20/05/2026
চাঁদ সুলতানা রেশমা
একজন ডেন্টিস্ট ও
বিসিএস কর্মকর্তা ।
২০১৯
ও তখন ফাইনাল ইয়ার এর ছাত্রী।
একদিন আমার চেম্বার এ আসলো
তার বাবা কে নিয়ে ।
বাবার বাইপাস করা লাগবে ।
খুব ই চিন্তিত মর্মাহত বিমর্ষ ।
খুব ভয় কাজ করছিল ওর ।
আমরাও একটু চিন্তায় ছিলাম
হবু ডাক্তার এর বাবা বলে কথা ।
আমরা বাইপাস করে দিলাম ।
আজ সাত বছর পর
রাজশাহী থেকে ফলো আপ
এ আসলো সাথে মিষ্টি নিয়ে ।
দেখতে দেখতে ৭ বছর
মনে হলো এইত সেদিন ।
আলহামদুলিল্লাহ
রেশমার বাবা ভালো আছে ।
শুভ কামনা রেশমা ।