15/05/2024
#ওষুধ_আপ্যায়ন
বিদ্যানন্দ শুরু করেছিল এক টাকার আহার, পথপরিক্রমায় অন্যান্য কিছু স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান একই ভাবে সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়েছে। মাস্তুল ফাউন্ডেশানও খুলেছে মেহমানখানা। সচেতনতা বৃদ্ধির ওষুধ গ্রুপও চেষ্টা করছিলো একই পথে সুবিধাবঞ্চিতদের পাশে হাঁটার। ১০ মে, শুত্রুবার পাইলট প্রজেক্ট 'আপ্যায়ন' নিজেদের পারিবারিক যাকাতের টাকায় ৪৫ জনের জন্য ভাত ও কোয়াটার মুরগির বাক্স ব্যবস্থা করলো। বিশেষ কোনও প্রতিবন্ধকতা না থাকলে প্রতি সপ্তাহে বাদ জুমা এই আয়োজন চলতে থাকবে ইনশাআল্লাহ। সকলের দুয়া প্রার্থী এবং সামর্থবানদের পাশে থাকার আহবান।
স্থান: ৪৭/৩, ডমিনো ফুয়েন্তে, ইন্দিরা রোড,
পশ্চিম রাজা বাজার, ঢাকা
যোগাযোগ: 01911751408
(সঙ্গত কারণে গ্রহীতাদের ছবি সাধারণত দেয়া হয় না )