28/02/2026
হামদর্দ বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের ৯০ তম সভা অনুষ্ঠিত
-------------------------------------------------------------
আজ ২৮ ফেব্রুয়ারী ২০২৬ হামদর্দ বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের ৯০ তম সভা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর বাংলামোটরে অবস্থিত হামদর্দ বাংলাদেশের প্রধান কার্যালয়ের সভাকক্ষে।
সভায় সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান। এতে অংশ নেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান, প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান, ট্রাস্টি বোর্ডের মহাসচিব, হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া; বোর্ডের সদস্য, প্রফেসর আবু আহমেদ, ড. মুহাম্মদ আব্দুল মজিদ, ওয়াক্ফ প্রশাসক মো. শাহীন হোসেন, অধ্যাপক ডা. ইকবাল হাসান মাহমুদ, আবুল হোসেন খন্দকার এবং মাওলানা মো. আবদুল মুনায়েম।
সভায় আরও উপস্থিত ছিলেন হামদর্দ বাংলাদেশের সিনিয়র পরিচালক মার্কেটিং এন্ড সেলস্ এবং পরিকল্পনা ও উন্নয়ন অধ্যাপক কামরুন নাহার হারুন, পরিচালক উৎপাদন বশির আহাম্মদ, পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক, পরিচালক হামদর্দ ফাউন্ডেশন অ্যান্ড প্রটোকল ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুব আনোয়ার, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মঞ্জুরুল আলম, পরিচালক অর্থ ও হিসাব মো. নাজমুল করিম এফ সি এ, পরিচালক ক্রয় মোহাম্মাদ শরীফুল ইসলাম, কোম্পানি সেক্রেটারি ও পরিচালক প্রশাসন মো. আবদুল মজিদ, ভারপ্রাপ্ত পরিচালক মানবসম্পদ উন্নয়ন এবং লিগ্যাল মিজানুর রহমান।
সভায় বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক নিযুক্ত হওয়ায় ট্রাস্টি বোর্ডর পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।