30/03/2026
হাম হলে কীভাবে সামলাবেন :-( সেভ করুন,শেয়ার করুন)
Measles (হাম) হলে “একটা ওষুধ খাইয়ে ঠিক করে ফেলবো”—এমন না।
এখানে সবচেয়ে বড় চিকিৎসা হলো সঠিক যত্ন
১/জ্বর কমানোর জন্য
প্যারাসিটামল দিন,প্রতি ৮ কেজির বাচ্চার জন্য ১ চামচ করে...
সাধারণভাবে ৬ ঘণ্টা পরপর দেওয়া হয়
নিজের মতো করে ডোজ ঠিক করবেন না,নিকটস্থ এমবিবিএস ডাক্তার দেখিয়ে নিবেন..
২/শরীরে পানি কমতে দিবেন না
হাম হলে বাচ্চা দুর্বল হয়ে পড়ে, খেতে চায় না।
বারবার অল্প অল্প করে পানি দিন
দুধ, স্যুপ, ওরস্যালাইন দিতে পারেন
৩/ ভিটামিন A কেন এত গুরুত্বপূর্ণ?
হাম হলে শরীরে ভিটামিন A কমে যায়
আর তখন চোখে সমস্যা শুরু হতে পারে
রাতে দেখতে সমস্যা (night blindness)
চোখ শুকিয়ে যাওয়া
কর্নিয়াতে ঘা
এমনকি স্থায়ী অন্ধত্ব
তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভিটামিন A দেওয়া খুবই জরুরি
৪/ কী খাওয়াবেন?
শিশুর শরীর দ্রুত ভালো হতে পুষ্টি দরকার।
ডিম
দুধ
মাছ
ডাল
“পুষ্টিকর খাবার যত বেশি, তত দ্রুত রিকভারি”
৫/ চোখের যত্ন
চোখ নিয়মিত পরিষ্কার রাখুন
সমস্যা হলে ডাক্তারের কাছে দেখান
প্রয়োজনে eye ointment বা artificial tears লাগতে হবে
৬/ কাশি হলে
হালকা গরম পানি
লেবু পানি
গলা আরাম পায়
জটিলতা হলে কী করবেন?
হাম হলে অনেক সময় অন্য ইনফেকশন যোগ হয়
যেমন নিউমোনিয়া
তখন অ্যান্টিবায়োটিক লাগতে পারে
বিশেষ কিছু ক্ষেত্রে (যেমন দুর্বল ইমিউনিটি)
antiviral (Ribavirin) দরকার হতে পারে
*** প্রতিরোধই সবচেয়ে বড় সুরক্ষা
সময়মতো টিকা দিন (MR / MMR)
এতে এই রোগ অনেকটাই এড়ানো যায়
$$$ অন্যদের থেকে আলাদা রাখুন
র্যাশ ওঠার পর অন্তত ৪ দিন আলাদা রাখুন
কারণ
এই সময় সবচেয়ে বেশি ছড়ায়
এমনকি র্যাশ ওঠার আগের ৪ দিন থেকেও সংক্রমণ ছড়াতে পারে
হাম “সাধারণ জ্বর” না
ঠিকমতো যত্ন না নিলে বড় সমস্যা হতে পারে।
কিন্তু ভালো খবর হলো—
সচেতন থাকলে
ঠিকভাবে যত্ন নিলে
বেশিরভাগ শিশুই সুস্থ হয়ে যায়।
ডা.আব্দুর রহমান