Dr. Fatema Zohra, Psychiatrist & Specialist in Family Medicine

Dr. Fatema Zohra, Psychiatrist & Specialist in Family Medicine Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Fatema Zohra, Psychiatrist & Specialist in Family Medicine, Health & Wellness Website, Al helal Specialized Hospital, 150 Begum Rokeya Soroni, Mirpur 10, Dhaka.

যেসব সমস্যার চিকিৎসা করা হয়: ✔️ বিষণ্নতা (Depression)
✔️ উদ্বেগ ও অতিরিক্ত দুশ্চিন্তা (Anxiety)
✔️ প্যানিক অ্যাটাক
✔️ ঘুমের সমস্যা (Insomnia)
✔️ OCD
✔️ বাইপোলার মুড ডিসঅর্ডার
✔️ স্কিজোফ্রেনিয়া ও অন্যান্য সাইকোটিক সমস্যা
✔️ শিশু ও কিশোরদের মানসিক ও আচরণগ

20/03/2026
20/03/2026

সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।

একজন মনোরোগ বা মানসিক রোগ বিশেষজ্ঞ (Psychiatrist), কাউন্সিলর ও সাইকোথেরাপিস্ট  হিসেবে বিভিন্ন ধরনের মানসিক, আচরণগত এবং আ...
16/03/2026

একজন মনোরোগ বা মানসিক রোগ বিশেষজ্ঞ (Psychiatrist), কাউন্সিলর ও সাইকোথেরাপিস্ট হিসেবে বিভিন্ন ধরনের মানসিক, আচরণগত এবং আবেগজনিত সমস্যার বৈজ্ঞানিক চিকিৎসা ও পরামর্শ আমি দিয়ে থাকি। আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে রোগীর মানসিক সুস্থতা পুনরুদ্ধার এবং জীবনমান উন্নত করাই আমার লক্ষ্য।

আমি সাধারণত নিম্নলিখিত মানসিক ও স্নায়বিক সমস্যাগুলোর চিকিৎসা করে থাকি:

১. বিষণ্নতা (Depression)
মন খারাপ থাকা
আগের মতো ভালো না লাগা
আত্মবিশ্বাস কমে যাওয়া
আত্মহত্যার চিন্তা

২. উদ্বেগজনিত সমস্যা (Anxiety Disorders)
অতিরিক্ত দুশ্চিন্তা
বুক ধড়ফড় করা
অস্থিরতা
অকারণে ভয় বা আতঙ্ক

৩. প্যানিক ডিসঅর্ডার (Panic Attack)
হঠাৎ আতঙ্ক অনুভব করা
শ্বাসকষ্ট বা বুক ধড়ফড়
মাথা ঘোরা

৪. ঘুমের সমস্যা (Sleep Disorders / Insomnia)
ঘুম না হওয়া
মাঝরাতে ঘুম ভেঙে যাওয়া
অতিরিক্ত ঘুম বা ঘুমের অনিয়ম

৫. অবসেসিভ কমপালসিভ ডিসঅর্ডার (OCD)
বারবার একই চিন্তা আসা
বারবার হাত ধোয়া বা কিছু পরীক্ষা করা
অযৌক্তিক সন্দেহ

৬. সিজোফ্রেনিয়া ও অন্যান্য সাইকোটিক রোগ
অদ্ভুত আচরণ
ভুল ধারণা বা সন্দেহ
কণ্ঠস্বর শোনা বা বিভ্রম
প্রসব পরবর্তী মানসিক সমস্যা

৭. বাইপোলার মুড ডিসঅর্ডার
মুড হঠাৎ খুব বেশি ভালো বা খুব খারাপ হওয়া
অতিরিক্ত উত্তেজনা বা বিষণ্নতা

৮. শিশু ও কিশোরদের মানসিক সমস্যা
ADHD বা অতিরিক্ত জেদ ও চঞ্চলতা
অটিজম স্পেকট্রাম সমস্যা
পড়াশোনায় অমনোযোগ
আচরণগত সমস্যা ও অবাধ্যতা
পড়তে না বসা
ইন্টারনেট, মোবাইল, গেমিং আসক্তি

৯. স্ট্রেস ও জীবনযাপনের সমস্যা
পারিবারিক সমস্যা
দাম্পত্য সমস্যা
কর্মক্ষেত্রের মানসিক চাপ

১০. মাদকাসক্তি ও নেশাজনিত সমস্যা
বিভিন্ন ধরনের নেশা বা আসক্তির চিকিৎসা
পুনর্বাসন পরামর্শ

১১. স্মৃতিভ্রংশ ও বয়স্কদের মানসিক সমস্যা
ডিমেনশিয়া
আলঝাইমার রোগ

১২. মাথার বিভিন্ন সমস্যা
মাথা ব্যথা
মাথা ঘোরা ও ভারী লাগা
মনেযোগের ঘাটতি
খিচুনি ও মৃগীরোগ
মাথায় চাপ ধরে থাকা

এছাড়াও বিভিন্ন শারীরিক সমস্যার কারনে মানসিক টেনশন যেমন বিভিন্ন যৌন সমস্যা, পারিবারিক দাম্পত্য কলহ, বাবা মায়ের সাথে ছেলেমেয়েদের সমস্যা, বিভিন্ন রিলেশনশিপ বা সম্পর্কের জটিলতা ইত্যাদি।

আমি রোগীর সমস্যার ধরন অনুযায়ী ঔষধ, কাউন্সেলিং এবং প্রয়োজনীয় মানসিক থেরাপি প্রদান করে থাকি।কারও চিকিৎসা বা পরামর্শ প্রয়োজন হলে ইনবক্সে যোগাযোগ করবেন।

ডা. ফাতেমা জোহরা
সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
মানসিক রোগ বিভাগ
ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল

হঠাৎ বুক ধড়ফড় করে? মনে হয় বুঝি হার্ট অ্যাটাক হচ্ছে?অনেক সময় এটা হার্ট অ্যাটাক নয়, প্যানিক এট্যাক হতে পারে। এটা হলে সাধার...
14/03/2026

হঠাৎ বুক ধড়ফড় করে? মনে হয় বুঝি হার্ট অ্যাটাক হচ্ছে?
অনেক সময় এটা হার্ট অ্যাটাক নয়, প্যানিক এট্যাক হতে পারে। এটা হলে সাধারণত নিচের লক্ষ্মণগুলো দেখা যায়:
• বুক ধড়ফড় করা
• শ্বাস নিতে কষ্ট হওয়া
• মাথা ঘোরা
• হাত-পা কাঁপা
• মনে হওয়া “আমি বুঝি মারা যাচ্ছি”
ভয়ের বিষয় হলো, অনেক মানুষ বুঝতেই পারেন না এটা প্যানিক এট্যাক।

প্যানিক এট্যাক হলে কী করবেন?

হঠাৎ প্যানিক এট্যাক হলে এই ৪টি কাজ সাহায্য করতে পারে:
১. ধীরে ধীরে শ্বাস নিন, ৪ সেকেন্ড শ্বাস নিন, ৬ সেকেন্ড ছাড়ুন।
২. নিজেকে বলুন "এটা প্যানিক এট্যাক। কিছু সময় পরে চলে যাবে।”
৩. শরীরকে স্থির রাখুন, শান্ত জায়গায় বসে থাকুন।
৪. চারপাশে মনোযোগ দিন। ৫টি জিনিস দেখুন, ৪টি স্পর্শ করুন, ৩টি শব্দ শুনুন।

এই কৌশলগুলো মস্তিষ্ককে শান্ত করতে সাহায্য করে।

সঠিক চিকিৎসা ও কাউন্সেলিং করলে সঠিক চিকিৎসা ও কাউন্সেলিং করলে প্যানিক এট্যাক নিয়ন্ত্রণ করা সম্ভব। যদি এই ধরনের সমস্যা থাকে, তবে মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারেন। প্রয়োজনে অনলাইনে বা চেম্বারে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যেতে পারে।

ডা. ফাতেমা জোহরা
সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
মানসিক রোগ বিভাগ
ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল

সবসময় অনুকরণ করা ভাল না। নিজের বুদ্ধি ও কিছুটা খাটানো উচিত।
22/02/2026

সবসময় অনুকরণ করা ভাল না। নিজের বুদ্ধি ও কিছুটা খাটানো উচিত।

সবাইকে অমর একুশের এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনেক অনেক শুভেচ্ছা!!! সবাই ভাল থাকুন। নিজের পরিবারের ও অন্যর প্রতি যত্...
20/02/2026

সবাইকে অমর একুশের এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনেক অনেক শুভেচ্ছা!!! সবাই ভাল থাকুন। নিজের পরিবারের ও অন্যর প্রতি যত্নবান হোন।শরীর ভাল থাকলেই মন ভাল থাকে। তাই মন ভাল থাকে এমন কাজ করুন।

ডা. ফাতেমা জোহরা
সহকারী অধ্যাপক
মানসিক রোগ বিভাগ
ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল

কি একটা অবস্থা! ঘরে, বাইরে, টিভিতে, ফেসবুকে, আড্ডায় সবখানে খালি জিতে হারে অবস্থা! এই মনে হয় বিএনপি আবার মনে হয় জামায়াত আ...
12/02/2026

কি একটা অবস্থা! ঘরে, বাইরে, টিভিতে, ফেসবুকে, আড্ডায় সবখানে খালি জিতে হারে অবস্থা! এই মনে হয় বিএনপি আবার মনে হয় জামায়াত আসল!

যেই জয় লাভ করুক সে পুরুষ প্রধানমন্ত্রী হবে এত বছর পর।
12/02/2026

যেই জয় লাভ করুক সে পুরুষ প্রধানমন্ত্রী হবে এত বছর পর।

উনার দায়িত্ব শেষ গতকালই। কেমন লেগেছে উনার শাসন আমল??
12/02/2026

উনার দায়িত্ব শেষ গতকালই। কেমন লেগেছে উনার শাসন আমল??

বহু মানুষ আপনাকে উসকে দিয়ে অনেক কিছু বলাতে চাইবে কিন্তু তাতে বিচলিত না হয়ে শান্ত থাকার চেষ্টা করতে হবে। প্রয়োজন হলে সেখা...
11/02/2026

বহু মানুষ আপনাকে উসকে দিয়ে অনেক কিছু বলাতে চাইবে কিন্তু তাতে বিচলিত না হয়ে শান্ত থাকার চেষ্টা করতে হবে। প্রয়োজন হলে সেখান থেকে একটু দূরে গিয়ে মাথা ঠান্ডা করে উত্তর দিতে হবে। আপনার নিয়ন্ত্রণ অন্য কারও হাতে তুলে দিবেন না।

ঢাকা শহরে পুরাই ঈদের আমেজ আজকে। ফাঁকা ফাঁকা!!
11/02/2026

ঢাকা শহরে পুরাই ঈদের আমেজ আজকে। ফাঁকা ফাঁকা!!

মৃত্যুর পরেও যেনো কারো উপকার করতে পারি,মরে গিয়েও যেনো কারো মাঝে বেঁচে থাকতে পারি।এখন রক্ত দান করি মরার পরে চক্ষু দান করল...
01/02/2026

মৃত্যুর পরেও যেনো কারো উপকার করতে পারি,মরে গিয়েও যেনো কারো মাঝে বেঁচে থাকতে পারি।

এখন রক্ত দান করি
মরার পরে চক্ষু দান করলাম

"আমার চোখে পৃথিবী দেখুক অন্ধ মানুষটি "

এগিয়ে আসুন সবাই।

Address

Al Helal Specialized Hospital, 150 Begum Rokeya Soroni, Mirpur 10
Dhaka
1205

Telephone

+8801918069995

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Fatema Zohra, Psychiatrist & Specialist in Family Medicine posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Fatema Zohra, Psychiatrist & Specialist in Family Medicine:

Share