক ও Freedom Within bd লিঙ্কডইন পেইজে এবং https://youtube.com/ ইউটিউব চ্যানেল এ ।
আমা‌দের ভা‌লো থাকা (Wellbeing), মান‌সিক স্বা‌স্থ্য ও পারস্প‌রিক সম্প‌র্কের উন্নয়ন বিষয়ক আ‌লোচনা নি‌য়ে আমা‌দের প্রতি র‌বিবা‌রের লাইভে আপনা‌দের মতামত ও প্রশ্ন নি‌য়ে সা‌থে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
আমাদের সাথে যোগাযোগ করুন - 01717022205 নম্বরে হোয়াটসঅ্যাপ কল বা মেসেজ এর মাধ্যমে।
আপনাদের প্রশ্ন বা সমস্যা নিয়ে আমাদের ইমেইল করতে পারেন
freedomwithin247@gmail.com এ।
゚viralシ ゚

13/04/2026
12/04/2026

সক‌লের অবগ‌তির জন‌্য জানা‌চ্ছি যে আমা‌দের নিয়‌মিত প্রচা‌রিত রবিবা‌রের লাইভ আজ প্রচা‌রিত হ‌বে না।
- আমরা দুঃ‌খিত।

আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আশাব্যঞ্জক বিষয় হলো—আমাদের মস্তিষ্ক পরিবর্তনশীল। অর্থাৎ আমরা যেভাবে ভাবি, অনুভব করি ...
07/04/2026

আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আশাব্যঞ্জক বিষয় হলো—আমাদের মস্তিষ্ক পরিবর্তনশীল। অর্থাৎ আমরা যেভাবে ভাবি, অনুভব করি এবং কাজ করি—সেই অভিজ্ঞতার ভিত্তিতেই আমাদের মস্তিষ্ক নিজেকে গড়ে তোলে। এই পরিবর্তনের ক্ষমতাকেই বলা হয় Neuroplasticity। তাই আমরা যদি সচেতনভাবে আমাদের চিন্তা ও আচরণে ছোট ছোট পরিবর্তন আনতে পারি, তাহলে ধীরে ধীরে আমাদের মস্তিষ্কও নতুনভাবে কাজ করতে শেখে। আমাদের যে চিন্তা ও কাজগুলো বচেতনভাবে আমাদের উন্নয়নের পথেই বাঁধা তৈরি করছে তা দূর করতে যে পদক্ষেপ গুলো আমাদের গ্রহণ করা প্রয়োজন তা হলো:

১. সচেতনতা তৈরি করা
এই পরিবর্তনের প্রথম ধাপ হলো সচেতনতা তৈরি করা। আমরা অনেক সময় নিজের ভেতরের চিন্তাগুলো খেয়ালই করি না। যেমন, কোনো নতুন কাজের সামনে দাঁড়িয়ে হঠাৎ মনে হয়—“আমি পারব না।” এই চিন্তাটি এত দ্রুত আসে যে আমরা সেটিকে সত্য বলে ধরে নিই। কিন্তু যদি আমরা একটু থেমে নিজেদের প্রশ্ন করি—“আমি কেন ভাবছি আমি পারব না?”—তাহলেই একটি নতুন দরজা খুলে যায়। এই ছোট্ট সচেতনতাই আমাদের স্বয়ংক্রিয় আচরণ থেকে বেরিয়ে আসার সুযোগ দেয়।

এক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের মনে রাখা জরুরী:
• নিজের চিন্তা পর্যবেক্ষণ করে চিহ্নিত করতে শেখা
• স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া থামানোর সুযোগ তৈরি করা
• প্রশ্ন করার অভ্যাস তৈরি করা (“এটা কি সত্যি?”)

২. চিন্তার পুনর্গঠন
এরপর আসে চিন্তার পুনর্গঠন। অর্থাৎ, আমরা যে চিন্তাগুলো করি, সেগুলো সবসময় সত্য নাও হতে পারে। অনেক সময় এগুলো আমাদের ভয়, পূর্বের অভিজ্ঞতা বা ভুল বিশ্বাসের ফল। তাই “আমি পারি না” ধরনের চিন্তাকে চ্যালেঞ্জ করে “আমি সিদ্ধান্ত নিলে শিখতে পারি”—এই ধরনের বাস্তবসম্মত চিন্তা তৈরি করা গুরুত্বপূর্ণ। এই নতুন চিন্তাগুলোই ধীরে ধীরে আমাদের মস্তিষ্কে নতুন সংযোগ তৈরি করে।

এক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের মনে রাখা জরুরী:
• নেতিবাচক চিন্তার সবসময় বাস্তব ভিত্তি থাকে না সে বিষয়ে সচেতন
হওয়া
• বিকল্প, বাস্তবভিত্তিক চিন্তা তৈরি করা
• চিন্তা বদল → আচরণ বদল → ফলাফল বদল

৩. ছোট কিন্তু ধারাবাহিক পদক্ষেপ
তবে শুধু চিন্তা বদলালেই পরিবর্তন আসে না—তার সাথে প্রয়োজন বাস্তব জীবনে ছোট কিন্তু ধারাবাহিক পদক্ষেপ নেওয়া। আমরা অনেক সময় একসাথে বড় পরিবর্তন আনতে চাই, যেমন—একদিনে অনেকক্ষণ পড়াশোনা, হঠাৎ কঠিন ডায়েট, বা একেবারে নতুন রুটিন শুরু করা। কিন্তু এই ধরনের বড় পরিবর্তনগুলো বেশিরভাগ সময় টেকসই হয় না, কারণ মস্তিষ্ক হঠাৎ বড় পরিবর্তনকে “ঝুঁকি” হিসেবে দেখে এবং প্রতিরোধ তৈরি করে।
অন্যদিকে, ছোট ছোট নিয়মিত কাজ মস্তিষ্কের জন্য সহজে গ্রহণযোগ্য হয়। যখন আমরা প্রতিদিন অল্প কিছু করেও ধারাবাহিকতা বজায় রাখি, তখন মস্তিষ্ক ধীরে ধীরে সেটিকে নতুন অভ্যাস হিসেবে গ্রহণ করে। এই পুনরাবৃত্তির মাধ্যমে নিউরনগুলোর মধ্যে সংযোগ শক্তিশালী হয়—অর্থাৎ, কাজটি ধীরে ধীরে স্বাভাবিক ও সহজ হয়ে যায়।
ধরুন, আপনি নিয়মিত পড়ার অভ্যাস করতে চান।
❌ একদিনে ২–৩ ঘণ্টা পড়া শুরু করলেন → কয়েকদিন পর ক্লান্ত হয়ে বন্ধ হয়ে গেল
✔ প্রতিদিন ১০–১৫ মিনিট পড়লেন → একসময় এটি আপনার রুটিন হয়ে গেল
একইভাবে, যদি আপনি নিয়মিত ব্যায়াম শুরু করতে চান, তাহলে প্রথম দিনই ১ ঘণ্টা ব্যায়াম করার পরিবর্তে ১০ মিনিট হাঁটা দিয়ে শুরু করা অনেক বেশি কার্যকর। কারণ এতে আপনার মস্তিষ্ক প্রতিরোধ না করে বরং ধীরে ধীরে নতুন আচরণকে গ্রহণ করতে শুরু করে।
এই ছোট পদক্ষেপগুলো দেখতে খুব সাধারণ মনে হলেও, এর ধারাবাহিকতাই আসলে বড় পরিবর্তনের ভিত্তি তৈরি করে। সময়ের সাথে সাথে এই ছোট কাজগুলো একসাথে মিলে বড় ফলাফল তৈরি করে—এটাই টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি।

এক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের মনে রাখা জরুরী:
• বড় পরিবর্তনের চেয়ে ছোট নিয়মিত পদক্ষেপ বেশি কার্যকর
• ধারাবাহিকতা মস্তিষ্ককে নতুন অভ্যাস গ্রহণে সাহায্য করে
• পুনরাবৃত্তি = neural connection শক্তিশালী হওয়া
• “আজ অল্প করলাম” → “কালও করলাম” → ধীরে ধীরে অভ্যাস তৈরি
• ছোট পদক্ষেপই দীর্ঘমেয়াদে বড় পরিবর্তনের ভিত্তি তৈরি করে

৪. অস্বস্তিকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করা
এই পরিবর্তনের পথে একটি বড় চ্যালেঞ্জ হলো অস্বস্তি। নতুন কিছু করতে গেলে ভয় লাগা, দ্বিধা হওয়া বা অস্বস্তি অনুভব করা খুবই স্বাভাবিক। আমাদের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই পরিচিত জিনিসে স্বাচ্ছন্দ্য খোঁজে, তাই নতুন কিছু মানেই তার কাছে ঝুঁকি।
কিন্তু সমস্যা তখনই তৈরি হয়, যখন আমরা এই অস্বস্তিকে এড়িয়ে চলতে শুরু করি। কারণ, অস্বস্তি এড়িয়ে চলা মানেই আমরা আবার সেই পুরনো, পরিচিত অভ্যাসে ফিরে যাই—যা আমাদের উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়ায়। এতে সাময়িকভাবে স্বস্তি মিললেও, দীর্ঘমেয়াদে এটি আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং নতুন কিছু শেখার সুযোগকে সীমিত করে।
অন্যদিকে, যদি আমরা অস্বস্তিকে “বিপদ” হিসেবে না দেখে “শেখার অংশ” হিসেবে গ্রহণ করতে পারি, তাহলে একই পরিস্থিতি আমাদের জন্য একটি নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। যেমন, প্রথমবার মিটিংয়ে কথা বলতে গেলে ভয় লাগা স্বাভাবিক। কিন্তু সেই ভয় থাকা সত্ত্বেও যদি আমরা অন্তত একটি বাক্য বলার চেষ্টা করি, তাহলে আমাদের মস্তিষ্ক নতুন অভিজ্ঞতা গ্রহণ করে এবং ধীরে ধীরে সেই ভয় কমতে শুরু করে।

এক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের মনে রাখা জরুরী:
• অস্বস্তি = পরিবর্তনের স্বাভাবিক অংশ
• এড়িয়ে যাওয়া → পুরনো অভ্যাস আরও শক্ত হয়
• ছোট চেষ্টাও নতুন neural pathway তৈরি করে
• “ভয় লাগছে” মানেই “আমি নতুন কিছু শিখছি”

৫. নিজের প্রতি সহানুভূতি (Self-compassion)
এই পুরো পরিবর্তনের প্রক্রিয়ায় নিজের প্রতি সহানুভূতিশীল হওয়া অত্যন্ত জরুরি। আমরা অনেক সময় নিজের সাথে এমনভাবে কথা বলি—“আমি কিছুই পারি না”, “আমার দ্বারা হবে না”—যা আমরা কখনোই আমাদের প্রিয় কাউকে বলতাম না। এই ধরনের কঠোর self-talk আমাদের মস্তিষ্কে চাপ (stress response) তৈরি করে, ফলে শেখা, চেষ্টা করা এবং এগিয়ে যাওয়ার ক্ষমতা কমে যায়।
অন্যদিকে, যখন আমরা নিজের সাথে একটু নম্র, বোঝাপড়ামূলক আচরণ করি—তখন আমরা একটি মানসিক নিরাপত্তার জায়গা তৈরি করি। এই নিরাপত্তা আমাদেরকে ভুল করার পর ভেঙে না পড়ে, বরং শেখার সুযোগ হিসেবে তা গ্রহণ করতে সাহায্য করে। অর্থাৎ, self-compassion আমাদের “failure থেকে recovery” দ্রুত করে এবং নতুন কিছু চেষ্টা করার সাহস বাড়ায়।
ধরুন, আপনি কোনো কাজে ভুল করলেন।
❌ যদি আপনি নিজেকে বলেন—“আমি ব্যর্থ” → আপনি পরেরবার চেষ্টা করতে ভয় পাবেন
✔ যদি বলেন—“ভুল হয়েছে, কিন্তু আমি শিখছি” → আপনি আবার চেষ্টা করার মানসিক শক্তি পাবেন
এই ছোট পার্থক্যটাই ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং শেখার গতি বদলে দেয়।
এক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের মনে রাখা জরুরী:
• নিজেকে দোষারোপ না করে বোঝার চেষ্টা করা (“আমি কেন এমন করলাম?”)
• ভুলকে নিজের অযোগ্যতার প্রমাণ না ভেবে শেখার একটি ধাপ হিসেবে দেখা
• নিজের সাথে সেইভাবে কথা বলা, যেভাবে আপনি একজন কাছের মানুষকে বলতেন
• মানসিক নিরাপত্তা তৈরি করা, যাতে নতুন কিছু চেষ্টা করার সাহস থাকে
• self-compassion → stress কমায় → শেখা ও পরিবর্তনের সুযোগ বাড়ায়

৬. সঠিক পরিবেশ তৈরি করা
আমাদের আচরণ, অভ্যাস এবং সিদ্ধান্ত শুধু আমাদের ইচ্ছাশক্তির উপর নির্ভর করে না—বরং আমাদের চারপাশের পরিবেশও এতে বড় ভূমিকা রাখে। আমরা কোথায় থাকছি, কাদের সাথে সময় কাটাচ্ছি, আমাদের দৈনন্দিন পরিবেশে কী কী সহজলভ্য—এসবই আমাদের মস্তিষ্ককে প্রভাবিত করে এবং নির্ধারণ করে আমরা কোন আচরণটি সহজে বেছে নেব।
অনেক সময় আমাদের পরিবেশই এমনভাবে তৈরি থাকে যেখানে পুরনো অভ্যাস বজায় রাখা সহজ, আর নতুন অভ্যাস শুরু করা কঠিন। তাই পরিবর্তন আনতে গেলে শুধু নিজের ভেতরে কাজ করলেই হবে না, আমাদের বাহ্যিক পরিবেশকেও সেই অনুযায়ী সাজাতে হবে।
ধরুন, আপনি স্বাস্থ্যকর খাবার খেতে চান।
❌ ঘরে সবসময় চিপস, কোমল পানীয় থাকলে → বারবার temptation তৈরি হবে
✔ যদি সহজে পাওয়া যায় এমন জায়গায় ফল বা স্বাস্থ্যকর খাবার রাখেন → সিদ্ধান্ত নেওয়া সহজ হবে
আবার, যদি আপনি কোনো নতুন দক্ষতা শিখতে চান কিন্তু আপনার চারপাশের মানুষ সবসময় নিরুৎসাহিত করে বা নেতিবাচক মন্তব্য করে এমন মানুষদের গুরুত্ব না দিয়ে সহায়ক ও উৎসাহদাতা মানুষদের সাথে থাকলে একই কাজ অনেক সহজ মনে হয়।
এছাড়া, ছোট ছোট পরিবেশগত পরিবর্তনও বড় প্রভাব ফেলতে পারে। যেমন -
রাত জাগা কমাতে চাইলে ফোনটি দূরে রেখে ঘুমাতে যাওয়া,
পড়ার অভ্যাস গড়তে চাইলে নির্দিষ্ট একটি পড়ার জায়গা তৈরি করা—এগুলো মস্তিষ্ককে সংকেত দেয় যে “এখন এই কাজটি করার সময়।”
অর্থাৎ, আমরা যদি এমন পরিবেশ তৈরি করতে পারি যেখানে ভালো অভ্যাসগুলো করা সহজ এবং খারাপ অভ্যাসগুলো করা কঠিন—তাহলেই পরিবর্তনের পথ অনেকটাই মসৃণ হয়ে যায়।
এক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের মনে রাখা জরুরী:
• পরিবেশ আমাদের সিদ্ধান্ত ও আচরণকে নীরবে প্রভাবিত করে
• সহায়ক ও ইতিবাচক মানুষ অনুপ্রেরণা বাড়ায়
• নেতিবাচক পরিবেশ পরিবর্তনের গতি কমিয়ে দেয়
• ভালো অভ্যাসকে সহজ করা (make it easy)
• ছোট পরিবেশগত পরিবর্তনও বড় আচরণগত পরিবর্তন আনতে
পারে

৭. Reflective Practice (নিজেকে নিয়ে ভাবা)
নিজের কাজ, অভিজ্ঞতা ও প্রতিক্রিয়া নিয়ে নিয়মিতভাবে ভাবা শুধু ব্যক্তিগত উন্নয়নের জন্যই নয় - মস্তিষ্কের কার্যপ্রণালীর দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যখন কোনো অভিজ্ঞতার পর থেমে গিয়ে ভাবি—“আমি কী করলাম?”, “কেন এমন হলো?”, “এখানে আমি কী শিখলাম?”—তখন আমাদের মস্তিষ্ক সেই অভিজ্ঞতাকে নতুনভাবে প্রক্রিয়াজাত (process) করতে শুরু করে।
মস্তিষ্কের দৃষ্টিকোণ থেকে, এই reflection আসলে একটি “reprocessing” প্রক্রিয়া। আমরা যখন কোনো কাজ করি, তখন একটি নির্দিষ্ট neural pathway সক্রিয় হয়। কিন্তু যখন আমরা সেই কাজ নিয়ে পরে চিন্তা করি, তখন prefrontal cortex (যা বিশ্লেষণ ও সিদ্ধান্তের সাথে জড়িত) এবং hippocampus (যা স্মৃতি সংরক্ষণে ভূমিকা রাখে) একসাথে কাজ করে সেই অভিজ্ঞতাকে পুনর্গঠন করে। এর ফলে আমরা শুধু অভিজ্ঞতা অর্জন করি না, বরং তা থেকে শেখার সুযোগ তৈরি করি।
যদি আমরা reflection না করি, তাহলে অনেক সময় একই ভুল বারবার করি—কারণ মস্তিষ্ক তখন শুধু পুরনো অভ্যাস অনুযায়ী কাজ করে। কিন্তু reflection করার মাধ্যমে আমরা সেই স্বয়ংক্রিয় প্যাটার্নকে থামিয়ে নতুন বিকল্প তৈরি করতে পারি।
ধরুন, আপনি একটি মিটিংয়ে কথা বলতে গিয়ে থেমে গেছেন বা ভালোভাবে প্রকাশ করতে পারেননি।
❌ যদি আপনি বিষয়টি এড়িয়ে যান → মস্তিষ্ক এটাকে “ব্যর্থতা/অপ্রয়োজনীয়” হিসেবে রেখে দেয়
✔ যদি আপনি ভাবেন—
“আমি কেন থেমে গেলাম?” “আগে থেকে প্রস্তুতি নিলে কি ভালো হতো?” → তখন আপনি পরেরবারের জন্য একটি নতুন কৌশল তৈরি করতে পারবেন
এই প্রক্রিয়াটি মস্তিষ্কে নতুন সংযোগ (neural connections) তৈরি করতে সাহায্য করে এবং পুরনো, অকার্যকর প্যাটার্নগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। অর্থাৎ, reflection আমাদের অভিজ্ঞতাকে “learning”-এ রূপান্তরিত করে।
এছাড়া, নিয়মিত reflection আমাদের self-awareness বাড়ায়, যা emotional regulation এবং decision making-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এতে আমরা শুধু কী করছি তা নয়, কেন করছি সেটাও বুঝতে পারি—যা টেকসই পরিবর্তনের জন্য অপরিহার্য।

এক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের মনে রাখা জরুরী:
• reflection মস্তিষ্কে অভিজ্ঞতাকে পুনঃপ্রক্রিয়াজাত করতে সাহায্য
করে
• prefrontal cortex ও memory system সক্রিয় হয়ে শেখাকে
শক্তিশালী করে
• একই ভুল বারবার হওয়ার সম্ভাবনা কমায়
• নতুন neural pathway তৈরি এবং পুরনো প্যাটার্ন দুর্বল করে
• self-awareness বাড়ায়, যা সচেতন সিদ্ধান্ত নিতে সাহায্য করে
• Experience → reflection → learning → improvement (এই চক্র
তৈরি হয়)

৮. শরীর ও মস্তিষ্কের যত্ন
আমাদের শরীর ও মস্তিষ্ক একে অপরের সাথে গভীরভাবে সংযুক্ত একটি সমন্বিত সিস্টেম হিসেবে কাজ করে। আমরা কী খাই, কতটুকু ঘুমাই, কতটা নড়াচড়া করি—এসব কেবল শারীরিক স্বাস্থ্যের উপরই নয়, সরাসরি আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা, আবেগ নিয়ন্ত্রণ, মনোযোগ এবং শেখার ক্ষমতার উপর প্রভাব ফেলে। অর্থাৎ, Brain care আসলে Body care-এর সাথেই গভীরভাবে জড়িত।
প্রথমেই আসে ঘুম। পর্যাপ্ত ও মানসম্মত ঘুম আমাদের মস্তিষ্কের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ঘুমের সময় মস্তিষ্ক দিনের তথ্যগুলোকে প্রক্রিয়াজাত করে, অপ্রয়োজনীয় তথ্য বাদ দেয় এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে স্মৃতিতে সংরক্ষণ করে (memory consolidation)। একই সাথে, ঘুম মস্তিষ্কের টক্সিন পরিষ্কার করতেও সাহায্য করে (glymphatic system-এর মাধ্যমে)। তাই ঘুম কম হলে মনোযোগ কমে যায়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুর্বল হয় এবং নেতিবাচক চিন্তা বাড়তে থাকে। অন্যদিকে, ভালো ঘুম আমাদের চিন্তা পরিষ্কার করে এবং শেখাকে সহজ করে।
এরপর আসে ব্যায়াম বা শারীরিক নড়াচড়া। নিয়মিত ব্যায়াম আমাদের শরীরে রক্ত সঞ্চালন বাড়ায়, ফলে মস্তিষ্কে বেশি অক্সিজেন ও পুষ্টি পৌঁছায়। ব্যায়ামের সময় Brain-Derived Neurotrophic Factor (BDNF) নামের একটি গুরুত্বপূর্ণ প্রোটিন নিঃসৃত হয়, যা নতুন নিউরন তৈরি এবং নিউরনের সংযোগ শক্তিশালী করতে সাহায্য করে। এজন্য ব্যায়াম শুধু শরীরের জন্যই নয়, শেখার ক্ষমতা, স্মৃতি এবং মানসিক স্থিতিশীলতার জন্যও অত্যন্ত উপকারী। এছাড়া ব্যায়াম stress hormone (cortisol) কমায় এবং mood-enhancing neurotransmitter (যেমন serotonin, dopamine) বাড়ায়—ফলে মন ভালো থাকে এবং অনুপ্রেরণা বৃদ্ধি পায়।
খাদ্যাভ্যাসও মস্তিষ্কের উপর সরাসরি প্রভাব ফেলে। আমরা যা খাই, তা থেকেই মস্তিষ্কের জ্বালানি (glucose), neurotransmitter তৈরি এবং সামগ্রিক কার্যক্রম পরিচালিত হয়। সুষম খাদ্য, যেমন—প্রোটিন, ভালো ফ্যাট (omega-3), ভিটামিন ও মিনারেল—মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। অন্যদিকে অতিরিক্ত processed food বা অনিয়মিত খাদ্যাভ্যাস আমাদের শক্তি কমিয়ে দেয়, মনোযোগে ঘাটতি তৈরি করে এবং mood-এ ওঠানামা ঘটায়।
সব মিলিয়ে, যখন আমরা শরীরের সঠিক যত্ন নিই—যেমন পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম এবং সুষম খাদ্য—তখন আমাদের মস্তিষ্কও সর্বোচ্চ দক্ষতায় কাজ করতে পারে। এর ফলে আমরা শুধু ভালো অনুভবই করি না, বরং শেখা, সিদ্ধান্ত নেওয়া এবং পরিবর্তন গ্রহণের ক্ষমতাও বৃদ্ধি পায়।
এক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের মনে রাখা জরুরী:
• ভালো ঘুম → memory consolidation, toxin clearance → পরিষ্কার
চিন্তা ও ভালো সিদ্ধান্ত
• ঘুমের অভাব → মনোযোগ কমে, আবেগ নিয়ন্ত্রণ দুর্বল হয়
• ব্যায়াম → serotonin, dopamine বৃদ্ধি → mood ও motivation
উন্নত
• সুষম খাদ্য → মস্তিষ্কের জ্বালানি ও neurotransmitter তৈরি
• শরীরের যত্ন = মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি = মানসিক উন্নয়ন

উপসংহার
সব মিলিয়ে, পরিবর্তন কোনো একদিনের ঘটনা নয়; এটি একটি চলমান, ধাপে ধাপে গড়ে ওঠা প্রক্রিয়া। আমরা প্রতিদিন যে ছোট ছোট সচেতন সিদ্ধান্ত নেই—সেগুলোই মস্তিষ্কে নতুন neural pathways তৈরি করে, পুরনো অকার্যকর প্যাটার্নকে দুর্বল করে এবং আমাদের চিন্তাভাবনা, আচরণ ও শেখার ক্ষমতাকে ধীরে ধীরে বদলে দেয়। এই ধারাবাহিক প্রচেষ্টাই দীর্ঘমেয়াদে টেকসই পরিবর্তনের মূল চাবিকাঠি।
👉 প্রশ্ন হলো—আমরা কি সেই পরিবর্তনের দায়িত্ব নিচ্ছি, নাকি পুরনো অভ্যাসের উপর নির্ভর করে থাকছি?
এখানে “দায়িত্ব নেওয়া” মানে হলো—আমরা নিজের জীবন, চিন্তা ও অভ্যাসের প্রতি সচেতন দৃষ্টি রাখছি। আমরা বুঝছি কোন আচরণ আমাদের উন্নতিতে সহায়ক, কোনটি বাধা। আমরা সেই অনুযায়ী আমাদের সময়, শক্তি ও মনোযোগকে কাজে লাগাচ্ছি।
অন্যদিকে, যদি আমরা পুরনো অভ্যাসের উপর নির্ভর করি, তাহলে আমাদের মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে সেই পরিচিত পথে ফিরে যায়—যেখানে স্বস্তি আছে, কিন্তু প্রকৃত উন্নয়ন সীমিত। যেমন, ভয়, অস্বস্তি বা নেতিবাচক self-talk-এর কারণে আমরা নতুন চ্যালেঞ্জ এড়িয়ে যাই। এতে সাময়িক স্বস্তি হয়, কিন্তু দীর্ঘমেয়াদে আমাদের সম্ভাবনা সীমিত হয় এবং নতুন অভ্যাস গড়ে ওঠে না।
অতএব, আসল পরিবর্তন আসে তখনই যখন আমরা:
• নিজেদের চিন্তা, অনুভূতি ও আচরণের দিকে সচেতন দৃষ্টি রাখি,
• ছোট ছোট পদক্ষেপে ধারাবাহিকতা বজায় রাখি,
• ভালো কাজ ও তার ধারাবাহিকতা বজায় রাখার জন্য নিজেকে স্বীকৃতি দিই এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সহমর্মীতার সাথে অনুপ্রেরণা দিই,
• এমন পরিবেশ তৈরি করি যা আমাদের শেখার এবং উন্নতির পথ সহজ করে।
সত্যিকার অর্থে, পরিবর্তনের দায়িত্ব নেওয়া মানে হলো নিজের মস্তিষ্ক ও জীবনের নকশা নিজেই তৈরি করা—নিশ্চিতভাবে, সচেতনভাবে এবং ধারাবাহিকভাবে। পুরনো অভ্যাসের উপর নির্ভর করলে আমরা শুধু reactive থাকি; দায়িত্ব নেওয়ার মাধ্যমে আমরা proactive হয়ে আমাদের ভবিষ্যত গড়ে তুলি।
Reference:
• Doidge, N. (2007). The Brain That Changes Itself. Viking.
• Davidson, R. J., & McEwen, B. S. (2012). Social influences on neuroplasticity: stress and interventions. Nature Neuroscience, 15(5), 689–695.

- NASIMA AKTER, Psychotherapist

05/04/2026

প্রতি রবিবারের নিয়মিত আয়োজনের আজকের ৩২৫তম পর্বে ফ্রিডম উইদিনের পক্ষ থেকে আমাদের সকল শুভানুধ্যায়ীকে স্বাগত জানা‌চ্ছি।
ভালোবাসা ও আস্থা নিয়ে সব সময় আমা‌দের পা‌শে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাচ্ছি।
আজকের আলোচনার বিষয় “সারাক্ষণ অন্যকে খুশি করতে চাওয়ার পেছনে মনস্তাত্ত্বিক কারণ কী?”
আমাদের আলোচনায় আপনিও অংশ নিতে পারেন নিজের অনুভূতি, অভিজ্ঞতা, মতামত ও প্রশ্ন নিয়ে কমেন্ট করে।
আমাদের লাইভগুলো পেতে চোখ রাখুন আমা‌দের ফেসবুক ও Freedom Within bd লিঙ্কডইন পেইজে এবং https://youtube.com/ ইউটিউব চ্যানেল এ ।
আমা‌দের ভা‌লো থাকা (Wellbeing), মান‌সিক স্বা‌স্থ্য ও পারস্প‌রিক সম্প‌র্কের উন্নয়ন বিষয়ক আ‌লোচনা নি‌য়ে আমা‌দের প্রতি র‌বিবা‌রের লাইভে আপনা‌দের মতামত ও প্রশ্ন নি‌য়ে সা‌থে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
আমাদের সাথে যোগাযোগ করুন - 01717022205 নম্বরে হোয়াটসঅ্যাপ কল বা মেসেজ এর মাধ্যমে।
আপনাদের প্রশ্ন বা সমস্যা নিয়ে আমাদের ইমেইল করতে পারেন
freedomwithin247@gmail.com এ।

゚viralシfypシ゚viralシal
゚ ゚viralシ

04/04/2026

゚ ゚viralシ

31/03/2026

আমরা প্রতিনিয়ত নিজেদের উন্নয়ন চাই, তাই দায়িত্ব নিয়ে কীভাবে তা ত্বরান্বিত করা যায় তার পথ খুঁজি। কিন্তু এমন কি হতে পারে যে আমরা নিজেরাই সচেতন বা অবচেতনভাবে এই উন্নয়নের পথে বাঁধা হয়ে দাড়াই? প্রশ্নটা শুনে অনেকের মনে আসতে পারে এ কেমন অবান্তর কথা! তা কেন করব? আমি কী নিজের ভালো বুঝিনা!!!
হ্যা আমরা নিজের ভালো চাই এবং বুঝি; তবে যেভাবে বুঝি তা সবসময় আলো ভালো করছে কী না তা অনেক সময় আমাদের বুঝার মধ্যে থাকে না।
অর্থাৎ আমরা অনেক সময় বুঝতেই পারি না—নিজেদের ভালোর জন্য পরিবর্তন চাই, কিন্তু নিজেরাই সেই পরিবর্তনের পথে বাধা হয়ে দাঁড়াই। কী ভাবে, চলুন আমাদের অভিজ্ঞতার সাথে মিলিয়ে নিই:
*** অনেক সময় নিজেদের নিয়ে নিজেকে নিয়ে নেতিবাচক চিন্তা ও বিশ্বাসের কারণে আমরা ধরে নিই আমি এই কাজটা পারব না, আমাকে দিয়ে হবে না। নিজের সম্পর্কে এই যে বিশ্বাস ধীরে ধীরে এটা self-fulfilling prophecy মানে আমাদের বিশ্বাসের কারনে অবচেতনভাবে এমন পদক্ষেপ নিয়ে থাকি যাতে ফলাফল সেই বিশ্বাসের সাথে মিলে যায় যা নিজের প্রতি বিশ্বাসকে দৃঢ় করে যদিও নিরপেক্ষ বাস্তবতা ভিন্ন।
*** ব্যর্থতার ভয় থেকে অনেক সময় আমরা পরিবর্তনের উদ্যোগ নেওয়া থেকে বিরত থাকি। যদি ব্যর্থ হই, তা হবে খুব কষ্টের; এই চিন্তা থেকে আমরা comfortable zone অর্থাৎ তথাকথিত নিরাপদ অবস্থান বেছে নিই।
*** আত্ম-বিশ্বাসের অভাবে “আজ না, কাল করবো - ছোট কাজও জমে বড় চাপ হয়ে যায়” এভাবে procrastination বা দীর্ঘসূত্রীতার পরিস্থিতি তৈরি হয় এবং নিজেরা ও এই কাজের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা দোষারোপ করতে থাকেন। যা চক্রাকারে আমাদের আত্মবিশ্বাসে নেতিবাচক প্রভাব বিস্তার করে।
*** সব কিছু নিখুঁত হতে হবে - নিখুঁত কাজ করার এই প্রবনতা থেকে অনেক সময় আমরা কাজ শুরুই করি না বা এমন সময় শুরু করি যখন কাজটি সম্পন্ন করার জন্য অবধারিতভাবে কাজটি নিয়ে চিন্তা ও বিশ্লেষণ করা এবং সংশ্লিষ্ট দক্ষতার পরিপূর্ণ ব্যবহার করা সুযোগ থাকে না ফলে ফলাফল আশানুরূপ হয় না। আর আমরা এদিকে নিজেদের বিশ্বাসকে বাহবা দিই এই বলে যে – আমি যা ভাবি সেটাই ঠিক; আমাকে দিয়ে ভালো কিছু হয় না । অথচ ভালো হওয়ার জন্য যে বিষয়গুলোতে খেয়াল রাখা প্রয়োজন তা কিন্তু অবচেতনভাবে এড়িয়ে গেলাম এবং নিজেকে দোষারোপ করলাম।
*** নেতিবাচক সমালোচনার কারণে অনেক সময় আমরা নিরুৎসাহিত বোধ করি, কোনো কাজ করার ক্ষেত্রে অনুপ্রেরণা পাই না। নিজের দক্ষতা ও যোগ্যতা বিষয়ে স্পষ্ট ধারণা না থাকার কারণে অন্যের নেতিবাচক মনোভাব বা মন্তব্য দ্বারা আমরা প্রভাবিত হই। ফলে আমার সম্পর্কে তাদের ধারণাই সত্য – ধরে নিয়ে অবচেতনভাবেই অকৃতকার্য হওয়ার পথ বেছে নিই অথবা কাজটাই থামিয়ে দিই।
*** নিজের শক্তি, সামর্থ্য ও সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন না হয়ে সিদ্ধান্ত নেওয়ার করণে অনেক সময় আমরা ভুল লক্ষ্য নির্ধারণ করি। যা থেকে হতাশা আসে, আত্মবিশ্বাসে ঘাটতি হয়।
*** পরিবর্তনের ফলাফল পেতে আমাদেরকে কাজের ধারাবাহিকতা বজায় রাখতে হয়। সচেতনভাবে তা না রাখার কারণে পরিশ্রম করলেও অনেক সময় আমরা ফলাফল থেকে বঞ্চিত হই – যা আমাদের অনুপ্রেরণা নষ্ট করে দেয়।

*** আমাদের মস্তিষ্কের একটা অংশ সব সময় “সেফ থাকতে” চায়, মস্তিষ্ক পরিচিত জিনিসেই স্বাচ্ছন্দ্য বোধ করে। তাই পরিবর্তন মানেই তার কাছে ঝুঁকি। তাই নতুন ভালো অভ্যাস গড়তে গেলে ভিতর থেকেই resistance/বাঁধা আসে এবং এজন্য আমরা অজান্তেই নিজেরাই নিজের বিরুদ্ধে কাজ করি।
*** অতীতের ট্রমার অভিজ্ঞতার কারণে অনেক সময় আমাদের মস্তিষ্ক যখন কোনো পরিস্থিতিতে ঝুঁকি মনে করে তখন আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে অবচেতনভাবেই নতুন পরিস্থিতিতে যাওয়ার আগে সিগন্যাল দেয়। তখন যৌক্তিক বিশ্লেষনের মাধ্যমে আমরা যদি সঠিক পথটি বেছে নেওয়ার জন্য মস্তিষ্ককে মেসেজ না দিই এবং সচেতনভাবে নিজেকে অনুপ্রেরণা ও সাহস না দিই তাহলে আবার সেই পরিচিত পুরাতন অভ্যাসে চলে যাই ও সেফ থাকতে চাই।
*** কগনিটিভ বায়াসের জন্য আমরা বেশিরভাগ সময় নিজেরা যা জানি তাতেই কঠোর থাকি। যাতে চ্যালেঞ্জ অনুভব করি বা নিজের চিন্তা ও তথ্যের সাথে না মেলে সেধরণের নতুন তথ্য এড়িয়ে চলি। ফলে নির্দিষ্ট কিছু চিন্তায় আটকে পড়ি।
যখন আমরা এই চিন্তা ও বিশ্বাসের মধ্যে থাকি তখন আমাদের মক্তিষ্কের নিউরনগুলো একই পথে ঘুরে ঘুরে সংযুক্ত হয় ফলে আমাদের অভ্যাস, এই ধরণের চিন্তা দৃঢ়তা পায়। আমাদের মক্তিষ্কের নিউরনগুলোর অন্যান্য চিন্তার সার্কিট তৈরি করার যে সক্ষতা থাকে তা ধীরে ধীরে দূর্বল হতে থাকে। মস্তিষ্ক এভাবে shortcut খুঁজে নেয়। ফলে Neuroplasticity মানে এখানে: মস্তিষ্ক নতুন adaptive pathways তৈরি করতে চায়, কিন্তু আমাদের unintentional habits তাকে block করে।
তাহলে এ অবস্থা থেকে মুক্ত হতে আমরা কী করতে পারি??
চলবে..................................
Reference:
• Doidge, N. (2007). The Brain That Changes Itself. Viking.
• Davidson, R. J., & McEwen, B. S. (2012). Social influences on neuroplasticity: stress and interventions. Nature Neuroscience, 15(5), 689–695.

- Nasima Akter, Psychotherapist


29/03/2026

প্রতি রবিবারের নিয়মিত আয়োজনের আজকের ৩২৪তম পর্বে ফ্রিডম উইদিনের পক্ষ থেকে আমাদের সকল শুভানুধ্যায়ীকে স্বাগত জানা‌চ্ছি।
ভালোবাসা ও আস্থা নিয়ে সব সময় আমা‌দের পা‌শে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাচ্ছি।
আজকের আলোচনার বিষয় “Emotional Strength ও আ‌বেগীয় সহনশীলতার প্রকৃত অর্থ কী ? কীভা‌বে এর উন্নয়ন করা যায়?”
আমাদের আলোচনায় আপনিও অংশ নিতে পারেন নিজের অনুভূতি, অভিজ্ঞতা, মতামত ও প্রশ্ন নিয়ে কমেন্ট করে।
আমাদের লাইভগুলো পেতে চোখ রাখুন আমা‌দের ফেসবুক ও Freedom Within bd লিঙ্কডইন পেইজে এবং https://youtube.com/ ইউটিউব চ্যানেল এ ।
আমা‌দের ভা‌লো থাকা (Wellbeing), মান‌সিক স্বা‌স্থ্য ও পারস্প‌রিক সম্প‌র্কের উন্নয়ন বিষয়ক আ‌লোচনা নি‌য়ে আমা‌দের প্রতি র‌বিবা‌রের লাইভে আপনা‌দের মতামত ও প্রশ্ন নি‌য়ে সা‌থে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
আমাদের সাথে যোগাযোগ করুন - 01717022205 নম্বরে হোয়াটসঅ্যাপ কল বা মেসেজ এর মাধ্যমে।
আপনাদের প্রশ্ন বা সমস্যা নিয়ে আমাদের ইমেইল করতে পারেন
freedomwithin247@gmail.com এ।

゚viralシfypシ゚viralシal

28/03/2026

Address

13/14, Salimullah Road, Mohammadpur
Dhaka
1207

Opening Hours

Monday 11:00 - 20:30
Tuesday 11:00 - 20:30
Wednesday 11:00 - 20:30
Thursday 11:00 - 20:30
Friday 14:00 - 20:30
Saturday 14:00 - 20:30
Sunday 11:00 - 20:30

Telephone

+8801717022205

Alerts

Be the first to know and let us send you an email when Freedom Within posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Freedom Within:

Share