03/01/2026
স্ট্রোক জনিত প্যারালাইসিস
স্ট্রোক জনিত প্যারালাইসিস একটি গুরুতর শারীরিক সমস্যা, যা সাধারণত মস্তিষ্কে হঠাৎ রক্ত সরবরাহ বন্ধ হয়ে যাওয়া বা রক্তক্ষরণের কারণে হয়ে থাকে। স্ট্রোক হলে মস্তিষ্কের নির্দিষ্ট অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং সেই অংশ নিয়ন্ত্রিত শরীরের অঙ্গপ্রত্যঙ্গ দুর্বল বা সম্পূর্ণ অবশ হয়ে যেতে পারে—এ অবস্থাকেই বলা হয় স্ট্রোক জনিত প্যারালাইসিস।
স্ট্রোক জনিত প্যারালাইসিসের কারণ:
স্ট্রোক মূলত দুই ধরনের—ইস্কেমিক স্ট্রোক (রক্তনালী ব্লক হয়ে যাওয়া) এবং হেমোরেজিক স্ট্রোক (রক্তনালী ফেটে রক্তক্ষরণ)। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ কোলেস্টেরল, ধূমপান, স্থূলতা ও অনিয়ন্ত্রিত জীবনযাপন স্ট্রোকের প্রধান ঝুঁকির কারণ। এসব কারণে মস্তিষ্কে রক্ত চলাচল ব্যাহত হলে প্যারালাইসিস দেখা দিতে পারে।
লক্ষণ কিভাবে বুঝবেন?
স্ট্রোক জনিত প্যারালাইসিসের লক্ষণ হঠাৎ করেই শুরু হয়। যেমন শরীরের এক পাশ অবশ বা দুর্বল হয়ে যাওয়া, মুখ বেঁকে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া বা কথা বলতে না পারা, হাত-পা নাড়াতে অসুবিধা, দৃষ্টিশক্তি ঝাপসা হওয়া, তীব্র মাথাব্যথা ও মাথা ঘোরা। এসব লক্ষণ দেখা দিলে এক মুহূর্তও দেরি না করে দ্রুত চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি।
স্ট্রোক জনিত প্যারালাইসিস কোনো অভিশাপ নয় দ্রুত সঠিক চিকিৎসা ও নিয়মিত থেরাপির মাধ্যমে অনেক ক্ষেত্রেই স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব। সচেতন থাকুন, সুস্থ থাকুন।
আমাদের কাছে কেন আসবেন:
✅ আমাদের রয়েছে নূন্যতম ব্যাচেলর ডিগ্রি করা ফিজিওথেরাপি চিকিৎসক।
✅ অত্যাধুনিক রিহ্যাব রুম।
✅ পেশেন্ট-কেন্দ্রিক সেবা
✅ বিজ্ঞানভিত্তিক ফিজিওথেরাপি প্ল্যান
✅ ব্যথা কমিয়ে কর্মক্ষমতা ফিরিয়ে আনার নিশ্চয়তা।
✅ সম্পূর্ণ ম্যানুয়াল থেরাপি
✅ পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা রুম এবং আলাদা ফিজিওথেরাপি চিকিৎসক।
🔹 স্বাস্থ্যই মূল সম্পদ। তাই চিকিৎসায় কোন ছাড় নয়
👇 আমাদের সাথে যোগাযোগ করুন:
📞 সিরিয়ালের জন্য: 01758-394302
📍 বাসা: ৬, রোড: ২, ব্লক: এ, মিরপুর-১১ (মেট্রোরেল পিলার-২১৮), ঢাকা।