Daffodil Foundation (DF)

Daffodil Foundation (DF) Non profitable charity organization of Bangladesh
Web: http://daffodilfoundation.org

ড্যাফোডিল ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই ব্লাইন্ড এডুকেশন এন্ড রিহেবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশ...
23/04/2026

ড্যাফোডিল ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই ব্লাইন্ড এডুকেশন এন্ড রিহেবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (BERDO)-এর নির্বাহী পরিচালক জনাব মো: সাইদুল হক-কে।

সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি স্বাধীনতা পদক ২০২৬ অর্জন করেছেন - যা দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননাগুলোর একটি।

২০১৫ সাল থেকে ড্যাফোডিল ফাউন্ডেশন BERDO এর একটি ঘনিষ্ঠ সহযোগী হিসেবে দৃষ্টিপ্রতিবন্ধী ও প্রান্তিক মানুষের শিক্ষা, পুনর্বাসন ও মানবিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

এই অর্জন শুধু একজন ব্যক্তির নয় - এটি মানবিক সেবা, নিষ্ঠা ও দীর্ঘদিনের সম্মিলিত প্রচেষ্টার একটি গর্বিত স্বীকৃতি।

💚 আমরা বিশ্বাস করি, এই সম্মাননা ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে সমাজের কল্যাণে কাজ করার অনুপ্রেরণা যোগাবে।
#স্বাধীনতা_পদক২০২৬ #সমাজসেবা

11/04/2026

ড্যাফোডিল ফাউন্ডেশন ১৬ বছর ধরে ড্যাফোডিল মডেল নামে একটি কার্যকর অর্থনৈতিক দর্শন তৈরি করেছে, যা দান বা জাকাতকে সা.....

𝗝𝗼𝗯 𝗢𝗽𝗽𝗼𝗿𝘁𝘂𝗻𝗶𝘁𝘆 𝗮𝘁 𝗗𝗮𝗳𝗳𝗼𝗱𝗶𝗹 𝗙𝗼𝘂𝗻𝗱𝗮𝘁𝗶𝗼𝗻 (𝗗𝗙) !Check the comments for the application link👇
11/04/2026

𝗝𝗼𝗯 𝗢𝗽𝗽𝗼𝗿𝘁𝘂𝗻𝗶𝘁𝘆 𝗮𝘁 𝗗𝗮𝗳𝗳𝗼𝗱𝗶𝗹 𝗙𝗼𝘂𝗻𝗱𝗮𝘁𝗶𝗼𝗻 (𝗗𝗙) !

Check the comments for the application link👇

শিক্ষার্থী থেকে উদ্যোক্তা: বদলে যাওয়ার এক জাদুকরি ‘ড্যাফোডিল মডেল’বাংলাদেশ যখন মধ্যম আয়ের দেশ থেকে ‘তারুণ্যের বাংলাদেশ...
01/04/2026

শিক্ষার্থী থেকে উদ্যোক্তা: বদলে যাওয়ার এক জাদুকরি ‘ড্যাফোডিল মডেল’

বাংলাদেশ যখন মধ্যম আয়ের দেশ থেকে ‘তারুণ্যের বাংলাদেশ’ গড়ার স্বপ্ন দেখছে, তখন একটি মৌলিক প্রশ্ন সামনে চলে এসেছে—আমাদের বিশাল তরুণ জনশক্তিকে কি আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারছি? প্রতিবছর হাজারো মেধাবী প্রাণ কেবল অর্থের অভাবে ঝরে পড়ছে। এই অপচয় কেবল ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, বরং জাতীয় অর্থনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

এই বৃত্ত ভাঙার এক কার্যকর দিশারি হয়ে দাঁড়িয়েছে ‘ড্যাফোডিল মডেল’। ১৬ বছর ধরে ড্যাফোডিল ফাউন্ডেশন যে নীরব বিপ্লব ঘটিয়ে চলেছে, তা এখন কেবল একটি দাতব্য উদ্যোগ নয়; বরং জাতীয় পর্যায়ে অনুসরণের দাবি রাখে এমন এক শক্তিশালী অর্থনৈতিক দর্শন।

দাতা নয়, অংশীদার হওয়ার দর্শন
প্রচলিত ব্যবস্থায় ‘দান’ বা ‘জাকাত’কে দেখা হয় সাময়িক সহায়তা হিসেবে। কিন্তু ড্যাফোডিল ফাউন্ডেশন এই ধারণাকে আমূল বদলে দিয়েছে। তারা একে দেখছে ‘মানবিক পুঁজি বিনিয়োগ’ (Human Capital Investment) হিসেবে।

বিগত ১৬ বছরে এই মডেলের আওতায় ২৭৯ জন শিক্ষার্থীকে নিবিড় সহায়তা দেওয়া হয়েছে। বিস্ময়কর তথ্য হলো, তাঁদের মধ্যে ১০২ জন বর্তমানে সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এমনকি সফল উদ্যোক্তা হিসেবে দেশের অর্থনীতিতে সরাসরি অবদান রাখছেন। অর্থাৎ দেড় দশক আগে যে মেধার ওপর বিনিয়োগ করা হয়েছিল, তা আজ বহুগুণ হয়ে জাতীয় আয়ে যুক্ত হচ্ছে।

দারিদ্র্য যখন হার মানল মেধার কাছে
কুড়িগ্রামের চরাঞ্চলের এক হতদরিদ্র পরিবারের সন্তান রফিকুল ইসলাম (ছদ্মনাম)। মেধা ছিল প্রখর, কিন্তু মাধ্যমিকের পর পড়াশোনা চালিয়ে যাওয়া ছিল প্রায় অসম্ভব। বাবা সামান্য দিনমজুর, যাঁর আয়ে দুবেলা অন্নসংস্থানই যেখানে কঠিন, সেখানে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা ছিল বিলাসিতা।

রফিকুলের এই অন্ধকার সময়ে আশার আলো হয়ে আসে ‘ড্যাফোডিল ফাউন্ডেশন’। মেধায় বিনিয়োগের মডেলের আওতায় তাঁকে কেবল টিউশন ফি নয়, বরং তাঁর আবাসন এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সব সুযোগ দেওয়া হয়। ড্যাফোডিল মডেলে রফিকুল শিখলেন শুধু বইয়ের পড়া নয়, বরং আধুনিক বিশ্বের সঙ্গে তাল মেলাতে দরকারি ‘সফট স্কিল’ এবং ‘প্রবলেম সলভিং’।

আজকের রফিকুল দেশের একটি শীর্ষস্থানীয় সফটওয়্যার কোম্পানিতে সিনিয়র ইঞ্জিনিয়ার। রফিকুল বলেন, ‘ড্যাফোডিল যদি আমাকে কেবল কিছু টাকা “দান” করত, তবে হয়তো আমি বড়জোর একটি ডিগ্রি পেতাম। কিন্তু তারা আমার মেধার ওপর “বিনিয়োগ” করেছে এবং আমাকে একজন দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলেছে।’

ডিগ্রি নয়, লক্ষ্য যেখানে কর্মসংস্থান
বাংলাদেশের প্রচলিত শিক্ষাব্যবস্থার বড় সংকট হলো ‘ডিগ্রি আছে কিন্তু দক্ষতা নেই’। ড্যাফোডিল মডেল এখানে এক ব্যতিক্রমী সেতুবন্ধ তৈরি করেছে। গত ১৬ বছরে ১৬টি ব্যাচে মোট ২৭৯ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বর্তমানে ৯০ জন শিক্ষার্থী এই সুবিধা নিচ্ছেন এবং ইতিমধ্যে ১৮৯ জন তাঁদের শিক্ষাজীবন সফলভাবে শেষ করেছেন।

শিক্ষা, দক্ষতা, কর্মসংস্থান ও অর্থনৈতিক মুক্তি—এই চতুর্মুখী চক্রটি নিশ্চিত করার মাধ্যমেই একজন অসচ্ছল শিক্ষার্থীকে দেশের সম্পদে রূপান্তর করা হচ্ছে।

সিএসআর (CSR)-এর নতুন সংজ্ঞা
সাধারণত অনেক প্রতিষ্ঠান লোকদেখানো করপোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) পালন করে থাকে। কিন্তু ড্যাফোডিল গ্রুপের ‘One-Third Social Commitment’ এক বিরল দৃষ্টান্ত। তাদের আয়ের একটি বড় অংশ সরাসরি সমাজ সংস্কারে ব্যয় হয়। বিশেষ করে ‘জীবিকা’ (Jeebika) প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং ‘DISS’-এর মাধ্যমে গবেষণা ও সামাজিক পরিবর্তনের যে কাজ তারা করছে, তা করপোরেট জগতে এক নতুন মানদণ্ড স্থাপন করেছে। ফাউন্ডেশনের মূল কার্যক্রম:

· শিক্ষা সম্প্রসারণ: দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি এবং বিনা মূল্যে শিক্ষার সুযোগ।
· ইসলামিক মাইক্রোফাইন্যান্স: ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সুদমুক্ত ঋণসুবিধা।
· স্বাস্থ্যসেবা: সুবিধাবঞ্চিত মানুষের জন্য কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্যসেবা।
· দক্ষতা উন্নয়ন: আইটি প্রশিক্ষণ ও ভোকেশনাল ট্রেনিংয়ের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ।

প্রযুক্তি ও বিকাশমান মানসিকতা
ড্যাফোডিল ফাউন্ডেশনের এ কার্যক্রমটি সম্পূর্ণ ডিজিটাল অটোমেশন সিস্টেমের মাধ্যমে পরিচালিত হয়। অনলাইন আবেদন থেকে শুরু করে সাক্ষাৎকার এবং ডেটা ব্যবস্থাপনা—সবই স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হয়। মেধাবী শিক্ষার্থীদের কেবল আর্থিক সহায়তা দিলেই চলে না, প্রয়োজন সঠিক দিকনির্দেশনা। ড্যাফোডিল ফাউন্ডেশন শিক্ষার্থীদের মধ্যে ‘Growth Mindset’ বা বিকাশমান মানসিকতা তৈরি করছে। এখানে শিক্ষার্থীরা শেখে প্রতিকূলতাকে জয় করতে এবং শুধু চাকরি না খুঁজে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখতে।

বিত্তবানদের প্রতি আহ্বান
দেশের বিত্তবান ও শিল্পপতিদের প্রতি এখন বড় প্রশ্ন—আমরা কি কেবল আত্মতৃপ্তির জন্য ‘দান’ করব, নাকি দেশের ভবিষ্যতের জন্য মেধায় ‘বিনিয়োগ’ করব? একজন শিক্ষার্থীর পেছনে বিনিয়োগ করার অর্থ হলো একটি পরিবারকে দারিদ্র্যের অভিশাপ থেকে চিরতরে মুক্ত করা।

ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান এবং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. মো. সবুর খান বলেন, ‘দান নয়, মেধায় বিনিয়োগ—এটাই হোক বাংলাদেশের উন্নয়নের নতুন দর্শন। ড্যাফোডিল যে পথ দেখিয়েছে, সেই পথে হাঁটলে আগামীর বাংলাদেশ হবে মেধা ও দক্ষতায় সমৃদ্ধ এক অনন্য জনপদ। আমাদের লক্ষ্য কেবল আর্থিক সহায়তা দেওয়া নয়, বরং একটি দক্ষ ও স্বনির্ভর প্রজন্ম গড়ে তোলা।’

Source:
Daily Prothom Alo
March 31, 2026
Link: https://www.prothomalo.com/education/campus/8sr7b7fjts

১৬ বছরের পথচলা, শত শত স্বপ্ন পূরণ! ✨👉 ১৬ বছরে ২৭৯ শিক্ষার্থী👉 ১০২ জন কর্মসংস্থানে👉 ২৪ জন সরকারি চাকরিতেএটি দান নয়, এটি ...
23/03/2026

১৬ বছরের পথচলা, শত শত স্বপ্ন পূরণ! ✨

👉 ১৬ বছরে ২৭৯ শিক্ষার্থী
👉 ১০২ জন কর্মসংস্থানে
👉 ২৪ জন সরকারি চাকরিতে
এটি দান নয়, এটি বাংলাদেশের ভবিষ্যতে বিনিয়োগ।

23/03/2026

রোববার (২২ মার্চ ২০২৬) ড্যাফোডিল ফাউন্ডেশন তাদের স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থী ও অ্যালামনাইদের নিয়ে একটি বর্ণাঢ...

08/01/2026
17/12/2025

🕊️ ‘জীবিকা চাঁদপুর’ প্রকল্পের মাধ্যমে স্বাবলম্বী হয়ে ওঠা একঝাঁক আত্মপ্রত্যয়ী মানুষের সফলতা

ড্যাফোডিল ফাউন্ডেশনের ‘জীবিকা চাঁদপুর’ প্রকল্পের মাধ্যমে একঝাঁক স্বপ্নবাজ মানুষ খুঁজে পেয়েছেন তাদের আত্মনির্ভরশীলতার পথ। শূন্য থেকে শুরু করে আজ তারা একেকজন সফল ক্ষুদ্র উদ্যোক্তা। তাদের এই অদম্য যাত্রার এক ঝলক দেখুন আমাদের এই ভিডিওতে।

Under the 'Jibika Chandpur' project of Daffodil Foundation, a group of dreamers has found their path to self-reliance. Starting from scratch, they have transformed themselves into successful micro-entrepreneurs. Watch a glimpse of their indomitable journey in this video.

১৬ই ডিসেম্বর—আমাদের অহংকার, আমাদের বিজয়।জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে ড্যাফোডিল ফাউন্ডেশন । বিজ...
15/12/2025

১৬ই ডিসেম্বর—আমাদের অহংকার, আমাদের বিজয়।
জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে ড্যাফোডিল ফাউন্ডেশন । বিজয়ের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার প্রাণে।
​মহান বিজয় দিবসের শুভেচ্ছা। 🇧🇩

Address

102/1 (6th Floor), Sukrabad, Mirpur Road, Dhanmondi
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Daffodil Foundation (DF) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Daffodil Foundation (DF):

Share