Bangla health Tips

Bangla health Tips Bangla health Tips.

20/02/2019
খুশকি ও ব্রণ দূর করে নিমবসন্ত বা পক্স হলে দেহে জ্বালাপোড়া কমাতে প্রাচীনকাল থেকেই নিমপাতা ব্যবহার হয়ে আসছে। নিম বিভিন্ন ধ...
11/12/2018

খুশকি ও ব্রণ দূর করে নিম

বসন্ত বা পক্স হলে দেহে জ্বালাপোড়া কমাতে প্রাচীনকাল থেকেই নিমপাতা ব্যবহার হয়ে আসছে। নিম বিভিন্ন ধরনের ত্বকের সমস্যায় ভেষজ ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। এ ছাড়া নিমের রয়েছে আরো অনেক স্বাস্থ্যকর গুণ। বোল্ডস্কাই জানিয়েছে নিমের কিছু স্বাস্থ্যগুণের কথা।

১. খুশকি দূর করতে

নিমের মধ্যে রয়েছে অ্যান্টি ফাংগাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা খুশকি রোধে খুব উপকারী। খুশকি রোধে গোসলের পানির মধ্যে কিছু নিমপাতা মিশিয়ে মাথায় ঢালুন।

২. চুলকানি দূর করতে

যে জায়গায় চুলকানি হচ্ছে সেখানে নিমপাতা বেটে লাগাতে পারেন। এটা ত্বককে নিরাময় হতে সাহায্য করবে এবং ত্বকের ওপর মৃত চামড়া দূর করবে।

৩. ব্রণ দূর করতে

নিমপাতার গুঁড়ো পানিতে মিশিয়ে মুখ ধুতে পারেন। এতে ব্রণ দূর হবে এবং ব্রণ থেকে তৈরি জ্বালাপোড়া ভাবও দূর হবে। এটা ব্রণ দূর করার একটি কার্যকর পদ্ধতি।

৪. ক্ষত নিরাময়ে

হয়তো চিন্তা করছেন নিম কীভাবে ক্ষত দূর করবে? হ্যাঁ, নিমপাতা ক্ষত নিরাময়েও বেশ উপকারী। নিমপাতা বেটে ক্ষতস্থানে লাগিয়ে রাখতে পারেন। এর অ্যান্টিমাক্রোবাইয়াল উপাদান ক্ষত নিরাময়ে দ্রুত কাজ করবে।

৫. একজিমা

একজিমা, ফোড়া অথবা বিভিন্ন ধরনের ত্বকের সমস্যা নিরাময়ে নিম খুব কার্যকর। ত্বকের যেসব জায়গায় এ ধরনের সমস্যা রয়েছে সেখানে নিমপাতা বেটে লাগাতে পারেন।

৬. ত্বককে স্বাস্থ্যকর রাখতে

ত্বককে স্বাস্থ্যকর রাখতে নিমের তেল ভালো কাজ করে। ত্বকের স্থিতিস্থাপকতা ধরে রেখে ত্বককে তারুণ্যদীপ্ত রাখতে নিমের তেল ব্যবহার করতে পারেন।

অলিভ অয়েল : শুষ্ক তালু প্রাণ ফিরে পায় অলিভ অয়েলের গুণে। তবে চুলে লাগানো যাবে না। অলিভ অয়েল অতিরিক্ত শুষ্ক ও ছোপ ছোপ ...
19/03/2016

অলিভ অয়েল : শুষ্ক তালু প্রাণ ফিরে পায় অলিভ অয়েলের গুণে। তবে চুলে লাগানো যাবে না। অলিভ অয়েল অতিরিক্ত শুষ্ক ও ছোপ ছোপ ত্বক কোমল ও মসৃণ করে তোলে।

নারকেল তেল :সৌন্দর্যচর্চায় বিশেষ করে চুলের যত্নে যুগে যুগে সেরা হিসেবে খ্যাত নারকেল তেল। চুলের গোড়া শক্ত করে এই তেল। এ ছাড়া ত্বকে মালিশ করলেও উপকার পাওয়া যায়। ত্বকের ব্লিচ হিসেবে নারকেল তেল যে ব্যবহৃত হতে পারে তা আমরা অনেকেই জানি না। নারকেল তেল দিয়ে নিয়মিত মাসাজ করলে ত্বক উজ্জ্বল হয়। পিগমেন্টেশনের সমস্যা দূর করে। এছাড়া চুলের গোড়ায় পুষ্টি জোগায়।

ক্যাস্টর অয়েল : চোখ ও ভ্রু ঘন করতে নিয়মিত দু/তিন ফোঁটা ক্যাস্টর অয়েল ধৈর্য ধরে লাগান।

আমন্ড অয়েল : চোখের নীচে কালি দূর করতে ও ব্যথা, ফোলা ও চুলকানি কমাতে সাহায্য করে এ তেলটি।

সরষে তেল : গরম করে তালুতে লাগিয়ে ২০ মিনিট রেখে শ্যাম্পু করুন। দেখবেন খুশকি একেবারেই সেরে যাবে।সরিষার তেল ত্বকে আর্দ্রতা জোগাতে পারে। শীতে ফাটা ত্বকে এর মালিশ খুব উপকারী। শিশুর ত্বকেও খাঁটি সরিষার তেলের ম্যাসাজ অন্য রাসায়নিকযুক্ত তেলের তুলনায় নিরাপদ। ঠান্ডার সময় উষ্ণতাও দেয় এই তেল। ঠান্ডা, কফ, মাথাব্যথা—এসব কমাতে সরিষার তেলের ম্যাসাজ উপকারী।

এপ্রিকট অয়েল : ময়েশ্চারাইজার ও ত্বকের পুষ্টির জন্য এপ্রিকট অয়েল খুবই উপকারী।

ইভনিং প্রিমরোজ : অ্যাকনে, একজিম, খুশকির ক্ষেত্রে বেশ উপকারী।

ক্যারট অয়েল : বয়সের ছাপ কমানো ও পুড়ে যাওয়া রোধে ব্যবহৃত হতে পারে এ তেল।

অ্যাভোকাডো : নতুন কোষ তৈরিতে সাহায্য করে।

হ্যাজেলনাট অয়েল : ত্বকের শৈথিল্য দূরু করে কোষ উৎপন্ন করে।

তিলের তেল:
ছোট ছোট সাদা ফুল থেকে হয় কালচে তিলের দানা। এ দানার গুণাগুণের শেষ নেই। এ থেকে হয় তিলের তেল। তিলের তেলের ব্যবহারে ত্বক হয় সজীব। যাঁদের ত্বকে রোদে পোড়া ভাব রয়েছে, তাঁদের ওই পোড়া দাগ দূর করতে পারেন এ তেল ম্যাসাজের মাধ্যমে। এই তেল ব্যবহারে চুল পড়া বন্ধ হয়। মাথাও ঠান্ডা থাকে। শীতের সময় রাতে ঘুমানোর আগে সামান্য কর্পূর তিলের তেলের সঙ্গে মিশিয়ে ত্বকে ম্যাসাজ করলে উষ্ণতা পাওয়া যায়। তিলের তেল চুলের খুশকিও দূর করে। এ জন্য সপ্তাহে একবার নারকেলের তেলের সঙ্গে মিশিয়ে চুলে ম্যাসাজ করতে পারেন।

তিসির তেল:
ত্বকের কোমলতা ফিরিয়ে আনতে ত্বকে ম্যাসাজ করতে পারেন তিসির তেল। এতে ত্বকের ভাঁজগুলো ধীরে ধীরে কমে যায়। তিসির তেল খেতেও পারেন। এতে মেধা বাড়ে। চোখের দৃষ্টির জন্যও ভালো।

জলপাই তেল:
যাঁদের কোলস্টেরলের মাত্রাটা বেশি, তাঁদের জন্য জলপাই তেলের কোনো বিকল্প নেই। এ তেলের রান্না যেমন ভালো, ত্বকে এর ব্যবহারও উপকারী। যাঁদের ত্বকে চুলকানির সমস্যা রয়েছে, তাঁরা নির্দ্বিধায় এ তেল ম্যাসাজ করতে পারেন। শিশুর ত্বকেও নিরাপদ। জলপাই তেল মাথার ত্বকের খুশকি দূর করার জন্যও উপকারী।

বাদাম তেল:
পুষ্টি আর শক্তি—এ দুটো একসঙ্গে পেতে বেছে নিতে পারেন আমন্ড বাদাম তেল। চেহারায় লাবণ্য ছড়ায় এ তেল। মাথায় ব্যবহার করতে পারেন। শরীরে ম্যাসাজ করতে পারেন ময়েশ্চারাইজার হিসেবে। চিনাবাদামের তেল খেতেও পারেন বিস্কিট বা কেকের সঙ্গে বেক করে।

সূর্যমুখী তেল:
এই তেলের সুবিধা হলো, ত্বকে ব্যবহার করলে কোনো অস্বস্তিকর তেলতেলে অনুভূতি হয় না। বরং বেশ ভালো বোধ হয়। ত্বক সজীব ও লাবণ্যময় করতে সূর্যমুখীর তেল ম্যাসাজ করতে পারেন।

নিম তেল:
যাঁদের ত্বকে ব্রণের সমস্যা আছে, তাঁরা নিম তেল ব্যবহার করতে পারেন সপ্তাহে দুই দিন। দু-এক ফোঁটা নিম তেল খেতেও পারেন প্রতিদিন।
এসেনশিয়াল অয়েলতেলের ব্যবহার শুধু খাওয়া আর রূপচর্চায় সীমাবদ্ধ নেই। এখন মনকে প্রফুল্ল করতেও তেলের ব্যবহার দেখা যায়।তেলের সঙ্গে বিভিন্ন গাছের ফুল, লতাপাতা, মূলের নির্যাস মিশিয়ে এখন তৈরি করা হচ্ছে এসেনশিয়াল অয়েল। সুগন্ধির পাশাপাশি বেশ উপকারীও এটি। আমরা তেলের সঙ্গে বিভিন্ন ভেষজ উপাদান ও সুগন্ধি যোগ করে পেতে পারি সজীবতা ও সতেজতা। যেমন: লবঙ্গ, রোজমেরি, লেবু একসঙ্গে তেলে মিশিয়ে ত্বকে ম্যাসাজ করলে সতেজ হওয়া যায়। জায়ফল, কমলা, ভ্যানিলা একসঙ্গে তেলে মিশিয়ে ম্যাসাজ করে আপনার স্নায়ুবিক চাপ কমিয়ে ফেলতে পারেন। ক্যামোমাইল, ল্যাভেন্ডার, গোলাপের নির্যাস তেলে মিশিয়ে শরীরের আবর্জনা দূর করুন। ত্বকের উজ্জ্বলতা আনতে তেলে লেবুর নির্যাস ও জেসমিন যোগ করে ম্যাসাজ করতে পারেন। নানারকম এসেনশিয়াল অয়েল পাবেন যেকোনো সুগন্ধির দোকানেই। এছাড়া নানা বিউটি পার্লারেও এসব তেল কিনতে পাওয়া যায়।

আমরা সবাই আজকাল কমবেশি সৌন্দর্য সচেতন। আমাদের সৌন্দর্যের বড় একটি অংশ জুড়ে থাকে চুল। আর চুল সুন্দর রাখতে চাই নিয়মিত যত্ন।...
18/03/2016

আমরা সবাই আজকাল কমবেশি সৌন্দর্য সচেতন। আমাদের সৌন্দর্যের বড় একটি অংশ জুড়ে থাকে চুল। আর চুল সুন্দর রাখতে চাই নিয়মিত যত্ন। চুলের যত্নে আমরা নির্ভর করি কিছু প্রাকৃতিক অথবা কৃত্রিমভাবে প্রক্রিয়াজাত বাজারের শ্যাম্পু আর কন্ডিশনারের ওপর।

বাজারে এতো ধরনের শ্যাম্পু আর কন্ডিশনারের ভীড়ে আমাদের চুলের জন্য জুতসই পণ্যটি বেছে নেওয়াটা বেশ মুশকিলই বটে। যেহেতু প্রত্যেকের চুলের ধরণ আলাদা, তাই আমাদের শ্যাম্পু আর কন্ডিশনারও কেনার সময় সে বিষয়গুলো মাথায় রাখতে হবে।

চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট না হয়ে আসুন কেমন চুলের জন্য কী ধরনের শ্যাম্পু আর কন্ডিশনার ব্যবহার করতে হবে জেনে নিই:

ঘন এবং কোঁকড়া চুল – চুল কোঁকড়া হলে, বাদামের তেল সমৃদ্ধ ময়েশ্চারাইজিং শ্যাম্পু ব্যবহার করুন। এতে চুল শুষ্কতা থেকে রক্ষা পাবে। সেই সাথে ব্যবহার করতে পারেন ময়েশ্চারাইজিং কন্ডিশনার।

তৈলাক্ত চুল- যত্ন দরকার তৈলাক্ত চুলেরও। প্রতিদিন চুল ধোয়া বাধ্যতামূলক। এটি খুশকি হওয়া থেকে বিরত রাখবে। তৈলাক্ত চুলের জন্য ইউভি সমৃদ্ধ শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করতে পারেন।

শুষ্ক এবং ক্ষতিগ্রস্ত চুল- এক্ষেত্রে এগ এবং অ্যালোভেরা সমৃদ্ধ শ্যাম্পু ব্যবহারের পরামর্শ দেয়া হয়ে থাকে। শুধুই শ্যাম্পু এমন চুলের জন্য উপযুক্ত না। নিয়মিত কন্ডিশোনিংও প্রয়োজন। ক্ষতিগ্রস্থ চুলের জন্য আল্ট্রা ময়েশ্চারাইজিং কন্ডিশনার ব্যবহার করুন।

রং করা চুল – রং করা চুল নিয়ে সবচেয়ে বড় সমস্যা হলো গোড়া তৈলাক্ত হলেও আগা শুষ্ক থাকে। আপনার উচিত হবে চুলের আগা ময়েশ্চারাইজার সমৃদ্ধ শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করা আর নিয়মিত চুলের আগা ছেটে ফেলা।

যারা নিয়মিত বাইরে যাই আমাদের চুলে ময়লা জমে। যার থেকে চুলে খুশকিসহ নানা সমস্যা হতে পারে। তাই একরাশ ঘন স্বাস্থ্যজ্জ্বল প্রাণোবন্ত চুল পেতে দিনে অন্তত একবার শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে কন্ডিশনার ব্যবহার করুন।

YOUTUBE channel

https://goo.gl/1VDUWb

 ি_সতর্কতা_মুলক_পোষ্টদয়া করে পোষ্টটা অবশ্যই শেয়ার করবেন ।আজকাল অনেকে বারবিকিউ পার্টি করে থাকে বন্ধুবান্ধব বা আত্মীয় স...
08/03/2016

ি_সতর্কতা_মুলক_পোষ্ট

দয়া করে পোষ্টটা অবশ্যই শেয়ার করবেন ।
আজকাল অনেকে বারবিকিউ পার্টি করে থাকে বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদের সাথে।। এইরকম বন্ধুদের সাথে বারবিকিউ পার্টি করতে গিয়েছিল ২১ বছরের এই মেয়েটি, সে চোখে লেন্স পরতো।।মেয়েটি বারবিকিউ বানাচ্ছিলো এইজন্য সে আগুনের কাছেই ছিল।। কিন্তু ২-৩ মিনিট পরে সে চিল্লানো শুরু করে।। তারপর লাফালাফি শুরু করে চোখ ধরে।। তার বন্ধুরা কিছুই বুঝতে পারছিল না কেন এমন করছে সে।। পরে জলদি মেয়েটিকে হসপিটাল এ নিয়ে যাওয়া হয়।। সেখানে ডাক্তার তাকে দেখে জানায়, সে আর জিবনেও কখনও চোখে দেখতে পারবে না।। কারন তার চোখ নষ্ট হয়ে গেছে।। এর কারন ,
''' কন্ট্যাক্ট লেন্স বানানো হয় প্লাস্টিক দিয়ে।। মেয়েটি অতিরিক্ত উত্তাপের সামনে থাকার কারনে তার লেন্স গলে যায় এবং চোখের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।। এইজন্য তার চোখ নষ্ট হয়ে গেছে।।''
*এখন অনেকেই কন্ট্যাক্ট লেন্স ব্যাবহার করে।তাদের মধ্যে অনেকেই মাঝেমধ্যে বারবিকিউ পার্টি ও করি।। তাই আমাদের সতর্ক থাকা উচিৎ।। আমরা চাই না আর যেন একটি জীবন এভাবে ঝরে যাক।। হারিয়ে ফেলুক তার দৃষ্টিশক্তি।। মানুষ মানুষের জন্যে !! তাই শেয়ার করুন এই পোষ্টটি।। হয়তোবা এর মাধ্যমে একজনের উপকার হতে পারে।।
আশা করি সবাই সচেতন হবেন এই সুন্দর পৃথিবী দেখার অধিকার আমাদের সকলের আছে ।
দয়া করে পোষ্টটা অবশ্যই শেয়ার করবেন ।

08/03/2016
ঘরে বসেই হেয়ার স্পাহাজার কাজের ভিড়ে নিয়মিত শ্যাম্পু করাটাও যেন অনেক কিছু। বাড়তি যত্নের জন্য পার্লারে যাওয়ার সময় কোথায়? ব...
20/02/2016

ঘরে বসেই হেয়ার স্পা
হাজার কাজের ভিড়ে নিয়মিত শ্যাম্পু করাটাও যেন অনেক কিছু। বাড়তি যত্নের জন্য পার্লারে যাওয়ার সময় কোথায়? বিশেষ করে কর্মজীবী নারীদের জন্য সময় বের করাটা আসলেই বেশ কঠিন কাজ। একাধারে অযত্নের কারণে চুল ও মাথার ত্বক খুবই ড্যামেজ হয়ে যায়। অসুন্দর চুল আপনার সুন্দর চেহারাকে করে তোলে অসুন্দর। তাই বাড়তি আয়োজন ছাড়াই খুব অল্প সময়ে ঘরে বসে নিজেই করে নিন হেয়ার স্পা। সেজন্য-
প্রথম ধাপ
প্রথমে হেয়ার অয়েল দিয়ে চুল এবং মাথার ত্বক খুব ভালো করে ম্যাসাজ করতে হবে। ভালো কোনো তেলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে চুল ম্যাসাজ করে নিলে বেশি উপকার পাবেন। এছাড়াও চুল ম্যাসাজ করতে অলিভ অয়েল, আমন্ড অয়েল, ক্যাস্টর অয়েল ইত্যাদি একসঙ্গে মিশিয়ে নিতে পারেন। এটা দিয়ে ১০ থেকে ১৫ মিনিট ধরে ম্যাসাজ করতে হবে।
দ্বিতীয় ধাপ
আপনি ঘরেই খুব সহজে হেয়ার স্টিম করে নিতে পারবেন। একটি বড় তোয়ালে গরম পানিতে ডুবিয়ে পানি চিপে নিন। এবার তা মাথায় পেঁচিয়ে ভাপ নিন ১৫ থেকে ২০ মিনিট।
তৃতীয় ধাপ
তৃতীয় ধাপে আপনি চুল খুব ভালো কোনো শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। শ্যাম্পু করার পর অবশ্যই চুলে কন্ডিশনার লাগাবেন। এরপর চুল ফ্যানের বাতাসেই শুকিয়ে নেয়ার চেষ্টা করুন কিছুটা।
চতুর্থ ধাপ
দুটি ডিম ভেঙে এতে পরিমাণমতো নারকেল তেল দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। এই প্যাক চুলে খুব ভালো করে লাগিয়ে নিন। খানিকক্ষণ এভাবেই রেখে আবার হট টাওয়েল পদ্ধতি ব্যবহার করুন ২০ মিনিটের জন্য। ইচ্ছা করলে মাথায় মেহেদি প্যাকও লাগাতে পারেন। শুকিয়ে গেলে আবার শ্যাম্পু করতে হবে। আপনি ইচ্ছা করলে পরের দিনও শ্যাম্পু করতে পারেন।
ব্যস, হয়ে গেলো আপনার হেয়ার স্পা। একদমই কম খরচে ভালো ফলাফল পাবেন। মাসে মাত্র ২ বার করে এই পদ্ধতি অবলম্বন করেই পেয়ে যান মনের মতো চুল।

06/02/2016

Address

Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangla health Tips posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram