Nutritionist Tasnima Haque

Nutritionist Tasnima Haque Public Health Nutrition Specialist, Health and Nutrition organisation. Chief Coordinator,HSDC.

ফুড ইন্ডাস্ট্রির ডন প্রোফেসর ড.বেল্লাল হোসেন ❤️All legends are in one frame 😊
28/02/2026

ফুড ইন্ডাস্ট্রির ডন প্রোফেসর ড.বেল্লাল হোসেন ❤️
All legends are in one frame 😊

Ramadan Mubarak!!!  পবিত্র রমজান মাস উপলক্ষে আমাদের সব রেকর্ডেট কোর্সে ফ্ল্যাট ৫০% অফ!!! তাই যে যেই কোর্সটি করতে চাচ্ছেন...
21/02/2026

Ramadan Mubarak!!! পবিত্র রমজান মাস উপলক্ষে আমাদের সব রেকর্ডেট কোর্সে ফ্ল্যাট ৫০% অফ!!! তাই যে যেই কোর্সটি করতে চাচ্ছেন সেটি কিনতে ভিজিট করুন www.hsdc.cc

16/02/2026

আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,

আলহামদুলিল্লা-হ, আমাদের কাঙ্খিত রমাদান মাস শুরু হতে যাচ্ছে । পরিচিত অপরিচিত কত মানুষ এই এক বছরে দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহ্ রাব্বুল আলামীনের অশেষ দয়ায় আমরা এখনও জীবিত আছি। চলুন আমরা এই রমাদান মাসকে কিভাবে সুন্দর ভাবে কাটানো যায় তার একটা প্ল্যান করি, প্ল্যান না করলে রমাদান মাসের মতো ‌মূল্যবান মাসকে আমরা অবহেলা করে কাটিয়ে দিবো, যে মাসে আল্লাহ্ রাব্বুলআলামীন প্রত্যেকটা ইবাদতের নেকি অনেক গুন বাড়িয়ে দেন(সোবহান আল্লাহ্)।

⭐ *সর্বপ্রথম আল্লাহর কাছে দো'য়া করতে হবে, এবং নিজের সাথে ওয়াদা করতে হবে, যেন এই রমাদান মাসটা আমাদের জীবনের সবচেয়ে উত্তম রমাদান মাস হয়।*

⭐ *বিনয় ও আন্তরিকতার সাথে প্রথম ওয়াক্তে নামাজ পড়া:* বিনয় ও পূর্ণ আন্তরিকতার সাথে এবং ধির স্থিরভাবে যত্ন সহকারে, অর্থ বুঝে বুঝে নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে হবে।

⭐ *কুরআন পড়া:* যেহেতু এই মাসে কুরআন নাযিল হয়েছে, সেজন্য কুরআনের সাথে বেশি সময় দিতে হবে, যেমন অর্থসহ বুঝে বুঝে কুরআন পড়া, শুদ্ধ করে কুরআন শিখার চেষ্টা করা। একটি হরফ পড়লে ১০টি নেকি, আর রমাদান মাসে এর নেকি অনেক অনেক গুন বাড়িয়ে দেয়া হবে ইন শা-আল্লাহ্।

⭐ *তাফসির শোনা:* তাফসির শুনার জন্য এই রামাদানে কুরআনের শেষের পারার, ছোট ছোট সূরাগুলো মধ্যে প্রত্যেক দিন একটা করে সুরার তাফসির ইউটিউবে ভালো কোন স্কলারের কাছ থেকে শুনলে মাস শেষে কিছুটা হলেও কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করা সম্ভব হবে ইন শা-আল্লাহ্।

⭐ *সূরা ইখলাস পড়া:* আমরা হাদীস থেকে জানি ১০বার সূরা ইখলাস পাঠ করলে জান্নাতে একটা ঘর তৈরি করা হয়, আর রমাদানে আমরা কতগুন যে বেশি পাবো, সেটা এখন বুঝবো না। সেজন্য আমরা প্রত্যেক নামাজের পর যদি কমপক্ষে ১০বার এই সূরা পড়ি, তাহলে প্রত্যেকদিন ৫০বার সূরা ইখলাস পড়া হয়ে যাবে ইন শা- আল্লাহ্।

⭐ *দৈনিক দান করা:* প্রত্যেক দিন সামান্য হলেও দান করার চেষ্টা করা। রাসূল (সাঃ) এই মাসে খুব বেশি দান খয়রাত করতেন। আমরা দান করার সময় যেন নিয়্যাত করি এই দানটা করছি নিজের জন্য, নিজের মা-বাবা, আত্নীয় স্বজন পুরো মুসলিম উম্মাহর জন্য। এই নিয়্যাতের জন্য আল্লাহ তা'য়ালা খুশি হবেন এবং সবাইকেই সওয়াব দিবেন ইন শা--আল্লাহ। তিনিতো আল ওয়াহ্হাব (সবচেয়ে বড় দাতা)।

⭐ *দোহা, ইশরাক, তাহাজ্জুদ নামাজ পড়া:* দোহা, ইশরাক, তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করা, এই নামাজ গুলো অনেক ফজিলত পূর্ণ। এই মাসে বেশি বেশি নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করা।

⭐ *দৈনন্দিনের যিকির ও সকাল সন্ধ্যার আযকার:* নিয়মিত সকাল সন্ধ্যার আযকারগুলো পড়া এবং ফযিলতপূর্ণ যিকির করা।

⭐ *পরিবারের সাথে, এবং সকল সৃষ্টির সাথে ভালো ব্যবহার করা এবং ক্ষমা করা:* যদি আমরা চাই আল্লাহর ক্ষমা ও দয়া পেতে, তাহলে পরিবারের সাথে এবং আল্লাহর সকল সৃষ্টির সাথে সুন্দর ব্যবহার এবং দয়া দেখাতে হবে এবং মানুষকে ক্ষমা করে দিতে হবে, তাহলে আমাদের রবও আমাদেরকে ক্ষমা করে দিবেন ইন শা-আল্লাহ্।

⭐ *দুরুদ পড়া:* রাসূল(সাঃ) বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরূদ পাঠ করবে আল্লাহ তা’আলা তাঁর উপর দশবার রহমত নাযিল করবেন, তাঁর দশটি গুনাহ মিটিয়ে দেওয়া হবে এবং তাঁর জন্য দশটি মর্যাদা উন্নীত করা হবে। সুনানে আন-নাসায়ী, হাদিস নং ১২৯৭।

⭐ *সকল সময় আলহামদুলিল্লাহ বলে অন্তর থেকে শুকরিয়া আদায় করা:*
শুকুর আদায়কারীকে আল্লাহ তা'য়ালা খুবই ভালোবাসেন। একবার যখন কেউ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লা-হ বলে, মিযানের পাল্লা নেকিতে পরিপূর্ণ হয়ে যায় (সোবহান আল্লাহ্), আর রমাদান মাসে এই নেকিটা অনেক অনেক গুন বাড়িয়ে দেয়া হবে ইন শা-আল্লাহ্।

⭐ *বেশি বেশি ইসতিগফার করা:* যেহেতু এই মাসে আল্লাহ্ রাব্বুলআলামীন বান্দাদের মাফ করে দেন, সেজন্য বেশি বেশি ইসতেগফার করা এবং চেষ্টা করা ঘুমানোর আগে দুই রাকাত নামাজ পড়ে তাওবা করা ও গুনাহের জন্য মাফ চেয়ে আল্লাহ্ তায়ালার কাছে অনুনয় বিনয় করে কান্নাকাটি করা।

⭐ *ঘুমানোর আগে সূরা মূলক এবং সূরা বাক্বারার শেষ দুই আয়াত পড়া:* হাদীসে এসেছে "যে সূরা মূলক রাতে পড়বে, সেই ব্যক্তির জন্য সূরা মূলক কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে" এবং "যে সূরা বাক্বারার শেষ দুই আয়াত রাতে পড়বে, এটা তার জন্য যথেষ্ট হবে।"

⭐ *আত্ন সমালোচনা করা:* প্রত্যেক দিন ঘুমানোর আগে নিজের দোষ ত্রুটি নিয়ে চিন্তা করতে হবে এবং কিভাবে আরো ভালো মুসলিম হওয়া যায়, তা নিয়ে চিন্তা করতে হবে।

⭐ *প্রতিটি মূহুর্তকে কাজে লাগানো:* কোন কাজের সময় আল্লাহর যিকির করা, ইসতিগফার করা, দরুদ পড়া।

⭐ *সময় নষ্ট না করা:*
টিভি, ফেইসবুক, ইউটিউবে সময় নষ্ট না করা এবং ফোনে কথা বলে সময় নষ্ট না করা। এখন ফোন একটা বড় ফিতনা, এই ফোন থেকে দুরে থাকার চেষ্টা করা।

⭐ *আমাদের মনে রাখতে হবে, আমল করে নেকি অর্জন করা অনেক সহজ, কিন্তু সেই নেকি ধরে রাখা হচ্ছে অনেক কঠিন। সেজন্য আমল ধ্বংসকারী কাজ, যেমন মিথ্যা, গীবত, চোখলখোরী, হিংসা বিদ্বেষ, গালাগালি, কাউকে কষ্ট দেয়া এগুলো থেকে বিরত থাকতে হবে এবং অনর্থক কথা ও কাজ থেকে বিরত থাকতে হবে।*
*রাসূল (সাঃ) বলেছেন, যে ব্যক্তি অন্যায় কথা বার্তা এবং অন্যায় কাজ ( গুনাহের কাজ) ছেড়ে না দেয়, তার পানাহার পরিত্যাগ করায় আল্লাহ্‌র কোন প্রয়োজন নেই। সহীহ বুখারী, হাদিস নং ১৯০৩।*

*আমরা সবাই যেন এই রামাদান মাসে ইবাদত করে, আল্লাহ্ রব্বুলআলামীনের ক্ষমা, রহমত এবং সন্তুষ্টি অর্জন করতে পারি, আমিন।*

*শেয়ার করে আপনিও সওয়াবের ভাগীদার হোন।*

Team Excuse me!!!আজ রুবায়ুল মোর্শেদ স্যার ও তাঁর টিমের সাথে একটি সুন্দর ও ফলপ্রসূ মিটিং করার সুযোগ হয়েছে। স্যারের চিন্ত...
09/02/2026

Team Excuse me!!!
আজ রুবায়ুল মোর্শেদ স্যার ও তাঁর টিমের সাথে একটি সুন্দর ও ফলপ্রসূ মিটিং করার সুযোগ হয়েছে। স্যারের চিন্তাভাবনা সত্যিই ভিন্নধর্মী ও অনুপ্রেরণাদায়ক। ধীরে ধীরে তাঁর কাছ থেকে শেখার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। এই সুন্দর উদ্যোগের অংশ হিসেবে আমাকে অন্তর্ভুক্ত করার জন্য স্যারকে আন্তরিক ধন্যবাদ।

Foundation

বাংলাদেশে নতুন প্র্যাকটিসিং পুষ্টিবিদদের জন্য ক্যারিয়ার গাইডলাইন: চেম্বারভিত্তিক প্র্যাকটিস কেন একমাত্র পেশাগত পথ নয়বা...
09/02/2026

বাংলাদেশে নতুন প্র্যাকটিসিং পুষ্টিবিদদের জন্য ক্যারিয়ার গাইডলাইন: চেম্বারভিত্তিক প্র্যাকটিস কেন একমাত্র পেশাগত পথ নয়

বাংলাদেশে নতুন পুষ্টিবিদদের মধ্যে একটি প্রচলিত ধারণা রয়েছে—চেম্বার খুলে এককভাবে ডায়েট কাউন্সেলিং করাই পুষ্টিবিদের একমাত্র পেশা। বাস্তবে এই ধারণাটি বৈজ্ঞানিকভাবে অসম্পূর্ণ। আধুনিক পুষ্টিবিজ্ঞান ও আন্তর্জাতিক স্বাস্থ্যব্যবস্থা প্রমাণ করে যে পুষ্টিবিদরা কেবল চেম্বারভিত্তিক সেবা প্রদানকারী নন; বরং তারা জনস্বাস্থ্য, খাদ্যব্যবস্থা, রোগ প্রতিরোধ ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী পেশাজীবী।

বৈজ্ঞানিক প্রমাণের আলোকে বাংলাদেশি নতুন পুষ্টিবিদদের সামনে বাস্তবসম্মত ও টেকসই ক্যারিয়ার পথ তুলে ধরা।

১. পুষ্টিবিজ্ঞান: একটি বহুমাত্রিক বিজ্ঞান

পুষ্টিবিজ্ঞান শুধুমাত্র খাবার তালিকা তৈরির বিষয় নয়। এটি সমন্বয়ে গঠিত

* বায়োকেমিস্ট্রি ও ফিজিওলজি
* জনস্বাস্থ্য ও এপিডেমিওলজি
* আচরণগত বিজ্ঞান
* খাদ্যবিজ্ঞান ও খাদ্যপ্রযুক্তি
* মেডিকেল ও সামাজিক বিজ্ঞান

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং FAO-এর মতে, কার্যকর পুষ্টি হস্তক্ষেপ ব্যক্তিগত পর্যায়ের পাশাপাশি কমিউনিটি, প্রতিষ্ঠান ও জাতীয় পর্যায়ে প্রয়োগ করতে হয়। শুধুমাত্র চেম্বারে বসে এই দায়িত্ব পূরণ করা সম্ভব নয়।

২. বাংলাদেশে চেম্বারভিত্তিক প্র্যাকটিসের সীমাবদ্ধতা

ক) অতিরিক্ত প্রতিযোগিতা ও আয়ের অনিশ্চয়তা

* শহরাঞ্চলে চেম্বারের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে
* রেফারাল সিস্টেম দুর্বল
* রোগীর প্রবাহ অনিয়মিত হওয়ায় আয় অনিশ্চিত

খ) স্বাস্থ্যব্যবস্থার সাথে পূর্ণ সংযুক্তির অভাব

বাংলাদেশে পুষ্টিবিদরা এখনো পুরোপুরি যুক্ত নন

* সরকারি হাসপাতাল
* প্রাইমারি হেলথ কেয়ার
* ইনস্যুরেন্স-ভিত্তিক চিকিৎসা ব্যবস্থার সাথে

ফলে পেশাগত স্বীকৃতি ও কর্মসংস্থানের পরিসর সীমিত থাকে।

৩. বৈজ্ঞানিকভাবে প্রমাণিত বিকল্প ক্যারিয়ার পথ

৩.১ জনস্বাস্থ্য ও কমিউনিটি নিউট্রিশন

বৈজ্ঞানিক প্রমাণ:
ব্যক্তিকেন্দ্রিক কাউন্সেলিংয়ের তুলনায় জনসংখ্যাভিত্তিক পুষ্টি কর্মসূচির প্রভাব ও কার্যকারিতা বেশি।

📌 কাজের ক্ষেত্র:

* এনজিও (BRAC, CARE, Save the Children)
* মা ও শিশু পুষ্টি কর্মসূচি
* মাইক্রোনিউট্রিয়েন্ট ঘাটতি প্রতিরোধ
* জরুরি ও মানবিক সহায়তা কার্যক্রম

Lancet Nutrition Series অনুযায়ী, কমিউনিটি নিউট্রিশন প্রোগ্রাম শিশুদের খর্বতা ও রক্তস্বল্পতা উল্লেখযোগ্যভাবে কমায়।

৩.২ মাল্টিডিসিপ্লিনারি ক্লিনিক্যাল সেটিং

একক চেম্বারের পরিবর্তে পুষ্টিবিদরা কাজ করতে পারেন—

* হাসপাতাল
* ডায়ালাইসিস সেন্টার
* ক্যান্সার ইউনিট
* ডায়াবেটিস ও কার্ডিয়াক ক্লিনিক

বৈজ্ঞানিক গবেষণা প্রমাণ করে,মেডিকেল নিউট্রিশন থেরাপি (MNT) রোগীর চিকিৎসার ফলাফল উন্নত করে।

৩.৩ খাদ্যশিল্প ও ফাংশনাল ফুড সেক্টর

বাংলাদেশের খাদ্যশিল্প দ্রুত সম্প্রসারিত হচ্ছে।

📌 সম্ভাব্য ভূমিকা:

* পণ্য উন্নয়ন
* নিউট্রিশন লেবেলিং
* খাদ্য ফোর্টিফিকেশন
* কোয়ালিটি কন্ট্রোল

FAO খাদ্যভিত্তিক সমাধানকে টেকসই পুষ্টি কৌশল হিসেবে স্বীকৃতি দিয়েছে।

৩.৪ গবেষণা ও একাডেমিক ক্যারিয়ার: পুষ্টিবিদদের প্রয়োজন—

* ক্লিনিক্যাল গবেষণায়
* নিউট্রিশন সার্ভেইল্যান্সে
* বিশ্ববিদ্যালয় ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানে

বাংলাদেশে স্থানীয় পুষ্টি গবেষণার ঘাটতি থাকায় এই ক্ষেত্র অত্যন্ত সম্ভাবনাময়।

৩.৫ ডিজিটাল নিউট্রিশন ও হেলথ কমিউনিকেশন: ডিজিটাল বাংলাদেশে নতুন সুযোগ—

* টেলি-নিউট্রিশন
* কর্পোরেট ওয়েলনেস প্রোগ্রাম
* প্রমাণভিত্তিক কনটেন্ট ডেভেলপমেন্ট
* হেলথ অ্যাপ ও প্ল্যাটফর্ম

গবেষণায় দেখা গেছে, ডিজিটাল পুষ্টি হস্তক্ষেপ খাদ্যাভ্যাস উন্নত করতে কার্যকর।

৪. নৈতিকতা ও পেশাগত দায়িত্ব: আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী—

* পুষ্টিবিদদের দায়িত্ব কেবল ব্যক্তিকে নয়, সমাজকে সেবা দেওয়া
* প্রতিরোধমূলক পুষ্টি চিকিৎসামূলক পুষ্টির মতোই গুরুত্বপূর্ণ
* প্রমাণবিহীন বা অতিরিক্ত বাণিজ্যিক চেম্বার প্র্যাকটিস পেশার বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে

৫. নতুন পুষ্টিবিদদের জন্য বাস্তবসম্মত ক্যারিয়ার কৌশল

প্রমাণভিত্তিক রোডম্যাপ:

1. শক্ত বৈজ্ঞানিক ভিত্তি তৈরি করা
2. মাঠপর্যায়ে অভিজ্ঞতা অর্জন
3. একটি বিশেষায়িত ক্ষেত্র নির্বাচন
4. চেম্বারকে সম্পূরক হিসেবে দেখা, একমাত্র পথ নয়
5. ধারাবাহিক পেশাগত উন্নয়নে (CPD) বিনিয়োগ

বাংলাদেশে একজন পুষ্টিবিদের পরিচয় শুধুমাত্র ডায়েট চার্ট বানানোতেই সীমাবদ্ধ থাকা উচিৎ না। চেম্বারভিত্তিক প্র্যাকটিস গুরুত্বপূর্ণ হলেও, সেটিই শেষ কথা নয়। বৈজ্ঞানিক প্রমাণ স্পষ্টভাবে দেখায়—বহুমুখী, সিস্টেম-ভিত্তিক ও সমাজমুখী পুষ্টি সেবাই পেশার ভবিষ্যৎ।

👉 একজন পুষ্টিবিদ শুধু রোগী দেখেন না—
তিনি সমাজ গড়েন, স্বাস্থ্য রক্ষা করেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষা দেন।

© Nutritionist Tasnima Haque

🌟 HSDC 2 days online WORKSHOP 🌟🗓️ তারিখ: ১৩-১৪ ফেব্রুয়ারি ২০২৬🟥 Early Bird লাস্ট ডেট অফ রেজিষ্ট্রেশন: ৮ ফেব্রুয়ারি ২০২৬🟥...
08/02/2026

🌟 HSDC 2 days online WORKSHOP 🌟
🗓️ তারিখ: ১৩-১৪ ফেব্রুয়ারি ২০২৬
🟥 Early Bird লাস্ট ডেট অফ রেজিষ্ট্রেশন: ৮ ফেব্রুয়ারি ২০২৬
🟥 লাস্ট ডেট অফ রেজিষ্ট্রেশন: ১১ ফেব্রুয়ারি ২০২৬
( After registration no cancelation or refund)

🕙 সময়: রাত ৮টা - ১০ টা
👥 সিট: ১২টি (প্রতি ব্যাচে)
💰 ফি: Early Bird: 350/- per person, Group Registration (7-8 person): 299/- per person
💰Regular fees: 520/- Taka Per Person,
💰 Professionals: 1000/- Taka Per Person (Excluding Service and Transaction Charges)

✨ আপনি কী পাবেন?
✅ Identify common medical tests and their purposes.
✅ Understand when and why doctors recommend certain tests.
✅ Learn how to read and interpret basic test reports (in a simplified way).
✅ Recognize red flags that require urgent medical referral.
✅ Improve health literacy to make informed healthcare decisions.
✅কেস স্টাডি
✅উপস্থাপনা
✅সার্টিফিকেট
✅নেটওয়ার্কিং

🏢 আয়োজন: HNO স্কিল ডেভেলপমেন্ট সেন্টার (HSDC)
🏠 ঠিকানা: হাউস ১০৩৫, রোড ৯, এভিনিউ ৯, মিরপুর DOHS, পল্লবী, ঢাকা-১২১৬
📞 ফোন: ০১৩১২৭০২৮৮০

🎓 আসুন, আমাদের সাথে যোগ দিন এবং দক্ষতা অর্জন করুন। আপনার আসনটি নিশ্চিত করতে দ্রুত নিবন্ধন করুন!

PROGRESSIVE TRAINING ON CLINICAL DIETS (PTCD)পুষ্টি বিজ্ঞান থেকে পাশ করার পর আমাদের অনেকের মাঝেই একটা জড়তা থাকে কিভাবে প...
04/02/2026

PROGRESSIVE TRAINING ON CLINICAL DIETS (PTCD)
পুষ্টি বিজ্ঞান থেকে পাশ করার পর আমাদের অনেকের মাঝেই একটা জড়তা থাকে কিভাবে প্রথম দিকে রোগীর খাদ্য তালিক তৈরি করব,কোন রো্গের জন্য কোন খাবার খাদ্য তালিকায় রাখব বা বাদ দিব ইত্যাদি নানান প্রশ্ন ও সংকোচ কাজ করে আমাদের। যারা ভবিষ্যতে পুষ্টি পেশায় আসতে চান বা কাজ করতে চান তাদের কথা মাথায় রেখে আমাদের এই কোর্সটি ডিজাইন করা। এই কোর্সে শেখানো হবে মোট ২০টি খাদ্য ব্যবস্থাপনা।
বিশ্বের উন্নত দেশগুলোতে কীভাবে খাদ্যতালিকা ও খাদ্যতালিকা সংক্রান্ত পরামর্শ দেওয়া হয় সে সম্পর্কেও বিস্তারিত থাকছে এখানে।
এই কোর্সটিতে মোট ২০ ধরনের ডায়েট প্ল্যানিং শেখানো হবে, প্রতিটি ডায়েট প্ল্যানের উপর থাকছে ২/৩ টি করে কেস স্টাডি ও প্রবলেম সলভিং ক্লাস।

We'll talk about how nutrition science and dietary advice are continuously developing, along with the diversity and amount of nutrition data that is currently at our fingertips.

Which diets, in your opinion, are supported by evidence, healthy for specific individuals or not, and many more?

Please be sure to enroll in this TRAINING to be skilled more about how dietary advice is delivered in the modern era and expand your expertise.

✳️Course duration: 10 Weeks

✳️No. of Classes: 20 classes along with 40 case study

✳️Time & Date of Classes: Sunday & Monday ; 9 PM- 10:30 PM ( Tentative)

✳️Platform: Online/Offline, Offline classes required a number of 3-7 people students atleast, class will be held at HNO Skill Development Centre office

✳️Deadline of Registration: 5 February 2026

✳️Orientation Class: 10 February 2026

After registration, if anyone wants to cancel the registration money will be not refundable.

✳️What will you get?

✅The fundamentals of BMI, BMR, TDEE, and macro calculations, in addition to how to establish a diet chart for individuals.
✅Foods that should be taken and excluded based on the type of diet.
✅A case study for each diet to understand the plans for each diet and make it easier for future practices.
✅Class notes, Cases, PDFs of each class,class recodings.
✅Certificate from the registered organization HNO Skill Development Centre.
✅Pre & Post-test before & after the course to assess learning progress.
✅Assignments for each diet and interaction with dietitians and nutritionists for simple understanding.

✳️Eligibility:

✅ Professionals
✅ MSc. students from all food and nutrition-related subjects.
✅ BSc. Final Year students from Food and nutrition, Community Nutrition.

🟥Course Co-ordinator:
Tasnima Haque
Nutritionist, Health and Nutrition Organization

゚ ゚

Shab-e-Barat.May Allah accept our duas, our good deeds and forgive us for all our sins & disobedience.AMEEN.🤍🤲🏻
03/02/2026

Shab-e-Barat.

May Allah accept our duas, our good deeds and forgive us for all our sins & disobedience.

AMEEN.🤍🤲🏻

PROGRESSIVE TRAINING ON CLINICAL DIETS (PTCD)পুষ্টি বিজ্ঞান থেকে পাশ করার পর আমাদের অনেকের মাঝেই একটা জড়তা থাকে কিভাবে প...
25/01/2026

PROGRESSIVE TRAINING ON CLINICAL DIETS (PTCD)
পুষ্টি বিজ্ঞান থেকে পাশ করার পর আমাদের অনেকের মাঝেই একটা জড়তা থাকে কিভাবে প্রথম দিকে রোগীর খাদ্য তালিক তৈরি করব,কোন রো্গের জন্য কোন খাবার খাদ্য তালিকায় রাখব বা বাদ দিব ইত্যাদি নানান প্রশ্ন ও সংকোচ কাজ করে আমাদের। যারা ভবিষ্যতে পুষ্টি পেশায় আসতে চান বা কাজ করতে চান তাদের কথা মাথায় রেখে আমাদের এই কোর্সটি ডিজাইন করা। এই কোর্সে শেখানো হবে মোট ২০টি খাদ্য ব্যবস্থাপনা।
বিশ্বের উন্নত দেশগুলোতে কীভাবে খাদ্যতালিকা ও খাদ্যতালিকা সংক্রান্ত পরামর্শ দেওয়া হয় সে সম্পর্কেও বিস্তারিত থাকছে এখানে।
এই কোর্সটিতে মোট ২০ ধরনের ডায়েট প্ল্যানিং শেখানো হবে, প্রতিটি ডায়েট প্ল্যানের উপর থাকছে ২/৩ টি করে কেস স্টাডি ও প্রবলেম সলভিং ক্লাস।

We'll talk about how nutrition science and dietary advice are continuously developing, along with the diversity and amount of nutrition data that is currently at our fingertips.

Which diets, in your opinion, are supported by evidence, healthy for specific individuals or not, and many more?

Please be sure to enroll in this TRAINING to be skilled more about how dietary advice is delivered in the modern era and expand your expertise.

✳️Course duration: 10 Weeks

✳️No. of Classes: 20 classes along with 40 case study

✳️Time & Date of Classes: Sunday & Monday ; 9 PM- 10:30 PM ( Tentative)

✳️Platform: Online/Offline, Offline classes required a number of 3-7 people students atleast, class will be held at HNO Skill Development Centre office

✳️Deadline of Registration: 5 February 2026

✳️Orientation Class: 10 February 2026

After registration, if anyone wants to cancel the registration money will be not refundable.

✳️What will you get?

✅The fundamentals of BMI, BMR, TDEE, and macro calculations, in addition to how to establish a diet chart for individuals.
✅Foods that should be taken and excluded based on the type of diet.
✅A case study for each diet to understand the plans for each diet and make it easier for future practices.
✅Class notes, Cases, PDFs of each class,class recodings.
✅Certificate from the registered organization HNO Skill Development Centre.
✅Pre & Post-test before & after the course to assess learning progress.
✅Assignments for each diet and interaction with dietitians and nutritionists for simple understanding.

✳️Eligibility:

✅ Professionals
✅ MSc. students from all food and nutrition-related subjects.
✅ BSc. Final Year students from Food and nutrition, Community Nutrition.

🟥Course Co-ordinator:
Tasnima Haque
Nutritionist, Health and Nutrition Organization

゚ ゚

Address

House No:1035, Road No:09, Avenue:09 Mirpur DOHS
Dhaka
1216

Opening Hours

Monday 08:00 - 14:00
Tuesday 08:00 - 14:00
Wednesday 08:00 - 14:00
Thursday 08:00 - 14:00
Friday 08:00 - 14:00
Saturday 08:00 - 14:00
Sunday 08:00 - 14:00

Telephone

+8801868707809

Alerts

Be the first to know and let us send you an email when Nutritionist Tasnima Haque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nutritionist Tasnima Haque:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category