09/01/2026
২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে ছাত্র-ছাত্রী ভর্তি বিজ্ঞপ্তি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধীনে একাডেমিক ৪ বছর + ১ বছর ইন্টার্নশীপসহ মোট ৫ বছর মেয়াদী নিম্নে বর্ণিত কোর্স সমূহে ১ম বর্ষে ছাত্র/ছাত্রী ভর্তির জন্য আবেদন আহ্বান করা যাচ্ছে।
ভর্তির কোর্সসমূহ:
বিএসসি ইন ফিজিওথেরাপি
বিএসসি ইন অকুপেশনাল থেরাপি
বিএসসি ইন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি
ভর্তির যোগ্যতা:
জীববিজ্ঞান, পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যা সহ মাধ্যমিক (SSC) ও উচ্চ মাধ্যমিক (HSC) পরীক্ষায় মোট ন্যূনতম জিপিএ ৮ এবং SSC ও HSC উভয় পরীক্ষায় পৃথকপৃথক ভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। আবেদনকারীকে ২০২২ অথবা ২০২৩ সালে মাধ্যমিক (SSC) /সমমান পরীক্ষায় এবং ২০২৪ অথবা ২০২৫ সালে উচ্চ মাধ্যমিক (HSC) /সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ।
আবেদন প্রক্রিয়া:
আবেদনকারীকে ড্যাফোডিল হেলথ ইনস্টিটিউটে এর অফিস থেকে ১,০০০/- টাকা জমা দিয়ে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে এবং মাধ্যমিক (SSC) /সমমান ও উচ্চ মাধ্যমিক (HSC) /সমমান পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেটের ফটোকপি এবং ২ কপি পাসপোর্ট সাইজ ছবি সহ স্বহস্তে পূরণকৃত ভর্তি ফরম ইনস্টিটিউট এর অফিসে জমা দিতে হবে । অসম্পুর্ন আবেদন/ কোন তথ্য ভুল/ মিথ্যা প্রমানিত হলে আবেদন পত্র/ ভর্তি বাতিল বলে গন্য হবে।
ভর্তি পরীক্ষার পদ্ধতি:
মোট ২০০ নম্বরের মধ্যে ফলাফল প্রস্তুত করা হবে।
ক) এসএসসি এবং এইচএসসি এর ফলাফলের জন্য = ১০০ নম্বর (এসএসসি= ৫০% এবং এইচএসসি = ৫০%) ।
খ) লিখিত পরীক্ষা (MCQ): ১০০ নম্বর । লিখিত পরীক্ষার বিষয়ভত্তিক মানবন্টন: পদার্থবিদ্যা – ২৫, রসায়নবিদ্যা – ২৫, জীববিদ্যা – ২৫, ইংরেজি – ১৫, সাধারণ জ্ঞান – ১০। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্যবলী www.daffodilhealth.institute এ জানা যাবে।
স্কলারশিপ সুবিধা:
√ এসএসসি এবং এইচএসসি এর ফলাফলের ভিত্তিতে রয়েছে বিশেষ ছাড়।
√ আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য।
√ দরিদ্র তহবিল থেকে ভাতার সুবিধা রয়েছে।
শিক্ষাক্ষেত্রে ড্যাফোডিলের সাফল্য:
√ ২৯ বছর শিক্ষাক্ষেত্রে আধিপত্য বিস্তার
√ ড্যাফোডিল এ ২০ টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে (প্রি স্কুল থেকে ইউনিভার্সিটি পর্য্ন্ত)
√ ইন্টারন্যশনাল কোলাবেরেশন
যোগাযোগ
01841-140164
01847-140157
01847-140155
ঠিকানা:
ড্যাফোডিল হেলথ ইনস্টিটিউট
ড্যাফোডিল প্লাজা, ৪/২, সোবহানবাগ, লেভেল–৪,
মিরপুর রোড, ঢাকা–১২০৭।
অধ্যক্ষ
ড্যাফোডিল হেলথ ইনস্টিটিউট, ঢাকা।
#ভর্তি_বিজ্ঞপ্তি
#ড্যাফোডিল_হেলথ_ইনস্টিটিউট
#ঢাকা_বিশ্ববিদ্যালয়_অধিভুক্ত