Gulshan Pet Clinic

Gulshan Pet Clinic Gulshan Pet Clinic is an one stop pet service center. We provide Veterinary services and products.

Gulshan Pet Clinic Is the one stop pet clinic for vaccination, treatment, surgery,post operative services, boarding facility, supply of veterinary products, sale of pet accessory & pet food etc

একটি পোষ্য প্রাণীর মৃত্যু সবসময়ই অত্যন্ত বেদনাদায়ক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বিড়ালের মৃত্যুকে কেন্দ্র করে 'গুলশান প...
29/04/2026

একটি পোষ্য প্রাণীর মৃত্যু সবসময়ই অত্যন্ত বেদনাদায়ক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বিড়ালের মৃত্যুকে কেন্দ্র করে 'গুলশান পেট ক্লিনিক' - এর বিরুদ্ধে যে ভুল চিকিৎসার অভিযোগ আনা হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে আমরা সঠিক তথ্যগুলো সবার সামনে তুলে ধরতে চাই:

বিড়ালটিকে যখন আমাদের ক্লিনিকে আনা হয়, সেটি মারাত্মক ফাঙ্গাল ইনফেকশন এবং প্রচুর পরিমাণ ফ্লি দ্বারা আক্রান্ত ছিল। বিড়ালটির শারীরিক দুর্বলতা দেখে আমাদের চিকিৎসক তাৎক্ষণিকভাবে রক্ত পরীক্ষার (Blood Test) পরামর্শ দিয়েছিলেন, যা পোষ্যটির মালিকপক্ষ সে সময় অনুসরণ করেননি।

এরপর চিকিৎসার প্রতিটি ধাপ যথাযথভাবে অনুসরণ করা হলেও মালিকপক্ষ সব নির্দেশনা পুরোপুরি মেনে চলেননি। পরবর্তীতে বিড়ালটি ফ্লু-তে আক্রান্ত হলে তার অবস্থা আরও অবনতি হয়। মুমূর্ষু অবস্থায় বিড়ালটিকে যখন আবার আনা হয়, তখন তার জীবন বাঁচাতে প্রয়োজনীয় স্যালাইন এবং সাপোর্ট প্রদান করা হয়েছিল।

কিন্তু, বিড়ালটি আগে থেকেই মারাত্মক রক্তস্বল্পতা (Anaemia) এবং অপুষ্টিতে ভুগছিল। রক্ত পরীক্ষা না করায় অভ্যন্তরীণ জটিলতাগুলো অজানাই থেকে গিয়েছিল। এমতাবস্থায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকায় বিড়ালটি চিকিৎসায় সাড়া দিতে পারেনি।

পোষ্যটিকে অন্য একটি নতুন ক্লিনিকে নেওয়া হলে, পোষ্যটি অনাকাঙ্খিতভাবে মৃত্যুবরণ করে। ওই ক্লিনিকের চিকিৎসকের বরাত দিয়ে 'ভুল চিকিৎসার দরুন' কিডনি ও লিভার ড্যামেজের যে অভিযোগ তোলা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং পেশাদারিত্ব বর্জিত। বিড়ালটির পূর্ববর্তী অসুস্থতা এবং প্রয়োজনীয় পরীক্ষার অভাবই পোষ্যটির মৃত্যুর মূল কারণ ছিল।

দীর্ঘ ৩১ বছরেরও বেশি সময় ধরে গুলশান পেট ক্লিনিক সেবা দিয়ে আসছে। মরহুম ডা. আজমত আলী স্যার সারাজীবন যে সততা এবং অবলা প্রাণীদের প্রতি ভালোবাসার শিক্ষা দিয়ে গেছেন, আমদের অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ আজও সেই নীতি মেনে চলছি। আমাদের দীর্ঘদিনের সুনাম নষ্ট করতে একটি মহলের এই উদ্দেশ্যমূলক অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি।

আমরা মৃত বিড়ালটির বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং মালিকপক্ষের শোকের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। কিন্তু, পেশাগত সততার প্রশ্নে আমরা কোনো আপোষ করিনি এবং করব না।

অন্য একটি ক্লিনিকের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতার শিকার হয়ে আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা অনভিপ্রেত। গুলশান পেট ক্লিনিক বিশ্বাস করে সঠিক সেবায়, ভিত্তিহীন অভিযোগে নয়। এই সংক্রান্ত যেকোনো ধরণের অনুসন্ধান ও তদন্তে সব ধরণের সহযোগিতা করতে আমরা - প্রস্তুত রয়েছে।

- গুলশান পেট ক্লিনিক কর্তৃপক্ষ

আপনার বিড়ালের বয়স মানুষের কোন বয়সের সমান?? কখনও কি মনে হয়েছে যে মানুষের বয়সের সাথে যদি আপনার বিড়ালের বয়সের তুলনা করা হয়,...
26/04/2026

আপনার বিড়ালের বয়স মানুষের কোন বয়সের সমান??

কখনও কি মনে হয়েছে যে মানুষের বয়সের সাথে যদি আপনার বিড়ালের বয়সের তুলনা করা হয়, তবে আপনার প্রিয় বিড়ালটির বর্তমান বয়স কেমন হতো?

আপনার বিড়ালের হিউম্যান এইজ কমেন্ট করে জানিয়ে দিন!

#বিড়াল

প্রিয় পোষ্যের গর্ভাবস্থা একটি সংবেদনশীল ও বিশেষ সময়, যেখানে প্রয়োজন বাড়তি যত্ন, ভালোবাসা ও নিয়মিত পর্যবেক্ষণ। 🐾💕এই সময়টি...
24/04/2026

প্রিয় পোষ্যের গর্ভাবস্থা একটি সংবেদনশীল ও বিশেষ সময়, যেখানে প্রয়োজন বাড়তি যত্ন, ভালোবাসা ও নিয়মিত পর্যবেক্ষণ। 🐾💕

এই সময়টিতে সঠিক যত্ন নিশ্চিত করলে মা ও বাচ্চা-দু’জনই থাকবে সুস্থ ও নিরাপদ। মাতৃত্বের এই গুরুত্বপূর্ণ যাত্রায় আপনার পোষ্যের পাশে থাকুন সঠিক যত্নে ও সচেতনতায়।

পোষ্যের নিরাপদ ও সুস্থ মাতৃত্ব নিশ্চিত করতে ভরসা রাখুন Gulshan Pet Clinic - এ, যেখানে প্রতিটি পোষ্য পায় যত্ন ও ভালোবাসা। 🏥🐶🐱

🤙 হটলাইন: +৮৮ ০১৭১৫-০৭৮৪৩৪
📍 ৩৪, মাদানী এভিনিউ, ভাটারা, ১০০ ফিট রোড
📍 রোড: ৯৭, গুলশান ২, ডিএনসিসি সুপারমার্কেট, ২য় তলা, ঢাকা ১২১২

শীতের আরামদায়ক সময় পেরিয়ে এখন গরমের তীব্রতা দিন দিন বাড়ছেই। এই আবহাওয়ার পরিবর্তনে কি লক্ষ্য করেছেন—আপনার প্রিয় পোষ্যটি আ...
22/04/2026

শীতের আরামদায়ক সময় পেরিয়ে এখন গরমের তীব্রতা দিন দিন বাড়ছেই। এই আবহাওয়ার পরিবর্তনে কি লক্ষ্য করেছেন—আপনার প্রিয় পোষ্যটি আগের মতো প্রাণবন্ত নেই?

আসলে, গরমের কষ্ট আমাদের চেয়ে অনেক বেশি সহ্য করতে হয় আমাদের পোষ্যদের। বিশেষ করে যেসব পোষ্যের লোম বেশি, তাদের জন্য বাংলাদেশের গরম হতে পারে বেশ ঝুঁকিপূর্ণ। সামান্য অসতর্কতায়ই হতে পারে ভয়ংকর হিট স্ট্রোক, যা সময়মতো ব্যবস্থা না নিলে প্রাণঘাতীও হতে পারে। 🐾

হিট স্ট্রোক কী, কেন হয়, আর এই গরমে কীভাবে আপনার পোষ্যকে নিরাপদ রাখবেন?
এসব বিষয়ে সচেতন থাকা খুবই জরুরি।

আপনার পোষ্যের সুস্থতা নিয়ে নিশ্চিন্ত থাকতে চাইলে, নিয়মিত চেকআপ ও সঠিক পরামর্শের জন্য ভিজিট করুন Gulshan Pet Clinic - আপনার পোষ্যের নির্ভরযোগ্য সেবাস্থল। 🏥🐶🐱

🤙 হটলাইন: +৮৮ ০১৭১৫-০৭৮৪৩৪
📍 ৩৪, মাদানী এভিনিউ, ভাটারা, ১০০ ফিট রোড
📍 রোড: ৯৭, গুলশান ২, ডিএনসিসি সুপারমার্কেট, ২য় তলা, ঢাকা ১২১২

চলুন, সচেতন হই—ভালোবাসায় রাখি তাদের নিরাপদ। ❤️

আজকাল হুটহাট অঝোর ধারায় বৃষ্টি কিংবা অসহ্য গরম—আবহাওয়ার এই খামখেয়ালি রূপ আমাদের মতো আমাদের প্রিয় পোষ্যদের জন্যও বেশ চ্যা...
19/04/2026

আজকাল হুটহাট অঝোর ধারায় বৃষ্টি কিংবা অসহ্য গরম—আবহাওয়ার এই খামখেয়ালি রূপ আমাদের মতো আমাদের প্রিয় পোষ্যদের জন্যও বেশ চ্যালেঞ্জিং। বিশেষ করে এই ভ্যাঁপসা গরমের আবহাওয়ায় কুকুরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে তারা খুব সহজেই জ্বরে আক্রান্ত হতে পারে। অনেক সময় আমরা বুঝতে পারি না ঠিক কী কারণে আমাদের আদরের সঙ্গীটি ঝিমিয়ে পড়ছে। চলুন জেনে নেই, আপনার প্রিয় কুকুরটি জ্বরে আক্রান্ত কি না এবং এই সময়ে আপনার করণীয় কী!🐕🌡

✅ জ্বরের সম্ভাব্য কারণসমূহ:

🔸 দীর্ঘক্ষণ রোদে থাকা (ইনসোলেশন)
🔸 বিষক্রিয়া
🔸 টিকা পরবর্তী প্রতিক্রিয়া
🔸 পরজীবীর সংক্রমণ

✅ জ্বরের লক্ষণসমূহ:

🔹 নাক গরম ও শুকনো হয়ে যাওয়া
🔹 উদাসীনতা ও আগ্রহ কমে যাওয়া
🔹 শরীর কাঁপা
🔹 অতিরিক্ত ঘুম
🔹 আচরণে পরিবর্তন বা আক্রমণাত্মক হওয়া
🔹 ঘন ঘন বমি
🔹 ডায়রিয়া, সর্দি, ক্ষুধামন্দা

✅ প্রাথমিক যত্ন ও করণীয়:

🔰 ভেজা তোয়ালে দিয়ে শরীর ঠান্ডা রাখুন (১০–১৫ মিনিট)
🔰 পর্যাপ্ত পানি পান করান—প্রয়োজনে সিরিঞ্জ (সুঁই ছাড়া) ব্যবহার করুন
🔰 হালকা মুরগির ঝোল দিতে পারেন হাইড্রেশনের জন্য
🔰 ঠান্ডা ও আরামদায়ক স্থানে বিশ্রামে রাখুন
🔰 নিয়মিত তাপমাত্রা পর্যবেক্ষণ করুন

⚠️ গুরুত্বপূর্ণ:
যদি জ্বর দীর্ঘস্থায়ী হয় বা লক্ষণ গুরুতর মনে হয়, দেরি না করে অবশ্যই পশুচিকিৎসকের শরণাপন্ন হোন।

🐾 আপনার পোষা প্রাণীর সুস্থতা আমাদের অগ্রাধিকার। সঠিক যত্ন ও দ্রুত পদক্ষেপই পারে আপনার প্রিয় সঙ্গীকে দ্রুত সুস্থ করে তুলতে। Gulshan Pet Clinic- আছে আপনার পাশে। আমাদের রয়েছে অভিজ্ঞ ভেটেরিনারি টিম, আধুনিক চিকিৎসা সুবিধা এবং যত্নশীল সেবা—আপনার পোষ্যের জন্য সর্বোত্তম।

🤙 হটলাইন: +৮৮ ০১৭১৫-০৭৮৪৩৪
📍 ৩৪, মাদানী এভিনিউ, ভাটারা, ১০০ ফিট রোড
📍 রোড: ৯৭, গুলশান ২, ডিএনসিসি সুপারমার্কেট, ২য় তলা, ঢাকা ১২১২

#জ্বর #কুকুরেরজ্বর

16/04/2026

🐾 পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষা: ভ্যাকসিনেশন ও ভেট কনসালটেশন 🐾
আমাদের স্নেহের পোষা প্রাণীরা অসুস্থ হলে আমরাই সবচেয়ে বেশি উদ্বিগ্ন হই। তাই তাদের সুস্থ, সক্রিয় ও নিরাপদ রাখতে নিয়মিত ভ্যাকসিনেশন ও চিকিৎসা অত্যন্ত জরুরি। 🏥

👉 বিড়াল ও কুকুরের ক্ষেত্রে জন্মের পর ২ মাস বয়সেই সংক্রমণরোধী ভ্যাকসিনেশন দেওয়া উচিত।
👉 এক মাস পর বুস্টার ডোজ এবং ৩ মাসে জলাতঙ্কের ভ্যাকসিনেশন দেওয়া আবশ্যক।
👉 প্রতি বছর ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ভ্যাকসিনেশন দিন।
👉 এছাড়া কুকুর-বিড়ালকে ৩ মাস অন্তর ও খরগোশকে ৬ মাস অন্তর কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে।

ভ্যাকসিনেশন বা চিকিৎসা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বা অভিজ্ঞ ভেটের পরামর্শ নিতে চলে আসুন গুলশান পেট ক্লিনিক-এ।

অনলাইনে কনসালটেশন বুক করতে কল করুন হটলাইনে।
📞 হটলাইন: +৮৮ ০১৭১৫-০৭৮৪৩৪
🌐 ওয়েবসাইট: www.gulshanpetclinic.com
📍 ৩৪, মাদানী এভিনিউ, ভাটারা, ১০০ ফিট রোড
📍 রোড ৯৭, গুলশান ২ ডিএনসিসি সুপারমার্কেট, ২য় তলা, গুলশান ২, ঢাকা

☀️ এসো হে বৈশাখ, এসো এসো... ☀️জীর্ণতা দূরে সরিয়ে নতুনের আহবানে জেগে উঠুক প্রতিটি মন। বৈশাখের এই নতুন সূর্য আপনার জীবনে ব...
14/04/2026

☀️ এসো হে বৈশাখ, এসো এসো... ☀️
জীর্ণতা দূরে সরিয়ে নতুনের আহবানে জেগে উঠুক প্রতিটি মন। বৈশাখের এই নতুন সূর্য আপনার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি আর সফলতার নতুন বার্তা। পান্তা-ইলিশের স্বাদ আর মেলা-পার্বণের এই আনন্দ ছড়িয়ে পড়ুক টেকনাফ থেকে তেঁতুলিয়া।

#শুভনববর্ষ #পহেলাবৈশাখ #বাংলা১৪৩৩ #নতুনেরআবাহন #বাঙালিয়ানা #উৎসবেররঙ

সম্প্রতি বাগেরহাটে খান জাহান আলী মাজারের পুকুরপাড়ে একটি আহত ও অসহায় কুকুরকে পৈশাচিক উপায়ে কুমিরের মুখে ঠেলে দেওয়ার এক মর...
11/04/2026

সম্প্রতি বাগেরহাটে খান জাহান আলী মাজারের পুকুরপাড়ে একটি আহত ও অসহায় কুকুরকে পৈশাচিক উপায়ে কুমিরের মুখে ঠেলে দেওয়ার এক মর্মান্তিক ও নৃশংস দৃশ্য আমাদের স্তব্ধ করে দিয়েছে।
এ ঘটনায় 'গুলশান পেট ক্লিনিক' - এর পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। কুকুরটি জলাতঙ্ক আক্রান্ত বা অসুস্থ হলেও তাকে মারধর করে এভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া চরম অমানবিকতা। আমরা সবসময় বেওয়ারিশ ও অসহায় প্রাণীদের অধিকার রক্ষায় কাজ করি এবং বিশ্বাস করি কোনো প্রাণীর সাথেই এমন নৃশংস আচরণ গ্রহণযোগ্য নয়।

আসুন, পশুদের প্রতি নিষ্ঠুরতা বন্ধ করি এবং পথপ্রাণীদের প্রতি আরো দয়ালু হই। মানুষের সচেতনতাই পারে এই আদিম বর্বরতা রুখে দিতে।

প্রতিবাদে সোচ্চার হোন—প্রাণীদের ওপর এমন নৃশংসতা আর নয়!

Rabies কিংবা জলাতঙ্ক রোগ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য 💧👩‍⚕️ 🔹 'লাইসা ভাইরাস' দ্বারা সৃষ্ট জলাতঙ্ক একটি মারাত্মক ভাইর...
09/04/2026

Rabies কিংবা জলাতঙ্ক রোগ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য 💧👩‍⚕️

🔹 'লাইসা ভাইরাস' দ্বারা সৃষ্ট জলাতঙ্ক একটি মারাত্মক ভাইরাল রোগ যা কুকুর, বিড়াল এবং মানুষসহ সমস্ত স্তন্যপায়ী প্রাণীকে সংক্রামিত করতে পারে।
🔹এই রোগটি কামড় বা আঁচড়ের মাধ্যমে ছড়ায় এবং বিশ্বব্যাপী প্রতি বছর কয়েক হাজার মানুষের এই রোগে মৃত্যুর ও প্রায় ৫০০০ প্রাণীর সংক্রামণের রিপোর্ট পাওয়া যায়।
🔹 জলাতঙ্কের লক্ষণগুলো হলো- হিংস্র ও অসামঞ্জস্যপূর্ণ আচরণ, মুখে ফেনা ওঠা, উচ্চ সংবেদনশীলতা, দুর্বলতা, পক্ষাঘাত এমনকি শ্বাসযন্ত্রের সমস্যাজনিত মৃত্যু।
🔹একবার উপসর্গ দেখা দিলে সাধারণত ৩ থেকে ৪ দিনের মধ্যে মৃত্যু ঘটে এবং জলাতঙ্কের কোনো চিকিৎসা নেই।

তবে, ভাল খবর হচ্ছে 'গুলশান পেট ক্লিনিক'- এ এসে আপনার পোষ্য বিড়াল এবং কুকুরকে জলাতঙ্ক ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। 💉🩺

✅ কুকুর এবং বিড়ালের জলাতঙ্ক ভ্যাকসিনের সময়সূচী -
✔ কুকুর: ১২ থেকে ১৬ সপ্তাহের মধ্যে প্রথম ডোজ, ১ বছর পর একটি বুস্টার ডোজ এবং পরবর্তীতে প্রতি ১-৩ বছরে একটি করে বুস্টার।
✔ বিড়াল: ১২ সপ্তাহের মধ্যে প্রথম ডোজ, ১ বছর পর একটি বুস্টার ডোজ এবং পরবর্তীতে প্রতি ১-৩ বছরে একটি করে বুস্টার।

আপনার প্রিয় পোষ্যকে জলাতঙ্ক রোগের সবগুলো টিকা সময়মতো দিতে চলে আসুন "গুলশান পেট ক্লিনিক''- এ।
অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন: 📞 +8801715078434

✅ আমাদের ঠিকানাঃ
📍 রোড : ৯৭, গুলশান ২ ডিএনসিসি সুপারমার্কেট, সেকেন্ড ফ্লোর, গুলশান ২, ঢাকা ১২১২
📍 ৩৪, মাদানী এভিনিউ, ভাটারা, ১০০ ফিট রোড।

06/04/2026

শীতের শেষে দীর্ঘদিনের জমে থাকা লোমে আপনার আদরের পোষ্য কি অস্বস্তিতে ছটফট করছে? চিন্তা নেই! আপনার পোষ্যের আরাম, পরিচ্ছন্নতা আর সুস্থতা নিশ্চিত করতে 'গুলশান পেট ক্লিনিক' - এ রয়েছে 'এক্সপার্ট গ্রুমিং সার্ভিস'! 🐶🐱☀️

পোষা কুকুর বা বিড়ালের ত্বকে জমে থাকা ময়লা, অতিরিক্ত লোম, এমনকি ব্যাকটেরিয়া, ছত্রাক বা মাইটের কারণেও দেখা দিতে পারে নানা স্কিন সমস্যা। এতে ত্বক হয়ে যায় রুক্ষ, চুল পড়া বেড়ে যায়, আর পোষ্য হারিয়ে ফেলে তার স্বাভাবিক স্বস্তি। আর, এসবের অন্যতম সমাধান হলো নিয়মিত গ্রুমিং। এতে পোষ্য শুধু পরিষ্কারই থাকে না, বরং ত্বককে সুস্থ, লোমকে ঝকঝকে এবং পোষ্য থাকে স্বস্তিতে ও সক্রিয়। 🐾

আপনার আদরের পোষ্যের শরীরে জমে থাকা ময়লা আর অতিরিক্ত লোমের অস্বস্তি থেকে আপনার পোষ্যকে মুক্তি দিতে 'গুলশান পেট ক্লিনিক' আছে আপনার পাশে 🧼🐾

📞 হটলাইন: +৮৮ ০১৭১৫-০৭৮৪৩৪
🌐 ওয়েবসাইট: www.gulshanpetclinic.com

📍 লোকেশন ১: ৩৪, মাদানী এভিনিউ, ভাটারা, ১০০ ফিট রোড
📍 লোকেশন ২: রোড ৯৭, গুলশান ২, ডিএনসিসি সুপারমার্কেট (২য় তলা), ঢাকা

✨ এই বৈশাখে আপনার পোষ্যও থাকুক ফ্রেশ, ক্লিন আর হ্যাপি!

🐾 আজ বিশ্ব পথপ্রাণী দিবস: ভালোবাসা হোক সবার জন্য 🐾পশুপ্রেমী তো আমাদের আশেপাশে অনেকেই আছেন, কিন্তু রাস্তার এই অবলা প্রাণী...
04/04/2026

🐾 আজ বিশ্ব পথপ্রাণী দিবস: ভালোবাসা হোক সবার জন্য 🐾
পশুপ্রেমী তো আমাদের আশেপাশে অনেকেই আছেন, কিন্তু রাস্তার এই অবলা প্রাণীদের দুঃখ-দুর্দশা বা তাদের যন্ত্রণার কথা আসলে ক’জন গভীরভাবে ভাবেন?

তেমনি একজন অসাধারণ মানুষ ছিলেন আমাদের সবার শ্রদ্ধেয় এবং সনামধন্য ভেট ডা. আজমত আলী স্যার। নিজের ভাইয়ের র‌্যাবিস ভাইরাসের আক্রমণে অকাল মৃত্যুর পর, তিনি শোককে শক্তিতে রূপান্তর করেছিলেন। প্রাণী এবং মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করার এক মহান লক্ষ্য নিয়ে ১৯৯৬ সালে তিনি প্রতিষ্ঠা করেন 'গুলশান পেট ক্লিনিক'। আজকের এই বিশেষ দিনে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি বাংলাদেশের ভেটেরিনারি জগতের এই পথপ্রদর্শককে।

এই বিশ্ব পথপ্রাণী দিবসে আসুন আমরা অঙ্গীকার করি—কোনো প্রাণী যেন অবহেলায় কষ্ট না পায়। 🐶😺

ব্যস্ততার কারণে কি আপনার প্রিয় কুকুরটিকে নিয়ে নিয়মিত হাঁটাতে পারছেন না? চিন্তা নেই! Gulshan Pet Clinic - এ রয়েছে প্রফেশন...
02/04/2026

ব্যস্ততার কারণে কি আপনার প্রিয় কুকুরটিকে নিয়ে নিয়মিত হাঁটাতে পারছেন না? চিন্তা নেই! Gulshan Pet Clinic - এ রয়েছে প্রফেশনাল Dog Walking Service, যা আপনার পোষ্যকে রাখবে সক্রিয়, সুস্থ ও আনন্দে ভরপুর। 🐕‍🦺💛

🎯 আমাদের ডগ ওয়াকিং সার্ভিসের বিশেষত্ব:
✔️ এক্সপার্ট হ্যান্ডলারস: প্রশিক্ষিত ও যত্নশীল টিম আপনার পোষ্যকে নিরাপদে হাঁটাবে
✔️ নিয়মিত এক্সারসাইজ: দৈনন্দিন হাঁটার মাধ্যমে আপনার কুকুর থাকবে ফিট ও এনার্জেটিক
✔️ স্ট্রেস ফ্রি রুটিন: একঘেয়েমি ও মানসিক চাপ কমিয়ে রাখবে ফ্রেশ ও খুশি

🐶 নিয়মিত হাঁটা শুধু শারীরিক সুস্থতাই নয়, বরং আপনার পোষ্যের মানসিক প্রশান্তি ও ভালো আচরণ নিশ্চিত করে।

📞 আজই বুকিং করুন!
আপনার পোষ্যকে দিন একটি সুস্থ, প্রাণবন্ত ও আনন্দময় জীবন।

📌 আমাদের ঠিকানাঃ
📍 রোড ৯৭, গুলশান ২ ডিএনসিসি সুপারমার্কেট, সেকেন্ড ফ্লোর, গুলশান ২, ঢাকা ১২১২
📍 ৩৪, মাদানী এভিনিউ, ভাটারা, ১০০ ফিট রোড

🤙 হটলাইন: +৮৮০ ১৭১৫ ০৭৮ ৪৩৪

Address

Road 97, 4 & 5 Gulshan 2 DNCC Supermarket Ext. , 2nd Floor, Gulshan 2
Dhaka
1212

Opening Hours

Monday 10:00 - 21:00
Tuesday 10:00 - 21:00
Wednesday 10:00 - 21:00
Thursday 10:00 - 21:00
Friday 10:00 - 21:00
Saturday 10:00 - 21:00
Sunday 10:00 - 21:00

Telephone

+8801715078434

Alerts

Be the first to know and let us send you an email when Gulshan Pet Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Gulshan Pet Clinic:

Share