Dr. Bose's Care

Dr. Bose's Care Bachelor of Homoeopathic Medicine and Surgery (DU)

☘️ শুভ সকাল। আশাকরি সবাই সুস্থ আছেন। আপনাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য কে ভালো রাখতে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেয়...
30/04/2026

☘️ শুভ সকাল।
আশাকরি সবাই সুস্থ আছেন। আপনাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য কে ভালো রাখতে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেয়ার চেষ্টা করবো। তাই স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে ফলো করুন আমাদের এই পেইজ।

🔰 হাইপার ক্যালসেমিয়া/ ক্যালসিয়াম বেড়ে যাওয়া
ক্যালসিয়াম শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। এটি কমে গেলেও যেমন বিপদ, তেমনি বেড়ে গেলেও তৈরি করে শারীরিক সংকট। রক্তে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যাওয়াকে বলে হাইপার ক্যালসেমিয়া।

✅ ক্যালসিয়াম বৃদ্ধির কারণঃ-
🔸 প্যারাথাইরয়েড গ্রন্থির এডেনোমা বা টিউমার হলে প্যারাথাইরয়েড হরমোনের নিঃসরণ বেড়ে যায়।
🔸 ভিটামিন-ডি অথবা ভিটামিন এ-এর আধিক্য।
🔸 কিডনি ফেইলিউর থাকলে প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে স্বয়ংক্রিয়ভাবে হরমোন নিঃসরণ বৃদ্ধি পায়।
🔸 পারিবারিক বা জিনগত কারণ।
🔸 ক্যানসার (বিশেষত মাল্টিপল মায়োলোমা, লিম্ফোমা, ফুসফুস, কিডনি ও স্তন ক্যানসার)।
🔸 থাইরয়েডের হরমোন বৃদ্ধি।
🔸 সারকয়ডোসিস নামক রোগ।
🔸 এড্রেনাল হরমোনের ঘাটতি।
🔸 কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া।

✅ যে সকল সমস্যা দেখা যায়ঃ-
🔸 কিডনিতে যেসব সমস্যা দেখা দেয়ঃ-
রক্তে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে গেলে বা হাইপার ক্যালসেমিয়া হলে সবচেয়ে ক্ষতি হয় কিডনির। ব্যাহত হয় কিডনির কার্যক্রম। ৷ 🔹 কিডনিতে বারবার পাথর হওয়া বা কিডনি ও পিত্তথলিতে একই সঙ্গে পাথর হওয়া। এর পেছনে প্যারাথাইরয়েড হরমোনের আধিক্য দায়ী হতে পারে, যা রক্তে ক্যালসিয়ামের শোষণ বাড়ায়।
🔹 কিডনিতে ক্যালসিয়ামের দানা জমা হওয়া, যাকে বলে নেফ্রোক্যালসিনোসিস।
🔹 কিডনি বিকল (ফেইলিউর) বা কিডনির অকার্যকারিতা দেখা দেওয়া।
🔹 প্রস্রাবের পরিমাণ বেড়ে যাওয়া।
🔹 বেশি বেশি তৃষ্ণা লাগা বা পিপাসা অনুভব করা।

🔸 বেশির ভাগ ক্ষেত্রে রক্তের ক্যালসিয়াম আসে হাড় থেকে। ফলে হাড় দুর্বল হয়ে যায়। দেখা দিতে পারে হাড় ক্ষয়, হাড় ও মাংসে ব্যথা, হাড়ের ভেতর সিস্ট, হাড় ভেঙে পড়া ও মাংসপেশির দুর্বলতা।

🔸 ক্যালসিয়ামের আধিক্য মস্তিষ্কের কার্যক্রম বাধাগ্রস্ত করে। ফলে দেখা দেয় দুর্বলতা, বিষণ্নতা, স্মৃতিভ্রম, মনঃসংযোগে ঘাটতি, মূর্ছা যাওয়া বা অজ্ঞান হওয়া ও তন্দ্রাচ্ছন্ন ভাবের মতো সমস্যা।

🔸 আরও যেসব সমস্যা হয়ঃ-
🔹 কোষ্ঠকাঠিন্য
🔹 পেটে ব্যথা
🔹 বমি
🔹 ক্ষুধামান্দ্য
🔹 পেপটিক আলসার
🔹 প্যানক্রিয়াসের প্রদাহ

🔸 ক্যালসিয়াম বেড়ে গেলে হৃৎস্পন্দন এলোমেলো হতে পারে। বুক ধড়ফড় করতে পারে। হঠাৎ হৃৎস্পন্দন বন্ধ হয়ে যেতে পারে।

✅ অতিমাত্রায় ক্যালসিয়াম বৃদ্ধি একটি গুরুতর অবস্থা। এটা একটা মেডিকেলে ইমার্জেন্সি। এতে অনেক অঙ্গ একসঙ্গে অকার্যকর হয়ে যেতে পারে। এ জন্য ক্যালসিয়াম বেড়ে গেলে চিকিৎসা গ্রহণ করতে হবে।

❇️ বি. দ্রঃ- আপনাদের যে কোন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও হোমিওপ্যাথিক চিকিৎসার জন্য যোগাযোগ করতে পারেন-

ডা: বিনায়ক রঞ্জন বসু
BHMS(DU)
Gov. Reg. No: H-1275 (DG Health)
Mobile No: 01715-520220 (WhatsApp, imo)

29/04/2026
⚕️   সিডেনহাম কোরিয়া (Sydenham Chorea) সিডেনহাম কোরিয়া (Sydenham Chorea) হলো একটি স্নায়বিক ব্যাধি, যা মূলত ৫ থেকে ১৫ ...
29/04/2026

⚕️ সিডেনহাম কোরিয়া (Sydenham Chorea)

সিডেনহাম কোরিয়া (Sydenham Chorea) হলো একটি স্নায়বিক ব্যাধি, যা মূলত ৫ থেকে ১৫ বছর বয়সী শিশুদের মধ্যে দেখা যায়। এটি সাধারণত গলাব্যথা বা স্ট্রেপ্টোকক্কাল সংক্রমণের পর রিউম্যাটিক ফিভার (বাতজ্বর)-এর জটিলতা হিসেবে মস্তিষ্কে প্রদাহের কারণে ঘটে। এর ফলে হাত, পা ও মুখের পেশিতে দ্রুত, অনিয়ন্ত্রিত ও অসংলগ্ন নড়াচড়া বা ঝাঁকুনি হতে পারে।

✅ কারণঃ-
🔸 স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন:
শিশুদের 'গ্রুপ এ বিটা-হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস' (Group A Streptococcus) নামক ব্যাকটেরিয়ার সংক্রমণের পর সঠিক চিকিৎসা না হলে রিউম্যাটিক ফিভার বা বাতজ্বর হতে পারে।

🔸 অটোইমিউন প্রতিক্রিয়া:
বাতজ্বরের কারণে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা (immune system) ভুলবশত মস্তিষ্কের সুস্থ কোষগুলোতে আক্রমণ করে, যার ফলে সিডেনহাম কোরিয়া দেখা দেয়।

✅ লক্ষণঃ-
সিডেনহাম কোরিয়ার লক্ষণগুলো সাধারণত সংক্রমণের কয়েক সপ্তাহ বা মাস পরে দেখা দেয়।
🔸 হাত, পা এবং মুখের পেশির দ্রুত, আকস্মিক, অনৈচ্ছিক এবং উদ্দেশ্যহীন নড়াচড়া (নাচ বা ঝাঁকুনির মতো)।
🔸 ঘুমানোর সময় এই অনৈচ্ছিক নড়াচড়াগুলো সম্পূর্ণ বন্ধ থাকে।
🔸 হঠাৎ করে হাতের লেখার মান খারাপ হয়ে যাওয়া।
🔸 কোনো জিনিস শক্ত করে ধরতে সমস্যা হওয়া বা হাত থেকে জিনিসপত্র পড়ে যাওয়া।
🔸 আবেগ নিয়ন্ত্রণ করতে না পারা, যেমন—অকারণে হাসা বা কান্না করা।
🔸 দুর্বলতা, ক্লান্তি এবং অস্থিরতা।

✅ ডায়াগনোসিস / পরীক্ষাঃ-
🔸 রোগের ইতিহাস, রোগীর শারীরিক লক্ষণ এবং রোগের লক্ষণভিত্তিক (Jones criteria) পরীক্ষা করে চিকিৎসক এই রোগ নির্ণয় করেন।
🔸 স্ট্রেপ্টোকক্কাল সংক্রমণের প্রমাণ এর জন্য রক্ত পরীক্ষা (যেমন- A*O titer, CRP, ESR) এবং হৃদপিণ্ডের অবস্থা দেখার জন্য ইসিজি (ECG) করা হতে পারে।

✅ চিকিৎসাঃ- স্নায়ুবিক কারণজনিত ব্যাধিসমূহের ক্ষেত্রে হোমিওপ্যাথিক চিকিৎসা ভালো কাজ করে। যেহেতু সিডেনহাম কোরিয়া (Sydenham Chorea) রোগটি স্নায়ুবিক ও অটোইমিউন ডিজিজ সেই ক্ষেত্রে রোগীর লক্ষণ ও হোমিওপ্যাথিক ঔষধ প্রয়োগের মাধ্যমে এই রোগের চিকিৎসা সম্ভব। তাই যারা এই রোগে আক্রান্ত তারা হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে সুস্থ জীবনযাপন করতে পারবেন।

🔸 বিশ্রাম: রোগীকে পর্যাপ্ত মানসিক ও শারীরিক বিশ্রাম দিতে হবে। সাধারণত সিডেনহাম কোরিয়া কয়েক মাস থেকে এক বছরের মধ্যে নিজে থেকেই সেরে যায়। তবে রিউম্যাটিক ফিভারের পুনরাবৃত্তি রোধ করতে এবং হৃদরোগের ঝুঁকি এড়াতে যথাসময়ে চিকিৎসা নেওয়া জরুরী।

❇️ বি. দ্রঃ- আপনাদের যে কোন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও হোমিওপ্যাথিক চিকিৎসার জন্য যোগাযোগ করতে পারেন-

ডা: বিনায়ক রঞ্জন বসু
BHMS(DU)
Gov. Reg. No: H-1275 (DG Health)
Mobile No: 01715-520220 (WhatsApp, imo)

☘️ শুভ সকাল। আশাকরি সবাই সুস্থ আছেন। আপনাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য কে ভালো রাখতে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেয়...
28/04/2026

☘️ শুভ সকাল।
আশাকরি সবাই সুস্থ আছেন। আপনাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য কে ভালো রাখতে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেয়ার চেষ্টা করবো। তাই স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে ফলো করুন আমাদের এই পেইজ।

🔰 লটকন
মুখরোচক লটকন ফলটি পুষ্টিগুণে ভরপুর। ১০০ গ্রাম লটকনে পাওয়া যায় ৯২ কিলোক্যালরি খাদ্যশক্তি। একই পরিমাণ লটকনে ভিটামিন সি রয়েছে ১৭৮ মিলিগ্রাম, শর্করা ১৩৭ মিলিগ্রাম, পটাশিয়াম ১৭৭ মিলিগ্রাম, ক্যালসিয়াম ১৬৯ মিলিগ্রাম, ভিটামিন বি-১ ১৪.০৪ মিলিগ্রাম এবং ভিটামিন বি-২ শূন্য দশমিক ২০ মিলিগ্রাম। এছাড়া ফাইটোকেমিক্যালস যেমন ফেনোলিক্স, ফ্ল্যাভোনয়েড এবং ক্যারোটিনয়েডস মেলে উপকারী এই ফলে।

✅ উপকারিতাঃ-
🔸 রক্ত, হাড়ের জন্য বিশেষ উপকারি উপাদান আয়রন রয়েছে লটকনে। এটি হিমোগ্লোবিন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

🔸 এতে থাকা পটাশিয়াম এবং ম্যাগনেসিয়ামের মতো উপকারি খনিজ উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।

🔸 ভিটামিন সি এর চমৎকার উৎস লটকন। এছাড়া এতে মেলে থায়ামিন ও অ্যান্টি-অক্সিডেন্টও। যাদের মুখে ঘনঘন ঘা হয়, লটকন তাদের জন্য অত্যন্ত উপকারী ফল।

🔸 খনিজ, ভিটামিন এবং মিনারেলে ভরপুর এ ফলটি রক্তের শর্করা নিয়ন্ত্রণে খুবই উপকারী।

🔸 লটকনের ভিটামিন বি বেরিবেরি রোগ প্রতিরোধে সাহায্য করে এবং চোখের রক্তনালীর সংকোচন প্রসারণ ক্ষমতা বৃদ্ধি করে।

🔸 বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় ত্বকে নানা ধরনের সংক্রমণের ঝুঁকি বাড়ে। নিয়মিত লটকন খেলে চর্মরোগ থেকে দূরে থাকা সম্ভব।

🔸 লটকনে থাকা অ্যামাইনো এসিড ও এনজাইম দেহ গঠন, কোষের ক্ষয়পূরণ, ও কোষকলার সুস্থতায় সাহায্য করে।

🔸 আমাদের শরীরে শক্তির উৎস বাড়ায় লটকন। এতে থাকা পর্যাপ্ত পরিমাণে ভিটামিন, খনিজ এবং প্রোটিন সারা দিন সক্রিয় থাকতে সাহায্য করে।

🔸 লটকন ক্যালসিয়ামের ভালো উৎস। তাই লটকন খেলে হাড় ও দাঁত শক্তিশালী থাকে।

🔸 রুচি বাড়াতে সহায়তা করে টক-মিষ্টি লটকন। পাশাপাশি কমায় বমি ভাব।

🔸 ত্বকের রুক্ষতা কমায় টক ফলটি। প্রতিরোধ করে ত্বকের ফেটে যাওয়া।

❇️ বি. দ্রঃ- আপনাদের যে কোন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও হোমিওপ্যাথিক চিকিৎসার জন্য যোগাযোগ করতে পারেন-

ডা: বিনায়ক রঞ্জন বসু
BHMS(DU)
Gov. Reg. No: H-1275 (DG Health)
Mobile No: 01715-520220 (WhatsApp, imo)

☘️ শুভ সকাল৷ আশাকরি সবাই সুস্থ আছেন। আপনাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য কে ভালো রাখতে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেয়...
26/04/2026

☘️ শুভ সকাল৷ আশাকরি সবাই সুস্থ আছেন। আপনাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য কে ভালো রাখতে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেয়ার চেষ্টা করবো। তাই স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে ফলো করুন আমাদের এই পেইজ।

🔰 চিয়া সিড (Chia Seeds)
চিয়া সিড (Chia Seeds) ছোট হলেও পুষ্টিগুণে ভরপুর একটি সুপারফুড। নিয়মিত খেলে শরীরের অনেক উপকার হয়। নিচে এর প্রধান উপকারিতাগুলো তুলে ধরা হলো—

✅ চিয়া সিডের উপকারিতাঃ-
🔸 হজম শক্তি বাড়ায়:
চিয়া সিডে প্রচুর ফাইবার থাকে, যা হজম প্রক্রিয়া ঠিক রাখে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে।

🔸ওজন কমাতে সাহায্য করে:
এটি পানিতে ভিজলে ফুলে যায়, ফলে পেট ভরা অনুভূতি দেয়। এতে অতিরিক্ত খাওয়া কমে।

🔸 হৃদযন্ত্র ভালো রাখে:
চিয়া সিডে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে, যা হৃদযন্ত্রের জন্য উপকারী এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে।

🔸 শক্তি ও এনার্জি বাড়ায়:
এতে প্রোটিন, ফ্যাট ও কার্বোহাইড্রেটের সুষম মিশ্রণ থাকায় শরীরের এনার্জি বাড়ায়।

🔸 ত্বক ও চুলের জন্য ভালো:
অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন থাকায় ত্বক উজ্জ্বল করে এবং চুল মজবুত রাখে।

🔸 হাড় শক্ত করে:
চিয়া সিডে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ফসফরাস থাকে, যা হাড় শক্ত করতে সাহায্য করে।

✅ খাওয়ার নিয়মঃ-
🔸 ১–২ চামচ চিয়া সিড পানিতে ২০–৩০ মিনিট ভিজিয়ে খেতে হবে।
🔸 দুধ, স্মুদি, দই বা ওটসের সাথে মিশিয়ে খাওয়া যায়
🔸 লেবু পানি বা জুসেও মিশিয়ে খাওয়া যাবে।

⚠️ সতর্কতাঃ-
🔸 বেশি পরিমাণে খেলে পেট ফাঁপা বা গ্যাস হতে পারে
🔸 সব সময় ভিজিয়ে খেতে হবে।

❇️ বি. দ্রঃ- আপনাদের যে কোন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও হোমিওপ্যাথিক চিকিৎসার জন্য যোগাযোগ করতে পারেন-

ডা: বিনায়ক রঞ্জন বসু
BHMS(DU)
Gov. Reg. No: H-1275 (DG Health)
Mobile No: 01715-520220 (WhatsApp, imo)

☘️ শুভ সকাল। আশাকরি সবাই সুস্থ আছেন। আপনাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য কে ভালো রাখতে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেয়...
23/04/2026

☘️ শুভ সকাল।
আশাকরি সবাই সুস্থ আছেন। আপনাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য কে ভালো রাখতে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেয়ার চেষ্টা করবো। তাই স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে ফলো করুন আমাদের এই পেইজ।

🔰 ভিটামিন ডি এর অভাব জনিত রোগ
হাড়ের স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং প্রদাহের জন্য ভিটামিন ডি অত্যন্ত প্রয়োজনীয়। সূর্যালোকের সংস্পর্শে এলে শরীরে ভিটামিন ডি সংশ্লেষিত হয়। কিছু খাবার থেকেও মেলে এই ভিটামিন। তবে বিশ্বজুড়ে বিপুল সংখ্যক মানুষ ভিটামিন ডি-এর ঘাটতিতে ভোগেন। এই ঘাটতি মূলত শরীরে রোদ না লাগানোর কারণে হয়। খারাপ খাদ্যাভ্যাসও দায়ী এজন্য। বেশ কয়েকটি গুরুতর স্বাস্থ্য সমস্যার সাথে সম্পর্কিত এই ভিটামিনের ঘাটতি।

✅ ভিটামিন ডি এর অভাব জনিত রোগঃ-
🔸 অস্টিওপোরোসিস এবং হাড় ভাঙা:
ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে, যা শক্তিশালী হাড়ের জন্য গুরুত্বপূর্ণ। আর তাই ভিটামিন ডি-এর অভাব হাড়কে দুর্বল করে দিতে পারে, যার ফলে অস্টিওপোরোসিস হয়। বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে হাড় ভাঙার ঝুঁকি বেড়ে যায়। 'হাড় ও অস্টিওপোরোসিসের উপর ভিটামিন ডি-এর প্রভাব' শীর্ষক ২০১১ সালের একটি পর্যালোচনায় বলা হয়েছে যে ভিটামিন ডি অন্ত্র থেকে ক্যালসিয়াম শোষণকে উদ্দীপিত করে। ভিটামিন ডি-এর অভাবের পরিণতি হলো সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজম এবং হাড়ের ক্ষয়, যার ফলে অস্টিওপোরোসিস এবং ফ্র্যাকচার, খনিজকরণের ত্রুটি হতে পারে। দীর্ঘমেয়াদে অস্টিওম্যালাসিয়া হতে পারে এবং পেশী দুর্বলতার কারণ হতে পারে ভিটামিন ডি এর অভার।

🔸 টাইপ ২ ডায়াবেটিস:
ইনসুলিন সংবেদনশীলতা নিয়ন্ত্রণে ভিটামিন ডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর তাই ভিটামিন ডি-এর অভাব গ্লুকোজ বিপাককে ব্যাহত করতে পারে, ফলে টাইপ ২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেড়ে যায়। 'ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন, গ্লাইসেমিক নিয়ন্ত্রণ এবং প্রিডায়াবেটিক্সে ইনসুলিন রেজিস্ট্যান্স' শীর্ষক ২০১৮ সালের একটি গবেষণায় বলা হয়েছে যে, ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন প্রিডায়াবেটিক্সে বা ডায়াবেটিস হওয়ার উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের গ্লাইসেমিক নিয়ন্ত্রণ উন্নত করে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স কমায়।

🔸 বিষণ্ণতা এবং মুড ডিসঅর্ডার:
ভিটামিন ডি আমাদের মস্তিষ্কে সেরোটোনিনের মাত্রাকে প্রভাবিত করে, যা আমাদের মনের উপর প্রভাব ফেলে। বিষণ্ণতায় আক্রান্ত ব্যক্তিদের প্রায়শই ভিটামিন ডি-এর মাত্রা কম দেখা যায়। ২০১৩ সালে দ্য ব্রিটিশ জার্নাল অব সাইকিয়াট্রিতে প্রকাশিত একটি মেটা-বিশ্লেষণে দেখা গেছে যে ভিটামিন ডি-এর অভাবযুক্ত ব্যক্তিদের বিষণ্ণতায় ভোগার ঝুঁকি বেশি।

🔸 অটোইমিউন রোগ:
ভিটামিন ডি রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণে সাহায্য করে। ফলে ভিটামিন ডি-এর অভাব মানুষের মধ্যে অটোইমিউন রোগ যেমন মাল্টিপল স্ক্লেরোসিস (এমএস) এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস (আরএ)-এর সূত্রপাত ঘটাতে পারে। 'ভিটামিন ডি এবং অটোইমিউন রিউমাটিক ডিজিজেস' শীর্ষক ২০২৩ সালের একটি গবেষণায় এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভিটামিন ডি-এর ইমিউনোমোডুলেটরি বৈশিষ্ট্য রয়েছে এবং এর ঘাটতি রিউমাটয়েড আর্থ্রাইটিস (আরএ) এবং সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস (এসএলই) এর মতো অটোইমিউন রোগের বিকাশের সাথে সম্পর্কিত হতে পারে।

🔸 কিছু ক্যানসার:
ভিটামিন ডি-এর অভাব কিছু ক্যানসারের কারণও হতে পারে- যেমন কোলোরেক্টাল, স্তন, প্রোস্টেট ক্যানসার। গবেষণায় দেখা গেছে যে পর্যাপ্ত ভিটামিন ডি মাত্রা নির্দিষ্ট ক্যানসারের ঝুঁকি কমাতে পারে। ২০১৫ সালে 'কোলোরেক্টাল ক্যানসার প্রতিরোধ ও চিকিৎসার জন্য ভিটামিন ডি: প্রমাণ কী?' শীর্ষক একটি গবেষণায় বলা হয়েছে যে, ক্যানসার প্রতিরোধ ও চিকিৎসার জন্য ভিটামিন ডি-এর ভূমিকা রয়েছে।

❇️ বি. দ্রঃ- আপনাদের যে কোন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও হোমিওপ্যাথিক চিকিৎসার জন্য যোগাযোগ করতে পারেন-

ডা: বিনায়ক রঞ্জন বসু
BHMS(DU)
Gov. Reg. No: H-1275 (DG Health)
Mobile No: 01715-520220 (WhatsApp, imo)

☘️ শুভ সকাল।  আশাকরি সবাই সুস্থ আছেন। আপনাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য কে ভালো রাখতে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দে...
22/04/2026

☘️ শুভ সকাল।
আশাকরি সবাই সুস্থ আছেন। আপনাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য কে ভালো রাখতে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেয়ার চেষ্টা করবো। তাই স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে ফলো করুন আমাদের এই পেইজ।

🔰 আদা
আদা (Ginger) আমাদের দৈনন্দিন জীবনের খুব পরিচিত একটি প্রাকৃতিক উপাদান। এটি শুধু রান্নার স্বাদ বাড়ায় না, বরং অনেক স্বাস্থ্য উপকারিতাও দেয়।

✅ আদার উপকারিতাঃ-
🔸 হজম শক্তি বাড়ায়:
আদা খাবার হজমে সাহায্য করে এবং গ্যাস, অম্বল ও পেট ফাঁপা কমাতে কার্যকর।

🔸 ঠান্ডা-কাশি কমায়:
আদার অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট গুণ থাকায় এটি সর্দি, কাশি ও গলা ব্যথা কমাতে সাহায্য করে।

🔸 বমি ভাব দূর করে:
গর্ভাবস্থা বা ভ্রমণের সময় বমি ভাব (motion sickness) কমাতে আদা খুবই উপকারী।

🔸 রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়:
নিয়মিত আদা খেলে শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী হয়, ফলে সহজে অসুখ হয় না।

🔸 ব্যথা কমাতে সাহায্য করে:
আদা প্রাকৃতিক ব্যথানাশক হিসেবে কাজ করে—বিশেষ করে মাথাব্যথা, মাংসপেশির ব্যথা ও জয়েন্ট পেইনে উপকার দেয়।

🔸 রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য:
গবেষণায় দেখা গেছে, আদা রক্তে শর্করার মাত্রা কমাতে সহায়ক হতে পারে, যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী।

🔸 হৃদরোগের ঝুঁকি কমায়:
আদা কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং রক্ত সঞ্চালন ভালো রাখে, ফলে হার্ট সুস্থ থাকে।

✅ খাওয়ার নিয়মঃ-
🔸 খালি পেটে অল্প আদা (পরিমিত পরিমাণে)
🔸 আদা চা (গরম পানিতে আদা দিয়ে)
🔸 মধুর সাথে আদা মিশিয়ে
🔸 রান্নায় মসলা হিসেবে

⚠️ সতর্কতাঃ-
🔸 অতিরিক্ত আদা খেলে পেটে জ্বালা হতে পারে
🔸 গর্ভবতী বা কোনো রোগ থাকলে ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া ভালো।

❇️ বি. দ্রঃ- আপনাদের যে কোন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও হোমিওপ্যাথিক চিকিৎসার জন্য যোগাযোগ করতে পারেন-

ডা: বিনায়ক রঞ্জন বসু
BHMS(DU)
Gov. Reg. No: H-1275 (DG Health)
Mobile No: 01715520220(WhatsApp, imo)

☘️ শুভ সকাল। আশাকরি সবাই সুস্থ আছেন। আপনাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য কে ভালো রাখতে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেয়...
21/04/2026

☘️ শুভ সকাল।
আশাকরি সবাই সুস্থ আছেন। আপনাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য কে ভালো রাখতে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেয়ার চেষ্টা করবো। তাই স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে ফলো করুন আমাদের এই পেইজ।

🔰 ভিটামিন- বি ১২(B 12) এর অভাব জনিত লক্ষণঃ-

ভিটামিন বি ১২ স্নায়ুকোষ ও রক্তকোষের সুস্থতার জন্য অত্যন্ত জরুরি। ভিটামিন বি ১২ কোবালামিন নামেও পরিচিত। লোহিত রক্তকণিকা তৈরি, ডিএনএ সংশ্লেষণ, স্নায়বিক ফাংশন এবং শক্তি উৎপাদনের জন্য প্রয়োজনীয় ভিটামিন বি ১২। প্রাপ্তবয়স্কদের প্রতিদিন ২.৪ মাইক্রোগ্রাম ভিটামিন বি ১২ প্রয়োজন। এই ভিটামিনটির অভাবে নানা ধরনের লক্ষণ দেখা যায়।

✅ হাত এবং পায়ে ঝিঁঝিঁ লাগা:
প্রায়শই হাত, পা বা পায়ে ঝিঁঝিঁ এর মতো অনুভূতি ভিটামিন বি১২ এর অভাবের অন্যতম প্রাথমিক স্নায়বিক লক্ষণ। এটি ঘটে কারণ বি১২ শরীরের সুস্থ স্নায়ু বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মাত্রা কম থাকেলে স্নায়ুর প্রতিরক্ষামূলক আবরণ ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে সংবেদনশীলতায় ব্যাঘাত ঘটে।

✅ অস্বাভাবিক দুর্বলতা ও ক্লান্তি:
পর্যাপ্ত ঘুমানোর পরেও ক্রমাগত দীর্ঘস্থায়ী ক্লান্তি বি ১২ এর অভাবের একটি প্রাথমিক লক্ষণ হতে পারে। ভিটামিন বি ১২ শরীরে সুস্থ লোহিত রক্তকণিকা উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ। এটি সারা শরীরে অক্সিজেন বহন করে। ভিটামিনটির মাত্রা কম থাকলে রক্তকণিকা উৎপাদন কমে যায়। এতে শরীরের কোষগুলো পর্যাপ্ত অক্সিজেন পায় না এবং দুর্বল লাগে।

✅ গ্লসাইটিস এবং মুখের আলসার:
জিহ্বার প্রদাহ, মসৃণ বা বেদনাদায়ক অবস্থা (যাকে গ্লসাইটিস বলা হয়) হতে পারে ভিটামিন বি ১২ এর ঘাটতির লক্ষণ। মুখের আলসার অথবা মুখে জ্বালাপোড়া- এগুলো সবই ভিটামিনটির ঘাটতি নির্দেশ করে। শরীরে লোহিত রক্তকণিকার উৎপাদন কমে যাওয়ার কারণে এই লক্ষণগুলো দেখা দেয়। এর ফলে জিহ্বা এবং মুখের টিস্যুতে অক্সিজেন প্রবাহ প্রভাবিত হয়।

✅ মস্তিষ্কের সমস্যা:
মস্তিষ্কের স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে এই ভিটামিনের ঘাটতি। এতে স্মৃতিশক্তির সমস্যা, বিভ্রান্তি, মনোনিবেশ করতে অসুবিধা হওয়া, এবং গুরুতর ক্ষেত্রে ডিমেনশিয়া হতে পারে। ভিটামিন বি-১২ এর ঘাটতি নিউরোট্রান্সমিটার ফাংশনকে প্রভাবিত করে। এতে বিষণ্ণতা, খিটখিটে মেজাজের মতো সমস্যা দেখা দিতে পারে।

✅ ফ্যাকাশে বা হলুদ ত্বক:
ভিটামিন বি ১২ এর অভাব লোহিত রক্তকণিকা উৎপাদনে বাধা দেয়। যার ফলে রক্ত সল্পতা দেখা দিতে পারে। এর ফলে ত্বক ফ্যাকাশে হতে পারে অথবা হলুদ বর্ণের লাগতে লাগে। বিশেষ করে চোখের সাদা অংশে।

❇️ বি. দ্রঃ- আপনাদের যে কোন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও হোমিওপ্যাথিক চিকিৎসার জন্য যোগাযোগ করতে পারেন-

ডা: বিনায়ক রঞ্জন বসু
BHMS(DU)
Gov. Reg. No: H-1275 (DG Health)
Mobile No: 01715-520220 (WhatsApp, imo)

☘️ শুভ সকাল। আশাকরি সবাই সুস্থ আছেন। আপনাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য কে ভালো রাখতে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেয়...
19/04/2026

☘️ শুভ সকাল।
আশাকরি সবাই সুস্থ আছেন। আপনাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য কে ভালো রাখতে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেয়ার চেষ্টা করবো। তাই স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে ফলো করুন আমাদের এই পেইজ।

🔰 আখরোট
আখরোট পুষ্টিতে ভরপুর একটি বাদাম, যা শরীর ও মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী। এতে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার। যা হৃদ‌রোগের ঝুঁকি কমায় এবং স্মৃতিশক্তি বাড়ায়।

✅ হৃদপিণ্ডের জন্য উপকারীঃ-
আখরোটে রয়েছে ওমেগা–৩ ফ্যাটি অ্যাসিড, যা রক্তে খারাপ কোলেস্টেরল (LDL) কমিয়ে হৃদ্‌রোগের ঝুঁকি হ্রাস করে।

✅ মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিঃ-
ভিটামিন ই, ফোলেট ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে আখরোট স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়াতে সহায়ক।

✅ ত্বক ও চুলের জন্যঃ-
ভিটামিন বি, ভিটামিন ই ও ওমেগা–৩ ফ্যাটি অ্যাসিড ত্বককে উজ্জ্বল ও চুলকে মজবুত করে।

✅ ক্যানসার প্রতিরোধে ভূমিকাঃ-
আখরোটে থাকা পলিফেনলস ও ফাইটোকেমিক্যালস ক্যানসার প্রতিরোধী গুণাবলি রাখে। বিশেষত স্তন ও প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে।

✅ ওজন নিয়ন্ত্রণঃ-
আখরোটে স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন ও ফাইবার আছে। এগুলো দীর্ঘ সময় পেট ভরা রাখে এবং অপ্রয়োজনীয় খাবার খাওয়ার প্রবণতা কমায়।

✅ ডায়াবেটিস নিয়ন্ত্রণঃ-
নিয়মিত আখরোট খেলে ইনসুলিন সেনসিটিভিটি বাড়ে। টাইপ–২ ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে এটি উপকারী।

✅ ইনফেকশন কমায়ঃ-
আখরোটে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে ইনফেকশন কমায়। ফলে জয়েন্টের ব্যথা ও বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধে ভূমিকা রাখে।

✅ ঘুমের মান উন্নতঃ-
আখরোটে মেলাটোনিন রয়েছে, যা ঘুমের মান ভালো রাখতে সাহায্য করে।

❇️ বি. দ্রঃ- আপনাদের যে কোন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও হোমিওপ্যাথিক চিকিৎসার জন্য যোগাযোগ করতে পারেন-

ডা: বিনায়ক রঞ্জন বসু
BHMS(DU)
Gov. Reg. No: H-1275 (DG Health)
Mobile No: 01715-520220 (WhatsApp, imo)

☘️ শুভ সকাল। আশাকরি সবাই সুস্থ আছেন। আপনাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য কে ভালো রাখতে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেয়...
18/04/2026

☘️ শুভ সকাল।
আশাকরি সবাই সুস্থ আছেন। আপনাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য কে ভালো রাখতে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেয়ার চেষ্টা করবো। তাই স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে ফলো করুন আমাদের এই পেইজ।

🔰 গরমে শরীর ঠান্ডা রাখার প্রাকৃতিক উপায়ঃ-
গরমে শরীর ঠান্ডা রাখতে কিছু প্রাকৃতিক খাবার খুবই কার্যকর। এগুলো শরীরকে হাইড্রেট রাখে, তাপ কমায় এবং ক্লান্তি দূর করে। হিটস্ট্রোক থেকে বাচতে অবশ্যই শরীরকে ঠান্ডা রাখতে হবে। নিচে কিছু প্রাকৃতিক উপাদান সম্পর্কে বর্ণনা দেয়া হলো।

✅ পানি ও ইলেকট্রোলাইটসমৃদ্ধ ফলঃ-
🔸 তরমুজ (Watermelon) – প্রচুর পানি, শরীর ঠান্ডা রাখে।
🔸 ডাবের পানি (Coconut water) – প্রাকৃতিক ইলেকট্রোলাইট।
🔸 পেঁপে (Papaya) – হজমে সাহায্য করে।
আনারস (Pineapple) – শরীর সতেজ রাখে।

✅ ঠান্ডা ও হালকা পানীয়ঃ-
🔸 দই/লাচ্ছি (Yogurt/Lassi) – শরীর ঠান্ডা রাখে, হজম ভালো করে।
🔸 লেবুর শরবত (Lemon water) – শরীর ঠান্ডা ও ডিটক্স করে।
🔸 ঘোল (Buttermilk) – পেট ঠান্ডা রাখে।
🔸 তুলসী বা পুদিনা শরবত – তাপ কমাতে সহায়ক।

✅ পানি-সমৃদ্ধ সবজিঃ-
🔸 শসা (Cucumber) – শরীর ঠান্ডা রাখে, পানির ঘাটতি পূরণ করে।
🔸 লাউ (Bottle gourd) – হালকা ও সহজপাচ্য, শরীর ঠান্ডা রাখে।
🔸 চাল কুমড়া (Ash gourd) – প্রাকৃতিক কুলিং ফুড।
🔸 লেটুস (Lettuce) – শরীরকে সতেজ রাখে।

✅ ভেষজ ও প্রাকৃতিক উপাদানঃ-
🔸 পুদিনা পাতা (Mint) – শরীর ঠান্ডা রাখে।
🔸 মৌরি ভেজানো পানি (Fennel water) – গরম কমায়।
🔸 গোলাপ জল (Rose water) – শরীর ও মন সতেজ রাখে।
🔸 ছাতু (Sattu) – শক্তি দেয়, ঠান্ডা রাখে।

❇️ বি. দ্রঃ- আপনাদের যে কোন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও হোমিওপ্যাথিক চিকিৎসার জন্য যোগাযোগ করতে পারেন-

ডা: বিনায়ক রঞ্জন বসু
BHMS(DU)
Giv. Reg. No: H-1275 (DG Health)
Mobile No: 01715-520220 (WhatsApp, imo)

Address

Dr. Bose's Care, House No-646(ground Floor), Road No : 9 Avenue: 3, Mirpur DOHS
Dhaka
1216

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00

Telephone

+8801715520220

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Bose's Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category