Dr.Abdullah Al Riad

Dr.Abdullah Al Riad It’s thinking of my own life!no one take privately please.

01/11/2019

নীল জোৎসনা দহনে পুড়েছি সেদিন এই আবেগী নদী
চন্দ্রাহত হয়ে আমি মুখ গুঁজিয়েছি তোমার খোলাচুলে
সাদা মেঘের পাপড়ি মেখে পেখম মেলেছিল সবুজ প্রেম আহা আমার সেই প্রেম!!

04/09/2019

আমি ঠিক করেছি আমাদের শোবার ঘরটায় অনেক গুলি আয়েনা থাকবে। সব গুলি আয়েনার মাঝখানে বসাবো তোমায়। যেদিকে তাকাবো শুধু চিনি বউ আর চিনি বউ :)

আমি ঠিক করেছি তোমায় একদিন ডেকে বলব এই শোন না কানে কানে একটা কথা। তারপর তুমি যখন কান পেতে দিবে আমি গালে একটা চুমু দিয়ে দৌড়ে পালাব ;)

আমি ঠিক করেছি রোজ তোমার চুলে উকুন বেছে দিব। উকুন না থাকুক এমনি এমনি আমি আঙুল ফুটিয়ে শোনাব।

আমি ঠিক করেছি রোজ তোমায় চমকে দিব। তুমি ঘুমিয়ে গেলে তোমায় ভুত সাজিয়ে দিব। ওয়াশ রুমে গেলে দরজার আড়ালে ঘাপটি মেরে বসে থাকব। ভেজা চুলে বের হলে কোলে তুলে নিয়ে খাটের উপর ফেলে দিব
#কাক_পাখি

29/08/2019

চায়ের কাপে আঙুল চুবিয়ে না,
মুখের উপর পানি ছিটিয়ে না,
আমার ঘুম ভাঙানোর পাসওয়ার্ড তোমার ঠোঁটে 😊😊

10/08/2019
07/08/2019

এইযে মন পাখি শুনছেন?

আজকে আমার ডানায় ব্যাথা......

আগে আপনি লিপষ্টিক দেন......

তারপর আমায় খাইয়ে দেন ;)

পাঁজি পাখির একই কথা!

রোজ রোজ তার ডানায় ব্যাথা !!

তারচেয়ে চলো হাতি সাঁজি

ঠোটের কাজ নাকে সারি ;)

কবিতায় গল্প হয়েছে? হয়েছে, শুধু ভালবাসি শব্দটাও চার অক্ষরের একটা উপন্যাস। জীবন সে তো মহা কাব্য। আমরা প্রতিটা মানুষ তার গল্পের লেখক। কি লিখবেন সেটা আপনার কাছে। চাইলে আপনি গুগোলে গিয়ে সানী লিওনী লিখতে পারেন আবার চাইলে প্রিয় মানুষ টিকে আরেক বার ভালবাসি লিখতে পারেন। আপনি যা লিখবেন তাই পড়বেন, বুঝে লিখবেন ভেবে লিখবেন। জীবনের গল্পে কোন ইরেজার বা ব্যাক স্পেস নাই। কাটা কুটি করতে পারবেন মুছতে পারবেন না।
#কাক_পাখি

20/07/2019

তাকে দেখি...অস্পষ্ট আল্পনায় ভালবাসার সাঁঝে
ক্ষত-বিক্ষত আমি ছুটে চলি অফুরন্ত দিগন্তের মাঝে
হঠাৎ উধাও...ললাটে সূর্য শ্রান্ত নদীর জলে
গোধূলী রঙের শাড়ী পরে মেশো রাতের অন্ধকারে
ষোড়শী যৌবন, ছটফটে মন আমায় করে

06/07/2019

আজ থেকে বহুদিন পর...কোন এক অপরিচিত
রাস্তায়। যদি দেখা হয়ে যায়, আবার..?আমাদের
না,তোমার আর আমার?চিনতে পারবে কি!নাকি
বেখেয়ালে চলে যাবে, রাস্তার অন্য পারে......!!!
--
হয়ত গাড়ির জানলা বন্ধই থাকবে,ওপাশে তুমি;
সাথে হয়তো যথাযথ পরিবার....আমি, নিশ্চয়ই
হাটা পথে আনমনা,,অথবা এলোচুলে রিকশায়।
চোখে, চোখ পড়ে গেলে....? তখন.....?....!!
--
সানগ্লাসের নিচে চোখ দেখা যায় না।কিংবা, সে
চোখে প্রান থাকে'না জানি,তবুও আমার হয়তো
সাহসেই কুলোবে না হাতটা তুলে ডাকার..!আর
তুমি....রেডিওতে ভলিউম হয়তো বাড়িয়ে নেবে
কয়েক দাগ......!!!
--
স্মৃতি জিনিসটা আস্ত একটা রাসকেল,বড় বেশি
চেচামেচি করে মাঝে মাঝে..আবার, কে জানে..!
হয়তো তোমাদের মতন সভ্য হয়ে যাবো ততদিনে
হাসিমুখেই অদল-বদল হবে সম্ভাষন, চোখে হাসি
নাই বা থাকুক....!! কি আসে যায় কথা হবে বেশ,
আসলে কিছুক্ষন...!!
--
কে কোথায়, কি করা হয় আজকাল?'ও' কোথায়
আছে, এইসব আর কি....!!! 'তৃতীয় পুরুষে কথা
বলাটা হয়ত শ্রেয়! বিব্রতকর অযাচিত ঝামেলার
ঝুঁকিটা কমে আসে।তুমি করে ডাকলে আদৌ কি
ফিরে তাকাবে?নাকি আপনাতেই আপনি'আপনি
কথকতায়, নতুন করে হবে পরিচয়.....নাকি তুমি,
তখনও থাকবে তোমারই... !!!!
--
খুঁজেতো পেয়ে যাওয়ার কথা ততদিনে,নিজেকে
সত্যি সত্যি চেনাজানা কি হবে আর?..যদি মিলে
যায় সময় সুযোগ আবার?..''আমাকে দিয়ে বোধ
হয় ঠিক হবে না....!!!
--
চোখ জিনিসটা মনে মনে বড্ড কাঁচা,অভিনয়টা
কব্জা করতে পারে না কোন কিছুতেই;কি জানি
কি বলে বসে না বলা কথায়!! আজ তবে আসি,
মঙ্গল হোক সবার....ভালো থেকো তুমি, অনেক
ভালবাসা নিও...... দেখায়, না দেখায় - যতবার,
ততবার......!!!!

Address

Dhaka

Telephone

+8801861248708

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Abdullah Al Riad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category