Dhaka Community Medical College, Dental Unit

Dhaka Community Medical College, Dental Unit Official page of Dhaka Community Medical College Dental Unit . Estd: 2013

11/05/2026

ডিসিএমসি ও ডেন্টাল ইউনিটের যেকোনো সাংস্কৃতিক আয়োজনে ২য় বর্ষের বিডিএস শিক্ষার্থী সালিমা বিনতে আজাদের অনবদ্য ও ক্ল্যাসিক নাচে সবার ভিতর মুগ্ধতা ছড়িয়ে রাখে। শিক্ষার্থী হিসেবেও সে অত্যন্ত মেধাবী। সদ্য প্রকাশিত ১ম পেশাগত পরীক্ষায় সাইন্স অফ ডেন্টাল মেটেরিয়ালস বিষয়ে অনার্স নম্বরের কৃতিত্ব অর্জন করেছে।
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠানে তার পরিবেশনা।

ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও ডেন্টাল ইউনিট  ২০২৫- ২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস শিক্ষার্থীদের জন্য  তিনদিন ব্যাপি ...
05/05/2026

ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও ডেন্টাল ইউনিট ২০২৫- ২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস শিক্ষার্থীদের জন্য তিনদিন ব্যাপি ০৩-০৫-২০২৬ থেকে ০৫-০৫-২০২৫ ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়। নতুন শিক্ষার্থীদের বরণ, বৃক্ষরোপন, কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান, নতুন শিক্ষার্থীদের ব্যাগ প্রদান সহ নানা আয়োজন ছিল। অনুষ্ঠানের শেষ দিন আজ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান নতুন শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ দারুণ উপভোগ করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা: নাদিম আহম্মদ, ডীন, চিকিৎসা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

সদ্য প্রকাশিত ১ম  পেশাগত পরীক্ষা নভেম্বর-২০২৫  ফলাফলে রেনুচ্ছা গাইন জয়া দুইটি বিষয়ে অনার্স নম্বর সহ  ঢাকা বিশ্ববিদ্যালয় ...
25/04/2026

সদ্য প্রকাশিত ১ম পেশাগত পরীক্ষা নভেম্বর-২০২৫ ফলাফলে রেনুচ্ছা গাইন জয়া দুইটি বিষয়ে অনার্স নম্বর সহ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল ডেন্টাল কলেজ ও ইউনিটের ভিতর ৯ম স্থান অধিকার করে, এছাড়াও সালিমা বিনতে আজাদ ও অরুনি স্টেলা গোমেজ অনার্স নম্বর পেয়ে অসাধারণ ও ঈর্ষনীয় সাফল্যে অর্জন করেছে।
সবারই উজ্জ্বল ও সাফল্যমন্ডিত ভবিষ্যৎ কামনা করি।

ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও ডেন্টাল ইউনিট এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল  এর উদ্যোগে উৎসবমুখর পরিবেশে বৈশাখী মেলা ও মনোজ্ঞ ...
15/04/2026

ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও ডেন্টাল ইউনিট এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল এর উদ্যোগে উৎসবমুখর পরিবেশে বৈশাখী মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বাংলা নববর্ষ - ১৪৩৩ উদযাপন করা হয়।

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বিডিএস কোর্সে ১ম ঐচ্ছিক মাইগ্রেশন ও অপেক্ষামান তালিকা থেকে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনি...
04/04/2026

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বিডিএস কোর্সে ১ম ঐচ্ছিক মাইগ্রেশন ও অপেক্ষামান তালিকা থেকে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে মনোনীত শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভকামনা। মনোনীত শিক্ষার্থীদের অবশ্যই ০৮/০৪/২০২৬ তারিখ বিকাল ৫.০০ টার ভিতর ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

🚨 BDS Admission Update 2025–2026 🚨🎉 Dhaka Community Medical College Dental Unit -এর ১৩তম ব্যাচে ভর্তির জন্য প্রাথমিকভাবে...
11/03/2026

🚨 BDS Admission Update 2025–2026 🚨

🎉 Dhaka Community Medical College Dental Unit -এর ১৩তম ব্যাচে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত সকল প্রার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন।

নির্বাচিত প্রার্থীরা ইতোমধ্যে SMS পেয়েছেন অথবা খুব শীঘ্রই পেয়ে যাবেন।

📅 প্রাথমিক নিশ্চায়নের শেষ তারিখ: ১৩ মার্চ ২০২৬

⚠️ অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা:
নিশ্চায়ন সম্পন্ন করা অবশ্যই জরুরি।
যদি কোনো প্রার্থী তার বরাদ্দকৃত আসন নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করেন, তাহলে সেই আসনটি খালি বলে গণ্য হবে। সেক্ষেত্রে পরবর্তীতে তিনি বেসরকারি অন্য কোনো ডেন্টাল কলেজ / মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ভর্তির জন্য বিবেচিত হবেন না।

✅ তাই যে কলেজেই প্রাথমিকভাবে নির্বাচিত হন না কেন, অবশ্যই নিশ্চায়ন সম্পন্ন করুন।

যাদের ১ম পছন্দ ছিল Dhaka Community Medical College Dental Unit, কিন্তু প্রাথমিকভাবে নির্বাচিত হননি, তাদের জন্যও রয়েছে সুযোগ।

👉 প্রাথমিক নিশ্চায়ন শেষে যদি কোনো আসন খালি থাকে, তাহলে দ্বিতীয় ধাপে স্বয়ংক্রিয়ভাবে পুনরায় নির্বাচিত হওয়ার সুযোগ থাকবে।

📲 নিশ্চায়নের পদ্ধতি:

১ম ধাপ:
টেলিটক প্রি-পেইড মোবাইলের Message অপশনে লিখুন:
MBBSBDSNG User ID
এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।

উদাহরণ:
MBBSBDSNG FRLGCT → Send to 16222

২য় ধাপ:
ফিরতি SMS-এ একটি PIN আসবে। এরপর লিখুন:
MBBSBDSNG YES PIN
এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।

উদাহরণ:
MBBSBDSNG YES 456789

✔️ সঠিকভাবে SMS পাঠানো হলে ১০০ টাকা নিশ্চায়ন ফি কেটে নেওয়া হবে এবং SMS-এর মাধ্যমে নিশ্চায়ন সম্পন্ন হওয়ার বিষয়টি জানিয়ে দেওয়া হবে।

🏫 Dhaka Community Medical College Dental Unit
B.D.S. Admission 2025–2026 | 13th Batch

📞 Admission Helpline:
01913-917957

📲 WhatsApp:
01913-917957

🌐 Website:
www.dcmch.com

📧 E-mail:
dcmcdu12@gmail.com

📍 Address:
190/1, Boro Moghbazar, Wireless Railgate , Dhaka-1217

ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের লেকচার গ্যালারী-০১ এ  আজ ০৫/০৩/২০২৬ তারিখে  ডেন্টাল ইউনিটের ওএমএস  বিভাগের সেমিনার অনুষ্ঠিত...
05/03/2026

ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের লেকচার গ্যালারী-০১ এ আজ ০৫/০৩/২০২৬ তারিখে ডেন্টাল ইউনিটের ওএমএস বিভাগের সেমিনার অনুষ্ঠিত হয়। Evoling Trends in Maxillofacial Surgery in Bangladesh : Insights from our Experience বিষয়ের উপর সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন ডাঃ মোঃ বদরুদ্দোজা, সহকারী অধ্যাপক, ওএমএস বিভাগ। উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ কাজী কামরুজ্জামান,চেয়ারম্যান , ডিসিএইচ ট্রাস্ট, অধ্যাপক ডাঃ এ, এস, এম মনিরুল আলম, অধ্যক্ষ, ডিসিএসসি, ডাঃ গাজী জাসেদ আহমেদ, ইউনিট প্রধান, ডেন্টাল ইউনিট । ডিসিএমসি ও ডেন্টাল ইউনিটের শিক্ষকগণ ও ডেন্টাল ইউনিটের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী ও ইন্টার্ন ডাক্তারগণ।

15/02/2026

বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহে ২০২৫—২০২৬ শিক্ষাবর্ষে বিডিএস কোর্সে ভর্তির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
আবেদনের শেষ তারিখ ১ মার্চ,২০২৬
১ম পছন্দ হিসেবে নির্বাচন করুন, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট, বড় মগবাজার, ঢাকা।
কলেজ কোড: ৩৫৪
আবেদনের লিংক:
http://dgme.teletalk.com.bd
Dhaka Community Medical College Dental Unit
B.D.S. Admission 2025-2026
13th Batch
For Admission Please Contact : 01913-917957
Web: www.dcmch.com
E-mail: dcmcdu12@gmail.com
190/1, Boro Moghbazar, Wireless Railgate, Dhaka-1217










জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শিক্ষা কার্যক্রম ও অফিস বন্ধের নোটিশ
10/02/2026

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শিক্ষা কার্যক্রম ও অফিস বন্ধের নোটিশ

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে দেশি শিক্ষার্থীদের ভর্তি বিজ্ঞপ্তি
04/02/2026

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে দেশি শিক্ষার্থীদের ভর্তি বিজ্ঞপ্তি

Address

190/1, Boro Moghbazar, Wareless Railgate, Dhaka-1217
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka Community Medical College, Dental Unit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share