Central Homoeo Health Care

Central Homoeo Health  Care হো‌মিওপ্যা‌থিক চি‌কিৎসা ও সঠিক পরা?

25/04/2022
অনেকের মুখে দুর্গন্ধ হয়। মুখের দুর্গন্ধ নিজের জন্য যেমন বিরক্তকর, তেমনি আশপাশের মানুষের জন্য বিরক্তকর। তাই মুখের দুর্গন্...
25/04/2022

অনেকের মুখে দুর্গন্ধ হয়। মুখের দুর্গন্ধ নিজের জন্য যেমন বিরক্তকর, তেমনি আশপাশের মানুষের জন্য বিরক্তকর। তাই মুখের দুর্গন্ধ অবশ্যই দূর করতে হবে।

হয়তো আপনি মুখের দুর্গন্ধের সমস্যায় ভোগেন। শরীরের জন্য এটা ক্ষতিকর না হলেও শরীরের নানা সমস্যার লক্ষণ হতে পারে। আর অন্য কারও সঙ্গে কথা বলতে গেলে মুখের দুর্গন্ধ অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।

মুখের দুর্গন্ধের পেছনে কারণ হতে পারে মুখগহ্বরে বা পেটে জন্মানো জীবাণু। আরও একটি কারণ হতে পারে শরীরে পানির পরিমাণ কমে যাওয়া।

আসুন জেনে নিই মুখে দুর্গন্ধ দূর করার ঘরোয়া উপায়-

১. দিনে অন্তত দুবার দাঁত ব্রাশ করতে হবে। কারণ খাবারের কণা দাঁতের ফাঁকে আটকে থাকে। আর খাবারের জন্মানো জীবাণু পরে মুখে দুর্গন্ধ সৃষ্টি করে। তাই প্রতিবার খাবার খাওয়ার পর বা দিনে অন্তত দুবার দাঁত মাজতে হবে।

২. জিভ পরিষ্কার করতে হবে। দাঁত মাজলেই যে মুখের সব জীবাণু চলে যাবে, এমন নয়। প্রতিবার দাঁত মাজার সময় জিভটাও পরিষ্কার করুন।

৩. ধূমপান ছাড়ুন। আপনি কি জানেন, ধূমপানের কারণে মুখে মারাত্মক দুর্গন্ধ হতে পারে। কারণ এতে আপনার মুখের ভেতর শুকিয়ে যায়। আর মুখের মধ্যে জন্মানো জীবাণুর সংখ্যা দ্রুত বাড়তে থাকে।

৪. ক্ষত সারান মুখের ঘা বা ক্ষতের কারণে দুর্গন্ধ হয়। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক থাকলে এই আলসার দ্রুত সারে।

৫. ডাক্তারের পরামর্শ নিন। এসব ছাড়াও আরও নানা রকম কারণে মুখে দুর্গন্ধ হতে পারে। তাই অনেক পদ্ধতি অবলম্বন করেও ফল না পেলে চিকিৎসকের পরামর্শ নিন।

মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নিস্নানে শুচি হোক ধরা...সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।
13/04/2019

মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা
অগ্নিস্নানে শুচি হোক ধরা...

সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।

স্বাস্থ্য স‌চেতনা খুবই জরুরী, তাই সঠীক পরামর্শ আর সঠীক নিয়মই পা‌রে, সু-স্বাস্থ্য ফি‌রি‌য়ে আন‌তে ।
11/10/2018

স্বাস্থ্য স‌চেতনা খুবই জরুরী, তাই সঠীক পরামর্শ আর সঠীক নিয়মই পা‌রে, সু-স্বাস্থ্য ফি‌রি‌য়ে আন‌তে ।

15/11/2016

জেনে রাখুন, জান‌লে আপনারই উপকার__

হজম শক্তি বাড়ানোর উপায় :_____

হজম না হওয়ার সমস্যায় অনেকেই ভোগেন। মশলাদার খাবার খাওয়ার পর ওষুধ খেয়ে খাবার হজম করান অনেকেই। কি আর করা করা যাবে মশলাদার খাবার না খেলে কি আর চলে! কিন্তু তাই বলে ওষুধ খেয়ে হজম করানোর কোনও মানেই হয় না। তার বদলে ভারি অথবা মশলাদার খাবার খাওয়ার পর ওষুধের বদলে এমন কিছু খান, যা রোজকার রান্নাতে ব্যবহার করা হয়। এছাড়া যথেষ্ট সহজলভ্যও এই জিনিসগুলো। ওষুধের বদলে কি খেলে চট জলদি হজম শক্তি বাড়বে:

এলাচ,
সাধারণত রান্নাতে ভালো গন্ধ হওয়ার জন্য ব্যবহার করা হয় এলাচ। কিন্তু হজমের জন্যও ব্যবহৃত হয় এলাচ। এলাচে ভোলাটাইল তেল থাকে। যা গ্যাস এবং বদ হজমের হাত থেকে রক্ষা করে। এছাড়া মুখে দুর্গন্ধ ছাড়লে এবং পেটের আলসার এড়িয়ে চলতে অবশ্যই খেতে পারেন এলাচ। খাবার খাওয়ার পর এলাচের কয়েকটা দানা নিয়ে খেয়ে নিতে পারেন। এছাড়া লিকার চায়ের সঙ্গে এলাচের দানা মিশিয়ে খেতে পারেন। এটি যে কোনও পেটের সমস্যা নিরাময়ে সক্ষম।

মৌরি,
মৌরি সাধারণত মুখ শুদ্ধি হিসেবে কাজ করে। এটি মুখের মধ্যে থাকা ব্যাকটেরিয়া নির্মূল করে। খালি পেটে মৌরি খেলে গ্যাসট্রিকের সমস্যা দূর করা যায়। এছাড়া হজম শক্তি বাড়াতেও সাহায্য করে মৌরি।

আদা,
পেটে ব্যথা হলে এবং গ্যাসের সমস্যার সম্মুখীন হলে অবশ্যই আদা খেতে পারেন। চিকিতসাবিজ্ঞানে আদাকে ভেষজ ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। হজম শক্তি বাড়াতেও সাহায্য করে আদা। সব থেকে বড় ব্যপার সর্দি কাশির ক্ষেত্রেও আদা খুবই উপকারি।

পান,
বহু যুগ থেকে ভারতে খাবার খাওয়ার পরে পান খাওয়ার প্রচলন ছিল। কিন্তু তখন মানুষ বেশিরভাগটাই নেশার জন্যই খেয়ে থাকতেন। তবে তারা অজানতে খেলেও এই পান শরীরের হজম শক্তি বাড়াতে সাহায্য করে। রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়াতেও সাহায্য করে। এছাড়া হার্ট ভালো রাখে, গ্যাসের সমস্যা দূর করে, শরীরে খারাপ টক্সিনের পরিমাণ কমিয়ে লিভার ভালো রাখতে সাহায্য করে।

মিছরি,
মিছরি জলে মিশিয়ে খেলে অথবা শুধু খেলে পেট ঠাণ্ডা হয়। ঠাণ্ডা লাগলেও এই মিছরি খেলে খুব ভালো কাজ হয়। এছাড়া মুখ শুদ্ধি হিসেবেও কাজ করে এই মিছরি।

সূত্র সমকাল

07/11/2016
কিডনি নষ্টের ১০টি অনিয়ম১. প্রস্রাব আটকে রাখা।২. পর্যাপ্ত পানি পান না করা।৩. অতিরিক্ত লবন খাওয়া।৪. যেকোন সংক্রমনের দ্রু...
17/10/2016

কিডনি নষ্টের ১০টি অনিয়ম
১. প্রস্রাব আটকে রাখা।
২. পর্যাপ্ত পানি পান না করা।
৩. অতিরিক্ত লবন খাওয়া।
৪. যেকোন সংক্রমনের দ্রুত চিকিৎসা না করা।
৫. মাংস বেশি খাওয়া।
৬. প্রয়োজনের তুলনায় কম খাওয়া।
৭. অপরিমিত ব্যথার ওষুধ সেবন।
৮. ওষুধে সেবনে অনিয়ম।
৯. অতিরিক্ত মদ খাওয়া।
১০. পর্যাপ্ত বিশ্রাম না নেওয়া।
অনুগ্রহ করে টিপসগুলো অবহেলা করবেন না এবং লেখাটি শেয়ার করবেন।....ধন্যবাদ

Address

Rupayan Tower, Chowdhurypara, Main Road, Malibag, Dhaka. Near By Nur Majid
Dhaka

Telephone

+8801711355417

Website

Alerts

Be the first to know and let us send you an email when Central Homoeo Health Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram