SunnahLife Hijama Centre Jatrabari

SunnahLife Hijama Centre Jatrabari হিজামা একটি চিকিৎসা ও হারিয়ে যাওয়া সুন্নাহ। স্বয়ং জিবরাইল (আ) মেরাজের রাতে রাসূল (সাঃ) কে এর পরামর্শ দেন।
(1)

📌 রোজা রেখে কি হিজামা নেওয়া যায়?অনেকেই জানতে চান—রোজা অবস্থায় হিজামা নিলে রোজা ভেঙে যাবে কি না। আসুন, হাদীস ও আলেমদের মত...
18/02/2026

📌 রোজা রেখে কি হিজামা নেওয়া যায়?
অনেকেই জানতে চান—
রোজা অবস্থায় হিজামা নিলে রোজা ভেঙে যাবে কি না। আসুন, হাদীস ও আলেমদের মতামতের আলোকে বিষয়টি সংক্ষেপে জানি।

🕌 হাদীসের প্রমাণ
🔹 রাসূলুল্লাহ ﷺ রোজা অবস্থায় হিজামা নিয়েছেন।
— সহিহ বুখারী
🔹 আবার একটি হাদীসে এসেছে:
“হিজামাকারী ও যার হিজামা করা হয়—তাদের রোজা ভেঙে যায়।”
— সুনান আবু দাউদ

⚖️ আলেমদের মতামত
✅ অধিকাংশ আলেমের মতে —
রোজা রেখে হিজামা নিলে রোজা ভাঙে না, তবে দুর্বলতার আশঙ্কা থাকলে মাকরূহ (অপছন্দনীয়)।
🔸 ইমাম শাফেয়ী (রহ.)
🔸 ইমাম আবু হানিফা (রহ.)
➡️ তাঁদের মতে রোজা ভাঙে না।

🔹 ইমাম আহমাদ ইবনে হাম্বল (রহ.)
➡️ তাঁর মতে রোজা ভেঙে যেতে পারে।

📌 বর্তমান সময়ে করণীয়
✔️ শারীরিকভাবে শক্ত থাকলে রোজা রেখে হিজামা নেওয়া জায়েয।
✔️ তবে উত্তম হলো ইফতারের পর বা রমজানের বাইরে হিজামা নেওয়া।
✔️ অতিরিক্ত দুর্বল হয়ে রোজা ভেঙে গেলে পরে কাজা করতে হবে।

✨ সংক্ষেপে:
রোজা রেখে হিজামা নেওয়া অধিকাংশ আলেমের মতে জায়েয, তবে শরীরের অবস্থা বিবেচনা করা জরুরি।
#রোজা #রমজান #ইসলামিক_জ্ঞান

অন্য যেকোনো সময়ের তুলনায় মানুষ এখন জিন, জাদু ও বদনজরে বেশি আক্রান্ত হচ্ছে। মানুষ অন্যের উন্নতি সহ্য করতে পারে না। তাই প্...
17/02/2026

অন্য যেকোনো সময়ের তুলনায় মানুষ এখন জিন, জাদু ও বদনজরে বেশি আক্রান্ত হচ্ছে। মানুষ অন্যের উন্নতি সহ্য করতে পারে না। তাই প্রথমে বদনজর এবং একটা সময় আশ্রয় নেয় জাদুটোনার।

আর জীন সম্পর্কে জানাশোনা না থাকায় অনেকেই পড়ে দুষ্ট জিনের ফাঁদে। বাহুবল, জনবল ও অর্থবল দিয়ে জিন, জাদু ও বদনজরের মোকাবেলা করা সম্ভব নয়। এসব থেকে বাঁচতে প্রয়োজন শরিয়ত সম্মত রুকইয়া ও আমল।

আমরা যা দেখি, এটা পৃথিবীর দৃশ্যমান জগৎ। এর কেন্দ্রবিন্দুতে রয়েছে মানুষ, প্রাণিকুল ও উদ্ভিদরাজি। আরেকটা জগৎ রয়েছে, যা আমাদের চোখে পড়ে না। সেই অদৃশ্য জগৎটাই জিনদের জগৎ। জিনদেরও রয়েছে সমাজজীবন, ধর্ম-সংস্কৃতি ও শ্রেণিবিভেদ। কিছু জিন আছে শান্তশিষ্ট, কিছু আবার মারাত্মক দুষ্ট। জাদুকরেরা এই দুষ্ট জিনদের নিয়ন্ত্রণ করে এদের শক্তি কাজে লাগিয়ে জাদুটোনা করে।

জাদু যে কুফরি, এতে কোনো সন্দেহ নেই। দুষ্ট জিনের কুপ্রভাব, জাদুটোনা ও বদনজরের বিষক্রিয়া মানুষের স্বাভাবিক জীবনযাপনকে বিপর্যস্ত করে তোলে। অনেক সময় এগুলো ভয়ানক সমস্যা হয়ে দেখা দেয়। তবে সমস্যা যত ভয়ানক হোক না কেন, কুরআনুল কারিমে এর রয়েছে সমাধান ও সুচিকিৎসা।

আপনি যদি--
জিন, জাদুটোনা, বদনজর ইত্যকার সমস্যায় ভুগে থাকেন, তাহলে শতভাগ শরিয়ত সম্মত উপায়ে কুরআনিক চিকিৎসা ও সমাধান পেতে ইনবক্সে যোগাযোগ করুন। উপকৃত হবেন, ইনশাআল্লাহ!

🌙 রমজানের আগে হিজামা (Hijama/Cupping) গ্রহণের উপকারিতা 🌿রমজান হলো ইবাদত, সংযম ও আত্মশুদ্ধির মাস। এই বরকতময় মাসের আগে শরী...
16/02/2026

🌙 রমজানের আগে হিজামা (Hijama/Cupping) গ্রহণের উপকারিতা 🌿

রমজান হলো ইবাদত, সংযম ও আত্মশুদ্ধির মাস। এই বরকতময় মাসের আগে শরীরকে সুস্থ ও প্রস্তুত রাখতে অনেকেই হিজামা (Cupping Therapy) গ্রহণ করেন।

🩸 কেন রমজানের আগে হিজামা করবেন?
✅ ১. শরীর ডিটক্স ও রক্ত সঞ্চালন বৃদ্ধি:
হিজামা শরীরের দূষিত রক্ত ও টক্সিন বের করতে সহায়তা করে। ফলে রক্ত সঞ্চালন উন্নত হয় এবং শরীর সতেজ থাকে।

✅ ২. দুর্বলতা ও ক্লান্তি কমায়:
রমজানে দীর্ঘ সময় রোজা রাখার কারণে অনেকেই দুর্বলতা অনুভব করেন। আগে থেকে হিজামা নিলে শরীরের এনার্জি লেভেল ব্যালান্স থাকে।

✅ ৩. মাথাব্যথা ও মাইগ্রেন কমাতে সহায়ক:
যাদের নিয়মিত মাথাব্যথা আছে, তারা রোজার সময় বেশি কষ্ট পান। রমজানের আগে হিজামা নিলে এই সমস্যা কমতে পারে।

✅ ৪. হজমশক্তি উন্নত করে:
রোজায় খাবারের সময়সূচি পরিবর্তন হয়। হিজামা হজমতন্ত্রকে স্বাভাবিক রাখতে সহায়ক ভূমিকা রাখে।

✅ ৫. মানসিক প্রশান্তি বৃদ্ধি:
হিজামা স্নায়ুতন্ত্রকে রিলাক্স করে, ফলে ইবাদতে মনোযোগ বৃদ্ধি পায়।

✅ ৬. সুন্নাহ অনুসরণের সাওয়াব:
হিজামা একটি সুন্নাহ চিকিৎসা পদ্ধতি, যা প্রিয় নবী মুহাম্মদ (সা.) গ্রহণ ও উৎসাহিত করেছেন।
হাদিসে এসেছে—
"নিশ্চয়ই হিজামা উত্তম চিকিৎসা।"
— সহীহ বুখারী

📅 কখন হিজামা করানো উত্তম?
👉 সুন্নাহ অনুযায়ী চন্দ্র মাসের ১৭, ১৯ ও ২১ তারিখ উত্তম।
👉 অভিজ্ঞ ও প্রশিক্ষিত থেরাপিস্ট দ্বারা করানো উচিত।

🌿 সতর্কতা:
• অতিরিক্ত দুর্বল, গর্ভবতী, রক্তস্বল্পতা বা গুরুতর অসুস্থতা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন।
• হিজামার আগে–পরে পর্যাপ্ত পানি পান করুন।

✨ রমজানের প্রস্তুতি হোক শারীরিক ও আত্মিকভাবে পূর্ণাঙ্গ। সুস্থ থাকুন, সুন্নাহ অনুসরণ করুন।

09/02/2026

রুকইয়াহ ও হিজামা: আত্মা ও শরীর-দুইয়েরই শিফা

বর্তমান সময়ের সবচেয়ে বড় সংকট শুধু রোগ নয়-
রোগের মূল কারণ খুঁজে না পাওয়া।

কেউ বছরের পর বছর চিকিৎসা নিচ্ছে,
কেউ রিপোর্টে কিছু পাচ্ছে না,
আবার কেউ মানসিক অস্থিরতা, ভয়, অবসাদ আর অজানা কষ্ট বয়ে বেড়াচ্ছে।

এমন সময়ে মানুষ এমন এক চিকিৎসার খোঁজ করে-
যা শুধু উপসর্গ চাপা দেয় না,
বরং সমস্যার শিকড় পর্যন্ত পৌঁছে।

ঠিক এখানেই গুরুত্ব পায়
রুকইয়াহ শরঈয়াহ ও হিজামার সমন্বয়।

এটি নতুন কিছু নয়।
এটি নবীদের পথ,
সালাফে সালেহীনের আমল,
এবং শতাব্দীজুড়ে পরীক্ষিত এক পূর্ণাঙ্গ চিকিৎসা দর্শন।

রুকইয়াহ শরঈয়াহ: কুরআনের শিফা
কুরআন শুধু তিলাওয়াতের জন্য নয়-
এটি অন্তরের ব্যাধির চিকিৎসা।

আল্লাহ তায়ালা বলেন-
“তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ এবং অন্তরের রোগের জন্য শিফা।”

ইবনে কাইয়্যিম (রহ.) বলেছেন-
কুরআন হলো হৃদয় ও শরীর-উভয়ের জন্য পূর্ণাঙ্গ চিকিৎসা।

রুকইয়াহ যা করে-
আল্লাহ ছাড়া অন্য কিছুর উপর নির্ভরতা ভেঙে দেয়
যাদু, বদনজর ও জিনের প্রভাব দুর্বল করে
অস্থির হৃদয়ে প্রশান্তি ফিরিয়ে আনে

হিজামা: নববী চিকিৎসা পদ্ধতি
রাসূল ﷺ বলেছেন-
তোমরা যে চিকিৎসা গ্রহণ করো, তার মধ্যে সর্বোত্তম হলো হিজামা।

হিজামা-
শরীরের দূষিত রক্ত বের করে
দীর্ঘদিনের ব্যথা ও ক্লান্তি কমায়
রক্ত চলাচল স্বাভাবিক করে
শরীরের ভারসাম্য ফিরিয়ে আনে

ইবনে কাইয়্যিম (রহ.) বলেন-
হিজামা শরীরের জমে থাকা ক্ষতিকর উপাদান বের করে শক্তি বাড়ায়।

কেন রুকইয়াহ ও হিজামা একসাথে?
কারণ আমাদের পূর্বসূরিরা কখনো আত্মিক ও শারীরিক চিকিৎসাকে আলাদা করেননি।

রুকইয়াহ আঘাত করে
অদৃশ্য কারণের উপর-
আর হিজামা সরিয়ে দেয়
দৃশ্য প্রভাব।

ফলাফল-
দ্রুত আর স্থায়ী আরোগ্য
মানসিক প্রশান্তি
আত্মা, শরীর ও মন-সবকিছুর ভারসাম্য

গুরুত্বপূর্ণ সতর্কতা
রুকইয়াহ ও হিজামা কোনো যাদুর কাঠি নয়।
শিফা আল্লাহর পক্ষ থেকেই আসে।

আর সেই শিফার দরজা খোলে-
বিশুদ্ধ তাওহীদ
সালাতের যত্ন
নিয়মিত যিকির ও ইস্তিগফার
গুনাহ থেকে দূরে থাকা

আল্লাহ তায়ালা বলেন-
“যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ খুলে দেন।”

শেষ কথা
যদি আপনি সত্যিকার অর্থে সুস্থতা চান- তবে কুরআনে হৃদয় পরিষ্কার করুন,
হিজামায় শরীর পরিশুদ্ধ করুন,
আর সম্পূর্ণ ভরসা রাখুন
রব্বুল আলামিনের উপর।

“আমি অসুস্থ হলে তিনিই আমাকে শিফা দান করেন।”
__✍️Raqi Sultan Mahmud

❌ অতিরিক্ত মাস্টারবেশন করলে যেসব ক্ষতি হয়:১️⃣ দ্রুত বীর্যপাতের ঝুঁকিবারবার দ্রুত উত্তেজনা ও তাড়াহুড়ো করে শেষ করার অভ্যাস...
08/02/2026

❌ অতিরিক্ত মাস্টারবেশন করলে যেসব ক্ষতি হয়:

১️⃣ দ্রুত বীর্যপাতের ঝুঁকি
বারবার দ্রুত উত্তেজনা ও তাড়াহুড়ো করে শেষ করার অভ্যাস হলে—
▪️বিয়ের পর সহবাসে কন্ট্রোল কমে যেতে পারে
▪️অল্প উত্তেজনাতেই বীর্যপাত হয়ে যেতে পারে

২️⃣ যৌন উত্তেজনায় স্বাভাবিকতা কমে যাওয়া
অতিরিক্ত করলে—
▪️বাস্তব সঙ্গীর সাথে উত্তেজনা কম অনুভূত হতে পারে
▪️কল্পনা বা পর্ন ছাড়া উত্তেজনা পেতে সমস্যা হয়

৩️⃣ পর্ন-নির্ভরতা তৈরি হওয়া
মাস্টারবেশনের সাথে যদি নিয়মিত পর্ন থাকে—
▪️মস্তিষ্ক “ফেক স্টিমুলেশন”-এ অভ্যস্ত হয়ে যায়
▪️স্ত্রীকে নিয়ে তৃপ্তি পেতে সময় লাগে

৪️⃣ মানসিক দুর্বলতা ও গিল্টি ফিলিং
বিশেষ করে ধর্মীয়ভাবে সচেতন হলে—
▪️অপরাধবোধ
▪️আত্মবিশ্বাস কমে যাওয়া
▪️বিয়ের রাতে পারফরম্যান্স ভয়

৫️⃣ শারীরিক ক্লান্তি ও মনোযোগে ঘাটতি
অতিরিক্ত করলে দেখা যায়—
▪️অলসতা
▪️পড়াশোনা / কাজে মন বসে না
▪️ঘুমের সমস্যা

🌙 হিজামা: সুন্নাহ সম্মত উত্তম চিকিৎসা 🌙রাসূলুল্লাহ ﷺ আমাদের জন্য যে শ্রেষ্ঠ চিকিৎসার দিকনির্দেশনা দিয়েছেন,তার মধ্যে হিজা...
05/02/2026

🌙 হিজামা: সুন্নাহ সম্মত উত্তম চিকিৎসা 🌙
রাসূলুল্লাহ ﷺ আমাদের জন্য যে শ্রেষ্ঠ চিকিৎসার দিকনির্দেশনা দিয়েছেন,
তার মধ্যে হিজামা (Cupping Therapy) একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ।

📅 হিজামার সুন্নাহ তারিখ
হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ ﷺ
আরবি মাসের—
🔹 ১৭ তারিখ
🔹 ১৯ তারিখ
🔹 ২১ তারিখ
হিজামা করতেন।
➡️ এই মাসে (ফেব্রুয়ারি) তা পড়েছে:
📌 ৬ ফেব্রুয়ারি
📌 ৮ ফেব্রুয়ারি
📌 ১০ ফেব্রুয়ারি

📖 হিজামা সম্পর্কে সহিহ হাদিস:
🔹 হাদিস–১
📜 রাসূলুল্লাহ ﷺ বলেছেন—
“তোমরা যে উত্তম চিকিৎসা গ্রহণ করো, তার মধ্যে হিজামা অন্যতম।”
📚 (সহিহ বুখারি: ৫৬৯৬, সহিহ মুসলিম: ২২০৫)
🔹 হাদিস–২
📜 ইবনে আব্বাস (রাঃ) বলেন—
“রাসূলুল্লাহ ﷺ ১৭, ১৯ ও ২১ তারিখে হিজামা করতেন।”
📚 (সুনান আবু দাউদ: ৩৮৬১, তিরমিজি: ২০৫১ — হাসান)
🔹 হাদিস–৩
📜 রাসূলুল্লাহ ﷺ বলেছেন—
“যে ব্যক্তি ১৭, ১৯ বা ২১ তারিখে হিজামা করাবে, তা তার জন্য আরোগ্যের কারণ হবে।”
📚 (সুনান আবু দাউদ: ৩৮৬৩ — হাসান)

🤲 দোয়া:
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে
সুন্নাহ অনুযায়ী আমল করার তাওফিক দান করুন।
আমিন।

🔹চর্মরোগ:ত্বকের সংক্রমণ, প্রদাহ, বা অ্যালার্জির কারণে সৃষ্ট বিভিন্ন সমস্যাকে বুঝায়।যেমন: চুলকানি, লাল দাগ, ফুসকুড়ি, এবং...
03/02/2026

🔹চর্মরোগ:
ত্বকের সংক্রমণ, প্রদাহ, বা অ্যালার্জির কারণে সৃষ্ট বিভিন্ন সমস্যাকে বুঝায়।
যেমন: চুলকানি, লাল দাগ, ফুসকুড়ি, এবং শুষ্ক ত্বক।

🔹সাধারণ চর্মরোগের মধ্যে রয়েছে,
ব্রন, দাদ, একজিমা, সোরিয়াসিস, স্কেবিস (পাঁচড়া), এবং ছত্রাকজনিত সংক্রমণ।

🔹সমাধান ও চিকিৎসা:
চর্মরোগ জাতীয় যেকোনো সমস্যায়,
#হিজামা (কাপিং থেরাপি) সর্বোত্তম চিকিৎসা পদ্ধতি হিসেবে যুগ-যুগ ধরে পরীক্ষিত। হিজামার মাধ্যমে শরীর থেকে #দূষিত_রক্ত বের করে ফেলা হয়। এবং সকল প্রকার চর্মরোগ থেকে স্থায়ী সমাধান পাওয়া যায়। ইনশাআল্লাহ!

🩺PCOS (Polycystic O***y Syndrome) হলো,প্রজনন বয়সের নারীদের একটি সাধারণ হরমোনজনিত সমস্যা, যা ডিম্বাশয়ের কার্যকারিতা নষ্...
31/01/2026

🩺PCOS (Polycystic O***y Syndrome) হলো,
প্রজনন বয়সের নারীদের একটি সাধারণ হরমোনজনিত সমস্যা, যা ডিম্বাশয়ের কার্যকারিতা নষ্ট করে।
এতে শরীরের অ্যান্ড্রোজেন (পুরুষ হরমোন) বেড়ে যায়, পিরিয়ড অনিয়মিত হয়, এবং ডিম্বাশয়ে ছোট ছোট অনেক সিস্ট দেখা দিতে পারে, যা উর্বরতা হ্রাস করে।

🔹PCOS-এর মূল বৈশিষ্ট্য ও লক্ষণ:
১. অনিয়মিত পিরিয়ড:
পিরিয়ড ঠিকমতো না হওয়া বা অনেক দিন পর পর হওয়া।

২. হরমোনের ভারসাম্যহীনতা:
অতিরিক্ত অ্যান্ড্রোজেন হরমোনের কারণে মুখ ও শরীরে লোম বৃদ্ধি, ব্রণ, এবং চুল পড়ে যাওয়া।

৩. ওভারিয়ান সিস্ট:
আল্ট্রাসাউন্ডে ডিম্বাশয়ে অনেক ছোট ছোট ফলিকল বা সিস্ট দেখা যাওয়া।

৪. ওজন বৃদ্ধি ও ইনসুলিন প্রতিরোধ:
অনেকের ওজন দ্রুত বেড়ে যায় এবং টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি তৈরি হয়।

🔹কারণ:
PCOS-এর সঠিক কারণ অজানা হলেও, এটি বংশগত বা জিনগত কারণে হতে পারে এবং শরীরের ইনসুলিন হরমোনের কার্যকারিতা কমে যাওয়া (ইন্সুলিন রেজিস্ট্যান্স) এর পেছনে বড় ভূমিকা রাখে।

✅ PCOS সমস্যায় হিজামা (Hijama) কাপিং থেরাপি, অতি প্রাচীন ও ন্যাচারাল ট্রিটমেন্ট হিসেবে বহুল পরীক্ষিত একটি চিকিৎসা পদ্ধতি।

📌PCOS-এ হিজামা যেভাবে কাজ করে:
১️⃣ হরমোনাল ব্যালান্সে সহায়তা
পেলভিক এলাকায় রক্ত সঞ্চালন বাড়িয়ে
স্ট্রেস হরমোন (Cortisol) কমাতে সহায়ক।
➡️ ফলে মাসিক নিয়মিত হয়।

২️⃣ ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে সহায়ক
PCOS রোগীর বড় সমস্যা ইনসুলিন রেজিস্ট্যান্স
হিজামা শরীরের প্রদাহ (inflammation) কমাতে সাহায্য করে।
➡️ এতে ওজন ও সুগার কন্ট্রোল সহজ হয়।

৩️⃣ মাসিকের ব্যথা ও অনিয়ম কমায়
Lower abdomen ও lumbar region-এ হিজামা
➡️ pelvic congestion কমায়
➡️ period pain ও clotting কমায়

৪️⃣ মানসিক চাপ ও ঘুমের উন্নতি
PCOS-এ anxiety, mood swing খুব সাধারণ
হিজামা parasympathetic nervous system অ্যাক্টিভ করে।
➡️ ঘুম ও মানসিক ভারসাম্য ভালো হয়।

★ বিস্তারিত জানতে ইনবক্সে যোগাযোগ করুন।
★ সমস্যা পুষে না রেখে, দ্রুত ট্রিটমেন্ট গ্রহণ করুন।
★★ চেস্টা আমাদের। সুস্থতার মালিক আল্লাহ।

🩸 দূষিত রক্ত (Toxin) কী?জানুন গুরুত্বপূর্ণ তথ্য 🩸⚠️ টক্সিন শরীরের নীরব ঘাতকটক্সিন হলো এক ধরনের জৈব বিষ, যা মানবদেহে প্রত...
26/01/2026

🩸 দূষিত রক্ত (Toxin) কী?
জানুন গুরুত্বপূর্ণ তথ্য 🩸

⚠️ টক্সিন শরীরের নীরব ঘাতক
টক্সিন হলো এক ধরনের জৈব বিষ, যা মানবদেহে প্রতিনিয়ত তৈরি হয়।
আল্লাহ্‌র দেওয়া শরীরের নিজস্ব প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমে এই টক্সিন সাধারণত—
✅ মল
✅ মূত্র
✅ ঘাম
✅ নিঃশ্বাস
এর সাথে শরীর থেকে বের হয়ে যায়।

📌 কখন সমস্যা শুরু হয়?
যখন শরীরে উৎপন্ন বর্জ্যের পরিমাণ নির্গত বর্জ্যের চেয়ে বেশি হয়ে যায়, তখন এই দূষিত পদার্থগুলো শরীরের ভেতরে জমতে জমতে টক্সিনে পরিণত হয়।

⚠️ টক্সিন জমার প্রধান কারণসমূহ:
🔹 হজমে সমস্যা
🔹 মলত্যাগে অনিয়ম
🔹 ঘাম না হওয়া
🔹 পরিমাণমতো পানি পান না করা

🧬 টক্সিনের ক্ষতিকর প্রভাব:
টক্সিন শরীরের কোষগুলোকে দুর্বল করে দেয়,
ফলে আমরা—
❌ অল্পতেই অসুস্থ হয়ে পড়ি
❌ রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়

🍔 প্রতিদিন যেভাবে টক্সিন শরীরে প্রবেশ করে:
▪️ ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার
▪️ বাইরের ভাজাপোড়া খাবার
▪️ মাছ ও ফলে ব্যবহৃত ফরমালিন
▪️ পানিতে থাকা আয়রন ও আর্সেনিক
▪️ ধূমপান
▪️ বায়ু দূষণের মাধ্যমে শ্বাসের সাথে প্রবেশ করা সীসা, অ্যালুমিনিয়াম ইত্যাদি ক্ষতিকর পদার্থ

👉 মোটকথা:
প্রায় প্রতিটি মানুষের শরীরেই টক্সিন বিদ্যমান—
কারো ক্ষেত্রে কম, কারো ক্ষেত্রে বেশি।

🩺 সমাধান কী?
✨ হিজামা/কাপিং থেরাপি
হিজামা বা কাপিং থেরাপির মাধ্যমে শরীরের নির্দিষ্ট পয়েন্ট থেকে লুকিয়ে থাকা এই টক্সিনগুলো বের করে ফেলা হয়।

🌿 ফলাফল:
✔️ শরীর হয় হালকা
✔️ সুস্থতা ফিরে আসে
✔️ শরীর হয় সবল ও শক্তিশালী

📅 সুস্থ অবস্থায়ও কেন হিজামা জরুরি?
👉 সুস্থ মানুষদের জন্য প্রতি ৪ মাস অন্তর একবার হিজামা/কাপিং করা উত্তম।

★ সুস্থ থাকুন, প্রাকৃতিক চিকিৎসায় আস্থা রাখুন।
#প্রাকৃতিক_চিকিৎসা

🔰 এলার্জি সমস্যায় হিজামা বা কাপিং থেরাপি,অতি প্রাচীন ও প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি।✅ এলার্জিতে হিজামা কিভাবে কাজ করে:------...
23/01/2026

🔰 এলার্জি সমস্যায় হিজামা বা কাপিং থেরাপি,
অতি প্রাচীন ও প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি।

✅ এলার্জিতে হিজামা কিভাবে কাজ করে:
-------------------------------------------------------------
১. ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে:
- হিজামা শরীরের "লিম্ফেটিক সিস্টেম" ও রক্ত প্রবাহ সক্রিয় করে, যা দেহের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

২. বিষাক্ত পদার্থ ও টক্সিন বের করে:
- ওয়েট কাপিং এর মাধ্যমে ত্বকের নিচ থেকে "টক্সিন ও দূষিত রক্ত" বের করে শরীর পরিষ্কার করে।

৩. ইনফ্ল্যামেশন বা প্রদাহ কমায়:
- এলার্জির একটি বড় কারণ হলো শরীরে অতিরিক্ত প্রদাহ। হিজামা প্রদাহ কমাতে সাহায্য করতে পারে।

৪. শ্বাসকষ্ট বা হাঁপানিতে উপকার:
- বুক ও পিঠের নির্দিষ্ট পয়েন্টে কাপিং করলে শ্বাসনালীর কার্যকারিতা বাড়ে, যা সাইনাস, হাঁপানি বা এলার্জি-জাতীয় শ্বাসকষ্টে উপকার করে।

৫. স্নায়ু ও হরমোন ভারসাম্য বজায় রাখে:
- কিছু সময় এলার্জির পেছনে হরমোন বা স্নায়ুর অতিসংবেদনশীলতা কাজ করে। হিজামা স্নায়ু চাপ কমাতে সাহায্য করে।

#হিজামা_কাপিং #কাপিং_থেরাপি #এলার্জি

মাথা ব্যথা/মাইগ্রেন সমস্যায় ভুগছেন?সুন্নাহ সম্মত প্রাচীন চিকিৎসা পদ্ধতিহিজামা (কাপিং থেরাপি) নিলে সুস্থতা পাবেন। ইনশাআল্...
18/01/2026

মাথা ব্যথা/মাইগ্রেন সমস্যায় ভুগছেন?
সুন্নাহ সম্মত প্রাচীন চিকিৎসা পদ্ধতি
হিজামা (কাপিং থেরাপি) নিলে সুস্থতা পাবেন। ইনশাআল্লাহ!

14/01/2026

⚕️সুন্নাহ সম্মত প্রাচীন চিকিৎসা পদ্ধতি
"হিজামা (কাপিং থেরাপি)" অনেক ধরনের রোগ ও শারীরিক সমস্যার জন্য উপকারী হিসেবে বৈজ্ঞানিকভাবে প্রমানিত। বিশেষ করে নিচের রোগগুলোতে হিজামা অধিক কার্যকর প্রমাণিত হয়েছে অনেক গবেষণা ও অভিজ্ঞতায়।

✅ যেসব রোগে ভালো কাজ করে:
1. মাথাব্যথা ও মাইগ্রেন
2. ঘাড়, পিঠ ও কোমরের ব্যথা
3. সায়াটিকা (Sciatica)
4. হজমের সমস্যা/গ্যাস্ট্রিক/অ্যাসিডিটি
5. ঘুমের সমস্যা/ইনসোমনিয়া
6. দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা
7. অবসাদ, হতাশা ও মানসিক চাপ
8. হরমোনের সমস্যা/PCOS
9. বাঁধাপ্রাপ্ত ঋতুচক্র/জরায়ুর সমস্যা
10. চুল পড়া ও টাক পড়া (Scalp Hijama)
11. ত্বকের রোগ (ব্রন,একজিমা,সোরিয়াসিস)
12. জয়েন্ট ব্যথা ও বাতরোগ (Arthritis)
13. ডিস্ক প্রলাপ্স (PLID)
14. রক্তচাপ নিয়ন্ত্রণ (উচ্চ/নিম্ন)
15. ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক
16. সাইনাস ও অ্যালার্জি
17. স্পার্ম কাউন্ট বা যৌন দুর্বলতা
18. নারী ও পুরুষের বন্ধাত্ব
19. ফ্যাটি লিভার
20. অতিরিক্ত ওজন (Obesity)

✅ সিরিয়াল নিতে ইনবক্সে যোগাযোগ করুন।
অথবা নিচের নাম্বারে কল করুন।

👨‍🔬হিজামা থেরাপিস্ট:
হা. মাও. শাহাদাত হুসাইন
📳 01949 160 828


Address

Boro Madrasah Market, 3rd Floor, 9Tola Bhaban, Jatrabari
Dhaka
1236

Alerts

Be the first to know and let us send you an email when SunnahLife Hijama Centre Jatrabari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to SunnahLife Hijama Centre Jatrabari:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram