21/04/2026
সাম্প্রতিক সময়ে প্রচুর হাম আক্রান্ত রোগী পাচ্ছি।
জ্বর সর্দি শ্বাসকষ্ট স্কিন র্যাশের পাশাপাশি কনজাংক্টিভাইটিস বা চোখ উঠা নিয়ে রোগীরা হাসপাতালে আসছেন।
অনেক ক্ষেত্রে শুধু চোখ লাল নিয়েই রোগীরা উপস্থিত হচ্ছেন।
হাম আক্রান্ত শিশুরা চিকিৎসায় ভালো হলেও দীর্ঘমেয়াদে প্রচন্ডভাবে ভিটামিন-এ অভাবজনিত রোগ যেমন রাতকানা;ড্রাই আই কিংবা চোখের শুস্কতা থেকে চোখের কর্নিয়ার আলসারে ভোগার সম্ভাবনা থাকে।
কাজেই শিশুদের অবিভাবকদের উচিত সরকারী ভিটামিন-এ ক্যাম্পেইন এর পাশাপাশি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ভিটামিন-এ ক্যাপসুল গ্রহন করানো।
সেই সাথে ভিটামিন-এ সমৃদ্ধ খাবার যেমন লালশাক মিষ্টিকুমড়া গাজর পেপে সহ যেকোন পাতাযুক্ত সবজি নিয়মিত শিশুকে খাওয়ানো।