স্বাস্থ্যকথা

স্বাস্থ্যকথা স্বাস্থ্যকথা

ডাঃ মোঃ রেদওয়ানুল হক মাসুম
এমবিবিএস (ঢাকা মেডিকেল কলেজ)
(স্বর্ণপদক প্রাপ্ত)
(Batch - K 59)

প্রাক্তন সিনিয়র হাউস অফিসার, ইউনাইটেড হসপিটাল লিমিটেড।
জেনারেল ফিজিশিয়ান

ডেঙ্গু হলে কী করবেন, কী কী করবেন নাঃডেঙ্গু রোগটি ভাইরাসজনিত। সাধারণত, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ থাকে।ডেঙ...
01/09/2022

ডেঙ্গু হলে কী করবেন, কী কী করবেন নাঃ

ডেঙ্গু রোগটি ভাইরাসজনিত। সাধারণত, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ থাকে।
ডেঙ্গুর প্রধান লক্ষণ—জ্বর। ৯৯ থেকে ১০৬ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে। জ্বর টানা থাকতে পারে, আবার ঘাম দিয়ে জ্বর ছেড়ে দেওয়ার পর আবারও আসতে পারে। এর সঙ্গে শরীরে ব্যথা, মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা এবং চামড়ায় লালচে দাগ বা ফুসকুড়ি দেখা যেতে পারে।

কখন হাসপাতালে যেতে হয়ঃ
ডেঙ্গু হলে কী ধরনের চিকিৎসা নেবেন, বাসায় না হাসপাতালে থাকবেন—নির্ভর করে এর ধরন বা ক্যাটাগরির ওপর। ডেঙ্গু জ্বরের তিনটি ধরন বা ক্যাটাগরি আছে—‘এ’, ‘বি’ ও ‘সি’। প্রথম ক্যাটাগরির রোগীরা স্বাভাবিক থাকে। তাদের শুধু জ্বর থাকে। অধিকাংশ ডেঙ্গু রোগী ‘এ’ ক্যাটাগরির। তাদের হাসপাতালে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই। বাড়িতে বিশ্রাম নেওয়াই যথেষ্ট।
‘বি’ ক্যাটাগরির ডেঙ্গু রোগীদের হাসপাতালে ভর্তি হওয়া লাগতে পারে। কিছু লক্ষণ, যেমন পেটে ব্যথা, বমি, ডায়াবেটিস, স্থূলতা, অন্তঃসত্ত্বা, জন্মগত সমস্যা, কিডনি বা লিভারের সমস্যা থাকলে হাসপাতালে ভর্তি হওয়াই ভালো।
‘সি’ ক্যাটাগরির ডেঙ্গু জ্বর সবচেয়ে খারাপ। এতে লিভার, কিডনি, মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। কিছু ক্ষেত্রে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউর প্রয়োজন হতে পারে।

বাড়িতে কী করবেনঃ
পরিপূর্ণ বিশ্রামে থাকতে হবে।
প্রচুর তরলজাতীয় খাবার গ্রহণ করতে হবে। ডাবের পানি, লেবুর শরবত, ফলের জুস এবং খাবার স্যালাইন পান করুন একটু পরপর।
ডেঙ্গু জ্বর হলে প্যারাসিটামল খাওয়া যাবে। কিন্তু কোনো ব্যক্তির যদি লিভার, হার্ট এবং কিডনি–সংক্রান্ত জটিলতা থাকে, তাহলে প্যারাসিটামল সেবনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে গায়ে ব্যথার জন্য অ্যাসপিরিন, ক্লোফেনাক, আইবুপ্রোফেন–জাতীয় ওষুধ খাওয়া যাবে না। ডেঙ্গুর সময় এ–জাতীয় ওষুধ গ্রহণ করলে রক্তক্ষরণ হতে পারে।

যা যা করবেন নাঃ
ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে প্লাটিলেট এখন আর মূল বিষয় নয়। প্লাটিলেট হিসাব নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই।
প্লাটিলেট কাউন্ট ১০ হাজারের নিচে নামলে বা শরীরের কোনো জায়গা থেকে রক্তপাত হলে প্লাটিলেট বা ফ্রেশ রক্ত দেওয়া যেতে পারে। এ ধরনের পরিস্থিতি খুবই কম দেখা যায়।
অনেকের মতে, পেঁপেপাতার জুস ইত্যাদি খেলে প্লাটিলেট বাড়ে। জ্বর কমে যাওয়ার পর সংকটকাল পেরিয়ে গেলে আপনা থেকেই প্লাটিলেট বাড়তে শুরু করে।
জ্বরের শেষের দিকে রক্তচাপ কমে যেতে পারে অথবা মাড়ি, নাক, মলদ্বার দিয়ে রক্তপাত হতে পারে। এ রকম হলে প্রয়োজনে শিরাপথে স্যালাইন দেওয়া লাগতে পারে। এসব ক্ষেত্রে তাই হাসপাতালে ভর্তি হতে হবে।

(সংগৃহীত)

23/05/2022

মাংকিপক্স!

নতুন রোগ মাংকিপক্স, মারাত্মক সংক্রামক এই রোগ ছড়িয়েছে ১৪ টিরও বেশি দেশে। এখন পর্যন্ত সঠিক কোন টিকা বা চিকিৎসা নেই এর, যদিও বিশেষজ্ঞ দের ধারণা করোনার মত এত মারাত্মক আকার ধারন করবেনা এই রোগ।

বিভিন্ন প্রানী বিশেষত বন্যপ্রাণী থেকে বেশী ছড়ায় এই রোগ, মানুষ থেকে মানুষেও ছড়ায়। ১৯৫৮ সালে প্রথম আবিষ্কার হয় এই রোগ যা আফ্রিকার উষ্ণ আর্দ্র বনাঞ্চলে দেখা যেতো। এটি গুটিবসন্ত সমগোত্রীয় রোগ।

কিভাবে সংক্রমণ হয়?

সংক্রমিত প্রাণীর কামড় বা তার রক্ত, শরীরের তরল বা পশম স্পর্শের মাধ্যমে যে কেউ মাঙ্কিপক্সে আক্রান্ত হতে পারে। এছাড়া সংক্রমিত প্রাণীর মাংস সঠিকভাবে রান্না ছাড়া খাওয়া হলে, ফুসকুড়ি রয়েছে এমন কারো ব্যবহৃত পোশাক, বিছানা অথবা তোয়ালে স্পর্শ করলেও একজন ব্যক্তি এই রোগে আক্রান্ত হতে পারে।

মাঙ্কিপক্সের লক্ষণগুলি কী?

জ্বর, গায়ে ব্যথা, বড় আকারের বসন্ত মাঙ্কিপক্সের সাধারণ বৈশিষ্ট হলেও এ রোগের কারণে মুখ বা যৌনাঙ্গে ক্ষত সৃষ্টি হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে আফ্রিকায় এ রোগে আক্রান্ত প্রতি ১০ জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে দেখা গেছে। যেহেতু এরোগের কোন পরীক্ষিত চিকিৎসা নেই এখন পর্যন্ত তাই সতর্কতা এবং সাবধানতাই সবচেয়ে বড় উপায়। তবে গুটিবসন্তের টিকা এই রোগেরক্ষেত্রেও খানিকটা কার্যকরী বলে জানা যাচ্ছে।
এমন অবস্থায় আসুন সবাই সাবধান হই, নিরাপদে থাকি।

(সংগৃহীত)

আজকে শনাক্ত ৪ হাজার ৩৭৮ জন।মারা গেছেন ৬ জন।Stay Safe Everyone!
14/01/2022

আজকে শনাক্ত ৪ হাজার ৩৭৮ জন।
মারা গেছেন ৬ জন।
Stay Safe Everyone!

14/01/2022

বৃহস্পতিবার দেশে ৩ হাজার ৩৫৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল এবং শনাক্তের হার ছিল ১২ দশমিক ৩৩ শতাংশ। গত বুধবার দেশে ২ হাজার ৯১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। সেই তুলনায় লাফিয়ে বাড়ছে করোনা শনাক্তের সংখ্যা। আসুন সবাই সচেতন হই ।

"ওমিক্রন" এর উপসর্গসমূহঃ
30/11/2021

"ওমিক্রন" এর উপসর্গসমূহঃ

কীভাবে বুঝবেন আপনি করোনা, ফ্লু, নাকি অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন?আপনি করোনায় আক্রান্ত হলে জ্বর, কাশি ও শ্বাসকষ্টের সমস...
25/09/2021

কীভাবে বুঝবেন আপনি করোনা, ফ্লু, নাকি অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন?
আপনি করোনায় আক্রান্ত হলে জ্বর, কাশি ও শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে। এর পাশাপাশি কখনও কখনও শরীর ব্যথা, মাথা ব্যথা, ক্লান্তিবোধ, গলা ব্যথা ও হালকা ডায়রিয়াও হতে পারে। কোনো কোনো সময় নাক দিয়ে পানিও পড়তে পারে। তবে খুব কম।
আপনি ফ্লু-তে আক্রান্ত হলে হালকা কাশি থাকতে পারে। সাথে শরীর ব্যথা, গলা ব্যথা, নাক দিয়ে পানি পড়া ও হাঁচি আসতে পারে। কখনও কখনও সঙ্গে হালকা জ্বরও আসতে পারে; তবে খুব কম। কিন্তু ডায়রিয়া ও শ্বাসকষ্ট হয় না।
আপনার অ্যালার্জি হলে নাক দিয়ে পানি পড়া, হাঁচি, চোখ দিয়ে পানি পড়া ইত্যাদি সমস্যা দেখা দিবে। এর পাশাপাশি প্রায়ই কাশি, জ্বর, শ্বাসকষ্ট ও মাথা ব্যথা হতে পারে। তবে সাধারণত শরীর ব্যথা, গলা ব্যথা ও ডায়রিয়া হয় না।
#টেলিমেডিসিন_সার্ভিস #টেলিমেডিসিন_সেবা #অনলাইন_ডাক্তার #জেনারেল_ফিজিশিয়ান #ডক্টরস_অনলাইন_চেম্বার

Address

Kollyanpur
Dhaka
1207

Opening Hours

Monday 08:00 - 00:00
Tuesday 08:00 - 00:00
Wednesday 08:00 - 00:00
Thursday 08:00 - 00:00
Friday 08:00 - 00:00
Saturday 08:00 - 00:00
Sunday 08:00 - 00:00

Telephone

+8801986809868

Alerts

Be the first to know and let us send you an email when স্বাস্থ্যকথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to স্বাস্থ্যকথা:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram